এক নিষ্ঠাবান্ ব্যক্তিকে দেখুন!
“হে প্রভু, কে না ভীত হইবে? এবং তোমার নামের গৌরব কে না করিবে? কেননা একমাত্র তুমিই সাধু।” [“নিষ্ঠাবান্,” NW]—প্রকাশিত বাক্য ১৫:৪.
১. জে. এফ. রাদারফোর্ড তার পূর্বসূরী সি. টি. রাসেলের প্রতি নিষ্ঠার কোন্ সাক্ষ্য দেন?
যোষেফ এফ. রাদারফোর্ড, যিনি ১৯১৭ সালে ওয়াচ টাওয়ার সোসাইটির প্রেসিডেন্ট হিসাবে সি. টি. রাসেলের উত্তরসূরী ছিলেন, তিনি রাসেলের স্মরণার্থক সভার প্রাথমিক মন্তব্য এইভাবে শুরু করেন: “চার্লস টেজ রাসেল ঈশ্বরের প্রতি নিষ্ঠাবান্ ছিলেন, খ্রীষ্ট যীশুর প্রতি নিষ্ঠাবান্ ছিলেন, মশীহ রাজ্যের উদ্দেশ্যের প্রতি নিষ্ঠাবান্ ছিলেন। তিনি অন্তর থেকে নিষ্ঠাবান্ ছিলেন—হ্যাঁ, তিনি এমনকি মৃত্যু পর্যন্ত নিষ্ঠাবান্ ছিলেন।” সত্যই, যিহোবা ঈশ্বরের এক নিষ্ঠাবান্ সেবকের প্রতি এটি ছিল এক উত্তম শ্রদ্ধার প্রকাশ। যখন আমরা বলি যে এই ব্যক্তি নিষ্ঠার সাথে চ্যালেঞ্জের মোকাবিলা করেছেন, অর্থাৎ যে তিনি নিষ্ঠাবান্—অন্তর থেকে নিষ্ঠাবান্, তখন এর থেকে আরও বেশি শ্রদ্ধা আমরা আর কোন ব্যক্তিকে দিতে পারি না।
২, ৩. (ক) নিষ্ঠা কেন চ্যালেঞ্জের সৃষ্টি করে? (খ) সত্য খ্রীষ্টানদের নিষ্ঠাবান্ হওয়ার প্রচেষ্টার বিরুদ্ধে কারা সঙ্গবদ্ধ?
২ নিষ্ঠা এক চ্যালেঞ্জ নিয়ে আসে। কেন? কারণ নিষ্ঠা স্বার্থের সাথে বিবাদ ঘটায়। যারা ঈশ্বরের প্রতি অবিশ্বস্ত তাদের মধ্যে মুখ্য হল খ্রীষ্টীয়জগতের পাদ্রিরা। এছাড়াও, বিবাহ সম্পর্কে আজকে ব্যাপক অবিশ্বস্ততা পূর্বে আর কখনও দেখা যায়নি। ব্যভিচার সাধারণ হয়ে দাঁড়িয়েছে। ব্যবসা জগতেও অবিশ্বস্তা বেড়ে উঠেছে। এই সম্বন্ধে, আমাদের বলা হয়েছে: “অনেক ম্যানেজার এবং পেশাধারীরা . . . মনে করে যে যারা বোকা এবং সহজেই প্রতারিত হয় তারা আজকে তাদের কোম্পানির প্রতি নিষ্ঠা দেখিয়ে থাকে।” যে সব লোকেরা “অতীব নিষ্ঠাবান্” তাদের অবমাননা করা হয়। “আপনার প্রাথমিক এবং একমাত্র নিষ্ঠা নিজের প্রতি হওয়া উচিত” এইভাবে এক ম্যানেজমেন্ট কনসালটিং এবং এক্সিকুউটিভ সার্চ কোম্পানির প্রেসিডেন্ট বলেন। নিজের প্রতি নিষ্ঠবান্ হওয়ার মানে হল এই কথাটিকে ভ্রষ্ট করা। এটি আমাদের মীখা ৭:২ পদে উল্লেখিত কথাগুলি মনে করিয়ে দেয়: “পৃথিবী হইতে সাধু [“নিষ্ঠাবান্,” NW] উচ্ছিন্ন হইয়াছে।
৩ অনেক বেশি মাত্রায় শয়তান এবং তার মন্দ দূতেরা আমাদের ঈশ্বরের প্রতি অবিশ্বস্ত করার দৃঢ়প্রত্যয় নিয়ে আমাদের বিরুদ্ধে রয়েছে। তাই জন্য ইফিষীয় ৬:১২ পদে খ্রীষ্টানদের বলা হয়েছে: “রক্তমাংসের সহিত নয়, কিন্তু আধিপত্য সকলের সহিত, কর্ত্তৃত্ব সকলের সহিত, এই অন্ধকারের জগৎপতিদের সহিত, স্বর্গীয় স্থানে দুষ্টতার আত্মাগণের সহিত আমাদের মল্লযুদ্ধ হইতেছে।” হ্যাঁ, আমাদের এই সাবধানবাণী মেনে চলতে হবে: “তোমরা প্রবুদ্ধ হও, জাগিয়া থাক; তোমাদের বিপক্ষ দিয়াবল, গর্জ্জনকারী সিংহের ন্যায়, কাহাকে গ্রাস করিবে, তাহার অন্বেষণ করিয়া বেড়াইতেছে।”—১ পিতর ৫:৮.
৪. কোন্ প্রবণতাগুলি নিষ্ঠাবান্ হওয়ার বিষয়টিকে কঠিন করে তোলে?
৪ এছাড়াও আমাদের পিতামাতাদের কাছ থেকে উত্তরাধিকারসূত্রে পাওয়া স্বার্থপর প্রবণতাগুলি নিষ্ঠা বজায় রাখা কষ্টকর করে তুলছে যা আদিপুস্তক ৮:২১ পদে উল্লেখ করা রয়েছে: “বাল্যকাল অবধি মনুষ্যের মনস্কল্পনা দুষ্ট”—এবং স্বার্থপর। আমাদের সকলেরই এই সমস্যা রয়েছে যা প্রেরিত পৌল তার নিজের ক্ষেত্রে স্বীকার করেছিলেন: “আমি যাহা ইচ্ছা করি, সেই উত্তম ক্রিয়া করি না; কিন্তু মন্দ, যাহা ইচ্ছা করি না, কাজে তাহাই করি।”—রোমীয় ৭:১৯.
নিষ্ঠা হল এক বিশেষ বিষয়
৫, ৬. নিষ্ঠা কী সেই সম্বন্ধে কী বলা যেতে পারে এবং কিভাবে এটির সংজ্ঞা দেওয়া হয়েছে?
৫ “নিষ্ঠা” হল এক বিশেষ শব্দ। তাই শাস্ত্রের প্রতি অন্তর্দৃষ্টি (ইংরাজি) বলে: “ইংরাজিতে এমন কোন শব্দ দেখা যায় না যা যথাযথভাবে ইব্রীয় ও গ্রীক শব্দের সম্পূর্ণ অর্থ প্রকাশ করে,” কিন্তু ‘নিষ্ঠা,’ অন্তর্ভুক্ত করে ঈশ্বরভক্তি এবং বিশ্বস্ততার ধারণাকে, যখন তা ঈশ্বর এবং তাঁর পরিচর্যা সম্পর্কে ব্যবহার করা হয় যা প্রায় সঠিক অর্থ প্রকাশ করে থাকে।”a “নিষ্ঠাবান্” সম্বন্ধে বলতে গিয়ে প্রহরীদুর্গ একবার বলেছিল: “বিশ্বস্ততা, কর্তব্য, প্রেম, দায়িত্ব, আনুগত্য। এই কথাগুলির মধ্যে কোন্ বিষয়টি এক? সেটি হল যে এগুলি নিষ্ঠার বিভিন্ন বৈশিষ্ট্য?” হ্যাঁ, যদিও অনেক নৈতিক উৎকর্ষতা সম্বন্ধে বলা হয়েছে, কিন্তু তা শুধুমাত্র নিষ্ঠার বিভিন্ন বৈশিষ্ট্য। এটি সত্যই উল্লেখযোগ্য বেশির ভাগ বিশ্বস্ততা এবং ধার্মিকতা শাস্ত্রের মধ্যে সম্পর্কযুক্ত।
৬ এর পরের সংজ্ঞাগুলিও সাহায্যকারী: ‘নিষ্ঠা হয়ত ইঙ্গিত করে অনবরত, নির্ভরযোগ্য বিশ্বস্ততা এবং আনুগত্য, টলমল অথবা প্রলোভনের বিরুদ্ধে দৃঢ়।’ ‘নিষ্ঠা ইঙ্গিত করে এক ব্যক্তির প্রতিজ্ঞা পালনে বিশ্বস্ততা, অথবা এক প্রতিষ্ঠানের প্রতি অথবা একজন ব্যক্তি যে নীতিগুলির প্রতি দায়িত্ববদ্ধ তার প্রতি অনবরত আনুগত্য; এই শব্দটি শুধুমাত্র আনুগত্য বোঝায় না কিন্তু সেই আনুগত্য থেকে প্রলোভিত এবং প্ররোচিত হওয়া প্রতিরোধ করে।’ তাই, যে সব লোকেরা পরীক্ষা, বিরোধিতা এবং নির্যাতন সত্ত্বেও অবিচ্ছেদ্যভাবে বিশ্বস্ত তাদের “নিষ্ঠাবান্” বলা যথোচিত।
৭. নিষ্ঠা এবং বিশ্বস্ততার মধ্যে কী পার্থক্য করা যেতে পারে?
৭ কিন্তু এই প্রসঙ্গে, এক পার্থক্য সম্বন্ধে হয়ত ব্যাখ্যা করা সঙ্গত হবে যা নিষ্ঠা ও বিশ্বস্ততার মধ্যে করা যেতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্রের পশ্চিমে একটি উষ্ণ প্রস্রবণ আছে যা প্রত্যেক ঘন্টা অন্তর বিদীর্ণ হয়। এটি এতই নিয়মিত যে এটিকে ওল্ড ফেথফুল বলে ডাকা হয়। বাইবেল চাঁদের মত জড় বস্তুকে বিশ্বস্ত বলে কারণ এটির উপর নির্ভর করা যায়। গীতসংহিতা ৮৯:৩৭ পদ চাঁদকে “গগনস্থ সাক্ষী বিশ্বস্ত” বলে আখ্যা দেয়। ঈশ্বরের বাক্যকে আস্থাবান বলা হয়েছে। প্রকাশিত বাক্য ২১:৫ পদ বলে: “যিনি সিংহাসনে বসিয়া আছেন, তিনি কহিলেন, দেখ, আমি সকলই নূতন করিতেছি। পরে তিনি কহিলেন, লিখ, কেননা এ সকল কথা বিশ্বসনীয় ও সত্য।” এগুলি সব কিন্তু বিশ্বস্ত, নির্ভরযোগ্য’ কিন্তু তা কোনরকম সংযুক্তি অথবা নৈতিক গুণাবলি, যেমন নিষ্ঠা, তার যোগ্য নয়।
যিহোবা, শ্রেষ্ঠ নিষ্ঠাবান্ ব্যক্তি
৮. কোন্ শাস্ত্রীয় সাক্ষ্য নিষ্ঠার উৎকৃষ্ট উদাহরণকে শনাক্ত করে?
৮ নিঃসন্দেহে, যিহোবা ঈশ্বর হলেন নিষ্ঠা সম্বন্ধে এক উৎকৃষ্ট উদাহরণ। যিহোবা মানবজাতির প্রতি নিষ্ঠাবান্ এমনকি তিনি তাঁর পুত্রকে পাঠিয়েছিলেন যাতে করে মানুষ অনন্ত জীবন লাভ করতে পারে। (যোহন ৩:১৬) যিরমিয় ৩:১২ পদে আমরা পড়ি: “সদাপ্রভু কহেন, হে বিপথগামিনী ইস্রায়েল, ফিরিয়া আইস; আমি তোমাদের প্রতি ক্রোধদৃষ্টি করিব না; যেহেতু আমি দয়াবান [“নিষ্ঠাবান্,” NW]।” যিহোবার নিষ্ঠা সম্বন্ধে আরও প্রমাণ আমরা প্রকাশিত বাক্য ১৬:৫ পদে দেখি: “হে সাধু, [“নিষ্ঠাবান,” NW] তুমি আছ ও তুমি ছিলে, তুমি ন্যায়পরায়ণ।” তারপর আবার গীতসংহিতা ১৪৫:১৭ পদে আমাদের বলা হয়: “সদাপ্রভু আপনার সমস্ত পথে ধর্ম্মশীল, আপনার সমস্ত কার্য্যে দয়াবান্ [“নিষ্ঠাবান্,” NW]।” প্রকৃতপক্ষে, যিহোবা তাঁর নিষ্ঠা সম্বন্ধে এতই উল্লেখযোগ্য যে, প্রকাশিত বাক্য ১৫:৪ পদ বলে: “হে প্রভু, কে না ভীত হইবে? এবং তোমার নামের গৌরব কে না করিবে? কেননা একমাত্র তুমিই সাধু [“নিষ্ঠাবান্,” NW]।” যিহোবা ঈশ্বর অতীব মাত্রায় নিষ্ঠাবান্।
৯, ১০. ইস্রায়েল জাতির সাথে যিহোবার ব্যবহারে কিধরনের নিষ্ঠার রেকর্ড তিনি করেছিলেন?
৯ তাঁর লোকেদের প্রতি যিহোবার নিষ্ঠা সম্বন্ধে বিশেষ করে ইস্রায়েল জাতির ইতিহাস থেকে অনেক প্রমাণ পাওয়া যায়। বিচারকর্তৃগণদের সময়ে, ইস্রায়েল সত্য উপাসনা থেকে বারে বারে পতিত হয়, কিন্তু যিহোবা পুনঃ পুনঃ আক্ষেপ করেন এবং তাদের রক্ষা করেন। (বিচারকর্ত্তৃগণ ২:১৫-২২) সম্পূর্ণ পাঁচ শতাব্দী ধরে যখন ইস্রায়েলে রাজা ছিল, যিহোবা এই জাতির প্রতি তাঁর নিষ্ঠা দেখিয়েছিলেন।
১০ যিহোবার নিষ্ঠা তাঁর লোকেদের প্রতি ধৈর্য ধরতে প্রণোদিত করে ঠিক যেমন ২ বংশাবলি ৩৬:১৫, ১৬ পদ বলে: “তাহাদের পিতৃপুরুষদের ঈশ্বর সদাপ্রভু আপন দূতদিগকে তাহাদের কাছে পাঠাইতেন, প্রত্যূষে উঠিয়া পাঠাইতেন, কেননা তিনি আপন প্রজাদের ও আপন বাসস্থানের প্রতি মমতা করিতেন। কিন্তু তাহারা ঈশ্বরের দূতদিগকে পরিহাস করিত, তাঁহার বাক্য তুচ্ছ করিত, ও তাঁহার ভাববাদিগণকে বিদ্রূপ করিত; তন্নিমিত্ত শেষে আপন প্রজাদের বিরুদ্ধে সদাপ্রভুর ক্রোধ উত্থিত হইল, অবশেষে আর প্রতিকারের উপায় রহিল না।”
১১. যিহোবার নিষ্ঠা আমাদের কী নিশ্চয়তা অথবা সান্ত্বনা প্রদান করে থাকে?
১১ যেহেতু যিহোবা হলেন পরম নিষ্ঠাবান, প্রেরিত পৌল তাই লিখতে পেরেছিলেন যা রোমীয় ৮:৩৮, ৩৯ পদে লেখা আছে: “আমি নিশ্চয় জানি, কি মৃত্যু, কি জীবন, কি দূতগণ, কি আধিপত্য সকল, কি উপস্থিত বিষয় সকল, কি ভাবী বিষয় সকল, কি পরাক্রম সকল, কি ঊর্দ্ধ্ব স্থান, কি গভীর স্থান, কি অন্য কোন সৃষ্ট বস্তু, কিছুই আমাদের প্রভু খ্রীষ্ট যীশুতে অবস্থিত ঈশ্বরের প্রেম হইতে আমাদিগকে পৃথক্ করিতে পারিবে না।” হ্যাঁ, যিহোবা আমাদের নিশ্চয়তা দেন: “আমি কোন ক্রমে তোমাকে ছাড়িব না, ও কোন ক্রমে তোমাকে ত্যাগ করিব না।” (ইব্রীয় ১৩:৫) সত্যই, এটি জানা যে যিহোবা হলেন সর্বদা নিষ্ঠাবান্ এক সান্ত্বনার বিষয়।
যীশু খ্রীষ্ট, নিষ্ঠাবান্ পুত্র
১২, ১৩. ঈশ্বরের পুত্রের নিষ্ঠা সম্বন্ধে কোন্ প্রমাণ আমাদের কাছে আছে?
১২ যিহোবাকে নিখুঁতরূপে অনুকরণ করে নিষ্ঠার চ্যালেঞ্জ মোকাবিলা করেছিলেন এবং করছেন যীশু খ্রীষ্ট। তাই যথার্থরূপে প্রেরিত পিতর গীতসংহিতা ১৬:১০ পদ উদ্ধৃতি করে তা প্রেরিত ২:২৭ পদে যীশু খ্রীষ্টেরর প্রতি তা প্রয়োগ করেছিলেন: “তুমি আমার প্রাণ পাতালে পরিত্যাগ করিবে না, আর নিজ সাধুকে [“নিষ্ঠাবান্,” NW] ক্ষয় দেখিতে দিবে না।” যীশু খ্রীষ্টকে যথার্থরূপে “নিষ্ঠাবান্” বলা হয়েছে। পূর্ণরূপে, তিনি তাঁর পিতার এবং ঈশ্বরের প্রতিজ্ঞাত রাজ্যের প্রতি নিষ্ঠাবান্। শয়তান প্রথমে প্রলোভন, আত্ম-আগ্রহকে তুলে ধরে যীশুর বিশ্বস্ততা ভেঙে দেওয়ার চেষ্টা করেছিল। এতে ব্যর্থ হয়ে দিয়াবল নির্যাতন শুরু করে এবং অবশেষে কাষ্ঠদণ্ডে যীশুর মৃত্যু ঘটায়। যীশু কখনও তাঁর স্বর্গীয় পিতা, যিহোবা ঈশ্বরের প্রতি তাঁর নিষ্ঠা থেকে সরে যাননি।—মথি ৪:১-১১.
১৩ মথি ২৮:২০ পদে লেখা প্রতিজ্ঞা অনুসারে যীশু তাঁর অনুগামীদের প্রতি নিষ্ঠাবান্ ছিলেন: “দেখ, আমিই যুগান্ত পর্য্যন্ত প্রতিদিন তোমাদের সঙ্গে সঙ্গে আছি।” সেই প্রতিজ্ঞার পূর্ণতা অনুযায়ী, সা.শ. ৩৩ সালের পঞ্চাশত্তমীর দিন থেকে আজকে পর্যন্ত যীশু তাঁর মণ্ডলীর প্রতি নিষ্ঠার সাথে নেতৃত্ব নিয়ে চলেছেন।
অসিদ্ধ মানুষেরা যারা নিষ্ঠাবান্ ছিলেন
১৪. নিষ্ঠার কোন্ উদাহরণ ইয়োব রেখে গেছেন?
১৪ এখন, অসিদ্ধ মানুষদের সম্পর্কে কী বলা যেতে পারে? তারা কি ঈশ্বরের প্রতি নিষ্ঠাবান্ হতে পারে? আমাদের কাছে উল্লেখযোগ্য উদাহরণ হল ইয়োব। তার সম্পর্কে শয়তান একটি পরিষ্কার বিষয় তুলে ধরেছিল। ইয়োব কি যিহোবা ঈশ্বরের প্রতি নিষ্ঠাবান্ ছিলেন অথবা তিনি কি শুধুমাত্র আত্ম-আগ্রহের জন্য তাঁকে সেবা করছিলেন? শয়তান দম্ভ করে যে ইয়োবের উপর সমস্যা এনে সে ইয়োবকে যিহোবা থেকে দূরে সরিয়ে দেবে। যখন ইয়োব তার সমস্ত সম্পত্তি, তার ছেলেমেয়ে এবং এমনকি তার স্বাস্থ্য হারায়, তার স্ত্রী তাকে উৎসাহ দেয়: “ঈশ্বরকে জলাঞ্জলি দিয়া প্রাণত্যাগ কর।” কিন্তু ইয়োব নিষ্ঠাবান্ ছিলেন, কারণ তিনি তাকে বলেছিলেন: “তুমি একটা মূঢ়া স্ত্রীর মত কথা করিতেছ। আমরা ঈশ্বর হইতে কি মঙ্গলই গ্রহণ করিব, অমঙ্গল গ্রহণ করিব না? এই সকলেতে ইয়োব আপন ওষ্ঠাধরে পাপ করিলেন না।” (ইয়োব ২:৯, ১০) প্রকৃতপক্ষে, ভাবী সান্ত্বনাকারীদের ইয়োব বলেছিলেন: “যদি তিনি [ঈশ্বর] আমাকে মেরে ফেলেন, তবুও আমি তাঁর প্রতি প্রত্যাশা রাখব।” (ইয়োব ১৩:১৫, নিউ ইন্টারন্যাশন্যাল ভারশন্) এটি অবাক হওয়ার বিষয় নয় যে, ইয়োব যিহোবার অনুমোদন পেয়েছিলেন! তাই, তৈমনীয় ইলীফসকে যিহোবা বলেছিলেন: “তোমার প্রতি ও তোমার দুই বন্ধুর প্রতি আমার কোপাগ্নি প্রজ্বলিত হইয়াছে, কারণ আমার দাস ইয়োব যেরূপ বলিয়াছে, তোমরা আমার বিষয়ে তদ্রূপ যথার্থ কথা বল নাই।”—ইয়োব ৪২:৭, ১০-১৬; যাকোব ৫:১১.
১৫. যিহোবা ঈশ্বরের বহু সেবকদের নিষ্ঠা সম্বন্ধে কোন্ সাক্ষ্য শাস্ত্র আমাদের প্রদান করে?
১৫ ইব্রীয় ১১ অধ্যায়ে বর্ণিত সকল বিশ্বস্ত পুরুষ এবং স্ত্রীদের নিষ্ঠাবান্ বলা যেতে পারে। তারা শুধুমাত্র বিশ্বস্ত নয়, কিন্তু চাপের সম্মুখে নিষ্ঠাবান্ ব্যক্তি। তাই তাদের সম্বন্ধে আমরা পড়ি “বিশ্বাস দ্বারা ইহাঁরা . . . সিংহদের মুখ বদ্ধ করিলেন, অগ্নির তেজ নির্ব্বাণ করিলেন, খড়্গের মুখ এড়াইলেন, . . . আর অন্যেরা বিদ্রূপের ও কশাঘাতের, অধিকন্তু বন্ধনের ও কারাগারের পরীক্ষা ভোগ করিলেন; তাঁহারা প্রস্তরাঘাতে হত, পরীক্ষিত, করাত দ্বারা বিদীর্ণ, খড়গ দ্বারা নিহত হইলেন; তাঁহারা মেষের ও ছাগের চর্ম্ম পরিয়া বেড়াইতেন, দীনহীন, ক্লিষ্ট, উপদ্রুত হইতেন।”—ইব্রীয় ১১:৩৩-৩৭.
১৬. প্রেরিত পৌল নিষ্ঠা সম্বন্ধে কোন্ উদাহরণ যুগিয়েছেন?
১৬ খ্রীষ্টীয় গ্রীক শাস্ত্রাবলীতেও প্রেরিত পৌলের উল্লেখযোগ্য উদাহরণ পাওয়া যায়। এই জন্য তিনি থিষলনীকীয় খ্রীষ্টানদের কাছে তার পরিচর্যা সম্বন্ধে বলতে পেরেছিলেন: “আর বিশ্বাসী যে তোমরা, তোমাদের কাছে আমরা কেমন সাধু, ধার্ম্মিক ও নির্দ্দোষাচারী ছিলাম, তাহার সাক্ষী তোমরা আছ, ঈশ্বরও আছেন।” (১ থিষলনীকীয় ২:১০) আমাদের কাছে পৌলের নিষ্ঠা সম্বন্ধে আরও প্রমাণ আছে যা ২ করিন্থীয় ৬:৪, ৫, পদে লিপিবদ্ধ করা আছে যেখানে আমরা পড়ি: “ঈশ্বরের পরিচারক বলিয়া সর্ব্ববিষয়ে আপনাদিগকে যোগ্যপাত্র দেখাইতেছি,—বিপুল ধৈর্য্যে, নানা প্রকার ক্লেশে, অনাটনে, সঙ্কটে, প্রহারে, কারাবাসে, উপপ্লবে, পরিশ্রমে, অনিদ্রায়, অনাহারে।” এইগুলি সবই প্রমাণ দেয় যে পৌলের আত্ম-মর্যাদা ছিল কারণ তিনি নিষ্ঠাবান্ ছিলেন।
আধুনিক সময়ে নিষ্ঠাবান্ ব্যক্তিরা
১৭. জে. এফ. রাদারফোর্ডের কোন্ কথাগুলি দেখায় যে তিনি নিষ্ঠাবান্ হওয়ার প্রতি দৃঢ়প্রত্যয়ী ছিলেন?
১৭ আধুনিক সময়ে, আমাদের উত্তম উদাহরণ রয়েছে যা আমরা ইতিমধ্যেই ভূমিকাতে বিবেচনা করেছি। ‘শান্তিরাজের’ অধীনে জগদ্ব্যাপী সুরক্ষা বইয়ের ১৪৬ পৃষ্ঠার উপশিরোনাম “কারাবাসের সময়ে নিষ্ঠা” যা লেখা আছে তা দেখুন। সেখানে বলা হয়েছে: “যোষেফ এফ. রাদারফোর্ড, ওয়াচ টাওয়ার সোসাইটির প্রেসিডেন্ট তার কারাবাসের সময়ে যিহোবার সংগঠনের প্রতি নিষ্ঠা দেখিয়ে তিনি ডিসেম্বর ২৫, ১৯১৮ এই বিষয়টি লিখেছিলেন: ‘যেহেতু আমি বাবিলনের সাথে আপোশ করিনি, কিন্তু বিশ্বস্ততার সাথে আমার প্রভুকে সেবা করেছি তাই আমি এখন জেলে তার জন্য কৃতজ্ঞ। . . . আমি পশুর সাথে আপোশ করে স্বাধীনতা লাভ করে সমগ্র জগতের জয়ধ্বনির চাইতে তাঁর অনুমোদন এবং আনন্দের সাথে কারাবাসে থাকতে পছন্দ করি।’”b
১৮, ১৯. আধুনিক সময়ে নিষ্ঠাবান্ হওয়ার কোন্ উৎকৃষ্ট উদাহরণ আমাদের কাছে রয়েছে?
১৮ আমাদের কাছে আরও অন্যান্য খ্রীষ্টানদের নিষ্ঠার উত্তম উদাহরণগুলি রয়েছে যারা নির্যাতন সহ্য করেছে। এই নিষ্ঠাবান্ ব্যক্তিদের মধ্যে রয়েছে নাৎসী সরকারের অধীনে জার্মান সাক্ষীরা যেমন দেখানো হয়েছে পারপল্ ট্রায়াঙ্গল নামক ভিডিওতে যা ইংরাজি ভাষায় ব্যাপকহারে বিতরণ করা হয়েছে। এছাড়াও, উল্লেখযোগ্য হল অনেক নিষ্ঠাবান্ আফ্রিকান যিহোবার সাক্ষীরা, যেমন মালাউয়ির ভাইয়েরা। সেখানে এক কারাগার রক্ষক সাক্ষীদের নিষ্ঠা সম্বন্ধে সাক্ষ্য দেয় এই বলে: “তারা কখনও আপোশ করবে না। তারা শুধু বৃদ্ধি হতে থাকে।”
১৯ একজন ব্যক্তি যিহোবার সাক্ষীদের বার্ষিক পুস্তকগুলি পড়ার সময়ে সত্য খ্রীষ্টানদের, যেমন গ্রীস, মোজাম্বিক এবং পোল্যান্ডের ভাইদের দ্বারা প্রদর্শিত নিষ্ঠা দেখে প্রভাবিত না হয়ে থাকতে পারে না। এদের মধ্যে অনেকে অতিরিক্ত নির্যাতন সহ্য করেছিল; অন্যদের হত্যা করা হয়েছিল। ১৯৯২ সালের বার্ষিক পুস্তক (ইংরাজি) এর ১৭৭ পৃষ্ঠায় ইথিওপিয়ার নয়জন খ্রীষ্টীয় পুরুষদের ছবি দেওয়া হয় যারা হত্যা পর্যন্ত নিষ্ঠার চ্যালেঞ্জ মোকাবিলা করেছে। যিহোবার সাক্ষী হিসাবে, আমাদের কাছে এত উত্তম উদাহরণগুলি রয়েছে যা আমাদের নিষ্ঠার চ্যালেঞ্জকে মোকাবিলা করতে অনুপ্রাণিত করতে পারে তার জন্য কী আমরা কৃতজ্ঞ নই?
২০. যদি আমরা নিষ্ঠাবান্ থাকি তার পরিণতি কী হবে?
২০ নিষ্ঠার সাথে প্রলোভন এবং চাপগুলিকে প্রতিরোধ করার দ্বারা আমরা আমাদের আত্ম-মর্যাদা গড়ে তুলি। তাই, নিষ্ঠার বিচার্য বিষয়ের কোন্ পক্ষে আমরা থাকতে পছন্দ করব? নিষ্ঠার চ্যালেঞ্জকে মোকাবিলা করে, আমরা এই বিচার্য বিষয়ে যিহোবা ঈশ্বরের পক্ষে থাকি এবং শয়তান দিয়াবলকে নীচ, সম্পূর্ণ মিথ্যুক প্রমাণিত করি! এর ফলে আমরা আমাদের নির্মাণকর্তা, যিহোবা ঈশ্বরের অনুমোদন এবং সুখে অনন্ত জীবনের পুরস্কার লাভ করি। (গীতসংহিতা ৩৭:২৯; ১৪৪:১৫খ) নিষ্ঠার চ্যালেঞ্জকে মোকাবিলা করতে যা প্রয়োজন তা পরবর্তী প্রবন্ধে আলোচনা করা হবে।
[পাদটীকাগুলো]
a ওয়াচটাওয়ার বাইবেল অ্যান্ড ট্র্যাক্ট সোসাইটি দ্বারা প্রকাশিত দুই খণ্ডের বাইবেল বিশ্বকোষ।
b ওয়াচটাওয়ার বাইবেল অ্যান্ড ট্র্যাক্ট সোসাইটি দ্বারা প্রকাশিত।
আপনি কিভাবে উত্তর দেবেন?
◻ কেন নিষ্ঠাবান্ হওয়া একটি চ্যালেঞ্জস্বরূপ?
◻ কেন বলা যেতে পারে “নিষ্ঠা” একটি বিশেষ শব্দ?
◻ শাস্ত্রে অসিদ্ধ মানবদের কোন্ উদাহরণগুলি রয়েছে যারা নিষ্ঠাবান্ ছিলেন?
◻ আধুনিক-দিনের নিষ্ঠার কোন্ উৎকৃষ্ট উদাহরণগুলি রয়েছে?
[১১ পৃষ্ঠার চিত্র]
চার্লস টেজ রাসেল
[১২ পৃষ্ঠার চিত্র]
যীশু সত্যই ছিলেন যিহোবার “নিষ্ঠাবান্ ব্যক্তি”
[১৩ পৃষ্ঠার চিত্র]
ইয়োব অসিদ্ধ হওয়া সত্ত্বেও ঈশ্বরের প্রতি নিষ্ঠাবান্ প্রমাণিত হয়েছিলেন
[১৪ পৃষ্ঠার চিত্র]
পৌল যিহোবার প্রতি নিষ্ঠার এক উল্লেখযোগ্য উদাহরণ রেখে গেছেন