ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • w৯৭ ৩/১ পৃষ্ঠা ৩
  • মূল-তত্ত্ববাদের—বিস্তার

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • মূল-তত্ত্ববাদের—বিস্তার
  • ১৯৯৭ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • মূল-তত্ত্ববাদ—এটি কী?
    ১৯৯৭ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • এক উত্তম পথ
    ১৯৯৭ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • ধর্ম এক ভাল প্রভাব অথবা মন্দ?
    ২০০৪ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • ধর্মই কি মানবজাতির সমস্যাগুলোর মূল কারণ?
    ২০০৪ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
১৯৯৭ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
w৯৭ ৩/১ পৃষ্ঠা ৩

মূল-তত্ত্ববাদের—বিস্তার

মূল-তত্ত্ববাদ—মাত্র কয়েক দশক আগেও এটি প্রোটেস্টান্টবাদের মধ্যে একটি সংখ্যালঘু আন্দোলনের চেয়ে বেশি কিছু ছিল না। পরিস্থিতি কতই না বদলে গেছে! ধর্মের একজন সমালোচক, ব্রুস বি. লরেন্স লিখেছিলেন যে, ৩০ বছর আগে খুব কম লোকের পক্ষেই এটা বোঝা সম্ভবপর ছিল যে বিংশ শতাব্দীর শেষে মূল-তত্ত্ববাদa গণমাধ্যম এবং বিশ্ববিদ্যালয় গবেষণার ক্ষেত্রে এইধরনের এক গুরুত্বপূর্ণ, এমনকি বদ্ধমূল আলোচ্য বিষয়ে পরিণত হবে।

আর, তাই ঘটেছে। প্রচণ্ড বিক্ষোভ প্রদর্শন, হত্যা, গর্ভপাতবিরুদ্ধ আন্দোলন, ধর্মীয় গোষ্ঠীর দ্বারা রাজনৈতিক অভিযান এবং ঈশ্বরনিন্দাকর হিসাবে বিবেচিত পুস্তকগুলি প্রকাশ্যে পুড়িয়ে ফেলা সম্বন্ধীয় সংবাদপত্রের বিবৃতিগুলি, মূল-তত্ত্ববাদীদের কার্যকলাপগুলির ক্রমাগত অনুস্মারকস্বরূপ। ইতালীয় অর্থ সংক্রান্ত সাপ্তাহিক মনডো ইকোনোমিকো উল্লেখ করেছিল যে, প্রায় সর্বত্র মূল-তত্ত্ববাদ হচ্ছে “ঈশ্বরের নামে আক্রমণ করা।”

মূল-তত্ত্ববাদীরা প্রায়ই চরম এবং গোঁড়া, চক্রান্তের উদ্ভাবক এবং সন্ত্রাসবাদী আক্রমণ সম্পাদনকারী হিসাবে বর্ণিত। লোকেরা এইধরনের দলগুলির যেমন রোমান ক্যাথলিকবাদে কমিউনিয়োনা এ লিবারেতসিয়োনা, যিহূদীবাদে গুস এমুনিম এবং উত্তর আমেরিকার প্রোটেস্টান্টবাদে খ্রীষ্টান কোয়ালিশনের বৃদ্ধিতে শঙ্কিত। মূল-তত্ত্ববাদ কেন বিস্তারলাভ করছে? কী এটিকে প্রণোদিত করে? যেমন ফরাসী সমাজবিজ্ঞানী জেল ক্যাপেল মন্তব্য করেন, এটি কি সম্ভবত “ঈশ্বরের প্রতিশোধ?”

[পাদটীকাগুলো]

a একজন মূল-তত্ত্ববাদী হচ্ছেন তিনি, যিনি কঠোরভাবে পরম্পরাগত, রক্ষণশীল ধর্মীয় মূল্যগুলিকে ধরে রাখেন। “মূল-তত্ত্ববাদ” এর অর্থ পরবর্তী প্রবন্ধে আরও ব্যাপকভাবে আলোচনা করা হবে।

[৩ পৃষ্ঠার চিত্র সৌজন্যে]

Nina Berman/Sipa Press

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার