প্রতিজ্ঞাত দেশ পরিদর্শন
ধরুন এক বন্ধু আপনাকে বললেন যে তিনি—উপহারস্বরূপ—এক সুন্দর ও শান্ত পরিবেশের মাঝে আপনার জন্য একটি নতুন গৃহ কিনেছেন। ‘এটি দেখতে কেমন হবে?’ আপনি তা চিন্তা করবেন। কোন সন্দেহ নেই যে আপনি নিজে এই গৃহটি দেখার, ভিতরে হাঁটার এবং প্রতিটি ঘর নিরীক্ষণ করার জন্য উৎসুক হবেন। হাজার হোক, এটি হল আপনার নতুন গৃহ!
সা.শ.পূ. ১৪৭৩ সালে, যিহোবা প্রাচীন ইস্রায়েল জাতিকে একটি নতুন গৃহ প্রদান করেছিলেন—প্রতিজ্ঞাত দেশ, একটি ভূখণ্ড যার পরিমাপ ছিল গড়ে উত্তর থেকে দক্ষিণে প্রায় ৫০০ কিলোমিটার এবং ৫৫ কিলোমিটার প্রস্থ।a এক উর্বর বৃদ্ধিশীল স্থানে অবস্থিত এই প্রতিজ্ঞাত দেশটি তার নিজস্ব অদ্বিতীয় বৈশিষ্ট্যগুলি সমেত, বসবাসের জন্য একটি মনোরম স্থান ছিল।
কিন্তু বর্তমান দিনে কেন আপনি এমন একটি “বাড়ি”-র প্রতি আগ্রহী হবেন, যা কাউকে দেওয়া হয়েছিল, বিশেষ করে এমন কাউকে যে বহু বছর আগে বসবাস করত? কারণ এই ঐতিহাসিক দেশ সম্বন্ধীয় জ্ঞান, বাইবেলের বিবরণগুলির প্রতি আপনার উপলব্ধি বাড়াতে পারে। ভূতপূর্ব অধ্যাপক ইওহানান আহারোনি লেখেন, “বাইবেলের দেশে, ভূগোল এবং ইতিহাস এত গভীরভাবে একে অপরের সাথে বিজড়িত যে অন্য কারও সাহায্য ব্যতিরেকে এর কোনটিকেই প্রকৃতপক্ষে বোঝা কঠিন।” এছাড়া, এর সবচেয়ে প্রগতিমূলক পর্যায়ে, ঈশ্বরের রাজ্যের অধীনে পরমদেশ শীঘ্রই পৃথিবীব্যাপী মানবজাতির জন্য কী বুঝাবে, প্রতিজ্ঞাত দেশ তার একটি ছোট-মাত্রার নমুনা প্রদান করে।—যিশাইয় ১১:৯.
তাঁর পার্থিব পরিচর্যাকালে, যীশু খ্রীষ্ট বাস্তবধর্মী শিক্ষাগুলি শেখাতে প্রতিজ্ঞাত দেশের সাধারণ দৃশ্যগুলিকে ব্যবহার করেছিলেন। (মথি ১৩:২৪-৩২; ২৫:৩১-৪৬; লূক ১৩:৬-৯) প্রাচীন প্যালেস্টাইনের বিশেষ কয়েকটি বৈশিষ্ট্য বিবেচনা করে আমরাও বাস্তবধর্মী উপায়ে অনেক কিছু শিখতে পারি। আসুন এর কয়েকটি ঘরের মধ্যে দিয়ে হেঁটে যাই, রূপকভাবে বললে, এই দেশের পার্থক্যসূচক কিছু বৈশিষ্ট্য নিরীক্ষণ করি যা বহু শতাব্দী ধরে ঈশ্বরের লোকেদের জন্য ঘর হিসাবে কাজ করেছিল। যেমন আমরা এখন দেখব, প্রতিজ্ঞাত দেশ থেকে আমরা অনেক কিছু শিখতে পারি।
[পাদটীকাগুলো]
a এই প্রবন্ধগুলিতে “প্রতিজ্ঞাত দেশ” কথাটির ব্যবহার প্রাচীনকালের অঙ্কিত চিত্র যেমন বাইবেলে তুলে ধরা হয়েছে সেই হিসাবে বর্ণিত হয়েছে, এই অঞ্চলটির উপর আধুনিক কালের রাজনৈতিক/ধর্মীয় দাবির ভিত্তিতে নয়।
[২ পৃষ্ঠার চিত্র সৌজন্যে]
Cover: Pictorial Archive (Near Eastern History) Est.
[৩ পৃষ্ঠার চিত্র সৌজন্যে]
Garo Nalbandian