আপনার কাছের “জীবনের জন্য ঈশ্বরের পথ” জেলা সম্মেলনে যোগ দেওয়ার জন্য পরিকল্পনা করুন!
ভারতে যিহোবার সাক্ষীদের তিনদিন ব্যাপী ধারাবাহিক ১৭টি সম্মেলন ১৯৯৮ সালের ২রা অক্টোবর থেকে শুরু হয়ে ১৯৯৮ সালের ডিসেম্বরের শেষ পর্যন্ত চলবে। কার্যক্রম ইংরাজি, কান্নাড়া, গুজরাটি, তামিল, তেলুগু, নেপালি, পাঞ্জাবী, বাংলা, মালায়ালাম, ও হিন্দী ভাষায় অনুষ্ঠিত হবে।
অনেক প্রেরণাদায়ী বাইবেল ভিত্তিক বিষয় ও ব্যবহারিক নমুনাগুলি উপস্থিত করা হবে, তাই অনুপস্থিত থাকবেন না। আর পরিবারগুলি কিভাবে উদ্বেগের মোকাবিলা করে তার উপর বাস্তব-জীবন সম্বন্ধীয় নাটকটি উপভোগ করুন। সমস্ত অধিবেশনগুলি বিনামূল্যে। নিচে তালিকাবদ্ধ যে কোন একটি স্থানে উপস্থিত থাকুন।