ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • w৯৬ ১০/১৫ পৃষ্ঠা ৩
  • মৃত্যুর পরে কি জীবন আছে?

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • মৃত্যুর পরে কি জীবন আছে?
  • ১৯৯৬ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • উপশিরোনাম
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • এক দীর্ঘস্থায়ী প্রশ্ন
  • মৃত্যু সম্বন্ধে পৌরাণিক ধারণাগুলোর কয়েকটাকেপরীক্ষা করে দেখা
    ২০০২ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • মারা যাওয়ার পর আমাদের কী হয়?
    চিরকাল জীবন উপভোগ করুন!—ঈশ্বরের কাছ থেকে শিখুন
  • আমাদের মৃত প্রিয়জনদের কী অবস্থা হয়?
    জ্ঞান যা অনন্ত জীবনে পরিচালিত করে
  • “মৃত্যু জয়ে কবলিত হইল”
    ২০০৫ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
আরও দেখুন
১৯৯৬ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
w৯৬ ১০/১৫ পৃষ্ঠা ৩

মৃত্যুর পরে কি জীবন আছে?

হাজার হাজার বছর ধরে দুটি প্রশ্ন মানবজাতিকে বিহ্বল করেছে: কেন আমাদের বৃদ্ধ হতে এবং পরিশেষে মারা যেতে হয়? মৃত্যুর পরে কি কোন প্রকার সচেতন জীবন রয়েছে?

প্রথম প্রশ্নটি অনেক লোকেদের হতবুদ্ধি করেছে কারণ এমনকি আধুনিক চিকিৎসা বিজ্ঞানও, এর সমস্ত প্রভাববিস্তারকারী আবিষ্কারগুলি দ্বারা একটি উপসংহারমূলক অথবা সন্তোষজনক উত্তরে পৌঁছাতে পারেনি।

দ্বিতীয় প্রশ্নটির জন্য প্রচুর বৈচিত্র্যময় উত্তর রয়েছে। কিন্তু, সাধারণভাবে, মৃত্যুর পরে কোন সচেতন জীবন আছে কি না সেই সম্পর্কিত উত্তরগুলি, যারা এই জীবনই সবকিছু নয় তার প্রতি ইতিবাচক মনোভাবসম্পন্ন এবং যারা সমভাবে দৃঢ়সংকল্প যে মৃত্যুতে সচেতন জীবনের শেষ হয়, তাদের মধ্যে দুটি বিপরীত দল সৃষ্টি করে। শেষের দলটির অধিকাংশই আমাদের বলেন যে তাদের মনে এই বিষয়ে কোন সন্দেহ নেই যে মানুষের সংক্ষিপ্ত জীবনকালই সব কিছু যা সে আশা করতে পারে। প্রায়ই, এর বিপরীতে উত্থাপিত যে কোন তর্ক একটি আত্ম-তৃপ্তিকর উত্তরের সম্মুখীন করে, “বস্তুতপক্ষে, কেউ কখনই আমাদের বলার জন্য ফিরে আসেনি, তাই নয় কি?”

অন্যান্য বিতর্কিত প্রশ্নগুলির মত, অনেকে রয়েছেন যারা এখনও সিদ্ধান্ত নেননি—দাবি করেন যে কোন না কোনভাবে প্রত্যয় উৎপাদনকারী মতকে সর্বদা মেনে নিতে তারা প্রস্তুত। কিন্তু অন্যান্যেরা সম্ভবত আন্তরিকতাশূন্যভাবে উত্তর দেবে, “আমাদের অপেক্ষা করতে এবং যখন সময় আসে তখন দেখতে হবে!”

এক দীর্ঘস্থায়ী প্রশ্ন

মৃত্যুর পরে জীবন সম্বন্ধে এক প্রাথমিক প্রশ্ন, প্রায় ৩,৫০০ বছর পূর্বে সুপরিচিত প্রাচ্যে বসবাসকারী ইয়োব উত্থাপন করেন, যিনি কষ্টভোগের মুখে ধৈর্য বজায় রাখার জন্য উল্লেখযোগ্য ছিলেন। এইভাবে তিনি তার প্রশ্নটি উত্থাপন করেছিলেন: “মানুষ মারা যায় এবং শায়িত হয়; সে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে এবং সে আর নেই। যেমন সমুদ্র থেকে জল অদৃশ্য হয় অথবা নদীগর্ভ তপ্ত ও শুষ্ক হয়, তেমনি মানুষ শয়ন করলে আর উঠে না . . . যদি মানুষ মারা যায়, সে কি পুনরায় জীবিত হবে?”—ইয়োব ১৪:১০-১৪, নিউ ইন্টারন্যাশন্যাল ভারসন।

কিন্তু মৃত্যুর পরে জীবন সম্পর্কে অনুসন্ধানী দৃষ্টি রাখার ক্ষেত্রে ইয়োব একমাত্র ব্যক্তি ছিলেন না। ধর্ম ও নীতিবিজ্ঞানের বিশ্বকোষ (ইংরাজি) “মৃতদের অবস্থা” নামক শিরোনামের অধীনে এই আলোকপ্রাপ্ত তথ্যটি উপস্থাপন করে: “তার মানসিক জীবনের সাথে যুক্ত আর কোন বিষয় মানুষের মনকে এত বেশি আচ্ছন্ন করে না যেমন মৃত্যুর পরের অবস্থা তাকে করে থাকে। বিশ্বের সকল অঞ্চলের [স্থানীয় লোকেদের] সাধারণভাবে আত্মিক-জগৎ সম্পর্কে অত্যন্ত স্পষ্ট এবং বলিষ্ঠ ধারণাগুলি রয়েছে—এর জীবন, এর বৈশিষ্ট্য, এর প্রাকৃতিক ভূদৃশ্য—আর তা বিষয়টি সম্পর্কে এক প্রবল আচ্ছন্নতাকে ইঙ্গিত করে। মৃতদের সম্বন্ধে বহুবিস্তৃত ভয় একটি অতি প্রাচীন ধারণাকে নির্দেশ করে যে তাদের অবস্থা এমন নয় যেখানে জীবন শেষ হয়ে গেছে। মৃত্যু শক্তিকে বিচ্ছিন্ন করেছিল; এটি প্রকৃতপক্ষেই স্পষ্ট প্রতীয়মান ছিল; কিন্তু অন্য কোন শক্তি কি কাজ করছিল না অথবা ঐ শক্তিগুলি কি সূক্ষ্ণ, রহস্যময় পন্থায় প্রকাশিত হতে সমর্থ ছিল না? মানুষেরা প্রথমে শরীর থেকে পৃথক এক আত্মা, প্রাণ বা ভূত সম্বন্ধে বিশ্বাস করত অথবা না করত, কিন্তু মনে হয় এটি বিশ্বাস করার সম্পূর্ণ যুক্তি রয়েছে যে তারা বিশ্বাস করত মৃতেরা এখনও কোন ধরনের অস্তিত্ব বহন করে চলেছে।”

আপনি হয়ত উপরে উল্লেখিত তিনটি শ্রেণীর মধ্যে যে কোন একটির অন্তর্ভুক্ত: মৃত্যুর পরে কী ঘটে সে সম্বন্ধে নিশ্চিত নন; মৃত্যুর পরে কোন প্রকারের জীবন আছে এই বিষয়টি দ্বারা প্রত্যয়ী; অথবা এই বিষয়টিতে প্রত্যয়ী যে এই জীবনই সবকিছু। যাইহোক না কেন, আমরা আপনাকে যত্নসহকারে পরবর্তী প্রবন্ধটি বিবেচনা করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। যদি আপনি এর মধ্যে মৃত্যুর পরে এক সুখী জীবনের চমৎকার প্রত্যাশা সম্বন্ধে বিশ্বাসযোগ্য বাইবেল-ভিত্তিক প্রমাণ খুঁজে পান, তবে লক্ষ্য করুন এটি কিভাবে, কখন এবং কোথায় ঘটবে।

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার