“জীবনের জন্য ঈশ্বরের পথ” ১৯৯৮-১৯৯৯ সালের জেলা সম্মেলন খুবই নিকটে!
একমাত্র ভারত, নেপাল ও বাংলাদেশেই অক্টোবর থেকে ডিসেম্বর মাসের মধ্যে ১৯টি সম্মেলনের ব্যবস্থা করা হয়েছে। সম্ভবত, এই তিনদিনের সমাবেশগুলির একটি আপনার বাড়ির কাছাকাছি একটি শহরে অনুষ্ঠিত হবে। অধিকাংশ স্থানে—শুক্রবার থেকে রবিবার পর্যন্ত—প্রতিদিনের কার্যক্রম সকাল ৯:৩০ মিনিটে সংগীত দিয়ে শুরু হবে।
শুক্রবার পূর্বাহ্ণের কার্যক্রমে পৃথিবীর বিভিন্ন অংশে রাজ্যের প্রচারের অগ্রগতি সম্বন্ধে বিবৃতিগুলি তুলে ধরা হবে। আর সম্মেলনের বিষয়বস্তু এক মুখ্য বক্তৃতার দ্বারা উপস্থাপিত হবে, “খ্রীষ্টের মুক্তির মূল্য—পরিত্রাণের জন্য ঈশ্বরের পথ।”
অপরাহ্ণে সিম্পোজিয়াম, “পিতামাতারা—আপনার সন্তানদের ঈশ্বরের পথ সম্বন্ধে যত্নপূর্বক শিক্ষা দিন,” পরামর্শ প্রদান করবে যে কিভাবে যিহোবাকে প্রেম ও তাঁর সেবা করতে অল্পবয়স্কদের অনুপ্রাণিত করা যায়। অপরাহ্ণের কার্যক্রম “মৃত্যুর পরে কি জীবন রয়েছে?” বক্তৃতাটির মাধ্যমে সমাপ্ত হবে।
শনিবার পূর্বাহ্ণের কার্যক্রম যিহোবার সাক্ষীদের শিষ্যকরণের কাজকে তিনটি ধারাবাহিক অংশে উপস্থাপন করে অর্থাৎ “জীবনের পথে প্রবেশ করতে লোকেদের সাহায্য করা,” “লোকেদের কাছে পৌঁছানোর প্রতিদ্বন্দ্বিতাটি” এবং “খ্রীষ্টের সমস্ত আজ্ঞা সম্বন্ধে শিষ্যদের শিক্ষা দেওয়া।” পূর্বাহ্ণের কার্যক্রমের শেষে, নতুন শিষ্যদের বাপ্তাইজিত হওয়ার জন্য ব্যবস্থা থাকবে।
শনিবার অপরাহ্ণের প্রারম্ভিক বক্তৃতা “অন্তহীন জীবনের প্রতি দৃষ্টি রেখে সেবা করা,” ঈশ্বরের সেবা করার জন্য আমাদের ব্যক্তিগত কারণগুলির প্রতি প্রার্থনাপূর্ণ চিন্তা প্রদান করতে উৎসাহিত করে। অন্যান্য বক্তৃতা, “‘মনুষ্যদের মধ্যে নানা বরদের’ উপলব্ধি করা, যারা ঈশ্বরের পথ শিক্ষা দেন” এবং “ব্যক্তিত্ব—পুরাতনকে বাদ দিন এবং নতুনকে পরিধান করুন” ইফিষীয় ৪ অধ্যায়ের প্রতিটি পদের এক শিক্ষামূলক পরীক্ষা উপস্থাপন করে। পরে, “জগৎ থেকে নিজেকে নিষ্কলঙ্ক রাখুন” বক্তৃতাটি এবং তিনটি অংশের সিম্পোজিয়াম “যুবক-যুবতীরা—ঈশ্বরের পথ অনুসরণ কর” উপস্থাপিত হবে যার মাধ্যমে উত্তম শাস্ত্রীয় উপদেশ প্রদান করা হবে। অপরাহ্ণের কার্যক্রম “সৃষ্টিকর্তা—তাঁর ব্যক্তিত্ব এবং তাঁর পথ সকল” নামক বক্তৃতাটির মাধ্যমে সমাপ্ত হবে।
রবিবার পূর্বাহ্ণের কার্যক্রম তিনটি অংশের একটি সিম্পোজিয়াম উপস্থাপন করবে যেখানে বাইবেলের বই যিহিষ্কেলের শেষ অধ্যায়গুলি এবং সেগুলির ভবিষ্যদ্বাণীমূলক প্রয়োগের বিষয় আলোচনা করা হবে। পূর্বাহ্ণের কার্যক্রম তিন ইব্রীয় যুবকের বিশ্বস্ততা এই বিষয়ের উপর ভিত্তি করে একটি সম্পূর্ণ সজ্জিত নাটকের দ্বারা শেষ হবে। সম্মেলনের লক্ষণীয় বিষয় অপরাহ্ণের জনসাধারণের বক্তৃতা যার শিরোনাম হল “অনন্ত জীবনের জন্য একমাত্র পথ।”
নিশ্চিতরূপে, এই তিনদিনের সবকটিতে উপস্থিত হওয়ার মাধ্যমে আপনি আধ্যাত্মিকভাবে সমৃদ্ধশালী হবেন। প্রতিটি কার্যসূচিতে উপস্থিত থাকার জন্য আপনাকে আন্তরিকভাবে স্বাগত জানানো হচ্ছে, যার সবগুলিই অনুষ্ঠিত হওয়ার জন্য আপনার কাছ থেকে অবশ্যই কোন চাঁদা নেওয়া হবে না। আপনার গৃহের নিকটতম স্থানটি জানার জন্য যিহোবার সাক্ষীদের স্থানীয় কিংডম হলে যোগাযোগ করুন অথবা এই পত্রিকার প্রকাশকদের কাছে লিখুন।