আপনার কি স্মরণে আছে?
আপনি কি প্রহরীদূর্গ-এর সাম্প্রতিক সংখ্যাগুলি পড়ে উপভোগ করেছেন? যদি করে থাকেন, নিম্নের বিষয়গুলি স্মরণ করতে আপনি যে উপভোগ করবেন সেই সম্বন্ধে কোন সন্দেহই নেই:
▫ কোন্ কারণে যিহোবার সাক্ষীগণের মধ্যে অপূর্ব বৃদ্ধি দেখা যায়?
মুখ্যত, ঈশ্বরের আশীর্বাদের জন্যই। এটি হল ঈশ্বরের কাজ। যিহোবার সাক্ষীরা প্রচার কার্যে বাইবেলের উপর ভিত্তি করেই শিক্ষা দেন। তাদের সফলতার আর একটি কারণ হল, খ্রীষ্টীয় মণ্ডলীর নিয়োজিত মস্তকরূপে যীশু খ্রীষ্টকে তাদের সম্পূর্ণ স্বীকার করা।—১২/১, পৃষ্ঠা ১২.
▫ বৎশেবার সাথে দায়ূদের মহা পাপের প্রতি যিহোবা কেন করুণা দেখান?
মূল কারণ ঈশ্বর দায়ূদের সাথে রাজ্য চুক্তি করেছিলেন, কিন্তু আরও দায়ূদের নিজের করুণাময় মনোভাব ও আন্তরিক অনুতপ্ততার জন্যও তিনি তা প্রদর্শন করেন। (১ শমূয়েল ২৪:৪-৭; ২ শমূয়েল ৭:১২; ১২:১৩; গীতসংহিতা ৫১:১, ২, ১৭)—৩/১, পৃষ্ঠা ২০, ২১.
▫ যীশুর মশীহ-পরিচয় সমর্থনে খ্রীষ্টীয় গ্রীক শাস্ত্র কোন্ তিন প্রকারের প্রমাণ প্রদান করে? যীশুর বংশাবলি হল প্রথম প্রমাণ। (মথি ১:১-১৬; লূক ৩:২৩-৩৮)
আর একটি প্রমাণ হল পরিপূর্ণতাপ্রাপ্ত ভাববাণীগুলি। প্রকৃতপক্ষে অনেক ভবিষ্যদ্বাণী আছে, যেমন দানিয়েল ৯:২৫ পদে একটি পাওয়া যায়, যেটি যীশুকে মশীহরূপে শনাক্ত করে। তৃতীয় প্রমাণ হল ঈশ্বরের নিজের সাক্ষ্যদান; যা তিনি তিনটি উপলক্ষে নিজের কষ্ঠস্বরের মাধ্যমে প্রদান করেন। (মথি ১৭:৫; লূক ৩:২১, ২২; যোহন ১২:২৮)—৪/১, পৃষ্ঠা ১০, ১২.
▫ মথি ২৪:৩৭ পদে লিখিত: “বাস্তবিক নোহের সময় যেরূপ হইয়াছিল, মনুষ্যপুত্ত্রের আগমনও তদ্রূপ হইবে,” বলার দ্বারা যীশু কী বলতে চেয়েছিলেন?
জলপ্লাবন এসে দুর্নীতিপরায়ণ জগৎ ব্যবস্থাকে ধ্বংস করার পূর্বে নোহ বেশ কয়েক দশক ধরে জাহাজ নির্মাণ ও দুষ্টদের প্রতি সাবধানবাণী ঘোষণা করেছিলেন। অনুরূপে, খ্রীষ্টের অদৃশ্য উপস্থিতিও কিছু দশক ধরে অতিবাহিত হবে এবং সেটি মহা ধ্বংসের পর্যায় পৌঁছাবার আগে সেই সময়কালে জগদ্ব্যাপী সাক্ষ্য প্রদান করা হবে।—৪/১, পৃষ্ঠা ১৬.
▫ উত্তম পারিবারিক বাইবেল অধ্যয়নের জন্য কিছু প্রয়োজনীয় বিষয়গুলি কী?
অধ্যয়নের জন্য সময় বার করে নিতে হবে। টিভি বা অন্যান্য বিক্ষিপ্ত করার বিষয়গুলির দ্বারা আমরা ব্যাঘাত ঘটাতে দেব না। পরিবারের বিশেষ প্রয়োজনগুলি বিবেচনা করা দরকার। সন্তানেরা যা শিখছে তা বুঝতে পারছে কি না তা জানতে দৃষ্টিকোণসূচক প্রশ্ন জিজ্ঞাসা করা উচিৎ। (মথি ১৭:২৫) পরিস্থিতিকে সহজ রাখুন। উদ্যমপূর্ণ হোন, অধ্যয়নে সকলকে জড়িত করুন।—১/১, পৃষ্ঠা ২৮.
▫ রক্তের কোন অংশ খাবারে মিশানো আছে কি না সে সম্বন্ধে খ্রীষ্টানেরা কতটা চিন্তিত থাকবে?
খ্রীষ্টানদের শুধুমাত্র সন্দেহ বা গুজবের জন্য বিচলিত হওয়া থেকে সাবধান হতে হবে, লেবেল দেখার সময় বা কষাই সম্বন্ধে জিজ্ঞাসাবাদ করার সময়ও যুক্তিসম্পন্ন হওয়া দরকার। কিন্তু, স্থানীয়ভাবে রক্তের ব্যাপক ব্যবহার সম্বন্ধে যদি জানা থাকে—খাদ্যে বা চিকিৎসাতে—রক্ত থেকে দূরে থাকতে ঈশ্বরের আজ্ঞা পালন করা সম্বন্ধে খ্রীষ্টানদের সতর্ক হতে হবে। (প্রেরিত ১৫:২৮, ২৯)—১/১, পৃষ্ঠা ৩০-১.
▫ ইস্রায়েলে ব্যবহৃত শিক্ষা-পদ্ধতির আত্মিক গভীরতা সম্বন্ধে হিতোপদেশ পুস্তকটি কিভাবে আলোকপাত করে?
হিতোপদেশের পুস্তক দেখায় এই পদ্ধতির উদ্দেশ্য ছিল “অবোধদিগকে” প্রজ্ঞা, উপদেশ, বোধশক্তি, অন্তর্দৃষ্টি, বিচারক্ষমতা, বিচক্ষণতা, জ্ঞান এবং পরিণামদর্শিতার মত উত্তম বিষয় শিক্ষা দেওয়া—এই সমস্ত কিছুই “সদাপ্রভুর ভয়ে।” (হিতোপদেশ ১:১-৭; ২:১-১৪)—২/১, পৃষ্ঠা ৫.
▫ বর্তমানে যুবক যুবতীদের শিক্ষা সম্বন্ধে কোন্ ভারসাম্যপূর্ণ দৃষ্টিভঙ্গি রাখা উচিৎ?
খ্রীষ্টানদের উচিৎ শিক্ষাকে এক উদ্দেশ্যপূর্ণ কাজ হিসাবে দেখা। এই শেষকালে, তাদের উদ্দেশ্য যত বেশী ও যত কার্যকারীরূপে সম্ভব যিহোবার সেবা করা।—২/১, পৃষ্ঠা ১১.
▫ ইস্রায়েল জাতির কাছ থেকে যিহোবা কেন দশমাংশ আশা করতেন?
প্রথমত, তারা যাতে বাস্তব উপায়ে তাদের প্রতি যিহোবার মঙ্গলভাবের উপলব্ধি দেখাতে পারে। দ্বিতীয়ত, লেবীয়দের ভরণপোষণের জন্য তারা যাতে দান করতে পারে, ও লেবীয়রা তাদের কর্তব্য পালনে নিমগ্ন থাকতে পারে, যার মধ্যে জড়িত ছিল নিয়ম বিষয়ক শিক্ষা দান। (দেখুন ২ বংশাবলি ১৭:৭-৯.)—৩/১, পৃষ্ঠা ১৫.
▫ খ্রীষ্টানদের কোন্ দশমাংশ আনতে আমন্ত্রণ করা হয়? (মালাখি ৩:১০)
দশমাংশ চিহ্নিত করে আমাদের যা আছে তার অংশকে যা আমরা যিহোবাকে অর্পণ করি বা তাঁর সেবায় ব্যবহার করি। এটি হল তাঁর প্রতি আমাদের প্রেম ও আমরা যে তাঁরই, সেই উপলব্ধিকে ব্যক্ত করার এক প্রতীক।—৩/১, পৃষ্ঠা ১৫.