ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • w৯৬ ১১/১৫ পৃষ্ঠা ২৪
  • ব্যক্ত সম্মতিকে পুনর্প্রতিষ্ঠিত করার অধিকার

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • ব্যক্ত সম্মতিকে পুনর্প্রতিষ্ঠিত করার অধিকার
  • ১৯৯৬ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
১৯৯৬ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
w৯৬ ১১/১৫ পৃষ্ঠা ২৪

ব্যক্ত সম্মতিকে পুনর্প্রতিষ্ঠিত করার অধিকার

ইতালির মেসিনা আদালতের প্রাথমিক তদন্তের বিচারক দ্বারা ঘোষিত সাম্প্রতিক এক রায় এই বিষয়টি পুনর্প্রতিষ্ঠিত করে যে একজন প্রাপ্তবয়স্ক রোগীর চিকিৎসার ইচ্ছাকে চিকিৎসকেরা মেনে নিতে বাধ্য। একজন যিহোবার সাক্ষীকে কেন্দ্র করে উত্থাপিত একটি মামলায় এই রায়টি দেওয়া হয়েছিল।

আন্তনিনো স্টেলারিও লেনটিনি, ৬৪ বছর বয়স্ক একজন সাক্ষী, যিনি হিমোফিলিয়ার রোগী ছিলেন, ১৯৯৪ সালের জানুয়ারি মাসে, তাকে দ্রুত মেসিনা তাউরমিনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আন্তনিনোর স্ত্রী, কোপেনা, হাসপাতাল কর্মচারীদের বলেন যে, যিহোবার সাক্ষী হিসাবে, তিনি এবং তার স্বামী কেউই রক্ত গ্রহণ চিকিৎসার প্রতি সম্মত হবেন না। (প্রেরিত ১৫:২০, ২৮, ২৯) তাদের ইচ্ছাকে সম্মান করা হয়েছিল।

যাইহোক, আরেকটি স্বাস্থ্যকেন্দ্রে স্থানান্তরিত করার সময়ে আন্তনিনোর শ্বাসপ্রশ্বাস বন্ধ হওয়ার উপক্রম হয় এবং তিনি গুরুতর অবস্থায় পৌঁছান। এর অল্পক্ষণ পরেই, তিনি মারা যান। কোপেনা মর্মাহত হয়ে পড়েন, কিন্তু তিনি পুনরুত্থান সম্পর্কে বাইবেলের প্রতিজ্ঞায় প্রচুর সান্ত্বনা পান। (প্রেরিত ২৪:১৫) এরপর, কোপেনা খুবই অবাক হন যখন মেজিস্ট্রেটরা—যারা সম্ভবত বিভিন্ন প্রচার মাধ্যম কর্তৃক ভুল সংবাদ দ্বারা বিভ্রান্ত হয়েছিলেন,—তার স্বামীর মৃত্যুর জন্য কোপেনাকে অভিযুক্ত করেন, কারণ তিনি সেই শল্যচিকিৎসা প্রত্যাখ্যান করেছিলেন যা চিকিৎসকেরা তার স্বামীর জন্য যথোপযুক্ত বলে বিবেচনা করেছিলেন।

এক বৎসরেরও অধিক সময় পর, ১৯৯৫ সালের ১১ই জুলাই কোপেনা কোন অপরাধ করেনি বলে তাকে মুক্তি দেওয়া হয়। বস্তুতপক্ষে, রোগীর অবস্থা বিবেচনা করে, বিশেষজ্ঞদের সাক্ষ্য উল্লেখ করে যে, শল্যচিকিৎসামূলক হস্তক্ষেপ যে কোন ভাবেই হোক না কেন তা অর্থহীন হয়ে পড়ত।

কিন্তু বিচারকের উক্তি প্রধান বিচার্য বিষয়টির প্রতি ইঙ্গিত করেছিল। তিনি উল্লেখ করেছিলেন যে, যখন কোন চিকিৎসাপদ্ধতি স্বয়ং রোগী অথবা তার প্রতিনিধিরা প্রত্যাখ্যান করে, তখন চিকিৎসা কর্মীরা তাতে হস্তক্ষেপ করতে পারে, এই ধারণাকে মেনে নেওয়া কঠিন। তিনি আরও বলেন, ইতালির চিকিৎসা সংক্রান্ত নৈতিক আইনে, “কোন বিষয়ের উপর হস্তক্ষেপ করার আগে আলোচ্য ব্যক্তির ব্যক্ত সম্মতি নেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে।” তাই, তিনি মন্তব্য করেন যে কোপেনা “আইনসঙ্গতভাবে তার স্বামীর এইধরনের অস্ত্রোপচারে বাধা দিয়েছিলেন।”

এই বিচার একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তিকে তার চিকিৎসা পদ্ধতি প্রত্যাখ্যান করার অধিকার পুনর্প্রতিষ্ঠিত করে যা তার ইচ্ছার সাথে সংঘাত বাধায়।

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার