ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • w৯৬ ২/১৫ পৃষ্ঠা ২৩-২৬
  • পোর্তুগালে বাইবেলের সত্য ছড়িয়ে দেওয়া

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • পোর্তুগালে বাইবেলের সত্য ছড়িয়ে দেওয়া
  • ১৯৯৬ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • উপশিরোনাম
  • যারা ধর্মীয় মনা তাদের সাহায্য করা
  • আত্মীয়দের সাথে সত্য বন্টন করা
  • “আমি তাদের পদাঘাত করে এবং চাবুক মেরে বার করে দেব”
  • প্রায়ই কাজ করা হয় এমন এলাকাগুলিতে
১৯৯৬ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
w৯৬ ২/১৫ পৃষ্ঠা ২৩-২৬

পোর্তুগালে বাইবেলের সত্য ছড়িয়ে দেওয়া

উত্তরের ক্যামিন্হা থেকে ভিলা রিয়েল ডি স্যান্টো অ্যানটোনিয়ো দক্ষিণ পর্যন্ত হাজার হাজার রঙবেরঙের মাছ ধরার নৌকা ৮০০ কিলোমিটার পোর্তুগালের আটলান্টিক উপকূল জুড়ে দেখা যায়। জেলেরা শতাব্দী ধরে ‘তাদের নৌকার সাহায্যে সমুদ্রে গেছে,’ যার ফলে পোর্তুগীজদের খাদ্যের মধ্যে মাছ হল এক প্রধান দিক।—গীতসংহিতা ১০৭:২৩.

বিগত ৭০ বছর ধরে, পোর্তুগালে আরেক ধরনের মাছ ধরা চলছে। হাজার হাজার রূপক মাছেদের কাছে যিহোবার সাক্ষীরা সুসমাচার প্রচার করতে ব্যস্ত। (মথি ৪:১৯) ১৯৯৫ সালের মে মাসে সেখানে ৪৪,৬৫০ জন রাজ্য প্রকাশকদের শিখর ছিল—২১০ বসবাসকারীর অনুপাতে ১ জন। কিছু শহরগুলিতে এর অনুপাত হল এর অর্ধেক।

এত কর্মী থাকার দরুন, বহু এলাকায় সাক্ষ্যদানের জায়গাগুলি প্রায় প্রতি সপ্তাহে শেষ করা হয়। তাই পোর্তুগিজ সাক্ষীরা বিভিন্ন প্রস্তাবনার সাহায্যে অন্যদের সাথে তাদের বাইবেলের আশা বন্টন করতে খুবই ইচ্ছুক থাকে। হ্যাঁ, বাইবেলের সত্য সম্ভাব্য সকল উপায়ে জানানোর গুরুত্ব তারা উপলব্ধি করে।—১ করিন্থীয় ৯:২০-২৩.

যারা ধর্মীয় মনা তাদের সাহায্য করা

১৯৯১ সালের সমীক্ষা অনুযায়ী, যাদের বয়স ১৮ অথবা তার থেকে বেশি, তাদের মধ্যে ৭০ শতাংশ পোর্তুগালে রোমান ক্যাথলিক বলে দাবি করে। তৎসত্ত্বেও, বাইবেল সম্বন্ধে তাদের জ্ঞান খুবই সীমিত। সংবাদপত্র জার্নাল ডি নোটিসিয়াস জানায়: “ক্যাথলিক জগতের এটি একটি দুঃখজনক ঘটনা: বাইবেল সম্বন্ধে অজ্ঞানতা!” কেন এমন পরিস্থিতি কেন? পোর্তুগিজ সংবাদপত্র এক্সপ্রেসো এর উত্তর দেয়: ফাতিমাতে ৫০০ পাদ্রিদের সভা সম্বন্ধে রিপোর্ট করতে গিয়ে, সংবাদপত্রটি জানায়: “প্রিলেট অনুযায়ী এটি গুরুত্বপূর্ণ যে একজন পাদ্রি যেন নিজেকে বিভিন্ন কাজ থেকে মুক্ত করে যাতে করে তিনি ঐকান্তিকভাবে ‘প্রচারকের’ এর স্থানটি পুনর্স্থাপিত করতে পারেন। . . . যদি পাদ্রি সুসমাচার প্রচারে তার প্রাণ দিয়ে দেন তাহলে অন্য কাজ করার জন্য তার আর কোন সময় থাকবে না।”

বৈপরিত্যে, পোর্তুগালে যিহোবার সাক্ষীরা বাইবেল সত্য ঘোষণা করতে সম্ভাব্য সকল উপায় ব্যবহার করছে। এর ফলে অনেক গৌঁড়া ক্যাথলিকেরা বাইবেলের জ্ঞান অর্জন করতে পারছে।

কারলোটা একজন গৌঁড়া ক্যাথলিক এবং একটি ধর্মীয় সমাজের যুবক দলের সদস্য ছিলেন। তিনি শিশুদের স্কুলে শিক্ষিকা ছিলেন যেখানে অ্যানটোনিয়ো, একজন সাক্ষী কাজ করতেন। নিয়মিত অগ্রগামী অথবা পূর্ণ-সময়ের প্রচারক হিসাবে অ্যানটোনিয়ো সহকর্মীদের সাথে অপরাহ্ণের ভোজের সময়ে বাইবেলের বিষয়ে কথা বলার চেষ্টা করতেন। একদিন কারলোটা তাকে নরকাগ্নি এবং মেরিতে বিশ্বাস সম্বন্ধে জিজ্ঞাসা করেন। অ্যানটোনিয়ো তাকে বাইবেল এই বিষয়ে কী শেখায় তা দেখান এবং এই বিষয়টি অনেক বাইবেল আলোচনার সূত্রপাত ঘটায়। যখন কারলোটা স্থানীয় কিংডম হলে প্রথম সভায় যোগদান করেন, তিনি খুবই অভিভূত হন। কিন্তু, সভার সময়সূচী এবং যে ধর্মীয় দলের সাথে সে যুক্ত ছিল তার সভার সময় একই ছিল। তিনি বুঝতে পারেন যে তাকে এক সিদ্ধান্তে আসতে হবে। তিনি এখন কী করবেন?

কারলোটা সম্পূর্ণ যুবক দলকে একত্রিত করেন এবং বাইবেল থেকে বলেন যে কেন তিনি ইস্তফা দিচ্ছেন। স্টেলা যে আগ্রহের সাথে তার কথাগুলি শোনে তাকে ব্যতিরেকে, সবাই তার সিদ্ধান্তটিকে সমালোচনা করে। যখন কারলোটা তার সাথে পরে কথা বলেন, স্টেলা জীবনের উৎস এবং উদ্দেশ্য সম্বন্ধে অনেক প্রশ্ন জিজ্ঞাসা করে। কারলোটা তাকে জীবন—কিভাবে এখান এসেছে? ক্রমবিবর্তন অথবা সৃষ্টির মাধ্যমে?a (ইংরাজি) নামক বইটি দেন এবং তার সাথে বাইবেল অধ্যয়ন করতে শুরু করেন।

মধ্যবর্তী সময়ে কারলোটা উত্তম অগ্রগতি করে এবং ১৯৯১ সালের জুন মাসে বাপ্তিস্ম গ্রহণ করে ও ছয় মাস পরে নিয়মিত অগ্রগামী হিসাবে কাজ করতে শুরু করেন। ১৯৯২ সালের মে মাসে তিনি এবং অ্যানটোনিয়ো বিবাহ করে, অগ্রগামী হিসাবে একত্রে তাদের প্রতিবেশী মণ্ডলীতে পরিচর্যা চালিয়ে যায় যেখানে প্রয়োজন বেশি ছিল। আর স্টেলা? সে ১৯৯৩ সালের মে মাসে বাপ্তিস্ম গ্রহণ করে এবং এখন নিয়মিত অগ্রগামী হিসাবে কাজ করেন।

যুবক ফ্রানসিসকো খুব ধর্মীয় মনা ব্যক্তি ছিল। প্রতি রবিবার সকালে তিনি মাসে এবং অপরাহ্ণে রোসারী আবৃত্তি করার সময় উপস্থিত থাকত। পাদ্রিকে মাসের সময়ে সাহায্য করে তিনি সাক্রিস্টান হিসাবে কাজ করত। তিনি এমনকি ঈশ্বরের কাছে প্রার্থনা করেন যাতে করে কোন এক সময়ে তাকে “সাধু” করে দেওয়া হয়!

ফ্রানসিসকো নিজের জন্য একটি বাইবেল চায় আর একদিন তার বন্ধু তাকে সেটি ধার দেন। তিনি এই জেনে অবাক হয়েছিলেন যে ঈশ্বরের নাম যিহোবা। (যাত্রাপুস্তক ৬:৩; গীতসংহিতা ৮৩:১৮) আর যখন তিনি যাত্রাপুস্তক ২০:৪, ৫ পদে পড়েন যে ঈশ্বর উপাসনায় মূর্তির ব্যবহার নিষেধ করেন তা দেখে তিনি আরও অবাক হন! গির্জা মূর্তি দ্বারা পূর্ণ দেখে এইসব গোলযোগ বুঝতে তিনি ঈশ্বরের কাছে সনির্বন্ধ প্রার্থনা করেন। অনেক দিন পরে প্রাক্তন এক স্কুলের সাথীর সাথে তার দেখা হয় এবং তাকে জিজ্ঞাসা করেন যে সে কেন রাত্রিকালীন স্কুল ত্যাগ করেছেন।

আমি এখন আরও উৎকৃষ্ট রাত্রীকালীন স্কুলে যোগদান করছি,” তার বন্ধু উত্তর দেন।

“সেই স্কুলটি কী এবং সেখানে কী শিক্ষা দেওয়া হয়?” ফ্রানসিসকো জিজ্ঞাসা করেন। সে তার বন্ধুর উত্তরটি শুনে সম্পূর্ণরূপে অবাক হন।

“আমি যিহোবার সাক্ষীদের কিংডম হলে বাইবেল অধ্যয়ন করছি,” সেই বন্ধুটি তাকে বলেন। “আপনি কি সেখানে যোগ দিতে চান?”

ফ্রানসিসকো প্রথম সভায়ে যা দেখেন তা বিশ্বাস করতে পারেনি—সুখী, প্রফুল্ল চিত্ত; লোকেরা একে অপরের সাথে উষ্ণ, বন্ধুত্বপরায়ণ রীতিতে কথা বলছে; ছেলেমেয়েরা তাদের পিতামাতাদের সাথে বসে আছে এবং যা বলা হচ্ছে তা তারা মনোযোগ সহকারে শুনছে।

“আমি তাদের মধ্যে একদম অপরিচিত ব্যক্তি ছিলাম, কিন্তু আমি নিজেকে পরিবারের অংশ হিসাবে অনুভব করি!” ফ্রানসিসকো বলে। তখন থেকে তিনি নিয়মিতরূপে সভায় যোগদান করছেন। এখন ফ্রানসিসকো একটি মণ্ডলীতে প্রাচীন হিসাবে সেবা করছেন এবং তার স্ত্রী এবং দুইটি ছেলেমেয়ের সাথে তিনি ঈশ্বরের বাক্যে রাজ্যের মহান প্রতিজ্ঞাগুলিতে আনন্দ করেন।

আত্মীয়দের সাথে সত্য বন্টন করা

ম্যানুয়েলা, যিনি লিসবন এলাকার একজন নিয়মিত অগ্রগামী তিনি সকলের সাথে, যার অন্তর্ভুক্ত তার আত্মীয়েরা, সদাশয়তার সাথে প্রচার করার ক্ষেত্রে অধ্যবসায় দেখিয়েছেন বলে প্রচুর পরিমাণে আধ্যাত্মিক মাছ ধরতে সক্ষম হয়েছেন। এদের মধ্যে হল তার মাংসিক ভাই, হোসে এডুয়ার্ডো যিনি মারশিয়েল আর্ট এবং অস্ত্র ব্যবহারে প্রশিক্ষণপ্রাপ্ত ছিলেন। তিনি এতবার আইন ভেঙে ছিলেন যে অবশেষে তাকে বিচারে আনা হয় এবং তার বিরুদ্ধে ২২টি অভিযোগ আনা হয় ও তাকে ২০ বছরের জন্য কারাদণ্ড দেওয়া হয়। তিনি এতই দৌরাত্ম্যপূর্ণ ছিলেন যে সহবন্দীরা তাকে ভয় করত এবং তাকে সবচেয়ে সুরক্ষিত জায়গায় রাখা হয়।

সাত বছর ধরে ম্যানুয়েলা ধৈর্যের সাথে হোসে এডয়ার্ডোর সাথে দেখা করেন, কিন্তু সবসময়ই সে বাইবেলের বার্তাকে প্রত্যাখ্যান করেন। যখন জীবন—কিভাবে এখান এসেছে? ক্রমবিবর্তন অথবা সৃষ্টির মাধ্যমে? প্রকাশিত হয় তিনি তা গ্রহণ করেন এবং বাইবেল অধ্যয়ন শুরু করা হয়। সেই মূহূর্ত থেকে তার আচরণের ক্ষেত্রে তিনি আমূল পরিবর্তন করতে শুরু করেন। এক সপ্তাহ পরে তিনি ২০০ জন বন্দীদের কাছে এক ব্যক্তিগত সাক্ষ্য প্রদান করেন এবং তার পরের সপ্তাহে আরও ৬০০ জনকে দেন। তিনি এমনকি অন্যান্য জায়গায় অবস্থিত বন্দীদের পরিদর্শন করার অনুমতি পান। তার এই আমূল পরিবর্তনের ফলে তার কারাবাসের সময়কাল কমিয়ে ১৫ বছরে করা হয়। ১০ বছর জেলে থাকার পর তাকে প্রোবেশনে ছেড়ে দেওয়া হয়। সেই সময় থেকে এখন পাঁচ বছর কেটে গেছে এবং হোসে এডয়ার্ডো এখন বাপ্তিস্মিত যিহোবার সাক্ষী যিনি স্থানীয় মণ্ডলীতে পরিচারক দাস হিসাবে সেবা করছেন। সত্যই “কেন্দুয়াব্যাঘ্র মেষশাবকের সহিত একত্রে বাস” করার এক ঘটনা!—যিশাইয় ১১:৬.

তার পরিবারের কাছে অনবরত সাক্ষ্যদানের প্রচেষ্টার ফলে, ম্যানুয়েলা তার স্বামী এবং পরিবারের অন্যান্য সদস্যদের যিহোবার সেবার সক্রিয় হতে সাহায্য করার আনন্দ পেয়েছে। তার স্বামী এখন একজন পরিচারক দাস।

“আমি তাদের পদাঘাত করে এবং চাবুক মেরে বার করে দেব”

যখন ম্যারিও ডো কারমো লিসবনের শহরতলিতে থাকত তখন সাক্ষীরা তার কাছে যায়। সে যা শুনেছিল তা পছন্দ করে এবং তার স্বামী, অ্যানটোনিয়োকে জিজ্ঞাসা করেন যে ঘরেতে বাইবেল অধ্যয়ন করতে পারবে কী না। “সেই বিষয়ে কল্পনাও কর না!” তিনি উত্তর দেন। “যদি আমার ঘরে কখনও যিহোবার সাক্ষীদের দেখি তাহলে আমি তাদের “পদাঘাত করে এবং চাবুক মেরে বার করে দেব।” প্রসঙ্গত, অ্যানটোনিয়োও ক্যারাটে প্রশিক্ষক ছিলেন এবং ব্ল্যাক বেল্টের তৃতীয় পর্যায়ে ছিলেন। তাই মারিয়া ডো কোরমো অন্য কোথাও বাইবেল অধ্যয়ন করার সিদ্ধান্ত নেন।

কিছুদিন পরে, অ্যানটোনিয়োকে আট-দিনব্যাপী ক্যারাটে প্রশিক্ষণের জন্য ইংল্যাণ্ড যেতে হয় এবং মারিয়া ডো কোরমো সুন্দর করে তার সুটকেসে আমার বাইবেলের গল্পের বইb প্রকাশনাটি রেখে দেয়। যেহেতু এই ভ্রমণে অ্যানটোনিয়োর হাতে অনেক সময় ছিল তাই তিনি বইটি পড়ে ফেলেন। ফিরে আসার সময়ে একটি ঝড় তার প্লেনটিকে অত্যন্ত নাড়া দেয় এবং এর ফলে প্লেনটির অবতরণ করতে অসুবিধা হয়। জীবনে প্রথমবার অ্যানটোনিয়ো যিহোবার কাছে প্রার্থনা করে।

যখন অ্যানটোনিয়ো বাড়িতে ফিরে আসে, যে সাক্ষীটি তার স্ত্রীর সাথে অধ্যয়ন করছিল সে তাকে একটি সভায় আসতে আমন্ত্রণ করে। তিনি তা গ্রহণ করেন এবং দেখেন যে সকলেই বন্ধুত্বপরায়ণ। বাইবেল অধ্যয়নের ব্যবস্থা করা হয় এবং কিছু সময়ের মধ্যে অ্যানটোনিয়ো বুঝতে পারেন যে তাকে কিছু সিদ্ধান্ত নিতে হবে। পরিণতি এই হয় যে তিনি ক্যারাটে শেখানো ছেড়ে দেন এবং তার ছাত্রদের শান্তিপূর্ণ জীবন এখন এবং চিরকালের জন্য কিভাবে যাপন করা যায় তা শেখাতে শুরু করেন। তাদের মধ্যে একজন যিনি ব্ল্যাক বেল্ট ছিলেন এখন বাপ্তিস্মিত খ্রীষ্টান।

অ্যানটোনিয়োর ১৯৯১ সালে এপ্রিল মাসে বাপ্তিস্ম নেন। তার বাপ্তিস্ম নেওয়ার পরের দিন তিনি সহায়ক অগ্রগামী হিসাবে সেবা করতে শুরু করেন। ছয় মাস পরে তিনি নিয়মিত অগ্রগামী হিসাবে কাজ করেন এবং শীঘ্রই তিনি ১২টি গৃহতে বাইবেল অধ্যয়ন পরিচালনা করা শুরু করেন। জুলাই ১৯৯৩ সালে তিনি পরিচারক দাস হিসাবে মণ্ডলীতে নিযুক্ত হন।

প্রায়ই কাজ করা হয় এমন এলাকাগুলিতে

দেশের অনেক ভাগে, এলাকাগুলিতে সাক্ষ্যদানের কাজ প্রায় প্রতি সপ্তাহে করা হয়। কিভাবে সাক্ষীরা তাদের “মাছ ধরার” কাজ উৎপাদনশীলরূপে চালিয়ে যায়?

জাঁও প্রত্যেক গৃহের লোকেদের সাথে দেখা করার চেষ্টা করেন। একজন ভদ্রমহিলার সাথে দেখা করে তিনি জিজ্ঞাসা করেন যে ঘরেতে অন্যান্যেরা আছে কি না। ভদ্রমহিলা উত্তর দেন যে তার স্বামী এবং দুইটি ছেলে আছেন কিন্তু তাদের সাথে দেখা করা সহজ হবে না কারণ তারা কাজ করে এবং সন্ধ্যাবেলায় বাড়িতে ফিরবে। তাই জাঁও সেই এলাকার অন্যান্যদের সাথে সাক্ষ্যদান চালিয়ে যান। প্রায় দেড় ঘন্টার পরে এক ব্যক্তি তার কাছে আসে।

“আপনি বলেছিলেন যে আমার সাথে কথা বলতে চান,” সেই লোকটি জাঁওকে বলে। “দয়া করে বলুন সেই বিষয়টি কী।”

“কিন্তু, আমি আপনাকে চিনতে পারছি না,” অবাক হয়ে জাঁও উত্তর দেন। “আপনি কে?”

“আমি অ্যানটোনিয়ো, এই গলির মুখে থাকি। আপনি মাকে বলেছিলেন পরিবারের অন্যদের সাথে কথা বলতে চান তাই সেই বিষয়ে জানতে আমি এসেছি।”

জাঁও অ্যানটোনিয়োকে এক সম্পূর্ণ সাক্ষ্যদান করেন এবং তার সাথে বাইবেল অধ্যয়ন করতে শুরু করেন। দ্বিতীয় অধ্যয়নটি করার পর অ্যানটোনিয়ো জিজ্ঞাসা করেন, অধ্যয়ন সপ্তাহে দুইবার পরিচালনা করা যাবে কি না। শুধু চার মাসের মধ্যে তিনি জাঁওয়ের সাথে যোগদান করেন এবং তার গলিতে সুসমাচার প্রচার করতে শুরু করেন। তিন মাসের মধ্যে তার বাপ্তিস্ম হয়ে যায়। সম্প্রতি তার মা বাইবেল অধ্যয়ন করতে শুরু করেছেন। পরিচর্যার সময়ে পরিবারের সকল সদস্যদের সাথে কথা বলার চেষ্টা করা কতই না গুরুত্বপূর্ণ!

এইধরনের অভিজ্ঞতাগুলি দেখায় যে পোর্তুগালের জলে এখনও প্রচুর আধ্যাত্মিক মাছ ধরা যেতে পারে। যিহোবা সেখানকার কঠোর পরিশ্রমী সাক্ষীদের হাজার হাজার উন্নতিশীল বাইবেল অধ্যয়ন দিয়ে আশীর্বাদ করেছেন। বাইবেলের সত্য সকলকে জানানোর জন্য তারা যখন আরও দিকগুলি খুঁজে বেড়াচ্ছে তখন প্রেরিত পৌলের ফিলিপীয়দের উদ্দেশ্যে লেখা কথাগুলি আজকে সত্যই পোর্তুগালে পরিপূর্ণতা লাভ করছে: “যে কোন প্রকারে . . . খ্রীষ্ট প্রচারিত হইতেছেন।”—ফিলিপীয় ১:১৮.

[পাদটীকাগুলো]

a ওয়াচটাওয়ার বাইবেল অ্যান্ড ট্র্যাক্ট সোসাইটি দ্বারা প্রকাশিত।

b ওয়াচটাওয়ার বাইবেল অ্যান্ড ট্র্যাক্ট সোসাইটি দ্বারা প্রকাশিত।

[২৩ পৃষ্ঠার চিত্র]

(পুরোপুরি ফরম্যাট করা টেক্সটের জন্য এই প্রকাশনা দেখুন)

স্পেন

পোর্তুগাল

[২৪, ২৫ পৃষ্ঠার চিত্র]

বাইবেল সত্য জানাতে পোর্তুগালের সাক্ষীরা সমস্ত সুযোগের সদ্ব্যবহার করে থাকে

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার