ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • w৯৬ ২/১৫ পৃষ্ঠা ৩২
  • সুসমাচারের সত্যটি

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • সুসমাচারের সত্যটি
  • ১৯৯৬ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
১৯৯৬ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
w৯৬ ২/১৫ পৃষ্ঠা ৩২

সুসমাচারের সত্যটি

মথি লিখিত সুসমাচারের তিনটি ছোট পাণ্ডুলীপির টুকরো যাকে পি৬৪ হিসাবে জানা যায়, তা ইংল্যাণ্ড, অক্সফোর্ডের ম্যাগডালেন কলেজের কাছে ১৯০১ সাল থেকে আছে। কিছু সময়ের জন্য, পণ্ডিতেরা মনে করেছিল যে তা সা.শ. দ্বিতীয় শতাব্দীর পূর্বের সময়কার।

সম্প্রতি, কার্সটেন পি. টেডে, প্যাপাইরাস বিদ্যার বিশেষজ্ঞ যিনি জার্মানির প্যাডেরবর্নে থাকেন, পি৬৪ উপর একটি সম্পূর্ণ পরীক্ষা চালান যার মধ্যে ছিল মথি ২৬ অধ্যায়ের ১০টি পদের অংশবিশেষ। এর পরিণতি? জাইটস্ক্রিফট ফর প্যাপিরোলোজি উন্ড এপিগ্রাফিক-এ (জার্নাল অফ প্যাপিরোলোজি অ্যান্ড এপিগ্রাফিক) টেডে লেখেন এই বর্ণনা করে যে অক্সফোর্ডের টুকরোগুলি হল “প্রথম শতাব্দীর খ্রীষ্টীয় কোডেক্সের টুকরো বিশেষ যা হয়ত (হয়ত আবশ্যক নয়) ৭০ এ.ডি.-র পূর্বে।”

টেডের পর্যবেক্ষণ প্রচার মাধ্যম এবং পণ্ডিতদের মধ্যে আলোড়ন জাগিয়ে তোলে। কেন? কারণ যা সবচেয়ে পুরানো অংশ ধরা হয় যেটিকে গস্পেল পি৫২ বলা হয়, যেটি সা.শ. ১২৫ সালে লেখা যোহনের লিখিত সুসমাচারের টুকরো তা দ্বিতীয় শতাব্দীর পূর্বে নয়।

প্যাপাইরাসের টুকরো পি৬৪ এর যে নতুন তারিখ দেওয়া হয়েছে তা ব্যাপকভাবে গ্রহণযোগ্য হবে কি না তা ভবিষ্যতে জানা যাবে। যাইহোক না কেন, এই নতুন তারিখটি পি৬৪ কে শুধুমাত্র সবচেয়ে পুরাতন সুসমাচারের টুকরোই যা অস্তিত্বে আছে তা প্রমাণ করে না; এটি অতিরিক্ত প্রমাণ দেবে যে মথির লিখিত সুসমাচার প্রথম শতাব্দীতে অবশ্যই লেখা হয়েছিল, এমনকি তা হয়ত সা.শ. ৭০ সালের পূর্বে লেখা হয়েছিল, যখন যীশুর জীবনের ঘটনাগুলির অনেক প্রত্যক্ষদর্শীরা জীবিত ছিল এই সুসমাচারের সত্যটি সমর্থন করার জন্য।

[৩২ পৃষ্ঠার চিত্র সৌজন্যে]

By permission of the President and Fellows of Magdalen College, Oxford.

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার