ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • w৯৫ ১০/১৫ পৃষ্ঠা ৩২
  • প্রেমের জন্য তারা এটি করেছিলেন

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • প্রেমের জন্য তারা এটি করেছিলেন
  • ১৯৯৫ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
১৯৯৫ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
w৯৫ ১০/১৫ পৃষ্ঠা ৩২

প্রেমের জন্য তারা এটি করেছিলেন

কানাডার এক বিশ্বস্ত, অতিথিসেবাপরায়ণ বিধবা চারটি অল্পবয়স্ক মেয়েকে সত্য খ্রীষ্টান রূপে বড় করে তুলছিলেন। মণ্ডলীর প্রাচীনেরা লক্ষ্য করেন যে তার ঘরটির ব্যাপক মেরামতের প্রয়োজন আছে। নিজে সেই কাজটি করার জন্য তার না ছিল অর্থ না ছিল দক্ষতা। তাই ১ তীমথিয় ৫:৯, ১০ পদে নির্দ্ধারিত নীতিটির সাথে সামঞ্জস্য রেখে প্রাচীনেরা সুবিবেচনার সাথে তার জন্য কাজটি করে দেওয়ার ব্যবস্থা করেন। কিভাবে?

পরিকল্পনা করা হয় পাঁচ দিনের জন্য বিধবাটিকে ও তার সন্তানদের ঘর থেকে দূরে নিয়ে যেতে হবে। মণ্ডলীর ৮০ জনেরও বেশি ব্যক্তি বস্তুগত সাহায্য, তহবিল এবং সময় দান করে তাদের পূর্ণহৃদয়ের সমর্থন জানায়। পরিবারটি যাওয়ার সঙ্গে সঙ্গে, উৎসুক কর্মীরা মৌমাছির ঝাঁকের মত ঘরটির পাশে জড় হয়। ঘরটির সমগ্র বাহ্যিক কাঠামো মেরামত করা হয়। দেওয়ালগুলির মেরামত ও রং করা হয়। মেজে ঘষা ও পুনরায় উৎকর্ষসাধন করা হয়। নতুন মেজের টালি ও কারপেট বসানো হয়। প্রয়োজনীয় বৈদ্যুতিক ও আলো সংক্রান্ত যাবতীয় বিষয় উচ্চতর পর্যায়ে উন্নীত করা হয়। এমনকি অব্যবহার্য আসবাবপত্র বদলে দেওয়া হয়। মাত্র পাঁচ দিনে এক সম্পূর্ণ নবরূপ দান করার কাজ সম্পাদিত হয়।

উত্তেজনার পরিবেশ ও কাজকর্ম প্রতিবেশীদের মধ্যে আলোড়নের সৃষ্টি করে। সাক্ষীদের প্রচেষ্টার দ্বারা ৮০ বছর বয়স্কের একজন প্রতিবেশী এত বেশি প্ররোচিত হন যে তিনি তার রং করার ব্রাশ আনেন এবং সাহায্য করবেন বলে জোর করেন। স্বেচ্ছাসেবকদের এক নিয়োগকর্তা রান্না ঘরের স্টোভের জন্য একটি ভেনটিলেশন হুড দান করেন। আর একজন নিয়োগকর্তা রান্না ঘরে খাবার জিনিসপত্র রাখার জন্য নতুন আলমারি দান করেন। একজন ব্যক্তি এত প্রভাবিত হন যে তিনি যিহোবার সাক্ষীদের সম্বন্ধে আরও জানতে চান। তিনি অত্যন্ত আগ্রহের সাথে আপনি পরমদেশ পৃথিবীতে অনন্তকাল বেঁচে থাকতে পারেন প্রকাশনাটি গ্রহণ করেন।

বিধবাটি ও তার সন্তানেরা ফিরে এসে একেবারে আশ্চর্য হয়ে যায়। সেখানে প্রচুর চোখের জল পড়তে, হাসাহাসি ও আলিঙ্গন করতে দেখা যায়—ভোলা যায় না এমন এক খ্রীষ্টীয় প্রেম ও আবেগের মুহূর্ত। সত্যই, মণ্ডলীর অভাবগ্রস্ত সদস্যদের জন্য প্রকৃত প্রেম ও চিন্তা হল সত্য খ্রীষ্টতত্ত্বের একটি চিহ্ন, কারণ পৌল লিখেছিলেন: “এজন্য আইস, আমরা যেমন সুযোগ পাই, তেমনি সকলের প্রতি, বিশেষতঃ যাহারা বিশ্বাস-বাটীর পরিজন, তাহাদের প্রতি সৎকর্ম্ম করি।”—গালাতীয় ৬:১০.

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার