সম্ভোগহীন বিবাহ?
যোষেফের সাথে তার বিবাহ হওয়া সত্ত্বেও মরিয়মের জন্য দাবিকৃত অনন্ত কুমারীত্বের সাথে সমন্বয়সাধন করার এক চেষ্টাস্বরূপ অনেক চিত্রকর ও স্থপতিরা যোষেফকে এক বয়স্ক ব্যক্তি হিসাবে চিত্রিত করেছেন। তারা যুক্তি করেছেন যে যোষেফ প্রকৃতপক্ষেই মরিয়মের স্বামীর চেয়েও বেশি একজন অভিভাবক ছিলেন। কিন্তু পোপ জন পল দ্বিতীয় সম্প্রতিকালে এই বিষয়ে এক ভিন্ন দৃষ্টিভঙ্গিকে সমর্থন করেছেন। তিনি প্রস্তাব করেন যে যোষেফ “সেই সময়ে এক বয়স্ক ব্যক্তি ছিলেন না।” বরঞ্চ, “তার অন্তস্থ সিদ্ধতা যা ঈশ্বরদত্ত উপহারের ফলস্বরূপ ছিল, তাকে মরিয়মের সাথে বৈবাহিক জীবন সম্ভোগহীন সম্বন্ধে সীমাবদ্ধ রাখতে পরিচালিত করেছিল।”
যদি মরিয়ম চিরকুমারী থাকার অভিপ্রায় রাখতেন, তাহলে কেন তিনি বাগদত্তা হয়েছিলেন? পোপ উত্তর দেন, ‘এটি হয়ত অনুমান করা যেতে পারে, যে তাদের বাগ্দানের সময় এক কুমারী হিসাবে জীবন যাপনের পরিকল্পনার বিষয়ে যোষেফ ও মরিয়মের মধ্যে এক বোঝাপড়া ছিল।”
কিন্তু, বাইবেল ভিন্নভাবে বিষয়টিকে উপস্থিত করে। মথির বিবরণ বলে যে যোষেফের “তার সাথে কোন সম্পর্ক ছিল না, যে পর্য্যন্ত না তিনি পুত্র প্রসব করেছিলেন।” (মথি ১:২৫, ক্যাথলিক নিউ আমেরিকান বাইবেল, বাঁকা অক্ষরে মুদ্রণ আমাদের।) যীশু জন্মগ্রহণ করার পর যোষেফ ও মরিয়মের বৈবাহিক বন্ধন কোনভাবেই সম্ভোগহীন ছিল না। এর একটি প্রমাণ হল যে পরে সুসমাচারের বিবরণে যীশুর ভাই ও বোন আছে বলে দেখানো হয়েছে।—মথি ১৩:৫৫, ৫৬.
তাই, যদিও বাইবেল বলে যে মরিয়ম সেইসময় এক কুমারী ছিলেন যখন তিনি যীশুর জন্ম দিয়েছিলেন, এটি দাবি করার কোন ভিত্তি নেই যে যোষেফের সাথে তার অবশিষ্ট জীবনও তিনি এক কুমারী হিসাবে যাপন করেছিলেন।