ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • w৯৫ ৯/১৫ পৃষ্ঠা ৩১
  • একটি অর্থহীন ধর্মীয় আচারানুষ্ঠান?

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • একটি অর্থহীন ধর্মীয় আচারানুষ্ঠান?
  • ১৯৯৫ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
১৯৯৫ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
w৯৫ ৯/১৫ পৃষ্ঠা ৩১

একটি অর্থহীন ধর্মীয় আচারানুষ্ঠান?

শতাব্দী ধরে ক্যাথলিকেরা পাপ স্বীকার করা এই ধর্মীয় সংস্কারটি অভ্যাস করে আসছে। কিন্তু, অনেকের কাছে এটি একটি উদ্দেশ্যহীন রুটিনের মতো। যুবকাবস্থার বিষয় চিন্তা করে, বব নামক এক ব্যক্তি যিনি এক উচ্চ বিদ্যালয়ের অধ্যক্ষ ছিলেন, তিনি বলেন: “আমি একজন কিশোর ছিলাম আর এমনকি তখনও আমি এটিকে গুরুত্বপূর্ণভাবে নিইনি।” কেন নয়? কারণ তার কাছে পাপ স্বীকার করা ছিল একটি অর্থহীন ধর্মীয় আচারানুষ্ঠান মাত্র। তিনি ব্যাখ্যা করেন: “পাপ স্বীকার করা প্রথাটি ছিল এমন, যেন বিমান বন্দরে আপনি আপনার সমস্ত পাপে পূর্ণ মালপত্র নিয়ে কাস্টম অফিসারের কাছে এসেছেন। সে আপনাকে আপনার পাপ সম্পর্কে প্রশ্ন করে এবং তারপর বিদেশ থেকে কেনা বিলাস দ্রব্যের জন্য অর্থ মিটিয়ে দেবার পর সে আপনাকে ছেড়ে দেবে।”

অনুরূপভাবে, ফ্রাঙ্ক ওয়েসলিং পাপ স্বীকার করার প্রথাকে ইউ.এস. ক্যালিক-এ লেখার সময় এইভাবে বর্ণনা করেন, “এটি একটি অতিসাধারণ ধাপে ধাপে পরিচালনা, যা অনুতাপের মুখস্থ করা প্রার্থনা দ্বারা সাধারণ পাপগুলির অব্যাহতি পাওয়া থেকে প্রতীকী প্রায়শ্চিত্তের আচারানুষ্ঠান পর্যন্ত।” ওয়েসলিং এর উপসংহার কী? “আমি দৃঢ়প্রত্যয় যে পাপ স্বীকার করা একজন ব্যক্তির আধ্যাত্মিক মঙ্গলের জন্য উপকারী,” তিনি বলেন। “কিন্তু ক্যাথলিকেরা যে ভাবে তা করে থাকে সেটি একটি সমস্যা।”

বাইবেল পাপ স্বীকার করাকে সম্পূর্ণ ভিন্নভাবে তুলে ধরে। ঈশ্বরের কাছে পাপ স্বীকার করা হল সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। (গীতসংহিতা ৩২:১-৫) আর খ্রীষ্টীয় শিষ্য যাকোব লিখেছিলেন: “তোমাদের মধ্যে কেহ কি রোগগ্রস্ত? সে মণ্ডলীর প্রাচীনবর্গকে আহ্বান করুক; এবং তাঁহারা প্রভুর নামে তাহাকে তৈলাভিষিক্ত করিয়া তাহার উপরে প্রার্থনা করুন। অতএব তোমরা এক জন অন্য জনের কাছে আপন আপন পাপ স্বীকার কর, ও এক জন অন্য জনের নিমিত্ত প্রার্থনা কর, যেন সুস্থ হইতে পার।”—যাকোব ৫:১৪ ১৬.

পাপের দ্বারা ভারগ্রস্ত এমন একজন খ্রীষ্টান ব্যক্তি মণ্ডলীর অধ্যক্ষদের ডাকতে পারেন, যারা তাকে বাইবেল থেকে ব্যক্তিগত এবং বাস্তবধর্মী পরামর্শ দিতে পারেন যা সেই অন্যায়কারীকে পাপপূর্ণ পথ ছাড়তে সাহায্য করবে। আধ্যাত্মিকভাবে অসুস্থ ব্যক্তির উন্নতি দেখে অধ্যক্ষেরা উপযুক্ত পরামর্শ দিতে পারবেন। বর্তমান দিনের গির্জার প্রথাগত পাপ স্বীকার করার এই ধর্মীয় আচারানুষ্ঠানটি থেকে কতই না পৃথক! মণ্ডলীর প্রাচীনদের ব্যক্তিগত সাহায্যের দ্বারা সবলীকৃত হয়ে অনুতপ্ত অন্যায়কারী দায়ূদের মতো উপশম অনুভব করতে পারেন, যেমন একটি গীতে তিনি ব্যক্ত করেছিলেন: “আমি তোমার কাছে আমার পাপ স্বীকার করিলাম, আমার অপরাধ আর গোপন করিলাম না, আমি কহিলাম, ‘আমি সদাপ্রভুর কাছে নিজ অধর্ম্ম স্বীকার করিব,’ তাহাতে তুমি আমার পাপের অপরাধ মোচন করিলে।”—-গীতসংহিতা ৩২:৫.

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার