ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • w৯৯ ৪/১৫ পৃষ্ঠা ৩১
  • “ঝড়ের মধ্যে সমুদ্রে যাওয়া”

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • “ঝড়ের মধ্যে সমুদ্রে যাওয়া”
  • ১৯৯৯ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
১৯৯৯ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
w৯৯ ৪/১৫ পৃষ্ঠা ৩১

“ঝড়ের মধ্যে সমুদ্রে যাওয়া”

আপনার কি মনে হয় না যে এইরকম অবস্থা সমুদ্রে যাওয়ার জন্য অসময় আর এর মধ্যে সমুদ্রে যাওয়া বোকামি হবে বা তাতে আমাদের মৃত্যুও হতে পারে? কিন্তু, কেউ কেউ রূপকভাবে এইরকমের এক অবস্থার মধ্যেই নিজেদেরকে ঠেলে দেন। কীভাবে? সপ্তদশ শতাব্দীর ইংরেজ লেখক থমাস ফুলার বলেছিলেন: “প্রচণ্ড রাগের মাথায় কিছু করা ঝড়ের মধ্যে সমুদ্রে যাওয়ার সমান।”

প্রচণ্ড রাগের মাথায় কিছু করে বসার ফল খুবই দুঃখজনক হতে পারে। এটা বাইবেলে দেওয়া একটা ঘটনা থেকে দেখা যেতে পারে। প্রাচীনকালের কুলপতি যাকোবের দুই ছেলে শিমিয়োন ও লেবি তাদের বোন দীণার সঙ্গে ঘটা অপকর্মের কারণে ভীষণ রেগে গিয়েছিল আর প্রতিশোধ নিতে চেয়েছিল। ফল কী হয়েছিল? বাছবিচারহীনভাবে অনেক খুন ও লুট হয়েছিল। তাই আশ্চর্য হওয়ার কিছু নেই যে যাকোব তাদের অন্যায় কাজকে এই বলে নিন্দা করেছিলেন: “তোমরা এই দেশনিবাসীর . . . নিকটে আমাকে দুর্গন্ধস্বরূপ করিয়া ব্যাকুল করিলে।”—আদিপুস্তক ৩৪:২৫-৩০.

ঈশ্বরের বাক্য, বাইবেল বিজ্ঞতার সঙ্গে এর বিপরীত কাজ করার জন্য পরামর্শ দেয়। এটা বলে: “ক্রোধ হইতে নিবৃত্ত হও, কোপ ত্যাগ কর, রুষ্ট হইও না, হইলে কেবল দুষ্কার্য্য করিবে।” (গীতসংহিতা ৩৭:৮) এই পরামর্শ মানলে বড় বড় পাপ করা থেকে বাঁচা যেতে পারে।—উপদেশক ১০:৪; এছাড়াও হিতোপদেশ ২২:২৪, ২৫ পদ দেখুন।

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার