কিভাবে খ্রীষ্টীয় মেষপালকেরা আপনার সেবা করে
অনেক স্থানে এটা লক্ষ্য করা সম্ভব যে কিভাবে মেষপালকেরা পালের প্রতি যত্ন নিয়ে থাকে। তারা মেষেদের পরিচালনা, সুরক্ষা ও প্রয়োজন যুগিয়ে থাকে। এটি খ্রীষ্টীয় প্রাচীনদের কাছে আগ্রহের বিষয়, যেহেতু তাদের কাজ পালকের কাজকে অন্তর্ভুক্ত করে। সত্যই, এটি তাদের দায়িত্ব “ঈশ্বরের সেই মণ্ডলীকে পালন কর” এবং “সেই সমস্ত পালের বিষয়ে সাবধান হও।”—প্রেরিত ২০:২৮.
যদি আপনি খ্রীষ্টীয় মণ্ডলীর একজন সদস্য হন, কিভাবে আধ্যাত্মিক মেষপালকেরা আপনার সেবা করতে পারে? আর আপনার বিষয়ে তাদের প্রচেষ্টাগুলির প্রতি কিরূপ প্রতিক্রিয়া দেখান আপনার উচিত? কেন মণ্ডলীর তাদের সাহায্যের প্রয়োজন আছে?
কিসের থেকে সুরক্ষা?
প্রাচীনকালে সিংহ ও অন্যান্য বন্য জন্তুরা পালকে বিপন্ন করত এবং এককভাবে একটি মেষকে শিকার করত। মেষপালকদের সুরক্ষা যোগাতে হত। (১ শমূয়েল ১৭:৩৪, ৩৫) হ্যাঁ, শয়তান দিয়াবল “গর্জ্জনকারী সিংহের ন্যায়, কাহাকে গ্রাস করিবে, তাহার অন্বেষণ করিয়া বেড়াইতেছে।” (১ পিতর ৫:৮) সে অত্যন্ত ক্রুদ্ধভাবে প্রতিদ্বন্দ্বিতায় রত আছে কেবলমাত্র সামগ্রিকভাবে যিহোবার পার্থিব সংগঠনের প্রতিই নয়, কিন্তু ব্যক্তিগতভাবে ঈশ্বরের প্রত্যেক দাসের বিরুদ্ধে। শয়তানের লক্ষ্য কী? সে যিহোবার লোকেদের নিরুৎসাহিত করতে এবং এমনকি তাদের “ঈশ্বরের আজ্ঞা পালন” ও “যীশুর সাক্ষ্য ধারণ” করা থেকে বিরত করতে চায়।—প্রকাশিত বাক্য ১২:১৭.
যিহোবা প্রাচীন ইস্রায়েলের পালকদের, মেষেদের প্রতি অবহেলা করার জন্য অভিযুক্ত করেছিলেন কারণ তাঁর মেষেরা ‘বন্য পশু সকলের খাদ্যে’ পরিণত হয়েছিল। (যিহিষ্কেল ৩৪:৮) কিন্তু, খ্রীষ্টীয় প্রাচীনদের আন্তরিক ইচ্ছা আছে মণ্ডলীর সদস্যদের রক্ষা করার যেন একজনও অবহেলার বা শয়তান, জগৎ অথবা ধর্মভ্রষ্ট “কেন্দুয়া,” এদের প্রভাবের কারণে হারিয়ে না যায়। (প্রেরিত ২০:২৯, ৩০) কিভাবে পালকেরা পালের প্রত্যেক সদস্যকে সতর্ক ও সচেতন থাকতে সাহায্য করে? একটি উপায় হল কিংডম হলের প্ল্যাটফর্ম থেকে ভালোভাবে প্রস্তুত করা শাস্ত্রীয় বক্তৃতা দেওয়ার দ্বারা। অপর একটি হচ্ছে সভাগুলির আগে ও পরে গঠনমূলক, উৎসাহজনক কথাবার্তার দ্বারা। আরও একটি ফলপ্রদ উপায় হল ব্যক্তিগতভাবে তাদের গৃহে “মেষ”-কে পরিদর্শন করার দ্বারা। (তুলনা করুন গীতসংহিতা ৯৫:৭.) কিন্তু পালনার্থে সাক্ষাৎটি কী? এই সাক্ষাৎ কিভাবে করা উচিত? এবং কাদের সাথে সাক্ষাৎ করতে হবে?
পালনার্থে সাক্ষাৎটি কী?
পালনার্থে সাক্ষাৎ মামুলি কথাবার্তা সহকারে শুধুমাত্র একটি সামাজিক সাক্ষাৎ নয়। একজন প্রাচীন লক্ষ্য করেছিলেন: “অধিকাংশ প্রকাশকই কোন শাস্ত্রপদ পড়া বা কোন বিশেষ বাইবেল চরিত্রের আলোচনা খুবই উপভোগ করে। নিশ্চয়, প্রাচীনই সারাক্ষণ কথা বলেন না। রাজ্যের প্রকাশক যার সাথে সাক্ষাৎ করা হচ্ছে সাধারণত বাইবেলের উপর তার চিন্তাধারাকে ব্যক্ত করাকে উপভোগ করে এবং তা করার দ্বারা তার নিজের বিশ্বাসকে দৃঢ় করে। প্রাচীন হয়ত কোন প্রহরীদুর্গ অথবা সচেতন থাক! পত্রিকা সঙ্গে নিতে পারেন একটি গঠনমূলক প্রবন্ধ আলোচনার জন্য। হয়ত এই আধ্যাত্মিক আলোচনাই পালনার্থে সাক্ষাৎকে একটি সামাজিক সাক্ষাৎ থেকে পৃথক করে।
অপর এক অভিজ্ঞ প্রাচীন মন্তব্য করেছিলেন: “সাক্ষাতের পূর্বে, যার সাথে সাক্ষাৎ করতে যাচ্ছেন সেই প্রকাশকের চাহিদা সম্পর্কে চিন্তা করতে প্রাচীন কিছু সময় ব্যয় করেন। কী প্রকাশকটির আধ্যাত্মিক উন্নতিসাধন করতে পারে? পালনার্থে সাক্ষাতের একটি অপরিহার্য অংশ হল আন্তরিক প্রশংসা জ্ঞাপন, কারণ তা কোন ব্যক্তিকে সহ্য করতে শক্তি দেয়।” হ্যাঁ, একটি পালনার্থে সাক্ষাৎ অধিক গুরুত্বপূর্ণ শুধুমাত্র এক বন্ধুত্বপূর্ণ সাক্ষাতের চেয়ে বেশি কিছু, যা মণ্ডলীর যে কোন ব্যক্তিই করতে পারে।
একজন পালক কেন আপনার সাথে সাক্ষাৎ করে?
যখন একজন প্রাচীন কোন গৃহে সাক্ষাৎ করতে যান, তিনি সহ-বিশ্বাসীদের উৎসাহ দিতে ও বিশ্বাসে দৃঢ় থাকতে সাহায্য করতে প্রস্তুত থাকেন। (রোমীয় ১:১১) তাই যখন এক বা দুজন প্রাচীন আপনাকে সাক্ষাৎ করতে ইচ্ছা করেন, আপনি কী প্রতিক্রিয়া দেখান? এক ভ্রমণ অধ্যক্ষ বলেছিলেন: “যদি পালনার্থে সাক্ষাৎ যখন কোন সমস্যা উপস্থিত হয় একমাত্র তখনই করা হয়, তাহলে সাক্ষাতের প্রস্তাবের প্রাথমিক প্রতিক্রিয়া হতে পারে, ‘আমি কী অন্যায় করেছি?’” প্রেমময় আধ্যাত্মিক পালকেরা অনুকরণ করেন যিহোবাকে, যিনি গীতরচকের যত্ন নিতেন ও সর্বদাই ‘তার প্রাণকে ফিরিয়ে আনবেন,’ প্রধানত দুঃখকষ্ট এবং বিশেষ প্রয়োজনের সময়ে।—গীতসংহিতা ২৩:১-৪.
পালনার্থে সাক্ষাতের উদ্দেশ্য হল “ভাঙ্গিয়া ফেলিবার নিমিত্ত নয়, কিন্তু গাঁথিয়া তুলিবার নিমিত্ত।” (২ করিন্থীয় ১৩:১০) যাকে সাক্ষাৎ করছেন তার সহ্যশক্তি, উদ্যম ও বিশ্বস্ত কাজের জন্য প্রশংসা বাক্যগুলি, বাস্তবিকই, উৎসাহজনক। এক প্রাচীন বলেছিলেন: “পালনার্থে সাক্ষাতের সময়ে, এই ছাপ ফেলা ভাল হবে না যে সেখানে কেউ এসেছে সমস্যা খুঁজে দেখা এবং আলোচনার উদ্দেশ্য নিয়ে। অবশ্য, প্রকাশক নিজেই হয়ত কোন বিশেষ সমস্যা সম্পর্কে কথা বলতে চাইতে পারে। আর যদি কোন মেষ খোঁড়াচ্ছে অথবা পাল থেকে নিজেকে আলাদা করে রেখেছে, তাকে সাহায্য করতে প্রাচীনের কিছু করা প্রয়োজন।”
খ্রীষ্টীয় পালকেরা নিঃসন্দেহে তাদের জন্য বিশেষ যত্ন নেবেন যাদের বর্ণনা করা হয়েছে এই বাক্যগুলির মধ্যে: “আমি [যিহোবা] হারাণ মেষের অন্বেষণ করিব, দূরীকৃতকে ফিরাইয়া আনিব, ভগ্নাঙ্গের ক্ষত বাঁধিব, ও পীড়িতকে সবল করিব।” (যিহিষ্কেল ৩৪:১৬) হ্যাঁ, মেষকে সন্ধান করার, ফিরিয়ে আনার, ক্ষত বেঁধে দেওয়ার অথবা সবল করার প্রয়োজন হতে পারে। ইস্রায়েলের পালকেরা এই দায়িত্বগুলি অবহেলা করেছিল। এরূপ কাজ করার জন্য প্রয়োজন এক পালকের কোন মেষের কাছে আসা এবং তার প্রয়োজনগুলির যত্ন নেওয়া। মূলতঃ, বর্তমানে প্রতিটি পালনার্থে সাক্ষাতের এটিই একটি বিশেষ বৈশিষ্ট্য হওয়া উচিত।
সুস্থ মেষের যত্নের প্রয়োজন
আমরা কী উপসংহার করব যে বর্তমান দিনের আধ্যাত্মিক পালকদের স্বাস্থ্যবান মেষদের প্রতি বিশেষ মনোযোগ দেখানোর প্রয়োজন নেই? ভাল, যখন কোন আক্ষরিক মেষ বিপদে পড়ে, তাকে সাহায্য করা অনেক সহজ হয় যদি পালকের উপরে তার আস্থা থাকে। একটি তথ্যপুস্তক বলে যে “মেষেরা সাধারণত মানুষের থেকে দূরে থাকে এবং তাদের আস্থা লাভ করা সর্বদা সহজ নয়।” অন্যান্য বিষয়ের মধ্যে, ঐ একই বই মেষেদের আস্থা লাভের জন্য এই মূল নির্দেশের প্রস্তাবনা করে: “পশুগুলির সাথে নিয়মিত কথা বল। তারা গলার স্বরের সাথে পরিচিত হয়ে যায়, যা তাদের আস্বস্ত করে। মাঠে চরাকালীন প্রায়ই মেষেদের দেখতে যাও।”—অ্যালেস্ ফুয়ের দ্যাস্ শ্যাফ্। হান্ত্বাক্ ফুয়ের দি আরত্জেরেক্তে হাল্তুঙ (মেষেদের প্রয়োজনীয় সবকিছু। কিভাবে তাদের তত্ত্বাবধান করতে হবে তার তথ্যপুস্তক)।
সুতরাং ব্যক্তিগত সংস্পর্শের প্রয়োজন আছে যদি মেষ ও পালকের মধ্যে এক আস্থাভাজন সম্পর্ক রক্ষা করতে হয়। একই বিষয় সত্য খ্রীষ্টীয় মণ্ডলীতেও। এক প্রাচীন বলেছিলেন: “কোন প্রাচীন যিনি নিয়মিতভাবে মেষেদের সাক্ষাৎ করার জন্য মণ্ডলীতে সুপরিচিত, যার সমস্যা আছে তাকে পরিদর্শন করা তার পক্ষে অনেক সহজ হয়।” তাই, আধ্যাত্মিক পালকদের কেবলমাত্র কিংডম হলেই মেষেদের খাদ্য দেওয়ার এবং যত্ন নেওয়ার চেষ্টা করা উচিত নয়। পরিস্থিতির সুযোগ অনুসারে, মেষেদের গৃহে পালনার্থে সাক্ষাৎ করার দ্বারা তাদের জানার চেষ্টা করা প্রাচীনদের উচিত। এক খ্রীষ্টীয় ব্যক্তির মনে পড়ে যখন তিনি একজন নবনিযুক্ত প্রাচীন ছিলেন, পরিচালক অধ্যক্ষ তাকে ফোন করে বলেছিলেন এক ভাই যিনি সম্প্রতি তার মেয়েকে এক ভয়ানক পথ-দুর্ঘটনায় হারিয়েছেন গিয়ে তাকে সাক্ষাৎ করতে ও সান্ত্বনা দিতে। সেই প্রাচীন স্বীকার করেন: “আমি খুব দুঃখিত বোধ করেছিলাম, কারণ আমি কখনও সেই ভাইকে সাক্ষাৎ করতে যাইনি এবং এমনকি জানতাম না তিনি কোথায় থাকেন! আমি স্বস্তি বোধ করেছিলাম যখন এক পরিপক্ক প্রাচীন আমার সঙ্গে আসতে প্রস্তাব দিয়েছিলেন।” হ্যাঁ, পালনার্থে সাক্ষাতের জন্য প্রাচীনেরা একে অপরকে সাহায্য করেন।
কোন কোন পালনার্থে সাক্ষাতের প্রস্তুতি এবং যাওয়ার জন্য, এক প্রাচীনের সাথে একজন পরিচারক দাস যুক্ত হতে পারেন যিনি এক অধ্যক্ষের “উত্তম কার্য্য” করতে উদ্যম দেখাচ্ছেন। (১ তীমথিয় ৩:১, ১৩) এক প্রাচীন পালনার্থে সাক্ষাতে কিভাবে মেষের পরিচর্যা করেন তা দেখে পরিচারক দাস কতই না মূল্যবোধ করেন! প্রাচীনেরা ও পরিচারক দাসেরা এইভাবে মণ্ডলীর সকলের সাথে ঘনিষ্ঠ সম্পর্কে আসেন, খ্রীষ্টীয় প্রেম ও একতার বন্ধনকে দৃঢ় করে।—কলসীয় ৩:১৪.
পালনার্থে সাক্ষাতের জন্য সময় নির্ধারণ করা
যখন এক প্রাচীন গোষ্ঠী মণ্ডলীর পুস্তক অধ্যয়ন পরিচালকদের উদ্যমের উপরে পালনার্থে সাক্ষাতের ভার ছেড়ে দিয়েছিলেন, কিছু গ্রুপের সমস্ত প্রকাশকদের সাথে ছয় মাসের মধ্যেই সাক্ষাৎ করা হয়, অথচ অন্যান্য গ্রুপের কারও সঙ্গে একেবারেই সাক্ষাৎ করা হয়নি। এটি এক প্রাচীনকে বলতে প্ররোচিত করেছিল: “মনে হয় কিছু প্রাচীন উদ্যম নেন ও বহু পালনার্থে সাক্ষাতের কাজ করেন, কিন্তু অন্যদের তা করতে তাদের সহ-প্রাচীনদের উৎসাহের প্রয়োজন রয়েছে।” তাই কিছু প্রাচীন গোষ্ঠী এক নির্দিষ্ট সময়ের মধ্যেই সমস্ত প্রকাশকদেরই পালকদের দ্বারা সাক্ষাতের ব্যবস্থা করেন।
অবশ্য, একজন প্রাচীন অথবা অন্য যে কোন প্রকাশকই বিশেষ ব্যবস্থা করার জন্য অপেক্ষা না করেই মণ্ডলীর কোন ব্যক্তিকে সাক্ষাৎ করতে পারেন। পালনার্থে সাক্ষাতের পূর্বে, একজন প্রাচীন ফোন করে বলেন: “আমি প্রত্যেক মাসে একটি পরিবারের সাথে সাক্ষাৎ করে থাকি। পরের মাসে এক ঘন্টার মত সময়ের জন্য আপনাদের সঙ্গে সাক্ষাৎ করতে পারি কি? কখন এটি আপনাদের সুবিধাজনক হবে?”
পালনার্থে সাক্ষাতের আশীর্বাদগুলি
এই দুষ্ট বিধি-ব্যবস্থার চাপগুলি যত বাড়ছে, সহানুভূতিসম্পন্ন পালকদের দ্বারা উৎসাহজনক সাক্ষাৎগুলি আরও অধিক উপকারী হয়ে উঠছে। যখন পালের সকলকেই পালনার্থে সাক্ষাতের মাধ্যমে উৎসাহ ও সাহায্য দেওয়া হয়ে থাকে, প্রতিটি মেষ নিরাপদ ও নিশ্চিন্ত বোধ করে।
সমস্ত রাজ্য প্রকাশকদের পালকদের দ্বারা নিয়মিতভাবে সাক্ষাৎ করা হয় এরূপ এক মণ্ডলী সম্বন্ধে, এই বিবরণ দেওয়া হয়েছিল: “প্রকাশকেরা পালনার্থে সাক্ষাৎগুলি দ্বারা উৎসাহিত হয়েছিল। প্রাচীনদের একজনের কাছে এগিয়ে এসে আবার একটি সাক্ষাৎ কবে তিনি করবেন জিজ্ঞাসা করা কোন প্রকাশকের পক্ষে খুবই সাধারণ হয়ে দাঁড়িয়েছিল, কারণ সেই জিজ্ঞাসু প্রকাশক পূর্ববর্তী সাক্ষাতের গঠনমূলক আলোচনা খুবই উপভোগ করেছিলেন। পালনার্থে সাক্ষাৎগুলি ছিল একটি উপাদান যা মণ্ডলীর আধ্যাত্মিকতার উন্নতি করতে সাহায্য করেছিল।” অন্যান্য বিবরণ দেখায় যে যখন পালকেরা প্রেমপূর্ণরূপে এইভাবে পরিচর্যা করেন, মণ্ডলী প্রেম, একতা এবং আন্তরিকতায় বৃদ্ধি পায়। কী অপূর্ব এক আশীর্বাদ!
খ্রীষ্টীয় পালকেরা মেষদের আধ্যাত্মিক স্বাস্থ্যের উন্নতি সাধনের জন্য সাক্ষাৎ করেন। প্রাচীনেরা তাদের সহ-বিশ্বাসীদের উৎসাহ দিতে ও দৃঢ় করতে চান। যদি কোন সাক্ষাতের সময়ে উপদেশের প্রয়োজন এরূপ কোন গুরুতর সমস্যা প্রকাশ হয়ে পড়ে, আলোচনার জন্য অন্য কোন সময়ের ব্যবস্থা করা সবচেয়ে ভাল হবে, বিশেষত প্রাচীনের সঙ্গে যদি কোন পরিচারক দাস গিয়ে থাকেন। যে কোন ক্ষেত্রেই, একটি প্রার্থনা সহকারে পালনার্থে সাক্ষাৎটি সমাপ্ত করা উপযুক্ত।
অদূর ভবিষ্যতে কোন আধ্যাত্মিক পালক কি আপনার সাথে সাক্ষাৎ করতে চেয়েছেন? যদি তাই হয়, আপনার জন্য যে উৎসাহ অপেক্ষা করছে সেই প্রত্যাশার আনন্দে থাকুন। তিনি আসছেন আপনার পরিচর্যা করতে এবং অনন্ত জীবনে পরিচালিত করে, সেই পথে থাকতে আপনার সিদ্ধান্তকে শক্তিশালী করতে।—মথি ৭:১৩, ১৪.
[২৬ পৃষ্ঠার বাক্স]
পালনার্থে সাক্ষাতের জন্য প্রস্তাবগুলি
◻ একটি সাক্ষাৎকারের ব্যবস্থা করুন: একটি সাক্ষাৎকারের ব্যবস্থা করা সাধারণত ভাল। যদি প্রাচীন কোন গুরুতর সমস্যা আলোচনা করতে চান, পূর্বেই সে সম্পর্কে প্রকাশককে জানিয়ে রাখা উপযুক্ত হবে।
◻ প্রস্তুতি: ব্যক্তিটির স্বভাব এবং পরিস্থিতি বিবেচনা করুন। আন্তরিকভাবে প্রশংসা করুন। এক উৎসাহজনক, বিশ্বাস-দৃঢ়কারী “আত্মিক বর” প্রদান করাকে আপনার উদ্দেশ্য করুন।—রোমীয় ১:১১, ১২.
◻ কাকে সঙ্গে নেবেন: অপর কোন প্রাচীন অথবা কোন যোগ্য পরিচারক দাস।
◻ সাক্ষাৎ কালে: প্রাচীনের হওয়া উচিত শান্ত, প্রেমপূর্ণ, গঠনমূলক এবং নমনীয়। পরিবারের সদস্যদের, তাদের স্বাস্থ্য, ইত্যাদি সম্পর্কে খবর নিন। মনোযোগ সহকারে শুনুন। যদি কোন গুরুতর সমস্যার প্রকাশ হয়ে পড়ে, একটি বিশেষ পালনার্থে সাক্ষাতের ব্যবস্থা করা সবচেয়ে ভাল হবে।
◻ সাক্ষাৎকালীন সময়: পূর্বনির্ধারিত সময় বজায় রাখুন এবং আপনার গৃহকর্তার সাক্ষাৎটি উপভোগ করার মধ্যেই স্থানত্যাগ করুন।
◻ সাক্ষাতের সমাপ্তি: একটি প্রার্থনা যথোপযুক্ত এবং সত্যই তার মূল্যবোধ করা হয়।—ফিলিপীয় ৪:৬, ৭.
[২৪ পৃষ্ঠার চিত্র]
খ্রীষ্টীয় পালকেরা আধ্যাত্মিক সুরক্ষা প্রদান করেন
[Pictures on page 26]
পালনার্থে সাক্ষাৎগুলি আধ্যাত্মিক উৎসাহের জন্য সুন্দর সুযোগ দেয়