“আমি আশ্চর্য্যরূপে নির্ম্মিত”
“আমি কোথা থেকে এসেছি?” প্রত্যেকটি শিশু কোন না কোন সময়ে এই প্রশ্নটি জিজ্ঞাসা করে। যখন তারা বড় হয়ে ওঠে, তখন তাদের প্রশ্ন আরও গভীর হয়ে ওঠে: “জীবন কোথা থেকে এসেছে?” এই প্রশ্নটি হাজার হাজার বছর ধরে আলোচনা করা হয়েছে, আর বর্তমানে বহু বৈজ্ঞানিকরা ক্রমবিবর্তনকে জীবনের উৎপত্তির রহস্যের সবচেয়ে যুক্তিপূর্ণ উত্তর হিসাবে দেখে। সাধারণত, বিবর্তনবাদীদের ব্যাখ্যা হল যে জীবন আকস্মিকভাবে এসেছে।
প্রায় ৩,০০০ বছর আগে, রাজা দায়ূদ লিখেছিলেন: “আমি ভয়াবহরূপে ও আশ্চর্য্যরূপে নির্ম্মিত।” (গীত ১৩৯:১৪) জীবন সম্বন্ধে আমরা যত বেশি জানতে পারছি, এই কথাগুলি আরও বেশি সত্য প্রমাণিত হচ্ছে। পদার্থবিজ্ঞানী, ফ্রেড হয়েল লিখেছিলেন: জীববিজ্ঞানীরা যত বেশি জীবনের প্রচণ্ড জটিলতা সম্বন্ধে জানতে পারছে, ততই বোঝা যাচ্ছে যে জীবন আকস্মিকভাবে আসবার সম্ভাবনা এতই কম যে তা উপেক্ষা করা যায়। জীবন আকস্মিকভাবে আসতে পারে না।”
তাহলে কিভাবে জীবনের উৎপত্তি হয়েছে? এই পত্রিকার প্রথম দুটি প্রবন্ধ এই প্রশ্নটি আলোচনা করেছে। আপনি যদি আরও জানতে চান, তাহলে দয়া করে Watch Tower H-58 Old Khandala Road, Lonavla 410 401, Mah., India, অথবা পৃষ্ঠা ২-এ তালিকাভুক্ত উপযুক্ত যে কোন ঠিকানায় চিঠি লিখুন।