ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • w৯৩ ৮/১ পৃষ্ঠা ৩১
  • উদ্ধত মনোভাব এড়িয়ে চলুন!

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • উদ্ধত মনোভাব এড়িয়ে চলুন!
  • ১৯৯৩ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
১৯৯৩ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
w৯৩ ৮/১ পৃষ্ঠা ৩১

উদ্ধত মনোভাব এড়িয়ে চলুন!

বাইবেলে একজন বিজ্ঞ ব্যক্তির লেখা একটি নীতিবাক্য বলে: “যে আপন দ্বার উচ্চ করে, সে বিনাশ অন্বেষণ করে।” (হিতোপদেশ ১৭:১৯) উচ্চ দ্বার ভুল কেন? আর এই নীতিবাক্যটির মুখ্য বিষয়টি কী?

প্রাচীনকালে অশ্বারোহী ব্যক্তিরা অথবা দল এসে লুটপাট করা অস্বাভাবিক ছিল না। খোলা জায়গায় সুরক্ষাহীন গৃহ চোরেদের আক্রমণের লক্ষ্য ছিল। জিনিসপত্র যাতে চুরি না যায়, সেইজন্য কিছু গৃহকর্তারা, বিশেষ দরজাসহ একটি প্রাচীর নির্মাণ করতেন। দেওয়ালটি উঁচু হত কিন্তু তার দরজা নিচু থাকত। এমনকি কয়েকটি দরজা তিন ফুটের বেশি উঁচু হত না—একজন অশ্বারোহী ব্যক্তির প্রবেশ করার জন্য খুবই নিচু। যারা তাদের বাড়ির চত্বরে ঢোকার প্রবেশপথ নিচু করত না, অশ্বারোহী দল এসে তাদের জিনিসপত্র লুট করে নিয়ে যাওয়ার আশঙ্কা থাকত।

শহরের মধ্যে, চত্বরের প্রবেশপথগুলি সাধারণত নিচু এবং আকর্ষণহীন হত, যাতে প্রাচীরের ভিতরে কত ধনসম্পদ আছে সেই সম্বন্ধে কোন ইঙ্গিত না পাওয়া যায়। কিন্তু, পারস্য দেশে সুউচ্চ, সুসজ্জিত দরজা রাজকীয় জীবনধারার প্রতীক ছিল, যা কিছু প্রজারা অনেক ঝুঁকি নিয়ে অনুকরণ করতে চেষ্টা করত। যারা তাদের গৃহের জন্য উঁচু দরজা রাখত তাদের বাড়িতে চুরি-ডাকাতির ভয় থাকত কারণ তারা আর্থিক স্বাচ্ছন্দ্যের ইঙ্গিত দিত।

সুতরাং, হিতোপদেশ ১৭:১৯ দেখায় যে যারা তাদের দ্বার উচ্চ করত তারা নিজেদের প্রকৃত মূল্যের থেকেও বেশি জাঁকজমক দেখিয়ে বিপদ ডেকে আনত। এই নীতিবাক্যে মুখের সঙ্গেও উচ্চ দ্বারের তুলনা দেখানো হতে পারত, যে মুখ দিয়ে উদ্ধত, গর্বভরা কথা বলা হয়। এই ধরনের কথাবার্তা বিবাদ সৃষ্টি করতে পারে এবং শেষ পর্যন্ত উদ্ধত ব্যক্তির সর্বনাশ নিয়ে আসতে পারে। সুতরাং, উদ্ধত মনোভাব এড়িয়ে চলা কত বিজ্ঞের কাজ!

[৩১ পৃষ্ঠার চিত্র সৌজন্যে]

Picturesque Palestine, Sinai and Egypt, Volume 1, by Colonel Wilson (1881)

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার