ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • w৯৭ ৮/১৫ পৃষ্ঠা ৪-৭
  • পরিত্রাণ—প্রকৃতপক্ষে এটি যা বোঝায়

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • পরিত্রাণ—প্রকৃতপক্ষে এটি যা বোঝায়
  • ১৯৯৭ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • উপশিরোনাম
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • পরিত্রাণ—সমস্ত ধর্মেই কি পাওয়া যায়?
  • পরিত্রাণের জন্য যীশু সম্বন্ধে যথার্থ জ্ঞান অত্যাবশ্যক
  • ঈশ্বরবিষয়ক যথার্থ জ্ঞানও অত্যাবশ্যক
  • আত্মায় ও সত্যে
  • বিশ্বাস কার্যে পরিচালিত করে
  • পরিত্রাণের অর্থ আপনার কাছে যা হতে পারে
  • আপনার ‘পরিত্রাণের আশাকে’ উজ্জ্বল রাখুন!
    ২০০০ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • কীভাবে যিশু আমাদের রক্ষা করেছেন?
    বাইবেলের প্রশ্নের উত্তর
  • পরিত্রাণ পাওয়ার জন্য আমাদের অবশ্যই কী করতে হবে?
    ১৯৯৬ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • পরিত্রাণের জন্য সাধারণ্যে ঘোষণা করুন
    ১৯৯৭ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
১৯৯৭ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
w৯৭ ৮/১৫ পৃষ্ঠা ৪-৭

পরিত্রাণ—প্রকৃতপক্ষে এটি যা বোঝায়

‘আপনি কি রক্ষা পেয়েছেন?’ প্রায়ই, যারা এই প্রশ্নটি করে থাকে তারা মনে করে যে তারা রক্ষা পেয়ে গিয়েছে কারণ তারা ‘তাদের ব্যক্তিগত পরিত্রাতা হিসাবে যীশুকে গ্রহণ করেছে।’ এছাড়াও অন্যান্যেরা মনে করে যে পরিত্রাণের বিভিন্ন পথ রয়েছে এবং যতক্ষণ পর্যন্ত ‘যীশু আপনার হৃদয়ে আছেন’ ততক্ষণ আপনি কী বিশ্বাস করেন অথবা এমনকি কোন্‌ গির্জায় রয়েছেন সেটি কোন ব্যাপার নয়।

বাইবেল বলে যে এটি হল ঈশ্বরের ইচ্ছা যেন “সমুদয় মনুষ্য পরিত্রাণ পায়।” (১ তীমথিয় ২:৩, ৪) অতএব যারা এটিকে গ্রহণ করবে তাদের সকলের কাছে পরিত্রাণ প্রাপ্তিসাধ্য। কিন্তু রক্ষা পাওয়ার অর্থ ঠিক কী বোঝায়? প্রকৃতপক্ষেই এটি কি এমন একটি বিষয় যা স্বাভাবিকভাবে আপনার প্রতি ঘটবে অথবা এরজন্য আপনার দিক থেকে কোন প্রচেষ্টার প্রয়োজন নেই।

“পরিত্রাণ” শব্দটির অর্থ “বিপদ অথবা ধ্বংস থেকে উদ্ধার পাওয়া।” অতএব প্রকৃত পরিত্রাণ শান্ত মানসিক অবস্থা থেকে আরও বেশি কিছুকে জড়িত করে। এর অর্থ এই বর্তমান দুষ্ট বিধিব্যবস্থার ধ্বংস এবং পরিশেষে স্বয়ং মৃত্যু থেকে রক্ষা পাওয়া! কিন্তু ঠিক কাদের ঈশ্বর রক্ষা করবেন? উত্তর পাওয়ার জন্য, আসুন আমরা যীশু খ্রীষ্ট এই বিষয়ের উপর কী শিক্ষা দিয়েছিলেন তা পরীক্ষা করি। আমাদের পরীক্ষার ফলাফল হয়ত আপনাকে বিস্মিত করতে পারে।

পরিত্রাণ—সমস্ত ধর্মেই কি পাওয়া যায়?

একটি উপলক্ষে, যীশু একজন শমরীয়া স্ত্রীলোকের সাথে কথোপকথন করেছিলেন। যদিও তিনি যিহূদী ছিলেন না, তথাপি তিনি সম্পূর্ণ সঠিকভাবে বিশ্বাস করেছিলেন যে মশীহ আসবেন “যাঁহাকে খ্রীষ্ট বলে।” (যোহন ৪:২৫) রক্ষা পাওয়ার জন্য তার পক্ষে কি এইরূপ বিশ্বাসই যথেষ্ট ছিল? না, কারণ যীশু দৃঢ়ভাবে স্ত্রীলোকটিকে বলেছিলেন: “তোমরা যাহা জান না, তাহার ভজনা করিতেছ।” যীশু জানতেন যে এই স্ত্রীলোকটিকে যদি পরিত্রাণ পেতে হয়, তাহলে তাকে তার উপাসনার পদ্ধতির মধ্যে সমন্ধয় আনতে হবে। তাই যীশু ব্যাখ্যা করেছিলেন: “কিন্তু এমন সময় আসিতেছে, বরং এখনই উপস্থিত, যখন প্রকৃত ভজনাকারীরা আত্মায় ও সত্যে পিতার ভজনা করিবে; কারণ বাস্তবিক পিতা এইরূপ ভজনাকারীদেরই অন্বেষণ করেন।”—যোহন ৪:২২, ২৩.

অন্য একটি উপলক্ষে যীশু পরিত্রাণ সম্বন্ধে তাঁর দৃষ্টিভঙ্গি প্রকাশ করেছিলেন যা যিহূদীবাদের একটি বিখ্যাত ধর্মীয় সম্প্রদায়, ফরীশীদের অন্তর্ভুক্ত করেছিল। ফরীশীরা উপাসনার একটি রীতি গঠন করেছিল এবং বিশ্বাস করত যে এতে ঈশ্বরের অনুমোদন আছে। কিন্তু ফরীশীদের প্রতি যীশুর বাক্যগুলি শুনুন: “কপটীরা! যিশাইয় তোমাদের সম্পর্কে সঠিক ভবিষ্যদ্বাণী করেছিলেন: ‘এই লোকেরা ওষ্ঠাধরে আমার সমাদর করে, কিন্তু তাদের হৃদয় আমার থেকে দূরে থাকে; তারা অনর্থক আমার উপাসনা করে; তাদের শিক্ষাগুলি মানুষের শিক্ষা।’”—মথি ১৫:৭-৯, নিউ ইন্টারন্যাশনাল ভারসন।

আজকের দিনের বহু ধর্মীয় দলগুলি সম্বন্ধেই বা কী যারা খ্রীষ্টে বিশ্বাস করে বলে দাবি করে। যীশু কি পরিত্রাণ লাভ করার তাদের সমস্ত উপায়গুলিকে বৈধ হিসাবে অনুমোদন করবেন? এই সম্পর্কে আমাদের অনুমান করার প্রয়োজন নেই, কারণ যীশু পরিষ্কারভাবে বলেছিলেন: “যাহারা আমাকে হে প্রভু, হে প্রভু বলে, তাহারা সকলেই যে স্বর্গ-রাজ্যে প্রবেশ করিতে পাইবে, এমন নয়, কিন্তু যে ব্যক্তি আমার স্বর্গস্থ পিতার ইচ্ছা পালন করে, সেই পাইবে। সেই দিন অনেকে আমাকে বলিবে, হে প্রভু, হে প্রভু, আপনার নামেই আমরা কি ভাববাণী বলি নাই? আপনার নামেই কি ভূত ছাড়াই নাই? আপনার নামেই কি অনেক পরাক্রম-কার্য্য করি নাই? তখন আমি তাহাদিগকে স্পষ্টই বলিব, আমি কখনও তোমাদিগকে জানি নাই; হে অধর্ম্মাচারীরা, আমার নিকট হইতে দূর হও।”—মথি ৭:২১-২৩.

পরিত্রাণের জন্য যীশু সম্বন্ধে যথার্থ জ্ঞান অত্যাবশ্যক

যীশুর এই বাক্যগুলির গুরুত্বপূর্ণ অর্থ রয়েছে। এইগুলি ইঙ্গিত করে যে অনেক ধর্মভীরু লোকেরা ‘পিতার ইচ্ছা পালন করতে’ ব্যর্থ হচ্ছে। তাহলে, কিভাবে একজন প্রকৃত পরিত্রাণ লাভ করতে পারে? প্রথম তীমথিয় ২:৩, ৪ পদ উত্তর দেয়: “[ঈশ্বরের] ইচ্ছা এই যেন সমুদয় মনুষ্য পরিত্রাণ পায়, ও সত্যের তত্ত্বজ্ঞান [“যথার্থ জ্ঞান,” NW] পর্য্যন্ত পঁহুছিতে পারে।”—কলসীয় ১:৯, ১০ পদের সাথে তুলনা করুন

পরিত্রাণ লাভের জন্য এইরূপ জ্ঞান অত্যন্ত প্রয়োজনীয়। যখন একজন রোমীয় কারারক্ষক প্রেরিত পৌল এবং তার সঙ্গী, সীলকে জিজ্ঞাসা করেছিলেন, “পরিত্রাণ পাইবার জন্য আমাকে কি করিতে হইবে?” তারা উত্তর দিয়েছিলেন: “তুমি ও তোমার পরিবার প্রভু যীশুতে বিশ্বাস কর, তাহাতে পরিত্রাণ পাইবে।” (প্রেরিত ১৬:৩০, ৩১) এর অর্থ কি এই যে কারারক্ষক এবং তার পরিবারের ক্ষেত্রে কেবলমাত্র হৃদয়ে কিছু অনুভূতি রাখাই যথেষ্ট ছিল? না, কারণ একটি বিষয় হল যে তারা প্রকৃতই “প্রভু যীশুতে বিশ্বাস” করতে পারত না যদি না তাদের যীশু কে ছিলেন, তিনি কী করেছিলেন এবং কী শিক্ষা দিয়েছিলেন সেই সম্বন্ধে কিছু বোধগম্যতা না থাকত।

উদাহরণস্বরূপ, যীশু এক স্বর্গীয় সরকারের প্রতিষ্ঠা সম্বন্ধে শিক্ষা দিয়েছিলেন—‘ঈশ্বরের রাজ্য।’ (লূক ৪:৪৩) এছাড়া তিনি খ্রীষ্টীয় নৈতিকতা এবং আচরণ সম্বন্ধে নীতিগুলিও স্থাপন করেছিলেন। (মথি ৫-৭ অধ্যায়) যখন রাজনৈতিক বিষয়গুলি এসেছিল তখন তাঁর শিষ্যেরা কোন্‌ অবস্থান গ্রহণ করবে সেই সম্বন্ধে তিনি উল্লেখ করেছিলেন। (যোহন ১৫:১৯) তিনি এক বিশ্বব্যাপী শিক্ষা কার্যক্রম প্রতিষ্ঠিত করেছিলেন এবং তাঁর অনুগামীদের এতে অংশগ্রহণ করার এক দায়িত্ব দিয়েছিলেন। (মথি ২৪:১৪; প্রেরিত ১:৮) হ্যাঁ, “যীশুতে বিশ্বাস” করার অর্থ ছিল অনেক বিষয় বোঝা! তাহলে, কোন আশ্চর্যের বিষয় নয় যে এই নতুন বিশ্বাসীরা বাপ্তিস্মিত হওয়ার আগে পৌল এবং সীল “[কারারক্ষককে] এবং তাহার বাটীতে উপস্থিত সকল লোককে ঈশ্বরের বাক্য বলিলেন।”—প্রেরিত ১৬:৩২, ৩৩.

ঈশ্বরবিষয়ক যথার্থ জ্ঞানও অত্যাবশ্যক

যীশুতে প্রকৃত বিশ্বাস করার এক প্রয়োজনীয় অংশ ঈশ্বরের উপাসনাকে অন্তর্ভুক্ত করে যাঁর উপাসনা যীশু স্বয়ং করেছিলেন। যীশু প্রার্থনা করেছিলেন: “এটিই অনন্ত জীবন যে, তারা তোমার, একমাত্র সত্যময় ঈশ্বর সম্বন্ধে এবং সেই ব্যক্তি যাঁকে তুমি পাঠিয়েছ অর্থাৎ যীশু খ্রীষ্ট সম্বন্ধে জ্ঞান নেয়।”—যোহন ১৭:৩, NW.

তাঁর পার্থিব পরিচর্যার সময়ে, ঈশ্বরের পুত্র সর্বদা তাঁর পিতার প্রতি দৃষ্টি আকর্ষণ করিয়েছিলেন, তাঁর নিজের প্রতি নয়। তিনি কখনই সর্বশক্তিমান ঈশ্বর হওয়ার দাবি করেননি। (যোহন ১২:৪৯, ৫০) বহু উপলক্ষে যীশু ঈশ্বরের ব্যবস্থায় তাঁর অবস্থান পরিষ্কার করেছিলেন এই বলার দ্বারা যে তিনি তাঁর পিতার অধীন ছিলেন। (লূক ২২:৪১, ৪২; যোহন ৫:১৯) কারণ, যীশু ঘোষণা করেছিলেন: “পিতা আমা অপেক্ষা মহান্‌।” (যোহন ১৪:২৮) আপনার গির্জা কি আপনাকে ঈশ্বর এবং খ্রীষ্টের মধ্যে প্রকৃত সম্পর্ক সম্বন্ধে শিক্ষা দিয়েছে? অথবা আপনি কি বিশ্বাস করতে পরিচালিত হয়েছেন যে যীশু স্বয়ং সর্বশক্তিমান ঈশ্বর? আপনার পরিত্রাণ সঠিক বোধগম্যতা থাকার উপর নির্ভর করে।

প্রভুর প্রার্থনায়, যীশু তাঁর শিষ্যদের প্রার্থনা করতে পরামর্শ দিয়েছিলেন: “তোমার নাম পবিত্র বলিয়া মান্য হউক।” (মথি ৬:৯) অধিকাংশ বাইবেল অনুবাদগুলি এটিকে “প্রভু” অনুবাদ করে, ঈশ্বরের নামকে বাদ দিয়ে দিয়েছে। কিন্তু “পুরাতন নিয়ম” এর প্রাচীন প্রতিলিপিগুলিতে, ঈশ্বরের নাম ছয় হাজার বারেরও বেশি দেখা যায়! গীতসংহিতা ৮৩:১৮ পদ এইভাবে পড়া হয়: “আর জানুক যে তুমি, যাঁহার নাম সদাপ্রভু [“যিহোবা,” NW], একা তুমিই সমস্ত পৃথিবীর উপরে পরাৎপর।” (বাঁকা অক্ষরে মুদ্রণ আমাদের।) আপনি কি ঈশ্বরের নাম, যিহোবা ব্যবহার করার জন্য কখনও শিক্ষা পেয়েছেন? যদি না পেয়ে থাকেন, তাহলে আপনার পরিত্রাণ ঝুঁকির মধ্যে রয়েছে, কারণ “যে কেহ প্রভুর [“যিহোবার,” NW] নামে ডাকিবে, সেই পরিত্রাণ পাইবে”!—প্রেরিত ২:২১; যোয়েল ২:৩২ পদের সাথে তুলনা করুন।

আত্মায় ও সত্যে

এছাড়াও যীশু খ্রীষ্ট ঈশ্বরের বাক্য বাইবেলের প্রতি মনোযোগ আকর্ষণ করিয়েছিলেন। নির্দিষ্ট কিছু বিষয়ে ঈশ্বরের দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা করার সময়ে, তিনি প্রায়ই বলতেন: “লেখা আছে।” (মথি ৪:৪, ৭, ১০; ১১:১০; ২১:১৩) তাঁর মৃত্যুর পূর্বের রাতে, যীশু তাঁর শিষ্যদের বিষয়ে প্রার্থনা করেছিলেন: “তাহাদিগকে সত্যে পবিত্র কর; তোমার বাক্যই সত্যস্বরূপ।”—যোহন ১৭:১৭.

ঈশ্বরের বাক্য, বাইবেলের শিক্ষাগুলি সম্বন্ধে বোধগম্যতা থাকা পরিত্রাণের জন্য আরেকটি অত্যাবশ্যকীয় বিষয়। (২ তীমথিয় ৩:১৬) একমাত্র বাইবেলই এইধরনের প্রশ্নগুলির উত্তর দেয় যেমন: জীবনের অর্থ কী? ঈশ্বর কেন দুষ্টতাকে দীর্ঘ দিন থাকার অনুমতি দিয়েছেন? একজন ব্যক্তির কী হয় যখন সে মারা যায়? ঈশ্বর কী প্রকৃতই লোকেদের নরকাগ্নিতে যন্ত্রণা দেন? পৃথিবীর জন্য ঈশ্বরের উদ্দেশ্য কী?a এই বিচার্য বিষয়গুলি সম্বন্ধে সঠিক বোধগম্যতা ছাড়া একজন যথাযথভাবে ঈশ্বরকে উপাসনা করতে পারে না, কারণ যীশু বলেছিলেন: “প্রকৃত ভজনাকারীরা আত্মায় ও সত্যে পিতার ভজনা করিবে।”—যোহন ৪:২৩.

বিশ্বাস কার্যে পরিচালিত করে

পরিত্রাণ কেবল তথ্য সংগ্রহ করা থেকেও আরও বেশি কিছুকে অন্তর্ভুক্ত করে। এক সাড়া দানকারী হৃদয়ে, ঈশ্বরবিষয়ক যথার্থ জ্ঞান বিশ্বাস উৎপন্ন করে। (রোমীয় ১০:১০, ১৭; ইব্রীয় ১১:৬) এইরূপ বিশ্বাস একজনকে কার্যে পরিচালিত করে। উদাহরণস্বরূপ, বাইবেল উপদেশ দেয়: “অতএব তোমরা মন ফিরাও, ও ফির, যেন তোমাদের পাপ মুছিয়া ফেলা হয়, যেন এইরূপে প্রভুর সম্মুখ হইতে তাপশান্তির সময় উপস্থিত হয়।”—প্রেরিত ৩:১৯.

হ্যাঁ, এছাড়াও পরিত্রাণের অন্তর্ভুক্ত হল আচরণ এবং নৈতিকতা সম্বন্ধীয় ঈশ্বরের মানের সাথে সামঞ্জস্য রেখে চলা। ঈশ্বরের বাক্যের রূপান্তরকরণ প্রভাবের অধীনে, মিথ্যা এবং প্রতারণার দীর্ঘদিনের অভ্যাসগুলি সততা ও সত্যবাদিতার দ্বারা প্রতিস্থাপিত হয়। (তীত ২:১০) অনৈতিক অভ্যাসগুলি যেমন সমকামিতা, পারদারিকতা এবং ব্যভিচার পরিত্যাগ করা হয় এবং বিশুদ্ধ নৈতিক আচরণ দ্বারা প্রতিস্থাপিত হয়। (১ করিন্থীয় ৬:৯-১১) এটি আবেগের উপর ভিত্তি করা ক্ষণস্থায়ী বিরতি নয় কিন্তু ঈশ্বরের বাক্যের সতর্ক অধ্যয়ন এবং প্রয়োগের ফলস্বরূপ এক স্থায়ী পরিবর্তন।—ইফিষীয় ৪:২২-২৪.

কালক্রমে, ঈশ্বরের প্রতি প্রেম এবং উপলব্ধি একজন সৎহৃদয়বান ব্যক্তিকে ঈশ্বরের কাছে সম্পূর্ণ উৎসর্গীকরণ এবং জলে বাপ্তিস্ম দ্বারা এটিকে চিত্রিত করতে পরিচালিত করে। (মথি ২৮:১৯, ২০; রোমীয় ১২:১) বাপ্তাইজিত খ্রীষ্টানেরা ঈশ্বরের চোখে রক্ষাপ্রাপ্ত। (১ পিতর ৩:২১) এই দুষ্ট জগতের আগত ধ্বংসের সময়ে, ঈশ্বর সেই মহাক্লেশের মধ্যে তাদের সংরক্ষিত করার দ্বারা সম্পূর্ণভাবে রক্ষা করবেন।—প্রকাশিত বাক্য ৭:৯, ১৪.

পরিত্রাণের অর্থ আপনার কাছে যা হতে পারে

এই সংক্ষিপ্ত আলোচনা থেকে এটি স্পষ্ট হয় যে পরিত্রাণ লাভ করা ‘আপনার হৃদয়ে প্রভু যীশু থাকার’ চেয়েও আরও বেশি কিছুকে অন্তর্ভুক্ত করে। এর অর্থ যিহোবা ঈশ্বর এবং যীশু খ্রীষ্ট সম্বন্ধে যথার্থ জ্ঞান নেওয়া এবং একজনের জীবনে প্রয়োজনীয় পরিবর্তনগুলি করা। এইগুলি করা হয়ত কঠিন হতে পারে কিন্তু যিহোবার সাক্ষীরা আপনাকে এই প্রচেষ্টাগুলিতে সাহায্য করতে ইচ্ছুক। বিনামূল্যে গৃহ বাইবেল অধ্যয়নের মাধ্যমে তারা আপনাকে প্রকৃত পরিত্রাণের পথে চলতে শুরু করতে সাহায্য করতে পারে।b

ঈশ্বরের আগত বিচার দিনের নিকটবর্তিতার পরিপ্রেক্ষিতে তা করা পূর্বের যে কোন সময়ের চেয়ে আরও বেশি জরুরী! ভাববাদীর বাক্যগুলির প্রতি মনোযোগ দেওয়ার এখনই সময়: “সদাপ্রভুর ক্রোধের দিন তোমাদের উপরে আসিয়া পড়িল। হে দেশস্থ সমস্ত নম্র লোক, তাঁহার শাসন পালন করিয়াছ যে তোমরা, তোমরা সদাপ্রভুর অন্বেষণ কর, ধর্ম্মের অনুশীলন কর, নম্রতার অনুশীলন কর; হয় ত সদাপ্রভুর ক্রোধের দিনে তোমরা গুপ্তস্থানে রক্ষা পাইবে।”—সফনিয় ২:২, ৩.

[পাদটীকাগুলো]

a এই বিষয়গুলি আলোচনার জন্য, দয়া করে ওয়াচটাওয়ার বাইবেল অ্যাণ্ড ট্র্যাক্ট সোসাইটি দ্বারা প্রকাশিত জ্ঞান যা অনন্ত জীবনে পরিচালিত করে নামক পুস্তকটি দেখুন।

b আপনি যদি গৃহ বাইবেল অধ্যয়ন করতে চান, দয়া করে যিহোবার সাক্ষীদের স্থানীয় মণ্ডলীতে যোগাযোগ করুন। অথবা আপনি হয়ত এই পত্রিকার প্রকাশকদের কাছে লিখতে পারেন।

[৬ পৃষ্ঠার বাক্স]

পরিত্রাণ আসে . . .

◻ ঈশ্বর এবং যীশু সম্বন্ধে যথার্থ জ্ঞান লাভ করা থেকে।—যোহন ১৭:৩.

◻ বিশ্বাস অনুশীলন করা থেকে।—রোমীয় ১০:১৭; ইব্রীয় ১১:৬.

◻ অনুতপ্ত এবং পরিবর্তিত হওয়া থেকে।—প্রেরিত ৩:১৯; ইফিষীয় ৪:২২-২৪.

◻ উৎসর্গীকরণ এবং বাপ্তিস্ম থেকে।—মথি ১৬:২৪; ২৮:১৯, ২০.

◻ ক্রমাগত জনসাধারণ্যে ঘোষণা করা থেকে।—মথি ২৪:১৪; রোমীয় ১০:১০.

[৭ পৃষ্ঠার চিত্র]

বাইবেল অধ্যয়ন করা, যা শেখা হয়েছে তা প্রয়োগ করা, উৎসর্গীকরণ ও বাপ্তিস্মের পদক্ষেপগুলি পরিত্রাণের দিকে পরিচালিত করে

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার