ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • w৯৪ ৭/১ পৃষ্ঠা ২-৪
  • পৃথিবী ভয়ে জর্জরিত

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • পৃথিবী ভয়ে জর্জরিত
  • ১৯৯৪ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • উপশিরোনাম
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • পারমাণবিক ভয় এখনও রয়েছে
  • দৌরাত্ম্য ভয় বাড়িয়ে তোলে
  • এইডসের ভয়
  • পারমাণবিক যুদ্ধের আশঙ্কা—অবশেষে আর নেই
    ১৯৯৪ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • বাইবেল পারমাণবিক যুদ্ধ সম্বন্ধে কী বলে?
    অন্যান্য বিষয়
১৯৯৪ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
w৯৪ ৭/১ পৃষ্ঠা ২-৪

পৃথিবী ভয়ে জর্জরিত

ফেব্রুয়ারি ২৬, ১৯৯৩ সালে এক প্রকাণ্ড গাড়ির মধ্যে রাখা বোমা, নিউ ইয়র্ক শহরের ১১০ তলা ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে বিস্ফোরিত হয়। হাজার হাজার কর্মচারীকে লিফটে আটকে পড়তে কিংবা ধোঁয়া ভর্তি সিঁড়ি দিয়ে পালাতে হয়। তারা অনুভব করে ভয়, যা এই হিংস্র জগৎকে আজ আচ্ছন্ন করছে।

অনেক দেশে লোকেরা বোমার দ্বারা আতঙ্কিত, আয়ারল্যান্ড ও লেবাননের মত দেশগুলিতে এটি সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। কেন, মাত্র একদিনে ১৩টি বোমা বিস্ফোরিত হয়​—⁠মার্চ ১২, ১৯৯৩​—⁠ভারতের বোম্বাইতে, প্রায় ২০০ ব্যক্তি প্রাণ হারায়! এক প্রত্যক্ষদর্শী বলেন: “পুরো বোম্বাই আতঙ্কগ্রস্ত”। নিউজউইক পত্রিকা অনুযায়ী, গাড়িতে রাখা বোমা “এত সাধারণ হয়ে গেছে বলে আরও ভয়ের কারণ হয়ে উঠেছে।”

পারমাণবিক ভয় এখনও রয়েছে

আবার ভয় রয়েছে পারমাণবিক রিয়াক্‌টর, যে কোন সময় বোমা দ্বারা আক্রান্ত হতে পারে। পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনকারী কেন্দ্রের উপর যদি সফল আক্রমণ করা হয়, তাহলে অপরিমেয় ক্ষতি হবে আর কষ্ট নিয়ে আসবে। এই ভয় আরও বেড়ে যায়, যখন এক ব্যক্তি মার্কিন যুক্তরাষ্ট্রের থ্রী মাইল আইল্যান্ডের পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনকারী কেন্দ্রের নিরাপত্তা দ্বার গাড়ি দিয়ে ভেঙ্গে ঢুকবার চেষ্টা করে।

অনেকে ভয় করে যে পারমাণবিক অস্ত্রশস্ত্র সন্ত্রাসবাদদের ও শক্তি-লোলুপ শাসকদের হাতে চলে যাবে। আবার অনেকের ভয় রয়েছে যে হাজার হাজার বেকার সোভিয়েত পারমাণবিক বৈজ্ঞানিকেরা রয়েছে, হয়ত তাদের দক্ষতা বেচবার চেষ্টা করবে। এছাড়াও, যদিও স্টার্ট (START) চুক্তির মাধ্যমে সমস্ত স্ট্র্যাটেজিক্‌ আণবিক অস্ত্র ধ্বংস করে ফেলার ব্যবস্থা করা হয়েছে, কিন্তু তা কার্যকারী করতে ১৯৯৯ সাল অথবা আরও বেশি দেরি হতে পারে। ইতিমধ্যে, কোন আকস্মিক ঘটনার মাধ্যমে এই অস্ত্রগুলি ব্যবহারের ভয় থেকেই যাবে।

দৌরাত্ম্য ভয় বাড়িয়ে তোলে

চারিদিকে দৌরাত্ম্যমূলক অপরাধ বৃদ্ধি হওয়ার ফলে লোকেরা বাড়িতে এবং রাস্তায় আতঙ্কগ্রস্ত। একটি গণনায় দেখা যায় যে ১৯৯০ সালে ২৩,২০০ জন যুক্তরাষ্ট্রবাসিদের হত্যা করা হয়। উদাহরণস্বরূপ, শিকাগোতে ক্র্যাক্‌ কোকেনের ব্যবহারের মাত্রা বাড়ার ফলে এক বছরে প্রায় ৭০০ জনকে হত্যা করা হয়। কিছু শহরে নির্দিষ্ট কয়েকটি এলাকা যুদ্ধক্ষেত্র হয়ে উঠেছে যেখানে পথচারীরা, যার অন্তর্ভুক্ত শিশুরাও, গোলাগুলিতে প্রাণ হারিয়েছে। একটি পত্রিকা জানায়: “মাঝারি ধরণের শহরগুলিতে দৌরাত্ম্য খুব দ্রুতভাবে উত্তরোত্তর বেড়ে চলেছে। . . . কেউ এর থেকে মুক্ত নয় কারণ সব সম্প্রদায়ে [যুক্তরাষ্ট্রে] নেষাকর ওষুধ ও কিশোর অপরাধী দ্বারা ভরে উঠেছে। প্রতি বছরে চারটে আমেরিকান পরিবারের মধ্যে একটি হিংসাত্মক অপরাধ বা চুরি দ্বারা কবলিত হয়ে থাকে।”​—⁠ইউ. এস. নিউজ অ্যান্ড ওয়ার্ল্ড রিপোর্ট অক্টোবর ৭, ১৯৯১.

ধর্ষণের ভয়ে মহিলারা ভীত। ফ্রান্সে রিপোর্ট করা হয় ১৯৮৫ থেকে ১৯৯০ সালের মধ্যে ধর্ষণের হার শতকরা ৬২ ভাগ বেড়েছে। ছয় বছরের মধ্যে যৌন আক্রমণ কানাডাতে দুই গুন বেড়ে ২৭,০০০ হয়েছে। জার্মানি রিপোর্ট করে প্রতি সাত মিনিটে একজন মহিলার উপর একটি যৌন আক্রমণ হয়ে থাকে।

শিশুরাও তাদের নিরাপত্তার জন্য ভীত। নিউজউইক যুক্তরাষ্ট্র সম্বন্ধে রিপোর্ট করে বলে, “শিশুরা, এমনকি চতুর্থ ও পঞ্চম ক্লাসের ছাত্রেরা অস্ত্রাদি ব্যবহার করছে এবং শিক্ষক-শিক্ষিকা ও স্কুলের কর্মকর্তা ভয় পাচ্ছে।” পরিস্থিতি এত খারাপ যে জেলার বড় শহুরে স্কুলগুলির, চতুর্থাংশ মেটাল ডিটেক্টর ব্যবহার করছে, তবুও কিন্তু দৃঢ়সঙ্কল্পবদ্ধ যুবকেরা এই মেটাল ডিটেক্টরকে এড়িয়ে জানালা দিয়ে বন্দুক নিয়ে আসে।

এইডসের ভয়

অধিকতর লোক ভয় পাচ্ছে এইডস যাতে তাদের প্রভাবিত করতে না পারে। শুধু যুক্তরাষ্ট্রেই ২,৩০,০০০ বেশি ব্যক্তির এইডস হয়েছে। পনেরো থেকে চব্বিশবছরের মধ্যে এইডস হচ্ছে মৃত্যুর ছয় নম্বর মুখ্য কারণ। নিউজউইক বলে, “ভবিষ্যতে আরও ব্যাপক ব্যাধির ভয়াবহ আশা রাখা যায়।”

এইডসের দ্বারা মৃত্যু বেড়ে চলেছে এরকম লোকেদের, যাদের পেশা হল নৃত্য, নাটক, চলচ্চিত্র, সঙ্গীত, ফ্যাশান, টেলিভিশন, কলা ইত্যাদি। একটি রিপোর্ট বলে যে ২৫ থেকে ৪৪ বছরের প্যারিসের পুরুষেরা যাদের পেশা হল সাংবাদিকতা, কলা আর আমোদ-প্রমোদ, শতকরা ৬০ ভাগ এইডসের কারণে মৃত্যু হয়ে থাকে। ডাবলু.এইচ.ও (বিশ্ব স্বাস্থ্য সংস্থা) রিপোর্ট করে যে সারাজগতে ৮০ লক্ষ থেকে ১ কোটি লোক এইচ.আই.ভি-র দ্বারা সংক্রামিত। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিচালক ডাঃ. মাইকেল মারসন বলেন: “এটি ভালভাবে বোঝা যাচ্ছে যে পৃথিবীব্যাপী, বিশেষ করে উন্নত দেশগুলিতে এইচ.আই.ভি-র সংক্রমণ আরও দ্রুতগতিতে বৃদ্ধি পাচ্ছে।”

অবশ্যই আবহাওয়া সংক্রান্ত ও অন্য ভয়ও রয়েছে। কিন্তু যে রিপোর্টগুলি আমরা দেখলাম, তার থেকে বোঝা যাচ্ছে যে পৃথিবী ভয়ে জর্জরিত। এর মধ্যে কী কোন বিশেষ লক্ষণীয় বিষয় আছে? আমরা কি কখনও ভয় থেকে মুক্ত হতে পারব?

[২ পৃষ্ঠার চিত্র সৌজন্যে]

Cover photos: Left: Tom Haley/Sipa Press; Bottom: Malanca/Sipa Press

[৩ পৃষ্ঠার চিত্র সৌজন্যে]

Bob Strong/Sipa Press

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার