ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • w৯৬ ৪/১৫ পৃষ্ঠা ২২-২৭
  • যিহোবার আশীর্বাদে বৃদ্ধি

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • যিহোবার আশীর্বাদে বৃদ্ধি
  • ১৯৯৬ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • উপশিরোনাম
  • এক হৃদয়উদ্রেককারী কার্যক্রম
  • অট্টালিকাগুলিকে উৎসর্গ করা হয়
  • কেন আরও অতিরিক্ত বাসস্থানের প্রয়োজন আছে
  • ৯০ স্যান্ডসের পিছনে গল্পটি
  • যিহোবার আশীর্বাদ প্রতীয়মান
১৯৯৬ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
w৯৬ ৪/১৫ পৃষ্ঠা ২২-২৭

যিহোবার আশীর্বাদে বৃদ্ধি

সেপ্টেম্বর ১৮, ১৯৯৫ সালের সন্ধ্যায় এক উৎসর্গীকরণের কার্যক্রমে জোর দেওয়া হয়েছিল যে যিহোবা ঈশ্বর সত্যই তাদের নিউ ইয়র্ক ব্রুকলিন বিশ্ব প্রধান কার্যলয়ের স্থানটিতে তাঁর সাক্ষীদের বৃদ্ধিকে আশীর্বাদ করেছেন।

৬,০০০ এর বেশি ব্যক্তিরা উৎসর্গীকরণ কার্যক্রমটি শুনেছিল। তারা ব্রুকলিনে যেখানে কার্যক্রমের সূত্রপাত হয় সেখানে এবং সেইসাথে অন্যান্য স্থানগুলিতে, যার অন্তর্ভুক্ত প্যাটারসান এবং নিউ ইয়র্ক ওয়ালকিল ও তাদের নিকটবর্তী শাখা কানাডার টরেন্টোর কাছে যিহোবার সাক্ষীদের বড় জায়গাগুলিতে সমবেত হয়েছিল। ব্রুকলিনের বাইরে অন্যান্য স্থানগুলিতে যারা সভার কার্যবিবরণ শুনেছিল টেলিফোন লাইনের সংযোগের সাহায্যে।

এক হৃদয়উদ্রেককারী কার্যক্রম

বেথেলকর্মী, যাদের স্বেচ্ছাসেবক কর্মী হিসাবে ডাকা হয় তারা, কার্যক্রমটি শোনে যারা পৃথিবীব্যাপী বেথেল পরিবারের ১৬,৪০০ জনের সদস্যের একটি বড় অংশ। এইধরনের সদস্যেরা প্রায় একশোর বেশি দেশে সেবা করছে, যেখানে তারা বাইবেল সাহিত্য ছাপায় এবং অন্যান্য সহায়ক কাজগুলি করে থাকে পৃথিবীতে যিহোবার সাক্ষীদের ৭৮,৬০০ এর বেশি মণ্ডলীগুলির জন্য।

বিকাল ৬:৩০ মিনিটে সংগীত ও তারপর কার্ল ক্লেইনের প্রার্থনা দিয়ে উৎসর্গীকরণ অনুষ্ঠানটি যখন আরম্ভ হয় তখন প্রত্যাশা তীব্র ছিল। কার্যক্রমের সভাপতি লয়েড বেরী, অনুষ্ঠানটির তাৎপর্যের উপর সংক্ষিপ্ত মন্তব্য দিয়ে সকলকে আন্তরিকভাবে স্বাগত জানান। এলবার্ট শ্রোডার সাপ্তাহিক প্রহরীদুর্গ এর পুনরালোচনা করেন এবং তারপর দানিয়েল সিডলিক “বেথেলে আমাদের পবিত্র পরিচর্যা” নামক বিষয়ের উপর কথা বলেন। কার্যক্রমের এই প্রথম জনেরা সকলেই যিহোবার সাক্ষীদের পরিচালক গোষ্ঠীর সদস্য ছিলেন।

“১৯৭৪-১৯৯৫ সালে আমাদের বৃদ্ধিপ্রাপ্ত বাসস্থানের প্রয়োজনীয়তাগুলিকে মিটানো” এবং “বেথেলের নবরূপদান এবং ব্রুকলিনে নির্মাণপ্রকল্পের বৈশিষ্ট্যগুলি”—নামক পরবর্তী দুটি কার্যক্রম বিভাগ—নির্মাণপ্রকল্পের অথবা ক্রয় ও নবরূপদানের বৈশিষ্ট্যগুলিকে তুলে ধরেছিল যা উৎসর্গীকৃত করা হয়েছিল। মন্তব্যগুলি সম্প্রতি শেষ হয়েছে এইরূপ বাসস্থানের অট্টালিকার উপর মনোযোগ কেন্দ্রীভূত করেছিল যাতে এখন প্রায় এক হাজার বেথেলাইটস্‌ বসবাস করে। ৯০ স্যান্ড স্ট্রিটে অবস্থিত ১১৫-মিটার-উচ্চ বাসস্থানের অট্টালিকাটি ছাপার ফ্যাক্টরি প্রকল্পের সাথে সংযুক্ত।

কার্যক্রমটিতে অন্তর্ভুক্ত ছিল ওয়াচ টাওয়ার বাইবেল অ্যান্ড ট্র্যাক্ট সোসাইটির সভাপতি মিলটন হেনশেল দ্বারা উৎসর্গীকরণ বক্তৃতাটি। উৎসর্গ করা অট্টালিকাগুলির জন্য তিনি বাইবেলের পূর্বদৃষ্টান্তের উপর জোর দেন যা যিহোবার সেবায় ব্যবহৃত হবে। গানের পর ক্যারী বারবার যিনি পরিচালক গোষ্ঠীর সদস্য তার প্রার্থনা দিয়ে সভার কার্যবিররণী শেষ করা হয়। কিন্তু অনুষ্ঠানের কিছু বৈশিষ্ট্য কী ছিল?

অট্টালিকাগুলিকে উৎসর্গ করা হয়

বেথেল হোমের অধ্যক্ষ, জর্জ কাউচ ব্যাখ্যা করেন যে ১৯৬৯ সালে ২রা মে ব্রুকলিনে বেথেল বাসস্থানের শেষ উৎসর্গীকরণের পর ১৭টি বাসস্থান যুক্ত করা হয়েছে।a এগুলি ছিল হয় নতুন নির্মিত গৃহ অথবা অট্টালিকা যা ক্রয় করা এবং নবরূপদান করা হয়েছিল। এই উৎসর্গীকরণ ছিল আসলে ছোট দুটি অট্টালিকার ১৭টি বাসস্থানের—১৯৪০ এর দশকে ক্রয় করা হয়েছিল, কিন্তু তা বেথেল আবাস স্থান হিসাবে পরিবর্তন করা হয়েছে—সাথে ফ্যাক্টরি এবং অফিস কার্যালয় যা নির্মাণ অথবা ক্রয় করা হয়েছিল যখন মার্চ ১৫, ১৯৮২ সালে যিহোবার সাক্ষীদের এক্সিকুউটিভ অফিসগুলি উৎসর্গীকরণ করা হয়েছিল।b

বৃহত্তম অট্টালিকাগুলি যেগুলি উৎসর্গীকৃত হয়েছিল তার একটি হল ৩৬০ ফরমান স্ট্রীটের অট্টালিকাটি। ১৯২৮ সালে যা প্রথম নির্মাণ করা হয়, যিহোবার সাক্ষীরা মার্চ ১৫, ১৯৮৩ সালে তা ক্রয় করে এবং সম্পূর্ণরূপে নবরূপদান করে। এটিতে ৯৩,০০০ বর্গ মিটার, অথবা ২৩ একর মেঝের জায়গা রয়েছে। অন্যান্য অট্টালিকা যা উৎসর্গীকরণের মধ্যে অন্তর্ভুক্ত ছিল তা হল ১৭৫ পার্ল স্ট্রীটের ফ্যাক্টরি এবং বড় গ্যারাজগুলি যা সম্প্রতি বছরগুলিতে নির্মাণ করা হয়েছে।

কেন আরও অতিরিক্ত বাসস্থানের প্রয়োজন আছে

১৯৬৯ সালে, যখন শেষ ব্রকলিন বেথেল বাসস্থানের অট্টালিকা উৎসর্গীকৃত হয়েছিল, তখন জগদ্ব্যাপী ১৩,৩৬,১১২ জন সাক্ষী রাজ্যের সুসমাচার প্রচার করছিল। কিন্তু ১৯৯৫ সালে ৫১,৯৯,৮৯৫ জন তা করেছিল যা প্রায় সাড়ে তিন গুণের বেশি! তাই, বাইবেল সাহিত্যাদির বাড়তি চাহিদার সাথে মোকাবিলা করার জন্য ব্রুকলিন বেথেল পরিবার ১৯৬৯ সালে ১,০৪২ জন নিয়মিত সদস্য থেকে ৩,৩৬০ জনে বেড়েছে যারা ২২টি বাসস্থানে থাকে!

জর্জ কাউচ আলোচনা করেন ১৯৭৪ থেকে ১৯৯৫ সালের মধ্যে অতিরিক্ত বাসস্থানের প্রয়োজনীয়তা কিভাবে মিটানো হয়েছে। ১৯৭০ দশকের প্রথমদিকে নিকটবর্তী টাওয়ার্স হোটেলের অনেক কটি তলা যিহোবার সাক্ষীদের বৃদ্ধিরত বেথেল পরিবারের থাকার জন্য লীজ নেওয়া হয়। ডিসেম্বর ১৯৭৩ সালে, নেথেন নর, তৎকালীন ওয়াচ টাওয়ার সোসাইটির প্রেসিডেন্ট, বেথেল অফিস এবং টাওয়ার্স ম্যানেজমেন্ট উভয়কে লেখেন এই বলে যে, সোসাইটি ‘১৯৭৪ সালের অক্টোবর মাসের মধ্যে টাওয়ার্স হোটেল থেকে বের হয়ে আসার’ পরিকল্পনা করছে।

ভাই কাউচ বলেন যে তিনি অবাক হয়েছিলেন কারণ টাওয়ার্সে বসবাসকারী বেথেল কর্মীদের থাকার আর অন্য কোন ব্যবস্থা ছিল না। টাওয়ার্স ম্যানেজমেন্টও অবাক হয়েছিল কারণ তারা সোসাইটির ভাড়ার টাকা দিয়ে তাদের ধার মিটানোর জন্য নির্ভর করছিল। পরিণতি ছিল যে টাওয়ার্স ম্যানেজমেন্ট যিহোবার সাক্ষীদের হোটেলটি ক্রয় করতে উৎসাহ দেয়। “যখন থেকে আমরা এই এলাকায় আছি তখন থেকে আপনারা বৃদ্ধি পেয়ে চলেছেন,” তারা বলে, “আর আপনাদের এই বাড়িটি প্রয়োজন।”

“এটি ভাড়াটিয়া দিয়ে পূর্ণ,” ছিল সোসাইটির প্রতিনিধিদের প্রত্যুত্তর। “যদি আমরা কিনতে চাই, আমরা আমাদের লোকেদের সেখানে রাখতে চাইব।”

“আমরা আপনাদের জন্য বাড়িটি খালি করে দেব,” টাওয়ার্স ম্যানেজমেন্ট প্রতিজ্ঞা করে। কিছুদিন পরে, যিহোবার সাক্ষীরা টাওয়ার্স বাড়িটি যথাযথ মূল্যে ক্রয় করে। “কেন ভাই নর সেই চিঠিটি লেখেন?” কাউচ তার বিমোহিত শ্রোতাদের জিজ্ঞাসা করে। “তিনি হয়ত নিজে জানতেন না, কিন্তু সেই ঘটনাটি ওয়াচ টাওয়ার সোসাইটির কাছে টাওয়ার্স হোটেল বিক্রি করে দেয়।”

বক্তা আরও বর্ণনা করেন যে কিভাবে যিহোবার সাক্ষীরা ৯৭ কলম্বিয়া হাইটস্‌ ক্রয় করে, যা ছিল প্রসিদ্ধ মারগারেট হোটেলের অবস্থান, যেটি ছিল প্রথম বেথেল হোমের ঠিক সামনে। স্থানটি ছিল যথাযথ কারণ তা বেথেল কার্যালয়ের সাথে রাস্তার তলায় সুড়ঙ্গপথ দ্বারা সহজেই যুক্ত করা যায়। ফেব্রুয়ারি ১৯৮০ সালে, যখন বাড়িটি পুনঃরূপান্তরিত করা হচ্ছিল তা অগ্নিকাণ্ডের দ্বারা জ্বলে যায়। তারপর, যেহেতু মালিকের সেখানে নতুন বাড়ি নির্মাণ করতে অসুবিধা হয়েছিল, তিনি সেই স্থানটি যিহোবার সাক্ষীদের কাছে বিক্রি করে দেন।

ভাই কাউচ বলেন: “প্রকৃতপক্ষে এই বাড়িগুলি প্রত্যেকটির পিছনে একটি আগ্রহজনক ঘটনা রয়েছে যা একটি বিষয়ের প্রতি নির্দেশ করে—যে যিহোবা ঈশ্বর তাঁর দৃশ্যত সংগঠনকে পরিচালিত করেন সেই বিশেষ বাড়িগুলি অর্জন করতে।”

৯০ স্যান্ডসের পিছনে গল্পটি

নতুন এবং বৃহত্তম বাসস্থান হল ৯০ স্যান্ডস্‌ স্ট্রীট। ডিসেম্বর ১৯৮৬ সালে যিহোবার সাক্ষীরা যখন স্থানটি ক্রয় করে, সেটি ছিল বড় ফ্যাক্টরি যা ১৬০ জে স্ট্রীটে অবস্থিত ছিল।c ফ্যাক্টরি ভেঙে ফেলা হয়, আর আগস্ট ৩০, ১৯৯০ সালে বেথেল পরিবারকে বলা হয় যে সেখানে ৩০-তলা বিশিষ্ট এক বাসস্থান গড়ে তোলার মঞ্জুরী দেওয়া হয়।

পরিচালক গোষ্ঠীর সদস্য থিয়োডর জারাস দ্বারা এক সাক্ষাৎকারে, সোসাইটির ফ্যাক্টরি অধ্যক্ষ, ম্যাক্স লারসন, বর্ণনা করেন যে কিভাবে ৯০ স্যান্ডস স্ট্রীটের বাসস্থান গড়ে তোলার অনুমতি দেওয়া হয়। যা ১৯৬৫ সালে ঘটেছিল, ভাই লারসন ব্যাখ্যা করেন তা গুরুত্বপূর্ণ ছিল।

তখন অন্যান্য ফ্যাক্টরির পাশের ব্লকে সোসাইটি একটি দশ-তলা বিশিষ্ট ফ্যাক্টরি গড়ে তুলতে চেয়েছিল, কিন্তু সেই ব্লকের আঞ্চলিক পরিবেষ্টন শুধুমাত্র দুই-তলা নির্মাণের জন্য অনুমতি দিয়ে ছিল। একজন স্থপতি নতুন পরিকল্পিত ফ্যাক্টরি বাড়ির খসড়া নির্মাণ করতে সম্মতি জানান, কিন্তু তিনি বলেন: “তা পরিচালক সমিতির সামনে পেশ করে আমি নিজেকে বিব্রত করতে চাই না।” তিনি দৃঢ় নিশ্চিত ছিলেন যে বোর্ড অফ স্টান্ডার্ড অ্যান্ড আপিলস্‌ সেই ব্লকটির জন্য তাদের আঞ্চলিক পরিবেষ্টন পরিবর্তন করবে না। কিন্তু যখন বাড়ির খসড়া অনুমোদন পায়, তিনি অবাক হয়ে বলেন: “আপনারা তা করলেন কী করে!”

লারসন আরও বলেন, কারণটি ছিল যে আমাদের দশ-তলা বিশিষ্ট ফ্যাক্টরির জন্য যখন ব্লকটির আঞ্চলিক পরিবেষ্টন পরিবর্তন করা হয় তখন পার্শ্ববর্তী ব্লকগুলিও আঞ্চলিক পরিবেষ্টন পরিবর্তন করা হয় যার অন্তর্ভুক্ত ছিল ১৬০ জে স্ট্রীটের বাড়িটি। আর আশ্চর্য্য বিষয় হল যে, পুনঃ আঞ্চলিক পরিবেষ্টন একটি হোটেল করার জন্য অনুমতি দেয়। কিন্তু, লারসন উল্লেখ করেন, সেই বিষয়টি কেউ লক্ষ্য করেনি—অন্ততঃপক্ষে ২৫ বছরের মধ্যে নয়, যখন আমরা আমাদের নতুন বেথেল গড়ে তোলার জন্য একটি স্থান খোঁজার চেষ্টা করি। তখন আঞ্চলিক পরিবেষ্টন সংক্রান্ত নিয়মকে পুনরাবিস্কার করা হয়!

ভাই লারসন ব্যাখ্যা করেন কী হয়েছিল: “যখন আমরা ৩০-তলা বিশিষ্ট বাসস্থান নির্মাণের জন্য খসড়া তৈরি করি এবং নির্মাণ দপ্তরের কাছে নিয়ে যাই, আমাদের বলা হয়: ‘আপনারা এখানে বাসস্থান নির্মাণ করতে পারবেন না। তা কারখানা বানানোর জন্য আর তা আপনাদের জন্য পরিবর্তন করা হবে না।’

“‘তাদের পরিবর্তন করতে হবে না,’ আমরা আধিকর্তাদের জানাই। ‘সেটি ইতিমধ্যেই হোটেলের জন্য আঞ্চলিক পরিবেষ্টন করা হয়েছিল। যখন তারা তাদের রেকর্ড দেখে, তারা বিশ্বাস করতে পারেনি! এইভাবে আমরা আমাদের ৩০-তলা বিশিষ্ট বাড়িটি পাই,” লারসন শেষ করেন।

যিহোবার আশীর্বাদ প্রতীয়মান

একজন বাইবেল গীতরচক লেখেন: “যদি সদাপ্রভু গৃহ নির্ম্মাণ না করেন, তবে নির্ম্মাতারা বৃথাই পরিশ্রম করে।” (গীতসংহিতা ১২৭:১) স্পষ্টতই, যিহোবার সাক্ষীদের নির্মাণ কাজের উপর, যাতে করে জগদ্ব্যাপী প্রচার এবং শিক্ষা দেওয়ার কাজ যা যীশু তাঁর অনুগামীদের করতে আদেশ দিয়েছিলেন, যিহোবার আশীর্বাদ রয়েছে।—মথি ২৪:১৪; ২৮:১৯, ২০.

সেপ্টেম্বর ১৮, ১৯৯৫ সালে সেই কার্যক্রমটি শোনার যাদের সুযোগ হয়েছিল তারা, যিহোবার সেবকদের জগদ্ব্যাপী প্রধান কার্যালয়ের বৃদ্ধির উপর আশীর্বাদের এই প্রমাণ দেখে রোমাঞ্চিত হয়েছিল। যিহোবার লোকেরা যতক্ষণ তাঁর আদেশ পালন করে চলেছে ততক্ষণ তারা ক্রমাগত আশীর্বাদের জন্য নিশ্চিত থাকতে পারে।

[পাদটীকাগুলো]

a প্রহরীদুর্গ, জুন ১৫, ১৯৬৯, পৃষ্ঠা ৩৭৯-৮২.

b প্রহরীদুর্গ, ডিসেম্বর ১, ১৯৮২, পৃষ্ঠা ২৩-৩১.

c সচেতন থাক! (ইংরাজি) ডিসেম্বর ২২, ১৯৮৭, পৃষ্ঠা ১৬-১৮.

[২৩ পৃষ্ঠার চিত্র]

৯০ স্যান্ডস স্ট্রীট। • ১৯৯৫

[২৪, ২৫ পৃষ্ঠার চিত্র]

কিছু অতিরিক্ত বাসস্থান যা উৎসর্গীকৃত করা হয়েছিল

৯৭ কলম্বিয়া হাইটস্‌। • ১৯৮৬

বসার্ট হোটেল, ৯৮ মনটেগ স্ট্রীট। • ১৯৮৩

৩৪ ওরেঞ্জ স্ট্রীট। • ১৯৪৫

স্টান্ডিশ হোটেল, ১৬৯ কলম্বিয়া হাইটস্‌। • ১৯৮১

৬৭ লিভিংস্টোন স্ট্রীট। • ১৯৮৯

১০৮ জোরালমন স্ট্রীট। • ১৯৮৮

টাওয়ার্স হোটেল, ৭৯-৯৯ উইলো স্ট্রীট। • ১৯৭৫

[২৬ পৃষ্ঠার চিত্র]

১৭৫ পার্ল স্ট্রীট। • ১৯৮৩

৬৯ অ্যাডামস্‌ স্ট্রীট। • ১৯৯১

৩৬০ ফরম্যান স্ট্রীট। • ১৯৮৩

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার