অনুগ্রহ করে একটি বিশেষ ঘটনার জন্য আমাদের সাথে যোগ দিন ১৯৯৮ সালের ১১ই এপ্রিল, শনিবার
যিহোবার সাক্ষীরা ঈশ্বরেব দান তাঁর পুত্র, যীশু খ্রীষ্টকে তাদের সাথে স্মরণ করার জন্য আপনাকে সাদর আমন্ত্রণ জানাচ্ছেন। এই দানটি মানবজাতির জন্য অনন্ত জীবন উপভোগের প্রত্যাশাকে উন্মুক্ত করে দিয়েছে।—যোহন ৩:১৬.
এই বছর, ১১ই এপ্রিল শনিবার, সূর্যাস্তের পরে যীশুর মৃত্যুর স্মরণার্থক সভা অনুষ্ঠিত হবে। ওই তারিখটি বাইবেলের চান্দ্রিক ক্যালেন্ডারের ১৪ই নিশান এর সাথে সামঞ্জস্যপূর্ণ। সভার স্থান ও সঠিক সময়ের জন্য অনুগ্রহ করে স্থানীয় যিহোবার সাক্ষীদের কাছে জিজ্ঞাসা করুন।
আপনি কি এই ঘটনাগুলি সম্বন্ধে জানেন যেগুলি পৃথিবীতে যীশুর জীবনের শেষ দিনগুলিতে ঘটেছিল?