ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • w৯৮ ১২/১৫ পৃষ্ঠা ৩০
  • আপনার কি স্মরণে আছে?

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • আপনার কি স্মরণে আছে?
  • ১৯৯৮ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • পাঠকদের থেকে প্রশ্নসকল
    ১৯৯৮ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • অন্যদের যিহোবার মতো করে দেখার চেষ্টা করুন
    ২০০৩ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • তিনি তার ভুলগুলো থেকে শিখেছিলেন
    তাদের বিশ্বাস অনুকরণ করুন
  • তিনি তার ভুলগুলো থেকে শিখেছিলেন
    ২০০৯ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
আরও দেখুন
১৯৯৮ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
w৯৮ ১২/১৫ পৃষ্ঠা ৩০

আপনার কি স্মরণে আছে?

প্রহরীদুর্গ পত্রিকার সাম্প্রতিক সংখ্যাগুলি পড়ে কি আপনার ভাল লেগেছে? তাহলে আপনি নিচের বিষয়গুলি মনে করতে আনন্দ পাবেন:

◻ যিহোবার লোকেদের পরিচালনা দেওয়ার জন্য তাঁর মনোনয়নের উপর কেন আমাদের আস্থা রাখা উচিত?

যিহোবা একটি নির্দিষ্ট সময়ে, তাঁর অনুমোদিত পথে তাঁর লোকেদের পরিচালনা দেওয়ার জন্য কিছু দায়িত্ব পালনের জন্য সেই ব্যক্তিদের মনোনীত করেন যাদের সেই প্রয়োজনীয় বিশেষ গুণাবলি রয়েছে।—৮/১৫, পৃষ্ঠা ১৪.

◻ যোনার অভিজ্ঞতা থেকে আমরা কী শিখতে পারি?

যোনা তার নিজের বিষয়ে অত্যধিক কিন্তু অন্যদের বিষয়ে খুব অল্পই ভেবেছিলেন। তাই আমরা নিজেদের ও আমাদের ব্যক্তিগত অনুভূতিকে দ্বিতীয় স্থানে রেখে যোনার কাছ থেকে শিখতে পারি।—৮/১৫, পৃষ্ঠা ১৯.

◻ কিভাবে বলা যায় যে “সদাপ্রভুর নাম দৃঢ় দুর্গ”? (হিতোপদেশ ১৮:১০)

ঈশ্বরের নামকে আশ্রয় হিসাবে নেওয়া স্বয়ং যিহোবার উপর আস্থা রাখাকে বোঝায়। (গীতসংহিতা ২০:১; ১২২:৪) এর অর্থ তাঁর সার্বভৌমত্বকে সমর্থন করা, তাঁর আইন ও নীতিগুলি পালন করা, তাঁর প্রতিজ্ঞাগুলির উপর বিশ্বাস রাখা এবং তাঁকে একাগ্র ভক্তি প্রদান করা। (যিশাইয় ৫০:১০; ইব্রীয় ১১:৬)—৯/১, পৃষ্ঠা ১০.

◻ উচ্চপদস্থদের সামনে পৌলের সাক্ষ্যদানের কৌশল আমাদের জন্য কোন্‌ উদাহরণ স্থাপন করে?

রাজা আগ্রিপ্পের সঙ্গে কথা বলার সময়, পৌল বিচক্ষণতা ব্যবহার করেছিলেন। তিনি সেই বিষয়গুলির উপর জোর দিয়েছিলেন যেগুলিতে তিনি ও আগ্রিপ্প একমত ছিলেন। একইভাবে, আমাদের সুসমাচারের ইতিবাচক দিকগুলির প্রতি জোর দেওয়া এবং আমাদের সকলের যে আশাগুলি আছে তা তুলে ধরা উচিত। (১ করিন্থীয় ৯:২২)—৯/১, পৃষ্ঠা ৩১.

◻ যিহোবার দীর্ঘসহিষ্ণুতা থেকে কারা উপকার পান?

যিহোবার দীর্ঘসহিষ্ণুতার কারণে, আরও লক্ষ লক্ষ জন “ঈশ্বরের সেই দিনের” মধ্যে থেকে রক্ষা পাওয়ার সুযোগ পাচ্ছেন। (২ পিতর ৩:৯-১৫) তাঁর দীর্ঘসহিষ্ণুতার ফলে আমরাও প্রত্যেকে “সভয়ে ও সকম্পে আপন আপন পরিত্রাণ সম্পন্ন” করতে পারছি। (ফিলিপীয় ২:১২)—৯/১৫, পৃষ্ঠা ২০.

◻ বাইবেলের সেপটুয়াজিন্ট অনুবাদটি কতটা মূল্যবান ছিল?

যিহোবা ঈশ্বর এবং তাঁর রাজ্য ও সেই সেইসঙ্গে রাজা হিসাবে যীশু খ্রীষ্ট বিষয়ক জ্ঞান সম্বন্ধে জানাতে এই অনুবাদটি সুস্পষ্টভাবে জড়িত ছিল। সেপটুয়াজিন্ট এর মাধ্যমে প্রথম শতাব্দীর গ্রিকভাষী যিহূদী ও পরজাতীয়রা যাতে রাজ্যের সুসমাচার গ্রহণ করতে পারেন, তার জন্য এক গুরুত্বপূর্ণ ভিত্তি স্থাপন করা হয়েছিল।—৯/১৫, পৃষ্ঠা ৩০.

◻ অপব্যয়ী পুত্রের গল্পটি যিহোবা সম্বন্ধে আমাদের কী শিক্ষা দেয়?

প্রথমত, যিহোবা “করুণাময় ও কৃপাময় ঈশ্বর, ক্রোধে ধীর এবং দয়াতে ও সত্যে মহান্‌।” (যাত্রাপুস্তক ৩৪:৬) দ্বিতীয়ত, হৃদয়ের পরিবর্তন যখন করুণা প্রদর্শনের এক ভিত্তি যোগায় তখন তিনি “ক্ষমাবান।” (গীতসংহিতা ৮৬:৫)—১০/১, পৃষ্ঠা ১২, ১৩.

◻ যিশাইয় ৬৫:২১-২৫ পদে প্রতিজ্ঞাত শান্তিপূর্ণ পরিস্থিতি কখন পরিপূর্ণ হবে?

আধ্যাত্মিক পরমদেশে যিহোবার একতাবদ্ধ উপাসক হিসাবে অভিষিক্ত ব্যক্তিরা এবং ‘অপর মেষেরা’ এখন ঈশ্বর দত্ত শান্তি উপভোগ করছেন। (যোহন ১০:১৬) আর এই শান্তি আক্ষরিক পরমদেশেও বিরাজ করবে যখন ঈশ্বরের ‘ইচ্ছা সিদ্ধ হবে, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও হবে।’ সেই সময় ভাববাদী যিশাইয়ের বাক্যগুলি সম্পূর্ণরূপে পরিপূর্ণ হবে। (মথি ৬:১০)—১০/১৫, পৃষ্ঠা ২৪.

◻ কেন খ্রীষ্টানেরা বিবাহ বার্ষিকী উদ্‌যাপন করেন কিন্তু জন্মদিন নয়?

বাইবেল বিবাহকে এক খারাপ দৃষ্টিকোণ হিসাবে স্থাপন করে না। খ্রীষ্টানেরা তাদের বিবাহ বার্ষিকীতে সেই ঘটনার আনন্দকে বিবেচনা করতে এবং এক দম্পতি হিসাবে সাফল্যের সঙ্গে কাজ করার সংকল্পকে সতেজ করার জন্য তা উদ্‌যাপন করবেন কি না তা সম্পূর্ণরূপে তাদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু, বাইবেলের নথিতে কেবল পৌত্তলিক উপাসকদের জন্মদিন পালন করার বিষয় রয়েছে আর ওই উপলক্ষগুলিতে নিষ্ঠুর কাজ সংঘটিত হয়েছিল।—১০/১৫, পৃষ্ঠা ৩০, ৩১.

◻ ১ করিন্থীয় ৩:১২, ১৩ পদে লিপিবদ্ধ পৌলের দৃষ্টান্তটিতে, ‘অগ্নি’ কী প্রতিনিধিত্ব করে এবং সকল খ্রীষ্টানদের কোন্‌ বিষয়ে সতর্ক থাকা উচিত?

আমরা সকলেই আমাদের জীবনে এক প্রকার অগ্নির সম্মুখীন হই—আমাদের বিশ্বাস সম্বন্ধীয় পরীক্ষা। (যোহন ১৫:২০; যাকোব ১:২, ৩) আমরা যাদের সত্য শিক্ষা দিই তারা সকলে পরীক্ষিত হবেন। পৌল যেমন সতর্ক করেছেন যে আমরা যদি ঘাটতিপূর্ণ শিক্ষা দিই, তবে তার পরিণতি দুঃখজনক হতে পারে। (১ করিন্থীয় ৩:১৫)—১১/১, পৃষ্ঠা ১১.

◻ কিভাবে নোহ “ঈশ্বরের সহিত গমনাগমন করিতেন”? (আদিপুস্তক ৬:৯)

নোহ ঈশ্বরের সঙ্গে গমনাগমন করেছিলেন এই অর্থে যে তিনি ঈশ্বরের আজ্ঞানুযায়ী কাজ করেছিলেন। যেহেতু নোহ ঈশ্বরের ইচ্ছা পালন করার জন্য তার জীবন উৎসর্গ করেছিলেন, তাই ঈশ্বরের সঙ্গে তিনি এক উষ্ণ, অন্তরঙ্গ সম্পর্ক উপভোগ করেছিলেন।—১১/১৫, পৃষ্ঠা ১০.

◻ দুষ্টদের প্রতি ঈশ্বর ঠিক কখন প্রতিশোধ নেবেন তা না জানা আমাদের জন্য কোন্‌ সুযোগগুলি খুলে দেয়?

এটি আমাদের প্রমাণ করার সুযোগ দেয় যে আমরা সত্যই যিহোবাকে ভালবাসি ও চিরকাল তাঁর পথে চলতে চাই। এটি আরও দেখায় যে আমরা ঈশ্বরের প্রতি নিষ্ঠাবান এবং বিভিন্ন বিষয় পরিচালনা করার ক্ষেত্রে তাঁর উপর আমাদের আস্থা আছে। এছাড়াও, এটি আমাদের সতর্ক এবং আধ্যাত্মিকভাবে সজাগ থাকতে সাহায্য করে। (মথি ২৪:৪২-৪৪)—১১/১৫, পৃষ্ঠা ১৮.

◻ ‘ঈশ্বরের পুত্ত্রে’ বিশ্বাস রাখার অর্থ কী? (১ যোহন ৫:১৩)

এর অর্থ খ্রীষ্টের সমস্ত আজ্ঞা পালন করা যার অন্তর্ভুক্ত, “পরস্পর প্রেম কর।” (যোহন ১৫:১৪, ১৭) প্রেম সকলের মঙ্গল চায়। প্রেমে জাতিগত, বিভিন্ন ধর্ম ও সামাজিক বিভেদের কোন জায়গা নেই।—১২/১, পৃষ্ঠা ৭.

◻ কেন যিহোবার সাক্ষীরা “ঘৃণিত” হন? (মথি ১০:২২)

প্রাথমিক খ্রীষ্টানদের যে কারণে নির্যাতন করা হয়েছিল সেই একই কারণে যিহোবার সাক্ষীরাও অন্যায়ভাবে ঘৃণিত হয়েছেন। প্রথমত, যিহোবার সাক্ষীরা তাদের ধর্মীয় বিশ্বাস অনুযায়ী যেভাবে কাজ করে থাকেন তা কিছুজনের কাছে তাদেরকে অপ্রিয় করে তোলে। দ্বিতীয়ত, তারা বিভিন্ন মিথ্যা অভিযোগের লক্ষ্যবস্তু হয়েছেন—তাদের বিশ্বাস সম্বন্ধে সম্পূর্ণ মিথ্যা ধারণা প্রচার এবং সেগুলিকে বিকৃতভাবে উপস্থাপনা করা হয়েছে।—১২/১, পৃষ্ঠা ১৪.

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার