ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • w৯৭ ২/১৫ পৃষ্ঠা ৩২
  • নরক সম্বন্ধে সত্যটি

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • নরক সম্বন্ধে সত্যটি
  • ১৯৯৭ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
১৯৯৭ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
w৯৭ ২/১৫ পৃষ্ঠা ৩২

নরক সম্বন্ধে সত্যটি

চার্চ অফ ইংল্যান্ডের মতবাদ কমিশনের একটি বিবৃতি উল্লেখ করে যে, সর্বোপরি নরক একটি জলন্ত অগ্নিকুণ্ড নয়; বরঞ্চ এটি হচ্ছে অস্তিত্বহীনতার একটি বিমূর্ত স্থান। বিবৃতিটি ব্যাখ্যা করে, “এই পরিবর্তনের জন্য অনেক কারণ রয়েছে। কিন্তু, এগুলির মধ্যে রয়েছে এক ভয়ার্ত ধর্মের বিরুদ্ধে খ্রীষ্টীয় বিশ্বাসের ভিতর এবং বাইরে উভয় দিক থেকে নৈতিক বিরোধ এবং যিনি লক্ষ লক্ষ ব্যক্তিকে অনন্ত যাতনায় সমর্পণ করেন এমন এক ঈশ্বর সম্বন্ধে একটি বর্ধিষ্ণু ধরণা, যা খ্রীষ্টের মাধ্যমে প্রকাশিত ঈশ্বরের প্রেম থেকে সম্পূর্ণ বিপরীত।”

নরক সম্বন্ধে এই অস্বস্তিকর পরম্পরাগত দৃষ্টিভঙ্গি শুধুমাত্র চার্চ অফ ইংল্যান্ডের ক্ষেত্রেই স্বতন্ত্র নয়। বিভিন্ন সম্প্রদায়ের লোকেরাই, একজন প্রতিহিংসাপরায়ণ ঈশ্বর যিনি পাপীদের আগুনে পোড়ান, তাঁকে উপাসনা করা কঠিন বলে মনে করে। ডিউক বিশ্ববিদ্যালয়ের ডিভাইনিটি স্কুলের ধর্ম ও সমাজের অধ্যাপক জ্যাকসন ক্যারোল বলেন, “লোকেরা এমন এক ঈশ্বরকে চায় যিনি উষ্ণ এবং কোমল। পাপ এবং দোষ সম্বন্ধে কথা বলা বর্তমান সভ্যতার বিপরীত।”

যিহোবার সাক্ষীরা দীর্ঘদিন ধরে, বাইবেল যেভাবে শিক্ষা দেয় সেইভাবে বিশ্বাস করে আসছে যে, নরক হল মৃত মানবজাতির সাধারণ কবর—অগ্নিময় যাতনার কোন স্থান নয়। তারা এই দৃষ্টিভঙ্গি পোষণ করে, এইজন্য নয় যে এটি জনপ্রিয়, বরং এইজন্য কারণ বাইবেল এই সম্বন্ধে বলে: “মৃতেরা কিছুই জানে না, . . . পাতালে [“নরক,” ক্যাথলিক ডুয়ে ভারসন] কোন কার্য্য কি সঙ্কল্প, কি বিদ্যা কি প্রজ্ঞা, কিছুই নাই।”—উপদেশক ৯:৫, ১০.

মৃতদের অবস্থা সম্বন্ধে এই স্পষ্ট বোধগম্যতা নিয়ে, ওয়াচ টাওয়ার সোসাইটির প্রথম সভাপতি চার্লস টেজ রাসেল বিগত ১৮৯৬ সালে লিখেছিলেন: “[বাইবেলে] কোথাও আমরা অনন্ত যন্ত্রণার এমন কোন স্থান সম্বন্ধে খুঁজে পাই না যেমন ধর্মীয় মতবাদ ও স্তবগানের-বইগুলি এবং অনেক পেশাধারী প্রচারকেরা ভ্রান্তভাবে শিখিয়ে থাকে। বরঞ্চ, আমরা দেখতে পেয়েছি যে, ‘নরক,’ শিওল, হেডিস হচ্ছে সেই স্থান যেখানে আদমের পাপের জন্য আমাদের পূর্বপুরুষেরা দণ্ডপ্রাপ্ত হয়েছিল এবং আমাদের প্রভুর মৃত্যু দ্বারা যেখান থেকে সকলে পুনরুদ্ধারকৃত হয়েছে; আর সেই ‘নরক’ হচ্ছে সমাধি—মৃত অবস্থা।”

সুতরাং, এক শতাব্দীরও বেশি সময় ধরে যিহোবার সাক্ষীরা নরক সম্বন্ধে বাইবেলের এই সত্যটি শিখিয়েছে।

[৩২ পৃষ্ঠার চিত্র]

চার্লস টি. রাসেল

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার