ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • w৯৭ ৭/১৫ পৃষ্ঠা ৩২
  • “সত্যের রত্নগুলি”

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • “সত্যের রত্নগুলি”
  • ১৯৯৭ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
১৯৯৭ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
w৯৭ ৭/১৫ পৃষ্ঠা ৩২

“সত্যের রত্নগুলি”

“সত্যের রত্নগুলি।” যিহোবার সাক্ষীদের নাইজেরিয়া শাখার উদ্দেশ্যে লেখা একটি চিঠি দুটি বিশেষ পত্রিকা সম্বন্ধে এইভাবে বর্ণনা দেয়। এটির লেখক, এক যুবক ব্যক্তি, ব্যাখ্যা করেন:

“প্রহরীদুর্গ ও সচেতন থাক! পত্রিকার মাধ্যমে প্রাত্যহিক জীবনের সমস্ত দিকগুলি ন্যায্যভাবে তুলে ধরার ক্ষেত্রে আপনাদের প্রচেষ্টার প্রতি আমার আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করার জন্য আমি আপনাদের লিখছি।

“আমার বয়স ১৭ বছর। গত বছর একটি স্থানীয় বেতার কেন্দ্র এক রচনা প্রতিযোগিতা সম্বন্ধে বিজ্ঞাপন দিয়েছিল যার বিষয়বস্তু ছিল ‘প্রেমে যৌনতার চেয়ে আরও বেশি কিছু আছে—এইডস এক বাস্তব বিষয়।’ প্রত্যেকটি রচনা চারশ শব্দের চেয়ে কম হবে না। সর্বোত্তম রচনাটির জন্য ১০০০ নাইরা [১২·৫০ মার্কিন ডলার] পুরস্কার দেওয়া হবে বলে ঘোষণা করা হয়েছিল। অবশ্য তারা বলেছিল যে লোকেদের কেবলমাত্র পুরস্কার জেতার জন্যই এটি লেখা উচিত নয় কিন্তু বাস্তবিকই কিছু শেখার জন্যও . . . .

“আমি উভয় পত্রিকাতেই এইডস সম্বন্ধে তথ্য খুঁজে পেয়েছিলাম। প্রেমের বিষয়ে অসংখ্য সুবিন্যস্ত প্রবন্ধ ছিল। ১৯৭৮ সালের আগস্ট ৮, সচেতন থাক! (ইংরাজি) পত্রিকা থেকে আমি কিছু বিষয় ব্যবহার করেছিলাম।

“আমার রচনাটি পাঠানোর প্রায় দুই মাস পরে ফল প্রকাশিত হয়েছিল। আমি আশ্চর্য হই যে ক্রস রিভার ও আকয়া ইবম রাজ্যে আমি প্রথম স্থানাধিকারী হয়েছিলাম!

“যে সমস্ত তথ্যগুলি আমি ব্যবহার করেছিলাম তা পত্রিকাগুলি থেকে নিয়েছিলাম। এটি প্রকৃতই অপূর্ব বিষয় যে যিহোবা এই সমস্যাপূর্ণ ও পীড়িত জগতে আমাদের জন্য সময়োপযোগী তথ্য সরবরাহ করে থাকেন। সত্য খ্রীষ্টান হিসাবে আমরা জানি যে প্রেমে যৌনতার চেয়েও আরও, আরও অনেক বেশি কিছু আছে। আর অবশ্যই এক পরিচ্ছন্ন, নৈতিক জীবন যাপন করা এইডস এর মত রোগ থেকে আমাদের সুরক্ষিত করে।

“সত্যের এই রত্নগুলির জন্য আমি আপনাদের ধন্যবাদ না দিয়ে পারছি না, যা আপনারা অক্লান্তভাবে উৎপাদন করে চলেছেন। যিহোবা অবিরতভাবে আপনাদের প্রচেষ্টাকে আশীর্বাদ করে চলুন যতই আপনারা ক্রমাগতভাবে এই মহামূল্যবান পত্রিকাগুলি সরবরাহ করে চলেছেন।”

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার