নীতিবান সন্তান গড়ে তোলা এটি কি এখনও সম্ভব?
“এখন আমরা এমন এক জটিল সমাজ ও এমন এক ভীষণ অসমধর্মী সংস্কৃতিতে বাস করছি যেখানে নৈতিকতা সম্বন্ধে কোন নির্দিষ্ট নিয়ম-সংহিতা নেই” কানাডা ওটায়ার ভানিয়া পরিবার সংক্রান্ত প্রতিষ্ঠানের রবার্ট গ্লোশেপ উল্লেখ করেন। এর পরিণতি? টরেন্টো স্টার সংবাদপত্রের এক বিবৃতি বলে: “কিশোরী গর্ভধারণ, যুব হিংস্রতা ও কিশোর-কিশোরী আত্মহত্যা এই সমস্ত কিছু বৃদ্ধি পাচ্ছে।”
সমস্যাটি উত্তর আমেরিকা পর্যন্তই সীমিত নয়। আমেরিকা যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ডের ব্রাউন বিশ্ববিদ্যালয়ের মানব উন্নয়ন কেন্দ্রের অধিকর্তা বিল ডেমন ব্রিটেন ও অন্যান্য ইউরোপীয় দেশগুলি ও সেইসাথে অস্ট্রেলিয়া, ইস্রায়েল এবং জাপানে এই বিষয়টি সম্বন্ধে গবেষণা করেছেন। তিনি যুব ব্যক্তিদের জন্য গির্জা, বিদ্যালয় এবং অন্যান্য প্রতিষ্ঠানগুলি কর্তৃক পরিচালনা প্রদানের ক্ষেত্রে পতনের প্রতি নির্দেশ করেন। এই বলে তিনি তার অভিমত প্রকাশ করেন যে আমাদের সংস্কৃতি “সন্তানদের চরিত্র ও সক্ষমতা গড়ে তোলার জন্য যা প্রয়োজন সে সম্বন্ধে সচেতন নয়।” পিতামাতা বিশেষজ্ঞ, যারা শিক্ষা দিয়ে থাকেন যে “শাসন সন্তানদের স্বাস্থ্য ও মঙ্গলের জন্য বিপজ্জনক,” তাদের বিষয়ে উল্লেখ করে ডেমন এই মত পোষণ করেন যে এটি “স্বেচ্ছাচারী, অবাধ্য সন্তান গড়ে তোলার এক প্রণালী।”
সেই বিষয়টি কী যা আজকের দিনের যুব ব্যক্তিদের প্রয়োজন? তাদের অবিরত প্রশিক্ষণের প্রয়োজন যা তাদের মন ও হৃদয়কে সংশোধিত করবে। বিভিন্ন যুব ব্যক্তিদের বিভিন্ন প্রকার শাসনের প্রয়োজন। যখন ভালবাসার দ্বারা পরিচালিত হয় শাসন প্রায়ই যুক্তির মাধ্যমে করা হয়ে থাকে। যে কারণে হিতোপদেশ ৮:৩৩ পদে আমাদের বলা হয়েছে “শাসনে অবধান কর।” কিন্তু কিছুজন কেবলমাত্র “বাক্য দ্বারা শাসন হয়” না। তাদের জন্য, তাদের অবাধ্যতার কারণে কখনও কখনও শাস্তি, উপযুক্ত মাত্রার শাসন হয়ত প্রয়োজনীয়। (হিতোপদেশ ১৭:১০; ২৩:১৩, ১৪; ২৯:১৯) এই পরামর্শ দেওয়ার সময় বাইবেল কোন ভাবেই ক্রুদ্ধভাবে আঘাত করা অথবা ভীষণভাবে প্রহার করাকে সুপারিশ করে না যা হয়ত সন্তানকে ক্ষতিগ্রস্ত এবং আহত করতে পারে। (হিতোপদেশ ১৬:৩২) বরঞ্চ, এক সন্তানের বোঝা উচিত যে কেন তাকে শাসন করা হচ্ছে আর অনুভব করা উচিত যে এটি করা হচ্ছে কারণ তার পিতামাতা তার সাথে আছেন ও তার জন্য যত্ন নেন।—ইব্রীয় ১২:৬, ১১ পদের সাথে তুলনা করুন।
এইধরনের বাস্তব ও স্বাস্থ্যকর বাইবেলের উপদেশ পারিবারিক সুখের রহস্য (ইংরাজি) নামক বইটিতে আলোচিত হয়েছে।