ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • w৯৮ ৯/১ পৃষ্ঠা ৩
  • ন্যায় থেকে অন্যায়কে আপনি কি পৃথক করতে পারেন?

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • ন্যায় থেকে অন্যায়কে আপনি কি পৃথক করতে পারেন?
  • ১৯৯৮ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • কীভাবে আপনি এক উত্তম বিবেক বজায় রাখতে পারেন?
    “ঈশ্বরের প্রেমে আপনাদিগকে রক্ষা কর”
  • আপনার বিবেক কি সুশিক্ষিত?
    ২০০৫ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • কীভাবে আমি আমার বিবেককে প্রশিক্ষিত করতে পারি?
    যুবক-যুবতীদের জিজ্ঞাস্য
  • ভিতর থেকে আসা রব শুনুন
    ২০০৭ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
আরও দেখুন
১৯৯৮ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
w৯৮ ৯/১ পৃষ্ঠা ৩

ন্যায় থেকে অন্যায়কে আপনি কি পৃথক করতে পারেন?

“আমি ব্যক্তিগতভাবে ২৫ জনকে হত্যা করার জন্য দায়ী। . . . আমার চোখের সামনে সারাক্ষণই তা ভেসে ওঠে। আমি দুঃস্বপ্ন দেখি। . . . যখন আমি কোথাও যাই, আমি এমন মুখগুলি দেখি যা আমাকে সেই লোকেদের কথা মনে করিয়ে দেয় যাদের আমি হত্যা করেছি। আমার মনে তা এতখানিই স্পষ্ট যে মনে হয় যেন আজকে, এইমাত্র তা ঘটেছে। . . . আমি যা করেছি তার জন্য আমি নিজেকে ক্ষমা করতে পারি না।”—ভি.এস.

“আমাকে সেখানে গিয়ে শত্রুদের ধ্বংস করতে আদেশ দেওয়া হয়েছিল। . . . তাদের পুরুষ, নারী ও শিশু হিসাবে ভাবার জন্য আমি অপেক্ষা করিনি। . . . আমি তখনও অনুভব করেছিলাম আর এখনও করি যে আমি নির্দেশ অনুযায়ী কাজ করেছিলাম এবং আমাকে দেওয়া আদেশ পালন করেছিলাম মাত্র আর তা করাকে আমি অন্যায় মনে করি না।”—ডব্লিউ.কে.

উপরে উল্লেখিত ব্যক্তি দুজন ১৯৬৮ সালের ১৬ই মার্চ, সেই কাজে অংশ নিয়েছিলেন, যা পরবর্তী সময়ে এক কুখ্যাত যুদ্ধাপরাধ হিসাবে গণ্য হয়েছিল। তারা অন্যান্য সৈন্যদের সঙ্গে ভিয়েতনামের একটি ছোট গ্রামে প্রবেশ করে সেখানকার শত শত বেসামরিক লোকেদের হত্যা করেছিলেন—যাদের মধ্যে নারী, শিশু এবং বৃদ্ধ ব্যক্তিরা ছিলেন। কিন্তু এই দুজন সৈনিকের বিপরীতমুখী প্রতিক্রিয়া লক্ষ্য করুন। প্রথম সৈনিক যা করেছিলেন তার জন্য তিনি স্পষ্টতই যন্ত্রণা অনুভব করেন। দ্বিতীয় জন মনে করেন যে তার কাজ ন্যায্য ছিল। একই অভিজ্ঞতার বিষয়ে কিভাবে দুজন ব্যক্তি এতটাই ভিন্ন প্রতিক্রিয়া দেখাতে পারেন?

এর উত্তর বিবেকের সঙ্গে সম্পর্কযুক্ত—এক ঈশ্বর-দত্ত ক্ষমতা যা আমাদের নিজেদের সৎভাবে মূল্যায়ন করতে এবং আমাদের কাজ ও অভিপ্রায়গুলি বিবেচনা করতে সাহায্য করে। বিবেক হল ন্যায়-অন্যায় নির্ধারণের জন্য আমাদের অভ্যন্তরীণ বোধশক্তি।

সিদ্ধান্ত নেওয়ার সময়, কিছু লোক এই প্রবাদটির আশ্রয় নিয়ে থাকেন, “বিবেককে তোমার পরিচালক হতে দাও।” কিন্তু, দুঃখের বিষয়, বিবেক সবসময় নির্ভরযোগ্য নয়। বাস্তবিক পক্ষে, অনেকে ভয়ংকর নৃশংস কাজ সহ্য করেছেন আর এমনকি এগুলি করেছেনও কিন্তু তাদের বিবেক তাদের একটুও দংশন করেনি। (যোহন ১৬:২; প্রেরিত ৮:১) ইংরেজ ঔপন্যাসিক শ্যামূয়েল বাটলার যেমন একবার মন্তব্য করেছিলেন, বিবেক “শীঘ্রই তাদের সঙ্গে কথা বলা বন্ধ করে দেয় যারা তার কথা শুনতে চায় না।”

আপনি কি আপনার বিবেকের উপর আস্থা রাখতে পারেন? উত্তরটি ব্যাপকভাবে নির্ভর করে, এটি কতটা উত্তমরূপে প্রশিক্ষিত তার উপর, যেমন পরবর্তী প্রবন্ধটি দেখাবে।

[৩ পৃষ্ঠার চিত্র সৌজন্যে]

উপরের যুদ্ধের দৃশ্য: U.S. Signal Corps photo

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার