ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • w৯৬ ৬/১ পৃষ্ঠা ২৯-৩০
  • স্পেনীয় বাইবেলের জন্য ক্যাসিয়োডোরো ডি রানার লড়াই

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • স্পেনীয় বাইবেলের জন্য ক্যাসিয়োডোরো ডি রানার লড়াই
  • ১৯৯৬ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • উপশিরোনাম
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • স্পেনীয় অনুবাদগুলিতে ঐশিক নাম
  • বাইবেল যেভাবে আমাদের কাছে এসেছে
    সজাগ হোন!: বাইবেল যেভাবে আমাদের কাছে এসেছে
  • স্প্যানিশ ভাষায় পরিমার্জিত নতুন জগৎ অনুবাদ বাইবেলের প্রকাশ
    অন্যান্য বিষয়
  • ঈশ্বরের বাক্যের প্রেমিকদের জন্য এক উল্লেখযোগ্য ঘটনা
    ১৯৯৯ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • ঈশ্বরের বাক্যের এক সমসাময়িক অনুবাদ
    ২০১৫ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
আরও দেখুন
১৯৯৬ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
w৯৬ ৬/১ পৃষ্ঠা ২৯-৩০

স্পেনীয় বাইবেলের জন্য ক্যাসিয়োডোরো ডি রানার লড়াই

ষোড়শ শতাব্দীতে স্পেনে বাইবেল পড়া বিপজ্জনক ছিল। প্রচলিত ধর্মের বিরুদ্ধাচারীদের লেশমাত্র মুছে দিতে ক্যাথলিক চার্চ ইনকুইজিশনকে নির্দেশ দিয়েছিল। কিন্তু দক্ষিণ স্পেনে একজন যুবক ব্যক্তি ছিলেন যিনি শুধুমাত্র শাস্ত্রই পড়তেন না কিন্তু আঞ্চলিক ভাষায় সেগুলিকে অনুবাদ করার শপথ নিয়েছিলেন যাতে করে সকল স্পেনবাসীরা তা পড়তে পারে। তার নাম ছিল ক্যাসিয়োডোরো ডি রানা।

বাইবেলের প্রতি রানার আগ্রহ জেগেছিল সান ইসিড্রো ডেল ক্যাম্পোর মঠে যেখানে তিনি কিছু বছর কাটান, যেটি স্পেনের সেভিল শহরতলিতে অবস্থিত ছিল। ১৫৫০ এর দশকে, এই বিশেষ মঠে বেশির ভাগ সন্ন্যাসীরা তাদের যাজকীয় কাজগুলির চাইতে অনেক সময় শাস্ত্র পড়তে ব্যয় করত। আর বাইবেলের বার্তা তাদের চিন্তার ধারাকে পরিবর্তন করেছিল। তারা মূর্তি ব্যবহার এবং পুরগাতরীতে বিশ্বাস সম্বন্ধে ক্যাথলিক মতবাদকে প্রত্যাখ্যান করেছিল। অপরিহার্যরূপে, তাদের ধারণা এলাকাতে প্রচলিত হয়ে পড়ে আর স্প্যানিশ ইনকুইজিশনের দ্বারা গ্রেপ্তার হওয়ার ভয়ে তারা বিদেশে পালাবার সিদ্ধান্ত নেয়। রানা ১২ জনের মধ্যে একজন ছিলেন যিনি জেনিভা, সুইজারল্যান্ডে পালাতে সফল হন।

অল্পের জন্য বাঁচার পর, কোন না কোনভাবে তিনি তার নির্যাতনকারীদের কৌশলে এড়িয়ে একটি ইউরোপীয় শহর থেকে আরেকটি শহরে যেতে থাকেন। ১৫৬২ সালে হতাশ হয়ে ইনকুইজিটার্স সেভিলে তার কুশপুত্তলিকা দাহ করে, কিন্তু এমনকি সেই মারাত্মক ভীতিপ্রদর্শন রানাকে তার শাস্ত্রকে অনুবাদ করার কাজ থেকে বিরত করতে পারেনি। তাকে ধরার জন্য পুরস্কার ঘোষণা করা এবং অনবরত গ্রেপ্তার হওয়ার ভয় থাকা সত্ত্বেও, তিনি ক্লান্তহীনভাবে স্পেনীয় অনুবাদ চালিয়ে যান। “শুধুমাত্র যখন আমি অসুস্থ ছিলাম অথবা ভ্রমণ করছিলাম সেই সময় ছাড়া, . . . আমি কখনও লেখা বন্ধ করিনি,” তিনি ব্যাখ্যা করেন।

দশ বছরের মধ্যে রানা তার কাজটি সম্পূর্ণ করেন। ১৫৬৯ সালে সম্পূর্ণ বাইবেলের অনুবাদ বেসেল, সুইজারল্যান্ডে প্রকাশিত হয়েছিল। এই উল্লেখযোগ্য কাজটি ছিল প্রথম সম্পূর্ণ স্পেনীয় অনুবাদ যা মূল ভাষা থেকে করা হয়েছিল। শতাব্দী ধরে ল্যাটিন ভাষায় অনুবাদ প্রাপ্তলভ্য ছিল, কিন্তু ল্যাটিন ছিল লোকেদের সর্বোৎকৃষ্ট ভাষা। রানা বিশ্বাস করতেন যে সকলে যেন বাইবেল বোঝে এবং সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য তিনি তার জীবনের ঝুঁকি নেন।

তার অনুবাদের ভূমিকায় তিনি তার কারণগুলি ব্যাখ্যা করেন। “জনসাধারণের ভাষায় পবিত্র শাস্ত্র নিষিদ্ধ করার দ্বারা প্রকৃতপক্ষে ঈশ্বরের চরম অসম্মান এবং লোকেদের কল্যাণকে ক্ষতি করা হয়। এটি আসলে শয়তানের এবং তাদের কাজ যাদের সে নিয়ন্ত্রণ করে। . . . এই দৃষ্টিভঙ্গির পরিপ্রেক্ষিতে যে ঈশ্বর তাঁর বাক্য মানুষকে দিয়েছেন, তিনি এই আশা করেন যে সকলে তা বুঝুক এবং প্রয়োগ করুক, যারা তা নিষিদ্ধ করার চেষ্টা করছে তা যে কোন ভাষায় হোক না কেন তাদের উদ্দেশ্য মন্দ।”

এই উক্তিটি দুঃসাহসিক ছিল, কারণ স্প্যানিশ ইনকুইজিশন ইন্ডেক্স ১৮ বছর পরে প্রকাশিত হয় যা বিশেষ করে বাইবেলকে বেআইনি করে “ক্যাসটিলিয়ান রোমান্স [স্পেনীয়] অথবা অন্য কোন স্বদেশীয় ভাষা।” স্পষ্টত, লোকভয় সত্যের প্রতি রানার প্রেমকে রুখতে পারেনি।

বাইবেলকে স্পেনীয় লোকেদের জন্য প্রাপ্তলভ্য করার অতীব ইচ্ছা ছাড়া, রানা সম্ভাব্য সবচেয়ে ভ্রমশূন্য অনুবাদ বার করারও চেষ্টা করেছিলেন। তার অনুবাদের পরিচিতিতে তিনি সরাসরিভাবে মূল ভাষা থেকে অনুবাদ করার সুবিধাগুলি ব্যাখ্যা করেন। কিছু ভুল ল্যাটিন ভাষার ভালগেটে ঢুকে গেছিল, রানা ব্যাখ্যা করেন। এগুলির মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ছিল ঐশিক নামকে বাদ দেওয়া।

স্পেনীয় অনুবাদগুলিতে ঐশিক নাম

রানা বুঝতে পেরেছিলেন যে ঈশ্বরের নাম, যিহোবা কোন বিচক্ষণপূর্ণ বাইবেলের অনুবাদে থাকা উচিত, যা মূল ভাষায় পাওয়া যায়। তিনি ঐশিক নামকে “ঈশ্বর” অথবা “প্রভু” এইধরনের উপাধি দ্বারা পরিবর্তন করার প্রথা অনুকরণ করতে প্রত্যাখ্যান করেন। তার অনুবাদের ভূমিকাতে, তিনি তার কারণগুলি সততার সাথে ব্যাখ্যা করেন।

“আমরা সেই নাম (ইহোউয়া) সংরক্ষিত করেছি কারণ আমাদের জোরাল কারণ রয়েছে। প্রথমত, আমাদের সংস্করণে যেখানেই তা পাওয়া যাক না কেন, তা অনুরূপভাবে ইব্রীয় শাস্ত্রে পাওয়া যাবে আর আমাদের তা মনে করিয়েছিল যে, আমরা ঈশ্বরের নিয়মের প্রতি অবিশ্বস্ততা এবং অসম্মান না দেখিয়ে কোন কিছু বাদ দিতে ও পরিবর্তন করতে পারি না, যা আদেশ করে কোন কিছু বাদ অথবা যোগ না দিতে। . . . প্রথা [নাম বাদ দেওয়া] দিয়াবল দ্বারা প্রবর্তিত হয়েছে, আধুনিক রব্বিরা অন্ধবিশ্বাস থেকে শুরু করেছে যদিও তারা দাবি করে যে তারা এটিকে সম্মান করে, কিন্তু প্রকৃতপক্ষে তাঁর পবিত্র নামকে লুকিয়ে দিয়েছে যার ফলে ঈশ্বরের লোকেরা ভুলে গেছে সেই বিষয়টি যার দ্বারা তিনি সংকল্প করেন সমস্ত অন্যান্য . . . ঈশ্বর থেকে পৃথক হওয়া।”

ঈশ্বরের নামকে শ্রদ্ধা করার জন্য রানার যে প্রশংসনীয় ইচ্ছা তা সুদূর প্রসারী পরিণাম লাভ করেছিল। আমাদের দিন পর্যন্ত অধিকাংশ স্পেনীয় অনুবাদগুলি—ক্যাথলিক এবং প্রটেস্টান্ট—উভয়ের জন্য এক পূর্বদৃষ্টান্তস্বরূপ, যা ঐশিক নামকে সমস্ত অংশে ব্যবহার করেছে। বিশেষ করে রানার জন্য, বাইবেলের যে কোন স্পেনীয় অনুবাদের পাঠকেরা শীঘ্রই বুঝতে পারে যে ঈশ্বরের এক ব্যক্তিগত নাম আছে যার দ্বারা তিনি অন্য সকল ঈশ্বর থেকে পৃথক।

উল্লেখযোগ্য হল এই বিষয়টি যে ইব্রীয় ভাষায় যিহোবার নাম রানার দ্বারা সংকলিত বাইবেলের প্রচ্ছদে পরিষ্কারভাবে দেখা যায়। রানা তার জীবন ঈশ্বরের বাক্য সংরক্ষিত রাখার উত্তম কারণের জন্য উৎসর্গীকৃত করেছিলেন যার ফলে তা সেই ভাষায় প্রাপ্তলভ্য হয় যা কোটি কোটি লোক পড়ে থাকে।

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার