ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • w৯৩ ১২/১ পৃষ্ঠা ৩২
  • আপনার কি স্মরণে আছে?

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • আপনার কি স্মরণে আছে?
  • ১৯৯৩ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • ‘তোমরা দীর্ঘসহিষ্ণুতা পরিধান কর’
    ২০০১ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • আপনার ধৈর্যের সঙ্গে ঈশ্বরের প্রতি ভক্তি যুক্ত করুন
    ২০০২ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • আপনাদের ধৈর্যে ঈশ্বরীয় ভক্তি যোগান
    ১৯৯৩ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • যিহোবা এক দীর্ঘসহিষ্ণু ঈশ্বর
    ২০০১ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
আরও দেখুন
১৯৯৩ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
w৯৩ ১২/১ পৃষ্ঠা ৩২

আপনার কি স্মরণে আছে?

আপনি কি প্রহরীদুর্গের সাম্প্রতিক সংখ্যাগুলি পড়ে আনন্দ পেয়েছেন? দেখুন আপনি পরবর্তী প্রশ্নগুলির উত্তর দিতে পারেন কি না:

▫ কোন্‌ চারটি বিষয় একটি বিবাহকে স্থায়ী করতে পারে?

এইগুলি হল শুনবার আগ্রহ, ক্ষমা চাওয়ার ক্ষমতা, ক্রমাগত মানসিক সমর্থন দেওয়ার ক্ষমতা এবং ভালবাসার সাথে স্পর্শ করবার ইচ্ছা। (১ করিন্থীয় ১৩:৪-৮; ইফিষীয় ৫:৩৩; যাকোব ১:১৯)—৯/১, পৃষ্ঠা ১৩.

▫ যারা পরীক্ষার সম্মুখীন হয়, কোন্‌ একটি উপায়ে যিহোবা তাদের সহ্য করার ক্ষমতা দেন?

তাঁর বাক্য বাইবেলে লিপিবদ্ধ ধৈর্য রাখার উদাহরণের মাধ্যমে যিহোবা তা করেন। (রোমীয় ১৫:৪) আমরা যখন সেগুলি সম্বন্ধে চিন্তা করি, আমরা ধৈর্য রাখতে উৎসাহিত হই এবং কিভাবে তা রাখতে হয় সেই সম্বন্ধেও অনেক কিছু শিখতে পারি।—৯/১, পৃষ্ঠা ২৩-২৪.

▫ ঐশ্বরিক ভক্তি কী?

ঐশ্বরিক ভক্তি হল যিহোবার প্রতি যে ভক্তির জন্য, এমনকি কঠিন পরীক্ষার সম্মুখেও আমরা তাঁর সন্তুষ্টিজনক কাজ করতে পরিচালিত হই, কারণ আমরা অন্তর থেকে ঈশ্বরকে ভালবাসি।—৯/১, পৃষ্ঠা ২৭.

▫ প্রমের সাথে সম্পর্কযুক্ত বিষয়গুলির মধ্যে দীর্ঘসহিষ্ণুতাকে প্রথম স্থান দেওয়া পৌলের পক্ষে উপযুক্ত কেন?

বলা যেতে পারে যে দীর্ঘসহিষ্ণুতা অথবা ধৈর্যসহকারে একে অপরের ভুলত্রুটি ক্ষমা করা ছাড়া, খ্রীষ্টীয় সদ্ভাব রক্ষা করা সম্ভব নয়। কারণ আমরা সকলে অসিদ্ধ আর আমাদের অসিদ্ধতা ও দোষত্রুটি অন্যদের ধৈর্যের পরীক্ষা করে। সুতরাং, ভাইদের মধ্যে প্রেম থাকতে হলে, দীর্ঘসহিষ্ণুতা অত্যাবশ্যক।—১০/১, পৃষ্ঠা ২৭.

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার