যে মুদ্রাগুলি ঈশ্বরের নাম বহন করে
এখানে যে রূপোরমুদ্রাগুলি রয়েছে, সেগুলিকে ভালভাবে পরীক্ষা করে দেখুন। এই মুদ্রাঙ্কনগুলি করা হয়েছিল ১৬২৭ এবং ১৬৩৭ সালের মধ্যবর্তী সময়ে জার্মান রাজা পঞ্চম উইলহেল্মের শাসনকালে। সেই সময়, ক্যাথলিক এবং প্রোটেস্টান্টদের মধ্যে বিতর্কে মধ্য ইউরোপ ত্রিশ বছরের যুদ্ধে লিপ্ত ছিল। পঞ্চম উইলহেল্ম প্রোটেস্টান্টদের পক্ষে ছিলেন। এই যুদ্ধের যে বিপুল খরচ, তা বহন করার উদ্দেশ্যে তিনি তার সমস্ত রূপোকে ব্যবহার করে মুদ্রাঙ্কিত করেন।
আগ্রহের বিষয়, বহু মুদ্রার উপরে সূর্যের দ্বারা চিত্রিত ঈশ্বরের নাম, যিহোবা, এটিকে দেখা যায় ইব্রীয় টেট্রাগ্রামাটনের আকারে। সেখানে একটি তালগাছও ছিল, যা হল শক্তির প্রতীক। এটা ইঙ্গিত দিচ্ছিল যে গাছটি যদিও বা নুয়ে পড়েছিল, কিন্তু ঈশ্বরের নিরাপত্তার অধীনে থাকার জন্য অভঙ্গুর অবস্থায় ছিল। কিন্তু মুদ্রাগুলির পরিসীমায় ল্যাটিন ভাষায় খচিত করে লেখা ছিল: “যতক্ষণ যিহোবা চাইবেন, ততক্ষণ আমি ন্যায়পরায়ণ হয়ে থাকব।”
ঈশ্বরের নিরাপত্তার জন্য মিনতি করা ব্যতিরেকে এইভাবে ঈশ্বরের নামকে ব্যবহার করা অবশ্যই মূল্যহীন, কারণ মানুষের এই দৌরাত্ম্যপূর্ণ বিবাদে যিহোবা কখনও কোন পক্ষে থাকেন না। অবশ্যই, ত্রিশ বছরের এই যুদ্ধ কোনভাবেই ঈশ্বরের অনুমোদন আনেনি। “পরিমিত বিচার অনুসারে,” ফাঙ্ক অ্যান্ড ওয়াগনালস নিউ এনসাইক্লোপিডিয়া জানায়, জার্মানীর লোকসংখ্যার অর্ধেক এই যুদ্ধে নিঃশেষ হয়ে যায়। অগণিত জার্মান শহর, নগর, পল্লীগ্রাম এবং ক্ষেতখামার সম্পূর্ণরূপে বিধ্বস্ত হয়ে যায়। আনুমানিক জার্মানীর প্রায় দুই তৃতীয়াংশ শিল্প, কৃষি এবং বাণিজ্য ধ্বংসাবশেষের মধ্যে তলিয়ে যায়।”
মুদ্রাগুলির উপর যিহোবার নামের অভিব্যক্তি আমাদের ইস্রায়েল জাতিকে দেওয়া আদেশের কথা স্মরণ করিয়ে দেয়: “তুমি অবশ্যই তোমার ঈশ্বর যিহোবার নাম অনর্থকভাবে নেবে না।” (যাত্রাপুস্তক ২০:৭, NW) যাইহোক, এই মুদ্রাগুলিই সাক্ষ্য বহন করে যে জার্মানীর লোকেরা বহু আগে থেকেই এই ঐশিক যিহোবার নামের সাথে পরিচিত ছিল। যিনি সেই নামে পরিচিত, আপনি কতটা ভালভাবে সেই ঈশ্বরকে চেনেন?