ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • w৯৭ ৯/১৫ পৃষ্ঠা ৮-৯
  • শস্যচ্ছেদনের উৎসবগুলি কি ঈশ্বরকে সন্তুষ্ট করে?

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • শস্যচ্ছেদনের উৎসবগুলি কি ঈশ্বরকে সন্তুষ্ট করে?
  • ১৯৯৭ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • উপশিরোনাম
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • পৌত্তলিক যোগসূত্র
  • ঈশ্বরের দৃষ্টিভঙ্গি কী?
  • পাঠক-পাঠিকাদের থেকে প্রশ্নসকল
    ২০০৭ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • ইস্রায়েলের ইতিহাসে উল্লেখযোগ্য উৎসবগুলি
    ১৯৯৮ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • শস্যচ্ছেদনের কাজ চালিয়ে যান!
    ২০০১ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • আনন্দিত শস্যচ্ছেদনকারী হোন!
    ২০০১ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
আরও দেখুন
১৯৯৭ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
w৯৭ ৯/১৫ পৃষ্ঠা ৮-৯

শস্যচ্ছেদনের উৎসবগুলি কি ঈশ্বরকে সন্তুষ্ট করে?

সুমিষ্ট ফল, মনোহর শাকসবজি এবং রাশীকৃত সতেজ শস্যের আঁটিগুলি অত্যন্ত আবেদনমূলক এক চিত্র উপস্থিত করে। শস্যচ্ছেদনের সময় এইধরনের দৃশ্য সমগ্র ইংল্যান্ডে গির্জার বেদী ও মঞ্চগুলিকে ভূষিত করে। ইউরোপ ও অন্যান্য স্থানে বিভিন্ন উৎসবগুলি শস্যচ্ছেদনের ঋতুর আরম্ভ ও শেষকে চিহ্নিত করে।

যাদের জীবিকা ভূমির উপর নির্ভরশীল তারা বিশেষভাবে জমির উৎপাদনের প্রতি কৃতজ্ঞ থাকে। সত্যই, ঈশ্বর প্রাচীন ইস্রায়েল জাতিকে তিনটি বাৎসরিক উৎসব উদ্‌যাপন করতে বলেছিলেন যেগুলি শস্যচ্ছেদনের সাথে ঘনিষ্ঠভাবে সম্বন্ধযুক্ত ছিল। বসন্তের শুরুতে, তাড়ীশূন্য রুটির পর্ব চলাকালীন ইস্রায়েলীয়রা বার্লি শষ্যের প্রথমফলের আঁটি উপহারস্বরূপ ঈশ্বরের কাছে নিয়ে আসত। বসন্তের শেষের দিকে সপ্তাহের উৎসবে (অথবা পঞ্চাশত্তমীতে) তারা গম শষ্যের প্রথমফল থেকে তৈরি রুটি উৎসর্গ করত। শরৎকালে ফলসঞ্চয়ের উৎসব আসত যেটি ইস্রায়েলের কৃষিজ বছরের সমাপ্তিকে চিহ্নিত করত। (যাত্রাপুস্তক ২৩:১৪-১৭) এই উৎসবগুলি “পবিত্র সভা” এবং আনন্দ করার সময় ছিল।—লেবীয় পুস্তক ২৩:২; দ্বিতীয় বিবরণ ১৬:১৬.

তাহলে, আধুনিক দিনের শস্যচ্ছেদনের উদ্‌যাপন সম্বন্ধে কী বলা যায়? সেগুলি কি ঈশ্বরকে সন্তুষ্ট করে?

পৌত্তলিক যোগসূত্র

শস্যচ্ছেদনের সময় পরম্পরাগত ভোজের লৌকিক প্রথা ও এই উদ্‌যাপনের সাথে সম্বন্ধযুক্ত মাতলামির দ্বারা বিক্ষুব্ধ হয়ে, ইংল্যান্ডের কর্ণওয়ালের এক পাদ্রি ১৮৪৩ সালে মধ্যযুগীয় শস্যচ্ছেদনের প্রথাকে পুনরুজ্জীবিত করার সিদ্ধান্ত নিয়েছিলেন। তিনি শস্যচ্ছেদনের প্রথম কিছু ফসল নিয়েছিলেন ও তার থেকে তার গির্জার মিশা উদ্‌যাপনের জন্য রুটি তৈরি করেছিলেন। এটি করার দ্বারা তিনি চিরস্থায়ী রূপ দিয়েছিলেন লেমশ উৎসবকে—এক “খ্রীষ্টীয়” উদ্‌যাপন যেটি সম্বন্ধে কিছুজন বলে থাকে যে কেল্টীয় ঈশ্বর লূকের প্রাচীন উপাসনার থেকে এটির উদ্গম, চিরস্থায়ী করেছিলেন।a সুতরাং, আধুনিক অ্যাংলিকান শস্যচ্ছেদন উৎসবের উৎস পৌত্তলিক।

শস্যচ্ছেদন ঋতুর শেষ দিকে যে অন্যান্য উৎসবগুলি অনুষ্ঠিত হয় সেগুলি সম্বন্ধে কী? এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা অনুসারে এই উৎসবগুলিকে চিহ্নিত করে এমন অনেক প্রথার উদ্গম “শস্য [ফসল] আত্মা অথবা শস্য মাতায় সর্বপ্রাণবাদমূলক বিশ্বাস” থেকে হয়েছে। কিছু অঞ্চলে কৃষকেরা বিশ্বাস করত যে শস্যচ্ছেদনের সময় ফসলের শেষ আঁটিতে এক আত্মা থাকে। সেই আত্মাকে তাড়ানোর জন্য তারা সেই ফসলকে লাঠি দিয়ে মর্দন করত যতক্ষণ পর্যন্ত না সমস্ত ফসলদানা মাটিতে পড়ে। অন্যস্থানে তারা খাদ্যশস্যের কিছু পাতা নিয়ে এক “শস্য পুতুল” বয়ন করত যেটিকে তারা পরবর্তী বছর বীজ বোনার সময় পর্যন্ত “সৌভাগ্যের” জন্য সুরক্ষিত রাখত। তারপর তারা আবার এই ফসলের শিষগুলিকে মাটিতে বপন করত এই আশা নিয়ে যে এগুলি নতুন ফসলকে আশীর্বাদযুক্ত করবে।

কিছু উপকথা শস্যচ্ছেদনের সময়কে বাবিলনীয় দেবতা তামুজের উপাসনার সাথে সম্বন্ধযুক্ত করে যিনি উর্বরতার দেবী ইষ্টেরের স্বামী। ফসলের পক্ব মাথা কাটা তামুজের অকাল মৃত্যুর সমতুল্য ছিল। অন্যান্য উপকথা এমনকি শস্যচ্ছেদনের সময়কে মনুষ্য বলিদানের সাথেও সংযুক্ত করে—এমন এক অভ্যাস যেটি যিহোবা ঈশ্বর ঘৃণা করেন।—লেবীয় পুস্তক ২০:২; যিরমিয় ৭:৩০, ৩১.

ঈশ্বরের দৃষ্টিভঙ্গি কী?

প্রাচীন ইস্রায়েলের সাথে ঈশ্বরের ব্যবহার স্পষ্টভাবে প্রকাশ করে যে যিহোবা সৃষ্টিকর্তা ও জীবনের উৎস তাঁর উপাসকদের কাছ থেকে একাগ্র ভক্তি দাবি করেন। (গীতসংহিতা ৩৬:৯; নহূম ১:২) ভাববাদী যিহিষ্কেলের দিনে, তামুজ দেবতার জন্য ক্রন্দন করার অভ্যাস যিহোবার চোখে “অধিক ঘৃণার্হ কার্য্য’ ছিল। এটি ও তার সাথে আরও অন্যান্য মিথ্যা ধর্মীয় আচারানুষ্ঠানগুলি সেই সমস্ত মিথ্যা উপাসকদের প্রার্থনার প্রতি ঈশ্বরের কর্ণ রুদ্ধ করার কারণস্বরূপ হয়েছিল।—যিহিষ্কেল ৮:৬, ১৩, ১৪, ১৮.

শস্যচ্ছেদনের সাথে সংযুক্ত যে অনুষ্ঠান পালনের জন্য যিহোবা ইস্রায়েলকে নির্দেশ দিয়েছিলেন এটির সাথে তার তুলনা করুন। ফলসঞ্চয়ের উৎসবে, ইস্রায়েলীয়রা এক সমারোহপূর্ণ সমাবেশ অনুষ্ঠিত করত যে সময়ে যুবক এবং বৃদ্ধ, ধনী ও দরিদ্র এক অস্থায়ী আবাসে বাস করত যেটি তারা জীবন্ত গাছের সজীব পাতা দ্বারা সজ্জিত করত। এটি তাদের জন্য এক মহা আনন্দের সময় ছিল কিন্তু এটি সেই উদ্ধার সম্বন্ধে মনোনিবেশ করারও সময় ছিল যা ঈশ্বর মিশর দেশ থেকে যাত্রার সময় তাদের পূর্বপুরুষদের জন্য করেছিলেন।—লেবীয় পুস্তক ২৩:৪০-৪৩.

ইস্রায়েলীয়দের উৎসবের সময় একমাত্র সত্য ঈশ্বর যিহোবার কাছে উপহার উৎসর্গ করা হত। (দ্বিতীয় বিবরণ ৮:১০-২০) পূর্বে উল্লেখিত সর্বপ্রাণবাদমূলক বিশ্বাসের অনুরূপে বাইবেল কোথাও বলে না যে উৎপাদিত দ্রব্যে যেমন গমের আঁটিগুলিতে একটি প্রাণ আছে।b আর শাস্ত্র পরিষ্কারভাবে দেখায় যে মূর্তিগুলি নির্জীব, যেগুলি কথা বলতে, দেখতে, শুনতে, ঘ্রাণ নিতে, অনুভব করতে অথবা তাদের উপাসকদের কোন রকম সাহায্য করতে অপারক।—গীতসংহিতা ১১৫:৫-৮; রোমীয় ১:২৩-২৫.

আজকে খ্রীষ্টানেরা নিয়ম চুক্তির অধীন নয় যা ঈশ্বর প্রাচীন ইস্রায়েল জাতির সাথে সমাপ্ত করেছিলেন। বস্তুতপক্ষে, ঈশ্বর তা ‘প্রেক দিয়া যীশুকে ক্রুশে লটকাইয়া দূর করিয়াছেন।’ (কলসীয় ২:১৩, ১৪) যিহোবার আধুনিক দিনের সেবকেরা “খ্রীষ্টের ব্যবস্থা” অনুযায়ী জীবনযাপন করে এবং ঈশ্বর যে সমস্ত কিছু প্রদান করেছেন তার প্রতি উপলব্ধিপূর্ণভাবে সাড়া দেয়।—গালাতীয় ৬:২.

প্রেরিত পৌল সহজভাবে উল্লখ করেছিলেন যে যিহূদী উৎসবগুলি “আগামী বিষয়ের ছায়ামাত্র” ছিল আর তার সাথে তিনি আরও বলেছিলেন যে “কিন্তু দেহ খ্রীষ্টের।” (কলসীয় ২:১৬, ১৭) পরিণামস্বরূপ, সত্য খ্রীষ্টানেরা এই শাস্ত্রীয় যুক্তিটিকে গ্রহণ করে: “পরজাতিগণ যাহা যাহা বলিদান করে, তাহা ভূতদের উদ্দেশে বলিদান করে, ঈশ্বরের উদ্দেশে নয়; . . . প্রভুর পানপাত্র ও ভূতদের পানপাত্র, তোমরা এই উভয় পাত্রে পান করিতে পার না।” (১ করিন্থীয় ১০:২০, ২১) এছাড়াও খ্রীষ্টানেরা “অশুচি বস্তু স্পর্শ করিও না” এই নির্দেশ মেনে চলে। সুতরাং, আপনার প্রতিবেশী এলাকায় শস্যচ্ছেদনের উৎসবগুলির সাথে পৌত্তলিক অথবা মিথ্যা ধর্মের সংযোগ রয়েছে? যদি তাই হয়, অকৃত্রিম খ্রীষ্টানেরা এইধরনের কলুষিত উপাসনার সাথে কোনভাবে জড়িত হওয়াকে পরিহার করে যিহোবাকে অসন্তুষ্ট করাকে এড়িয়ে চলতে পারে।—২ করিন্থীয় ৬:১৭.

যখন এক উপলব্ধিপূর্ণ শিশু তার বাবার কাছ থেকে কোন উপহার পায় তখন কাকে সে ধন্যবাদ জানায়? একজন সম্পূর্ণ অপরিচিত ব্যক্তিকে অথবা তার বাবামাকে? আন্তরিক প্রার্থনার দ্বারা ঈশ্বরের উপাসকেরা তাঁর দানশীল উদারতার জন্য প্রত্যহ তাদের স্বর্গীয় পিতা, যিহোবাকে ধন্যবাদ দিয়ে থাকে।—২ করিন্থীয় ৬:১৮; ১ থিষলনীকীয় ৫:১৭, ১৮.

[পাদটীকাগুলো]

a “লেমশ” শব্দটি একটি পুরনো ইংরাজি শব্দ থেকে এসেছে যার অর্থ “রুটি-মিশা।”

b শাস্ত্রের প্রতি অন্তর্দৃষ্টি (ইংরাজি) উল্লেখ করে: তৃতীয় সৃষ্টি ‘দিবসে’ (আদিপুস্তক ১:১১-১৩) উদ্ভিদের জীবন সৃষ্টি সম্বন্ধে উল্লেখ করার সময়ে অথবা তারপরেও, নেফিস (প্রাণ) ব্যবহার করা হয়নি, যেহেতু উদ্ভিদ রক্তহীন।”—ওয়াচটাওয়ার বাইবেল অ্যান্ড ট্র্যাক্ট সোসাইটি দ্বারা প্রকাশিত।

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার