বাইবেলের মূল্য কতটা?
সম্প্রতি ব্রিটিশ গ্রন্থালয় উইলিয়াম টিনডেলের খ্রীষ্টীয় গ্রীক শাস্ত্রাবলির ইংরাজি অনুবাদ প্রায় পাঁচ কোটি টাকা দিয়ে কিনতে সম্মত হয়। ৪৬৮ বছর আগে প্রকাশিত, এটাই হচ্ছে টিনডেল বাইবেলের একমাত্র প্রথম সম্পূর্ণ সংস্করণ যেটি নিশ্চিতভাবে নষ্ট করার প্রচেষ্টাকে প্রতিরোধ করে রক্ষা পেয়েছে। এই বাইবেলটিকে লন্ডনে জনসাধারণের সামনে রাখা হয়েছিল।
টিনডেল বাইবেলটি কেনা হয়েছিল ইংল্যান্ডের ব্রিস্টল ব্যাপ্টিস্ট কলেজ থেকে, যেখানে এটি ১৭৮৪ সাল থেকে ছিল। কলেজ কমিটির সহ-সভাপতি, ডাঃ রোজার হেডেন বলেন: “এটি হল জাতীয়, সাংস্কৃতিক এবং এক অত্যন্ত গুরুত্বপূর্ণ খ্রীষ্টীয় তথ্য এবং আমরা চাই যে আরও বেশি করে যেন এটা সকলের কাছে পৌঁছায়, যেটা আমরা ভোল্টের মধ্যে রেখে দিয়েছিলাম।”
শতাব্দী ধরে বাইবেল কেবলমাত্র অধিকাংশ ক্ষেত্রে ল্যাটিন ভাষায় পাওয়া যেত এবং শুধুমাত্র পাদরীরা ও উচ্চশ্রেণীভুক্ত শিক্ষিত লোকেরাই তা পড়তে পারত। তার আগে জন ওয়াক্লিফের মত টিনডেল এমন একটি বাইবেল চেয়েছিলেন যা সকলে পড়তে ও বুঝতে পারবে। তিনি একবার একজন পাদরীকে যিনি তার বিরোধী ছিলেন তাকে বলেন: “যদি ঈশ্বর আমাকে অনেক বছর বেঁচে থাকার অনুমতি দেন, তাহলে আমি একটা চাষার ছেলেকে আপনার চাইতে বেশি শাস্ত্র বুঝতে শেখাবো।”
এই ঝুঁকি নেওয়া ছিল খুবই বিপজ্জনক, যেহেতু পাদরীরা কঠোর বিরোধিতা করছিল যাতে করে সাধারণ লোকের কাছে শাস্ত্রগুলি পৌঁছাতে না পারে। পরিশেষে, টিনডেল ইংল্যান্ড থেকে জার্মানিতে পালিয়ে যান। সেখানে তিনি আদি গ্রীক ভাষা থেকে “নতুন নিয়ম” অনুবাদ করেন। প্রায় ৩,০০০ প্রতিলিপি ছাপা হয় এবং সেগুলি ইংল্যান্ডে গোপনে চালান করা হয়। লন্ডনের বিশপ যতগুলি প্রতিলিপি পান সেগুলি তিনি জনসাধারণের সামনে সেন্ট পলসের গির্জার প্রাঙ্গনে পুড়িয়ে ফেলেন। পরিশেষে টিনডেলকে গ্রেপ্তার করা হয়, পরীক্ষা করা হয় এবং প্রচলিত ধর্মমতের বিরোধী বলে অভিযুক্ত করা হয়। ১৫৩৬ সালে তাকে গলায় দড়ি দিয়ে কাষ্ঠদন্ডে পুড়িয়ে মারা হয়। এটা কতই না আগ্রহজনক যে বাইবেল যা পাদরীদের কাছে এত ঘৃণিত বস্তু সেটি কতই না মূল্যবান!
সকলে যারা জানতে চায় যিহোবার সাক্ষীরা আন্তরিকভাবে তাদের কাছে বাইবেলের যথার্থ জ্ঞান প্রদান করতে চেষ্টা করছে। অন্যান্য সংস্করণ ছাপানো ও বন্টন করা ছাড়াও, তারা আদি ভাষা থেকে সমগ্র বাইবেলটি অনুবাদ করেছে যেটি সঠিক এবং পড়ার জন্য সহজ। ১৯৯৫ সালের মধ্যে ৭,৪০,০০০০০ এর বেশি নিউ ওয়ার্লড ট্রান্সলেশন অফ দ্যা হোলি স্কৃপচার্স এর প্রতিলিপি ১২টি ভাষায় প্রকাশিত হয়। অবশ্য বাইবেলের প্রকৃত মূল্য হল যে এর মধ্যে জীবন-দায়ী বার্তা রয়েছে।
[৩২ পৃষ্ঠার চিত্র]
উইলিয়াম টিনডেল
[সজন্যে]
From an old engraving in the Bibliotheque Nationale