লক্ষ লক্ষ ব্যক্তিরা যাচ্ছে—আপনিও কি যাচ্ছেন?
কোথায় যাচ্ছে? যীশু খ্রীষ্টের মৃত্যু বার্ষিকী উদ্যাপন করতে। ১৯৯৬ সালে, পৃথিবীব্যাপী সর্বমোট ১,২৯,২১,৯৩৩ জন যোগদান করেছিল।
কেন লোকেরা যায়? মানবজাতির জন্য যীশুর মৃত্যু যে অর্থ রাখে সেই কারণে। এটির অর্থ অসুস্থতা, দুঃখকষ্ট এবং মৃত্যু থেকে মুক্তি। এমনকি মৃত প্রিয়জনেরা পুনর্স্থাপিত এক পরমদেশ পৃথিবীতে জীবনে পুনরুত্থিত হবে।
কিভাবে যীশু খ্রীষ্টের মৃত্যু এইধরনের আশীর্বাদগুলি আনতে পারে? এই বিষয় জানবার জন্য আপনি আমন্ত্রিত। এই গুরুত্বপূর্ণ ঘটনার সময় তাদের সাথে মিলিত হতে যিহোবার সাক্ষীরা আপনাকে সাদরে আমন্ত্রণ জানায়।
আপনার বাড়ির কাছাকাছি কিংডম হলটিতে উপস্থিত হোন। এই বছর তারিখটি হল রবিবার, ২৩শে মার্চ, সূর্যাস্তের পর। সঠিক সময়ের জন্য স্থানীয়ভাবে যিহোবার সাক্ষীদের কাছে খোঁজ করুন।