ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • w৯৫ ১২/১ পৃষ্ঠা ৩২
  • রাগ পোষণ করবেন না

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • রাগ পোষণ করবেন না
  • ১৯৯৫ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
১৯৯৫ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
w৯৫ ১২/১ পৃষ্ঠা ৩২

রাগ পোষণ করবেন না

যখন কেউ আমাদের অসন্তুষ্ট করে তখন ক্রুদ্ধ হওয়াকে এড়িয়ে চলা আগের থেকে আরও বেশি চ্যালেঞ্জ বলে মনে হতে পারে। এইধরনের পরিস্থিতির জন্য বাইবেলে বাস্তবধর্মী উপদেশ রয়েছে। “ক্রুদ্ধ হইলে,” প্রেরিত পৌল লিখেছিলেন, “পাপ করিও না; সূর্য্য অস্ত না যাইতে যাইতে তোমাদের কোপাবেশ শান্ত হউক।”—ইফিষীয় ৪:২৬.

যখন আমাদের প্রতি কেউ ভুল করে, তখন ক্রুদ্ধ হওয়া স্বাভাবিক। “ক্রুদ্ধ হইলে” পৌল যেটি বলেছিলেন ইঙ্গিত করে যে কখনও কখনও রাগ হয়ত যথার্থ হতে পারে—সম্ভবত অন্যায় আচরণের অথবা ভুলভাবে পরিচালিত ন্যায়বিচারের প্রতি প্রতিক্রিয়ার পরিপ্রেক্ষিতে। (তুলনা করুন ২ করিন্থীয় ১১:২৯.) কিন্তু যখন অমীমাংসিত অবস্থায় ছেড়ে দেওয়া হয়, তখন এমনকি ন্যায়সংগত বলে প্রমাণিত রাগও চরম দুর্দশাজনক পরিণতিস্বরূপ হতে পারে, বড় ধরনের পাপ করতে পরিচালিত করতে পারে। (আদিপুস্তক ৩৪:১-৩১; ৪৯:৫-৭; গীতসংহিতা ১০৬:৩২, ৩৩) সুতরাং যখন আপনি রেগে ওঠেন তখন আপনি কী করতে পারেন?

ছোটখাট বেশির ভাগ ভুলগুলির ক্ষেত্রে, হয় আপনি আপনার মনে মনে বিষয়টিকে মীমাংসা করতে ‘ও নীরব থাকতে’ পারেন কিংবা অসন্তুষ্টকারীর কাছে সরাসরি গিয়ে বিষয়টি আলোচনা করতে পারেন। (গীতসংহিতা ৪:৪; মথি ৫:২৩, ২৪) যেভাবেই হোক বিষয়টির দ্রুত মীমাংসা করা সবচেয়ে উত্তম যাতে করে রাগ তিক্ত হয়ে না ওঠে এবং শোচনীয় ফলাফল উৎপন্ন না করে।—ইফিষীয় ৪:৩১.

যিহোবা নিঃশঙ্কোচে আমাদের পাপসমূহ ক্ষমা করেন, এমনকি সেই সব পাপসমূহ যা আমরা সচেতন না হয়ে অজ্ঞানতাবশত হয়ত করে থাকি। একইভাবে আমরা কি সহমানবের সামান্য ভুলত্রুটিকে ক্ষমা করতে পারি না?—কলসীয় ৩:১৩; ১ পিতর ৪:৮.

আগ্রহের বিষয় হল যে, “ক্ষমা করা” কথাটির যে গ্রীক শব্দ তার আক্ষরিক অর্থ হল “ছেড়ে দেওয়া।” ক্ষমার অর্থ নয় যে আমরা ছোট করে দেখব অথবা ভুলকে উপেক্ষা করব। কখনও কখনও সাধারণভাবে হয়ত পরিস্থিতিটিকে ছেড়ে দেওয়া বাঞ্ছনীয় হতে পারে এই উপলব্ধি করে যে, মনে মনে রাগ পোষণ করা কেবলমাত্র আপনার বোঝাকে বাড়িয়ে তুলবে এবং খ্রীষ্টীয় মণ্ডলীর একতাকে নষ্ট করবে। এছাড়া, মনে মনে বিরক্তি পোষণ আপনার স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর হতে পারে।—গীতসংহিতা ১০৩:৯.

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার