ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • w৯৭ ১২/১৫ পৃষ্ঠা ২-৩
  • বড়দিন—জাগতিক ছুটির দিন অথবা ধর্মীয় পবিত্র দিন?

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • বড়দিন—জাগতিক ছুটির দিন অথবা ধর্মীয় পবিত্র দিন?
  • ১৯৯৭ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • বড়োদিনের রীতিনীতি পালন করা কি ভুল?
    প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে (জনসাধারণের সংস্করণ)—২০১৬
  • আধুনিক বড়দিন—এর উৎসগুলি
    ১৯৯৭ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • বড়দিন—প্রাচ্যেও কেন পালন করা হয়?
    ১৯৯৯ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • বড়োদিনের বিষয়ে বাইবেল কী বলে?
    বাইবেলের প্রশ্নের উত্তর
১৯৯৭ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
w৯৭ ১২/১৫ পৃষ্ঠা ২-৩

বড়দিন—জাগতিক ছুটির দিন অথবা ধর্মীয় পবিত্র দিন?

চীন দেশে তাকে বলা হয় বড়দিনের বুড়ো লোক। ইংল্যান্ডে তিনি বড়দিনের পিতা বলে পরিচিত। রাশিয়ার লোকেরা হিম দাদু নামটি ব্যবহার করেন আর যুক্তরাষ্ট্রে তাকে স্যান্টা ক্লসের খেতাব দেওয়া হয়।

অনেকে মনে করেন যে এক বিশাল পেট ও বরফের মত সাদা দাঁড়িওয়ালা এই হাসিখুশি বুড়ো লোকটি নিজেই বড়দিনের এক মূর্ত প্রকাশ। কিন্তু এটিও সকলে জানেন যে স্যান্টা ক্লস হল একটি পৌরাণিক কাহিনী, এমন এক রূপকথা যার ভিত্তি হল চতুর্থ শতাব্দীর মূরার (আধুনিক তুর্কীর) এক বিশপের সাথে যুক্ত পরম্পরাগত বিধিগুলি।

প্রথা ও পরম্পরাগত বিধিগুলি সবসময়ই উৎসবের উপর এক প্রবল প্রভাব ফেলে এসেছে আর বড়দিন এর ব্যতিক্রম নয়। স্যান্টা ক্লস জনিত পৌরাণিক কাহিনীটি লোকসংস্কৃতির সাথে যুক্ত জনপ্রিয় ছুটির মাত্র একটি উদাহরণ। যদিও কিছু লোক দাবি করেন যে বড়দিনের প্রথাগুলি সেই সব ঘটনার উপর ভিত্তিশীল, যা বাইবেলে লিপিবদ্ধ করা আছে কিন্তু আসলে এই প্রথাগুলির অধিকাংশেরই উৎস পৌত্তলিকতা।

আরেকটি উদাহরণ হল ক্রিস্‌মাস ট্রি। দ্যা নিউ এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা বলে: “গাছ উপাসনা যা পৌত্তলিক ইউরোপীয়দের মধ্যে সাধারণ ছিল, তা তাদের খ্রীষ্টতত্ত্বে ধর্মান্তরিত হওয়ার পরেও বিদ্যমান ছিল যার অন্তর্ভুক্ত ছিল নতুন বছরে চিরসবুজ লতা দিয়ে বাড়ি ও গোলাঘর সাজানোর স্ক্যান্ডিনেভীয় প্রথাগুলি যাতে করে দিয়াবল ভয় পেয়ে পালায় ও বড়দিনের সময় পাখিদের জন্য একটা গাছ লাগানো যায়।”

গুল্মলতা বা অন্য কোন চিরসবুজ পাতা দিয়ে মালা গাঁথা হল বড়দিনের আরেকটি জনপ্রিয় পরম্পরাগত বিধি। পৌত্তলিক উপাসনার সাথে এরও এক গভীর যোগসূত্র রয়েছে। কৃষি দেবতা স্যাটার্নের উদ্দেশ্যে উৎসর্গীকৃত শীতের মাঝামাঝি সময়ে সাত দিন ব্যাপী উৎসব, স্যাটারনেলিয়াতে মন্দির সাজানোর জন্য প্রাচীন রোমীয়রা গুল্মলতার শাখা ব্যবহার করত। এই পৌত্তলিক উৎসবটি বিশেষভাবে এর লাগামহীন উন্মত্ততা ও লাম্পট্যের জন্য উল্লেখযোগ্য ছিল।

বড়দিনের প্রথা গুল্মলতার পল্লব চুম্বন (এখানে চিত্রিত হয়েছে) অনেকের কাছে রোমান্টিক বলে মনে হতে পারে কিন্তু এটি একটি মধ্যযুগীয় বিশ্বাস। প্রাচীন ব্রিটেনের ন-খ্রীষ্টীয় পুরোহিতেরা মনে করতেন যে গুল্মলতার এক ঐন্দ্রজালিক শক্তি আছে; তাই এটিকে মন্দ দূত, যাদুমন্ত্র ও অন্যান্য অশুভ শক্তির থেকে রক্ষা পাওয়ার মাধ্যম হিসাবে ব্যবহার করা হত। কালক্রমে, এই কুসংস্কারেরও সৃষ্টি হয় যে গুল্মলতার তলা চুম্বন বিবাহে পরিচালিত করে। আজও বড়দিনের সময় কিছু লোকেদের মধ্যে এই অভ্যাসটি খুবই জনপ্রিয়।

এইগুলি হল আধুনিক বড়দিনের মাত্র কয়েকটা পরম্পরাগত বিধি, যা পৌত্তলিক শিক্ষার দ্বারা প্রভাবিত বা সরাসরি তা থেকে এসেছে। আপনি হয়ত ভাববেন, কিন্তু কিভাবে এই সমস্ত কিছু আসল। কিভাবে একটি ছুটির দিন যা খ্রীষ্টের জন্মকে সম্মান করার দাবি করে, তা ন-খ্রীষ্টীয় প্রথাগুলির সাথে এত ব্যাপকভাবে জড়িত হতে পারে? আরও গুরুত্বপূর্ণ দিকটি হল যে ঈশ্বর এই বিষয়টিকে কিভাবে দেখেন?

[২ পৃষ্ঠার সৌজন্যে]

পৃষ্ঠা ৩: স্যান্টা ক্লস: Thomas Nast/Dover Publications, Inc., 1978; ৩ পৃষ্ঠায় সবুজ গুল্ম এবং ৪ পৃষ্ঠায় চিত্র: Discovering Christmas Customs and Folklore by Margaret Baker, published by Shire Publications, 1994

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার