ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • w৯৬ ১১/১৫ পৃষ্ঠা ৩-৪
  • উপবাস কি সেকেলে হয়ে গেছে?

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • উপবাস কি সেকেলে হয়ে গেছে?
  • ১৯৯৬ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • উপশিরোনাম
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • একটি মাধ্যম এবং একটি ধর্মীয় আচার
  • উপবাস করা এটা কি আপনাকে ঈশ্বরের আরও নিকটবর্তী করে?
    ২০০৯ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • ঈশ্বর কি উপবাস চান?
    ১৯৯৬ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • উপবাস সম্বন্ধে প্রশ্ন
    সর্বমহান পুরুষ যিনি কখনও জীবিত ছিলেন
  • রাজ্য ও ঈশ্বরের ধার্ম্মিকতার চেষ্টা করতে থাকুন
    ১৯৯১ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
১৯৯৬ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
w৯৬ ১১/১৫ পৃষ্ঠা ৩-৪

উপবাস কি সেকেলে হয়ে গেছে?

“কিশোরী বয়স থেকেই প্রতি সোমবারে আমি উপবাস করে আসছি,” ম্রোদুলেবেন নামক ৭৮ বছর বয়স্কা একজন ধনী ভারতীয় মহিলা বলেন। এটি তার উপাসনার এক অংশ হয়ে এসেছে, একটি পথ, যা তার সুখী বিবাহ, সুস্থ সন্তান ও একই সাথে তার স্বামীর জন্য সুরক্ষার নিশ্চয়তা দেয়। এখন বিধবা অবস্থায় তিনি উত্তম স্বাস্থ্য এবং তার সন্তানদের সমৃদ্ধির জন্য সোমবারে উপবাস করে চলেছেন। তার মত, অধিকাংশ হিন্দু মহিলারা নিয়মিতভাবে উপবাস করাকে তাদের জীবনের অংশ করে নিয়েছেন।

ভারতে, মুম্বাইয়ের (বোম্বাই) একটি শহরতলিতে বসবাসরত প্রকাশ নামক এক মধ্যবয়স্ক ব্যবসায়ী বলেন যে তিনি প্রতি বছর শাওন (শ্রাবণ) মাসের সোমবারগুলিতে উপবাস করেন। হিন্দুদের ক্যালেণ্ডারে এই মাসটি ধর্মের দিক দিয়ে বিশেষ তাৎপর্যপূর্ণ। প্রকাশ ব্যাখ্যা করেন: “ধর্মীয় কারণে আমি শুরু করেছিলাম, কিন্তু এখন আমি সুস্বাস্থ্যের উদ্দেশ্যে তা চালিয়ে যাবার জন্য এক অতিরিক্ত প্রেরণা পাই। যেহেতু শ্রাবণ মাস বর্ষাকালের শেষে আসে, তাই এটি বর্ষাকালের সাথে সংযুক্ত বিশেষ রোগব্যাধি থেকে আমার দেহ পদ্ধতিকে পরিষ্কার হওয়ার সুযোগ দেয়।”

কেউ কেউ মনে করেন যে উপবাস একজন ব্যক্তিকে শারীরিক, মানসিক এবং আধ্যাত্মিকভাবে সাহায্য করে। উদাহরণস্বরূপ, গ্রোলিয়ে ইন্টারন্যাশন্যাল এনসাইক্লোপিডিয়া জানায়: “সাম্প্রতিক বৈজ্ঞানিক গবেষণা প্রস্তাব দেয় যে, উপবাস হয়ত স্বাস্থ্যকর হতে পারে এবং যখন এর সাথে সতর্কভাবে যুক্ত থাকা যায় তখন তা হয়ত সচেতনতা ও সংবেদনশীলতার আরও উচ্চতর পর্যায়ে নিয়ে যেতে পারে।” এটি বলা হয় যে গ্রীক দার্শনিক প্লেটো দশ বা তারও বেশি দিন উপবাস করতেন আর তাই গণিতবিদ্‌ পীথাগোরাস শিক্ষা দেওয়ার পূর্বে তার ছাত্রদের উপবাস করাতেন।

কিছু জনের কাছে, উপবাসের অর্থ হচ্ছে একটি নির্দিষ্ট সময়ের জন্য খাদ্য গ্রহণ এবং জল পান করা থেকে সম্পূর্ণ বিরত থাকা, আবার অন্যান্যেরা তাদের উপবাসের সময় পানীয় দ্রব্য গ্রহণ করে থাকে। কোন এক বেলার খাবার বাদ দেওয়া অথবা কোন বিশেষ ধরনের খাদ্য গ্রহণ থেকে বিরত থাকাকে অনেকে উপবাস বলে গণ্য করেন। কিন্তু দীর্ঘ-সময়ের জন্য অনিয়ন্ত্রিত উপবাস ঝুঁকিপূর্ণ হতে পারে। সাংবাদিক পারুল শেথ বলেন যে দেহ তার শর্করা জাতীয় খাদ্যের সরবরাহকে ব্যবহার করার পর, এটি পেশীর প্রোটিনগুলিকে গ্লুকোজে পরিণত করে এবং তারপর এটি দেহের মেদগুলির প্রতি চালিত হয়। মেদগুলি গ্লুকোজে পরিবর্তিত হয়ে কিটোন বডি নামক একপ্রকার বিষাক্ত পদার্থ নির্গত করে। এগুলি সঞ্চিত হওয়ার পর মস্তিষ্কে প্রবেশ করে, যা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের ক্ষতিসাধন করে। শেথ বলেন, “তখনই উপবাস বিপদজনক হয়ে উঠতে পারে। আপনি বিভ্রান্ত, লক্ষ্যভ্রষ্ট এবং অধিকতর অসুস্থ হয়ে পড়তে পারেন। . . . এটি অচেতন অবস্থা এবং পরিশেষে মৃত্যুর [কারণস্বরূপ হতে পারে]।”

একটি মাধ্যম এবং একটি ধর্মীয় আচার

রাজনৈতিক এবং সামাজিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্য উপবাস একটি শক্তিশালী উপকরণ হিসাবে ব্যবহৃত হয়ে এসেছে। এই অস্ত্রের একজন উল্লেখযোগ্য ব্যবহারকারী ছিলেন ভারতের মোহনদাস কে. গান্ধী। কোটি কোটি ব্যক্তিদের দ্বারা সম্মানিত এই ব্যক্তি উপবাসকে ভারতবর্ষের হিন্দু জনসাধারণের উপর এক শক্তিশালী প্রভাব হিসাবে ব্যবহার করার প্রয়াস করেছিলেন। কারখানার শ্রমিক এবং কারখানার মালিকদের মধ্যে শিল্পগত সংঘর্ষের সমাধানে তার উপবাসের ফলাফল সম্বন্ধে বর্ণনা করতে গিয়ে গান্ধী বলেছিলেন: “এর সামগ্রিক ফলাফল হয়েছিল যে, এটি সকলের মাঝে এক মঙ্গলজনক পরিবেশ সৃষ্টি করেছিল। কারখানার মালিকদের হৃদয় স্পর্শ করা গিয়েছিল। . . . আমি মাত্র তিনদিন উপবাস করার পরই ধর্মঘট প্রত্যাহার করা হয়েছিল।” দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি, নেলসন মেণ্ডেলা রাজনৈতিক বন্দী হিসাবে থাকাকালীন বছরগুলিতে একবার পাঁচ দিনের জন্য অনশন ধর্মঘটে অংশ নিয়েছিলেন।

অধিকাংশ ব্যক্তিরা যারা উপবাসের অভ্যাস গড়ে তুলেছে, তারা কিন্তু ধর্মীয় কারণেই তা করেছে। উপবাস হিন্দু ধর্মের একটি জনপ্রিয় ধর্মীয় আচার। ভারতের উপবাস এবং উৎসবগুলি (ইংরাজি) নামক বইটি বলে যে, কয়েকটি বিশেষ দিনে “সম্পূর্ণ উপবাস পালন করা হয় . . . এমনকি জল পর্যন্ত একেবারেই গ্রহণ করা হয় না। সুখস্বাচ্ছন্দ্য, সমৃদ্ধি এবং নিয়মলঙ্ঘন ও পাপের ক্ষমা নিশ্চিত করার জন্য . . . পুরুষ এবং মহিলা উভয়েই কঠোর উপবাস পালন করে থাকে।”

জৈন ধর্মে উপবাস ব্যাপকভাবে পালন করা হয়ে থাকে। দ্যা সানডে টাইমস্‌ অফ ইন্ডিয়া রিভিউ বিবৃতি দেয়: “বোম্বায়ের [মুম্বাই] জৈন ধর্মের একজন মুনি [সাধু] ২০১ দিন ধরে, দিনে শুধুমাত্র দুই গ্লাস ফোটানো জল পান করে ছিলেন। তিনি ৩৩ কেজি [৭৩ পাউন্ড] ওজন হারিয়েছিলেন।” অনেকে আবার ক্ষুধায় নিজেদের মৃত্যু হওয়া পর্যন্ত উপবাস করে এই বিষয়ে আশ্বস্ত হয়ে যে তা তাদের পরিত্রাণ নিয়ে আসবে।

সাধারণভাবে ইসলাম ধর্মাবলম্বী সকল প্রাপ্তবয়স্কদের জন্য রমজান মাসে উপবাস পালন করা বাধ্যতামূলক। সম্পূর্ণ মাসটিতে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত কোন খাবার বা জল গ্রহণ করা যাবে না। যদি কেউ এই সময় অসুস্থ বা ভ্রমণে থাকেন তবে তাকে অবশ্যই পরবর্তী অন্য কোন সময়ে তা পূরণ করতে হবে। লেন্ট, ইস্টারের পূর্ববর্তী চল্লিশ দিনের উপবাসকাল, খ্রীষ্টীয়জগতের কিছু জনের জন্য উপবাস করার সময় এবং অনেক ধর্মীয় সম্প্রদায়গুলি অন্যান্য নির্দিষ্ট দিনগুলিতে উপবাস পালন করে থাকে।

নিশ্চিতরূপে, উপবাস বিলুপ্ত হয়ে যায়নি। আর যেহেতু এটি বহু ধর্মের একটি অংশ, তাই আমরা হয়ত জিজ্ঞাসা করতে পারি, ঈশ্বর কি উপবাস চান? এমন কোন উপলক্ষগুলি কি রয়েছে, যখন খ্রীষ্টানেরা উপবাস করার জন্য হয়ত সিদ্ধান্ত নিতে পারে? এটি কি উপকারজনক? পরবর্তী প্রবন্ধটি এই প্রশ্নগুলি আলোচনা করবে।

[৩ পৃষ্ঠার চিত্র]

জৈন ধর্ম উপবাসকে প্রাণের পরিত্রাণ লাভের একটি উপায় হিসাবে দেখে থাকে

[৪ পৃষ্ঠার চিত্র]

মোহনদাস কে. গান্ধী উপবাসকে রাজনৈতিক বা সামাজিক উদ্দেশ্য চরিতার্থ করার এক শক্তিশালী উপকরণ হিসাবে ব্যবহার করেছিলেন

[৪ পৃষ্ঠার চিত্র]

ইসলাম ধর্মে, রমজান মাসে উপবাস বাধ্যতামূলক

[সজন্যে]

Garo Nalbandian

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার