ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • w৯৫ ১২/১ পৃষ্ঠা ৮
  • “সুসমাচার-প্রচারকের কার্য্য কর”

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • “সুসমাচার-প্রচারকের কার্য্য কর”
  • ১৯৯৫ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • “সুসমাচার-প্রচারকের কার্য্য কর”
    ২০০৪ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • সকল সত্য খ্রীষ্টানের সুসমাচার প্রচারক হওয়া উচিৎ
    ১৯৯২ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • একজন সুসমাচার প্রচারক হিসেবে আপনার ভূমিকা পালন করুন
    ২০১৩ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • যিহোবার সাক্ষীরা—সত্য সুসমাচার প্রচারক
    ১৯৯৮ আমাদের রাজ্যের পরিচর্যা
আরও দেখুন
১৯৯৫ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
w৯৫ ১২/১ পৃষ্ঠা ৮

রাজ্য ঘোষণাকারীদের বিবৃতি

“সুসমাচার-প্রচারকের কার্য্য কর”

একজন সুসমাচার প্রচারক হওয়ার অর্থ কী? এই শব্দটি গ্রীক শব্দ ইউগ্যালিসটিস্‌ এর অনুবাদ, যেটি ইউগ্যালিয়ন শব্দটির সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত, যার অর্থ হল “সুসমাচার।” অতএব, একজন সুসমাচার প্রচারক হল একজন সুসমাচারের প্রচারক অথবা সংবাদবাহক।

সমস্ত সত্য খ্রীষ্টানেরাই হল সুসমাচার-প্রচারক, কারণ তারা ঈশ্বরের রাজ্য সম্বন্ধে সুসমাচার ঘোষণা করে। যথার্থরূপেই, প্রেরিত পৌল তীমথিয়কে “সুসমাচার-প্রচারকের কার্য্য” করতে উপদেশ দিয়েছিলেন। তীমথিয়কে এই কাজ গুরুত্বের সাথে নিতে হয়েছিল। পৌল তাকে ‘সর্ব্ববিষয়ে মিতাচারী হতে’ এবং ‘তাহার পরিচর্য্যা সম্পন্ন করতে’ উপদেশ দিয়েছিলেন।—২ তীমথিয় ৪:৫.

সুসমাচার-প্রচারক হিসাবে আমরাও আমাদের পরিচর্যাকে গুরুত্বের সাথে নিয়ে থাকি এবং ‘সর্ব্ববিষয়ে মিতাচারী হই’ অথবা প্রত্যেকটি সুযোগে সুসমাচার বন্টন করতে সজাগ থাকি। যিহোবার সাক্ষীদের দ্বারা রীতিবহির্ভূতরূপে সাক্ষ্যদানের মাধ্যমে সংস্পর্শে আসার পরই অনেকে যিহোবা ও তাঁর প্রতিজ্ঞাগুলি সম্বন্ধে জানতে পেরেছে। এটি ঘটেছিল বারবাডোসে একজন ব্যক্তি, সীমরের ক্ষেত্রে।

সীমর ছিলেন বেসরকারী-স্কুলের একজন শিক্ষক। চার্লস, একই স্কুলের একজন পার্ট-টাইম শিক্ষক ও একজন যিহোবার সাক্ষী, একজন সজাগ সুসমাচার-প্রচারক ছিলেন। তিনি একজন পূর্ণ-সময়ের প্রচারক অথবা অগ্রগামী ছিলেন এবং অন্যদের সাথে সুসমাচার বন্টন করতে প্রতিটি সুযোগ ব্যবহার করতেন। চার্লসের রীতিবহির্ভূত সাক্ষ্যদানের মাধ্যমেই সীমর প্রথম রাজ্যের বার্তাটি শুনেছিলেন।

শীঘ্রই সীমরও যতজনের সাথে সম্ভব বাইবেলের সত্যগুলি বন্টন করতে দৃঢ়সঙ্কল্পবদ্ধ হন। তাই তার কর্মস্থলে তিনি লোকেদের সাথে, বিশেষকরে তার ছাত্রদের সাথে রীতিবহির্ভূত কথোপকথন আরম্ভ করেন। যদিও কিছু দেশে বেসরকারী স্কুলগুলিতে ধর্ম সম্বন্ধে শিক্ষা দেওয়া নিষিদ্ধ ছিল, তবুও এই ব্যক্তিটি ধর্ম ও নৈতিক মূল্য সম্বন্ধে শিক্ষা দেওয়ার কাজে নিযুক্ত হয়েছিলেন। কিন্তু বাইবেল থেকে নতুনভাবে জ্ঞান লাভের দরুন এই বিষয়গুলির প্রতি সীমরের পুরনো দৃষ্টিভঙ্গি পাল্টে গিয়েছিল। তাই অবসর ক্লাসগুলিতে তিনি তার ছাত্রদের এক নতুন জগতের এবং অনন্ত জীবনের প্রত্যাশার বিষয়ে ঈশ্বরের প্রতিজ্ঞা সম্বন্ধে কথা বলতেন।

ছেলেমেয়েরা কিভাবে প্রতিক্রিয়া দেখিয়েছিল? অনেকেই যিহোবার রাজ্যের সুসমাচারের প্রতি প্রকৃত আগ্রহ দেখিয়েছিল। কালক্রমে, সীমর তার ১৩ জন ছাত্রের সাথে বাইবেল অধ্যয়ন পরিচালনা আরম্ভ করেন। তাদের আগ্রহ এত বেশি ছিল যে তারা সপ্তাহে দুবার বাইবেল অধ্যয়ন করার ব্যবস্থা করে। পরিশেষে তাদের বেশির ভাগই যিহোবার সাক্ষীদের স্থানীয় কিংডম হলে খ্রীষ্টীয় সভাগুলিতে যোগদান করতে আরম্ভ করে। এখন পর্যন্ত তাদের মধ্যে নয় জন যিহোবার উৎসর্গীকৃত ও বাপ্তিস্মিত সাক্ষী হয়েছে। আর সীমর, তিনি এখন একজন নিয়মিত অগ্রগামী রূপে এবং বারবাডোসে যিহোবার সাক্ষীদের মণ্ডলীগুলির একটিতে প্রাচীন হিসাবে সেবা করে তার পরিচর্যা সম্পাদন করছেন।

অংশতঃ রীতিবহির্ভূত সাক্ষ্যদানের দ্বারা যিহোবার সাক্ষীরা কিভাবে সমগ্র পৃথিবীতে ‘সুসমাচার-প্রচারকের কার্য্য করে’ এটি হল তার কেবলমাত্র একটি উদাহরণ। তারা কলসীয় ৪:৫, ৬ পদে দেওয়া বাইবেলের উপদেশ মেনে চলে, যেটি বলে: “তোমরা বাহিরের লোকদের প্রতি বুদ্ধিপূর্ব্বক আচরণ কর, সুযোগ কিনিয়া লও। তোমাদের বাক্য সর্ব্বদা অনুগ্রহ সহযুক্ত হউক, লবণে আস্বাদযুক্ত হউক, কাহাকে কেমন উত্তর দিতে হয়, তাহা যেন তোমরা জানিতে পার।”

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার