রাজ্য ঘোষণাকারীদের বিবৃতি
সর্বপ্রকার লোকের কাছে সত্য নিয়ে পৌঁছানো
প্রেরিত পৌল ঈশ্বরের রাজ্যের একজন উদ্যোগী ঘোষণাকারী ছিলেন। তিনি বিরোধিতাকে “সুসমাচার” প্রচার করার তার কার্যভারের উপর হস্তক্ষেপ করতে দেননি। (১ করিন্থীয় ৯:১৬; প্রেরিত ১৩:৫০-৫২) পৌল অন্যদের তাঁর উদাহরণ অনুসরণ করতে পরামর্শ দিয়েছিলেন।—১ করিন্থীয় ১১:১.
যিহোবার সাক্ষীরা তাদের দৃঢ়সংকল্পবদ্ধ প্রচার কাজের জন্য সুপরিচিত। বাস্তবিকপক্ষে, তাদের ঈশ্বর-নিযুক্ত ‘শিষ্য করার’ কাজ পরিপূর্ণ করতে তারা “সময়ে” এবং “অসময়ে” উভয়েতেই অন্যদের সাথে কথা বলে থাকে। (২ তীমথিয় ৪:২; মথি ২৮:১৯, ২০) এমনকি সেইসব দেশগুলিতে যেখানে তারা বিরোধিতার সম্মুখীন হয়, ঈশ্বরের রাজ্য সম্পর্কিত অত্যন্ত-গুরুত্বপূর্ণ বার্তা নিয়ে সৎহৃদয় ব্যক্তিদের কাছে পৌঁছানো হচ্ছে, যেমন নিম্নের অভিজ্ঞতাগুলি ব্যাখ্যা করে।
◻ পশ্চিম প্রশান্ত মহাসাগরের একটি দ্বীপে যেখানে যিহোবার সাক্ষীদের কাজ নিষিদ্ধ, ১২ বছর বয়স্ক একটি ছেলে লক্ষ্য করে যে সে স্কুলে কুসংসর্গের দ্বারা পরিবেষ্টিত। তার সহপাঠীদের অনেকেই নিয়মিতভাবে ধূমপান করে, অশ্লীল সাহিত্য পড়ে, শিক্ষকদের হয়রান করে এবং ঝগড়াতে লিপ্ত হয়। পরিস্থিতিটি এতই খারাপ অবস্থায় পৌঁছেছিল যে ছেলেটি তার বাবাকে বলেছিল যে সে অন্য স্কুলে স্থানান্তরিত হতে পারে কি না। কিন্তু, বাবা এইরূপ ধারণার বিপরীতে তার ছেলেকে যুক্তি দেখান, যেহেতু তিনি মনে করেন নিকটবর্তী অন্যান্য স্কুলগুলিতেও ছাত্রদের আচরণ আলাদা হবে না। তথাপি, কিভাবে তিনি তার ছেলেকে সাহায্য করেছিলেন?
বাবার মনে পড়ে যে গৃহে যুবক-যুবতীদের জন্য একটি বই আছে। এটি ছিল এক আত্মীয়ের কাছ থেকে প্রাপ্ত একটি উপহার যিনি একজন যিহোবার সাক্ষী ছিলেন। তাই তিনি বইটি খুঁজেছিলেন এবং খুঁজে পাওয়ার পর, তার ছেলেকে সেটি দিয়েছিলেন। সেটির নাম ছিল যুবক-যুবতীদের জিজ্ঞাস্য—যে উত্তরগুলি কাজ করেa (ইংরাজি)। ছেলেটি “আমি কিভাবে সমবয়সীদের কাছ থেকে আসা চাপের মোকাবিলা করতে পারি?” অধ্যায়টিকে বিশেষভাবে সাহায্যকারী হিসাবে দেখেছিল। এটি কেবলমাত্র তাকে আত্ম-সম্মান বজায় রাখার গুরুত্ব সম্বন্ধেই শেখায়নি, কিন্তু এটি যখন অন্যেরা অবিবেচনাপূর্ণ আচরণ করার জন্য তাকে চাপ দিতে উদ্যত হয় তখন কিভাবে কৌশলের সাথে না বলতে হয় সেই সম্বন্ধেও শিখিয়েছিল। বইটিতে প্রাপ্ত শাস্ত্রীয় নীতিগুলি প্রয়োগের দ্বারা, যুবক ব্যক্তিটি শিখেছিল কিভাবে সফলতার সাথে সমবয়সীদের কাছ থেকে আসা চাপের মোকাবিলা করা যায়।
তার ছেলের মধ্যে এইগুলি এবং অন্যান্য ইতিবাচক পরিবর্তনগুলি লক্ষ্য করে, বাবা বইটি পড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। বইটিতে প্রাপ্ত বাস্তবধর্মী উপদেশ দ্বারা প্রভাবিত হয়ে, বাবা যিহোবার সাক্ষীদের একটি গৃহ বাইবেল অধ্যয়নের জন্য অনুরোধ করেছিলেন। পরবর্তীকালে, তার পরিবারের অন্য সদস্যেরা অধ্যয়নে তার সাথে যোগ দিয়েছিল। ফল কী হয়? ছেলেটি, তার ছোট ভাই, তার বাবা এবং ছেলেটির পিতামহ পিতামহী দুজনেই এখন যিহোবার সাক্ষী।
◻ একই দেশে, বাইবেলের নীতিগুলির প্রতি তাদের কঠোর বাধ্যতার ফলস্বরূপ যিহোবার সাক্ষীদের দুজনকে কারাবদ্ধ করা হয়েছিল। কিন্তু, তাদের পরিস্থিতিকে তারা ঈশ্বরের রাজ্য সম্পর্কে সাহসের সাথে বলা থেকে তাদের নিবৃত্ত করতে দেয়নি। তারা কারাগারের কর্মকর্তার কাছে গিয়েছিল এবং সেখানে প্রভুর সান্ধ্য ভোজ উদ্যাপন করার অনুমতি লাভ করেছিল। তারা কতই না আনন্দিত হয়েছিল যখন ১৪ জন কারাবন্দী বাইবেলের প্রতি আগ্রহ প্রকাশ করেছিল এবং এই গুরুত্বপূর্ণ ঘটনায় সাক্ষীদের সাথে যোগ দিয়েছিল! মুক্ত হওয়ার পরে, তাদের মধ্যে কয়েকজন বাইবেল অধ্যয়ন করে চলে এবং যিহোবার সাক্ষীদের সাথে মেলামেশা করে।
২৫টিরও বেশি দেশে, যিহোবার সাক্ষীরা নিষেধাজ্ঞা অথবা বিভিন্ন প্রকারের বিরোধিতা অথবা তাড়নার ফলে কষ্টভোগ করে। কিন্তু, প্রেরিতদের মত, তারা ক্রমাগতভাবে ‘যীশুই যে খ্রীষ্ট, এই সুসমাচার প্রচার করেন, ক্ষান্ত হন না।’—প্রেরিত ৫:৪২.
[পাদটীকাগুলো]
a ওয়াচটাওয়ার বাইবেল অ্যান্ড ট্র্যাক্ট সোসাইটির দ্বারা প্রকাশিত।