তারা কেন এটি করেন?
প্রতি বছর পৃথিবীব্যাপী হাজার হাজার যিহোবার সাক্ষীরা সম্মেলনগুলিতে সমবেত হন। সেখানে তারা সাহচর্য উপভোগ করেন ও বাইবেল নির্দেশনার এক উৎকৃষ্ট কার্যক্রম শোনেন। কিছুজন এই সম্মেলনগুলিতে উপস্থিত হওয়ার জন্য প্রচুর প্রচেষ্টা করেন। উদাহরণস্বরূপ, গত বছর মালাউইতে মধ্য ৬০ বছরের এক দম্পতি তাদের পুত্র এবং তার স্ত্রী ও শিশুসন্তানসহ একটি সম্মেলনে উপস্থিত হওয়ার জন্য সাইকেলে করে ৫০ মাইল পথ যাত্রা করেছিলেন। তারা সকাল ৬টায় তাদের গ্রাম ছেড়েছিলেন আর ১৫ ঘন্টা পরে সম্মেলন স্থলে পৌঁছেছিলেন।
মোজাম্বিকে একটি দল এক সম্মেলনে পৌঁছানোর জন্য তিনদিনের পথ সাইকেল করে যাত্রা করেছিলেন। এক রাতে যখন তারা খোলা জায়গায় তাঁবু খাটিয়েছিলেন, তারা কাছেই সিংহের গর্জন শুনতে পেয়েছিলেন। যদিও তারা সেই জানোয়ারদের দিকে জ্বালানী কাঠ ছুড়েছিলেন, তবুও ভোর হওয়া পর্যন্ত সিংহগুলি আশেপাশেই ছিল। আরেকজন সাক্ষী যিনি সেই একই সম্মেলনের উদ্দেশে যাচ্ছিলেন তিনি পথে একটি সিংহের সামনে পড়েছিলেন। সিংহটি চলে না যাওয়া পর্যন্ত তিনি নড়াচড়া না করে স্থিরভাবে দাঁড়িয়ে থাকেন। সম্মেলনে এই সাক্ষীরা প্রফুল্লভাবে বলেছিলেন যে কিভাবে তারা ‘সিংহের মুখ হইতে রক্ষা পাইয়াছিলেন।’—২ তীমথিয় ৪:১৭.
অনেক যিহোবার সাক্ষীরা উপাসনার উদ্দেশ্যে সম্মেলনগুলি অথবা এমনকি মণ্ডলীর সাপ্তাহিক সভাগুলিতে উপস্থিত হওয়ার জন্য প্রচুর প্রচেষ্টা করেন। কেন? পরবর্তী প্রবন্ধগুলি আপনাকে বুঝতে সাহায্য করবে যে কেন একত্রে সমবেত হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।