ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • w৯৮ ৮/১৫ পৃষ্ঠা ৩০
  • আপনার কি স্মরণে আছে?

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • আপনার কি স্মরণে আছে?
  • ১৯৯৮ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • বিচার দিন—এটা কী?
    বাইবেল প্রকৃতপক্ষে কী শিক্ষা দেয়?
  • যিহোবাকে অনুকরণ করুন—ন্যায়বিচার ও ধার্মিকতা অনুশীলন করুন
    ১৯৯৮ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • যিহোবা ধার্মিকতা এবং ন্যায়বিচারের প্রেমিক
    ১৯৯৬ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • আপনি কি যিহোবার দিনের জন্য প্রস্তুত?
    ২০০৭ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
আরও দেখুন
১৯৯৮ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
w৯৮ ৮/১৫ পৃষ্ঠা ৩০

আপনার কি স্মরণে আছে?

আপনি কি প্রহরীদুর্গ এর সাম্প্রতিক সংখ্যাগুলি মনোযোগের সঙ্গে পড়েছেন? যদি পড়ে থাকেন তাহলে নিম্নলিখিত বিষয়গুলি স্মরণ করা আগ্রহজনক বলে মনে করবেন:

◻ কেন পূর্বনির্ধারণ মতবাদ অযৌক্তিক?

ঈশ্বর যদি আদমের পাপে পতন সম্বন্ধে পূর্ব থেকে জানতেন এবং তা নির্দেশিত করতেন তাহলে মানুষকে সৃষ্টি করে তিনি পাপের উদ্ভাবক হয়েছিলেন এবং সমস্ত মানব দুষ্টতা ও কষ্টভোগের জন্য তিনি দায়ী। এটিকে এই সত্যের সঙ্গে সমন্বয়িত করা যেতে পারে না যে যিহোবা হলেন প্রেমের ঈশ্বর যিনি দুষ্টতা ঘৃণা করেন। (গীতসংহিতা ৩৩:৫; হিতোপদেশ ১৫:৯; ১ যোহন ৪:৮)—৪/১৫, পৃষ্ঠা ৭, ৮.

◻ যিশাইয় ২:২-৪ পদের পরিপূর্ণতাস্বরূপ বিভিন্ন জাতির লোকেরা কী করছেন?

তারা যখন যিহোবার উপাসনা গৃহের দিকে স্রোতের ন্যায় প্রবাহিত হন, তখন তারা ‘যুদ্ধ শেখা’ থেকে বিরত হন, কারণ তারা ঈশ্বরের স্বর্গীয় সৈন্যবাহিনীর সুরক্ষার প্রতি তাদের প্রত্যয় গড়ে তুলেছেন যারা শান্তির সমস্ত শত্রুদের ধ্বংস করার জন্য প্রস্তুত আছেন।—৪/১৫, পৃষ্ঠা ৩০.

◻ যোয়েল ৩:১০, ১১ পদে উল্লেখিত ঈশ্বরের যে বীরগণ সম্বন্ধে বলা হয়েছে তারা কারা?

বাইবেলে প্রায় ২৮০ বার সত্য ঈশ্বরকে ‘বাহিনীগণের . . . সদাপ্রভু’ বলা হয়েছে। (২ রাজাবলি ৩:১৪) এই বাহিনী স্বর্গের দূতেদের এক বৃহৎ দল যারা যিহোবার আদেশ পালনের জন্য প্রস্তুত থাকেন।—৫/১, পৃষ্ঠা ২৪.

◻ ইয়োবের বিরুদ্ধে যারা শাস্ত্রীয় আইন ভঙ্গ করেছিলেন, যিহোবা চেয়েছিলেন যে তিনি তাদের জন্য প্রার্থনা করুন, এর থেকে আমরা কী শিখতে পারি? (ইয়োব ৪২:৮)

ইয়োব আবার সুস্বাস্থ্যের অধিকারী হওয়ার পূর্বে, যিহোবা চেয়েছিলেন যে যারা তার বিরুদ্ধে শাস্ত্রীয় আইন ভঙ্গ করেছেন, তিনি যেন তাদের জন্য প্রার্থনা করেন। এটি দেখায়, যিহোবা চান যে আমাদের নিজেদের পাপ ক্ষমা হওয়ার পূর্বে আমরা যেন আমাদের বিরুদ্ধে যারা পাপ করেছেন তাদের ক্ষমা করি। (মথি ৬:১২; ইফিষীয় ৪:৩২)—৫/১, পৃষ্ঠা ৩১.

◻ যাকোব কী বুঝিয়েছিলেন যখন তিনি বলেছিলেন: “ধৈর্য্য সিদ্ধ কার্য্যবিশিষ্ট হউক”? (যাকোব ১:৪)

ধৈর্যের কিছু ভূমিকা আছে আর তা হল ‘কার্য্য।’ এর কার্যভারটি হল সমস্ত ক্ষেত্রে আমাদের সম্পূর্ণ করে তোলা। তাই কোন অশাস্ত্রীয় পদ্ধতি অবলম্বন করে ক্লেশ দ্রুত লাঘব করার চেষ্টার বিপরীতে সেগুলিকে সম্পূর্ণভাবে ঘটতে দেওয়ার দ্বারা আমাদের বিশ্বাস পরীক্ষিত ও পরিশোধিত হয়ে থাকে।—৫/১৫, পৃষ্ঠা ১৬.

◻ মানবজাতির সমস্যাগুলি সমাধানের জন্য ঈশ্বর কেন এত সময় অপেক্ষা করেছেন?

সময়ের প্রতি যিহোবার দৃষ্টিভঙ্গি আমাদের চেয়ে ভিন্নতর। অনন্তকালীন ঈশ্বরের কাছে, আদমের সৃষ্টি থেকে এখন পর্যন্ত সময় এমনকি এক সপ্তাহও দীর্ঘ নয়। (২ পিতর ৩:৮) কিন্তু সময় সম্বন্ধে আমাদের যে দৃষ্টিভঙ্গিই থাকুক না কেন, প্রত্যেক দিন যা অতিবাহিত হয়ে যায়, তা ক্রমান্বয়ে আমাদের যিহোবার দিনের ন্যায্যতা প্রতিপাদনের দিকে নিয়ে যায়।—৬/১, পৃষ্ঠা ৫, ৬.

◻ কী যিহোবার সাক্ষীদের প্রণোদিত করে?

যিহোবার শিক্ষা অনুপম বৈশিষ্ট্যসম্পন্ন লোক উৎপন্ন করেছে, পরস্পরকে এবং তাদের প্রতিবেশীদের নিজের মত ভালবাসতে শিক্ষা দিয়েছে। (যিশাইয় ৫৪:১৩) উদাসীনতা অথবা তাড়না সত্ত্বেও প্রচার চালিয়ে যাওয়ার জন্য প্রেমই যিহোবার সাক্ষীদের প্রণোদিত করে। (মথি ২২:৩৬-৪০; ২ করিন্থীয় ১৩:১-৮)—৬/১৫, পৃষ্ঠা ২০.

◻ যীশুর বাক্যগুলি: “সঙ্কীর্ণ দ্বার দিয়া প্রবেশ করিতে প্রাণপণ কর,” কী ইঙ্গিত করে? (লূক ১৩:২৪)

যীশুর বাক্যগুলি সংগ্রাম করা, নিজেদের প্রসারিত করাকে ইঙ্গিত করে। তাঁর বাক্যগুলি এও ইঙ্গিত করে যে কিছুজন হয়ত ‘দ্বারে প্রবেশ করিতে’ চেষ্টা করতে পারেন কেবল তাদের নিজেদের সুবিধামত, ধীর পায়ে যা তারা পছন্দ করেন। তাই আমরা প্রত্যেকে নিজেদের জিজ্ঞাসা করতে পারি, ‘আমি কি অধ্যবসায় ও পরিশ্রমের সঙ্গে চেষ্টা করছি?’—৬/১৫, পৃষ্ঠা ৩১.

◻ কিভাবে পুনরুত্থিত ব্যক্তিরা “পুস্তকসমূহে লিখিত প্রমাণে ‘আপন আপন কার্য্যানুসারে’ বিচারিত” হবেন? (প্রকাশিত বাক্য ২০:১২)

এই পুস্তকগুলি তাদের পূর্ববর্তী কাজের নথি নয়; তারা যখন মারা গিয়েছিলেন, তখন তারা তাদের জীবনকালে কৃত পাপ থেকে মুক্ত হয়েছিলেন। (রোমীয় ৬:৭, ২৩) কিন্তু, পুনরুত্থিত ব্যক্তিরা তখনও আদমজাত পাপের অধীনে থাকবেন। অতএব, এই পুস্তকগুলি ঐশিক তথ্য ঘোষণা করবে যা যীশু খ্রীষ্টের বলিদান থেকে সম্পূর্ণ উপকার লাভ করার জন্য সকলকে অবশ্যই অনুসরণ করতে হবে।—৭/১, পৃষ্ঠা ২২.

◻ প্রতিবেশীসুলভ শমরীয়ের বিষয়ে যীশুর দৃষ্টান্তে আমাদের জন্য কোন্‌ শিক্ষা আছে? (লূক ১০:৩০-৩৭)

যীশুর দৃষ্টান্তটি দেখায় যে একজন প্রকৃত সরল ব্যক্তি হলেন তিনি, যিনি কেবল ঈশ্বরের আইনের প্রতিই বাধ্য নন কিন্তু তাঁর গুণাবলিও অনুকরণ করেন। (ইফিষীয় ৫:১) এটি আরও দেখায় যে আমাদের প্রতিবেশীসুলভ আচরণ জাতিগত, সাংস্কৃতিক ও ধর্মীয় প্রতিবন্ধকতাগুলিও অতিক্রম করবে। (গালাতীয় ৬:১০)—৭/১, পৃষ্ঠা ৩১.

◻ তিনটি ক্ষেত্র কী যেখানে আপনি আপনার সন্তানদের জানতে ও পিতামাতাসুলভ নির্দেশনা দান করতে পারেন?

(১) এক উপযুক্ত জাগতিক কাজ নির্বাচন করার জন্য আপনার সন্তানদের সাহায্য করুন; (২) বিদ্যালয় ও কর্মস্থলের আবেগগত চাপের সঙ্গে মোকাবিলা করার জন্য তাদের প্রস্তুত করুন; (৩) তাদের আধ্যাত্মিক চাহিদাকে কিভাবে পরিতৃপ্ত করা যায় তা দেখান।—৭/১৫, পৃষ্ঠা ৪.

◻ কোন্‌ উদ্দেশ্যে ঈশ্বর “সেই সপ্তম দিনে” বিশ্রাম নিয়েছিলেন? (আদিপুস্তক ২:১-৩)

ঈশ্বর ক্লান্ত হয়ে পড়েছিলেন বলে বিশ্রাম নেননি। বরং তাঁর হস্তনির্মিত কাজ বিকাশ ও পূর্ণ গৌরবে আসার জন্য, তাঁর প্রশংসা ও সম্মানের জন্য তিনি তাঁর পার্থিব কাজ থেকে বিরত হয়েছিলেন।—৭/১৫, পৃষ্ঠা ১৮.

◻ তিনটি উপায় কী যেখানে আমরা ন্যায়বিচার অনুশীলন করতে পারি?

প্রথমত, আমাদের ঈশ্বরের নৈতিক মানদণ্ডগুলি মেনে চলতে হবে। (যিশাইয় ১:১৭) দ্বিতীয়ত, আমরা ন্যায়বিচার অনুশীলন করি যখন আমরা অন্যদের সঙ্গে সেইরকম আচরণ করি যেভাবে আমরা চাই যে যিহোবা আমাদের সঙ্গে আচরণ করুন। (গীতসংহিতা ১৩০:৩, ৪) তৃতীয়ত, আমরা ঈশ্বরীয় ন্যায়বিচার প্রদর্শন করি যখন আমরা অধ্যবসায়ের সঙ্গে প্রচার কাজে রত থাকি। (হিতোপদেশ ৩:২৭)—৮/১, পৃষ্ঠা ১৪, ১৫.

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার