আপনার কি স্মরণে আছে?
সাম্প্রতিক প্রহরীদুর্গ-এর সংখ্যাগুলি, আপনার পড়ে কী ভাল লেগেছে? তাহলে দেখুন যে আপনি পরবর্তী প্রশ্নগুলির উত্তর দিতে পারছেন কী না:
▫ বাবিলনে নির্বাসন থেকে প্রত্যাবর্তন করার পর নথীনীয়দের ও শলোমনের ভৃত্যদের সন্তানদের পরিচর্য্যার যে অতিরিক্ত সুযোগ দেওয়া হয়, তা উত্তমরূপে কী চিত্রিত করতে পারে?
বর্তমানে, পৃথিবীতে আত্মিক ইস্রায়েলের অবশিষ্টাংশের সংখ্যা যতই কমে আসছে, অপর মেষদের সংখ্যা তত বেড়েই চলেছে। নথীনীয় ও শলোমনের ভৃত্যদের সন্তানদের মতো মেষতুল্য কিছু ব্যক্তিদের, অবশিষ্টাংশদের অধীনে এখন গুরু দায়ীত্বভার দেওয়া হয়েছে। (যিশাইয় ৬১:৫)—৭/১, পৃষ্ঠা ৩০, ৩১.
▫ যখন ভাববাদী সফনিয় বলেন: “হয় ত যিহোবার ক্রোধের দিনে তোমরা গুপ্ত স্থানে রক্ষা পাইবে” তখন তিনি কী বলতে চেয়েছিলেন? (সফনিয় ২:২, ৩, NW)
আগত “মহাক্লেশ” থেকে কোন ব্যক্তিকে রক্ষা পেতে হলে, বিষয়টি একবার রক্ষাপ্রাপ্ত হয়ে গেছি তাই সর্বকালের জন্য রক্ষাপ্রাপ্ত হব, তা নয়। (মথি ২৪:১৩, ২১) ঐ দিনে রক্ষা পাওয়া নির্ভর করবে কোন ব্যক্তির ক্রমাগত তিনটি বিষয় করে যাওয়ার দ্বারা: তাকে যিহোবাকে অন্বেষণ করতে হবে, ধার্মিকতার অনুশীলন করতে হবে এবং নম্রতার অনুশীলন করতে হবে।—৮/১, পৃষ্ঠা ১৪, ১৫.
▫ কী অর্থে মীখায়েল “শেষকালে” “উঠিয়া দাঁড়াইবেন”? (দানিয়েল ১২:১, ৪)
রাজারূপে ১৯১৪ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে মীখায়েল যিহোবার লোকদের পক্ষে “দাঁড়াইয়া থাকেন”। কিন্তু খুব শীঘ্রই এক বিশেষ অর্থে মীখায়েল “উঠিয়া দাঁড়াইবেন”—যিহোবার প্রতিনিধিরূপে পৃথিবী থেকে সমস্ত দুষ্টতা দূর করতে এবং ঈশ্বরের লোকেদের উদ্ধারকারীরূপে।—৮/১, পৃষ্ঠা ১৮.
▫ প্রকৃত সুখ কিসের উপর নির্ভর করে?
যিহোবার সঙ্গে আমাদের মূল্যবান সম্পর্ক, তাঁর অনুমোদন এবং তাঁর আশীর্বাদের উপর প্রকৃত সুখ নির্ভর করে। (হিতোপদেশ ১০:২২) তাই, যিহোবার প্রতি বাধ্যতা এবং তাঁর ইচ্ছার প্রতি আনন্দপূর্ণ বশ্যতা স্বীকার ব্যতিরেকে প্রকৃত সুখ লাভ করা যায় না। (লূক ১১:২৮)—৮/১, পৃষ্ঠা ২৮, ৩১.
▫ মথি ১৩:৪৭-৫০ পদের যীশুর দৃষ্টান্ততে “টানাজাল” কিসের প্রতিনিধিত্ব করে?
“টানাজাল” প্রতিনিধিত্ব করে পার্থিব এক উপায়কে যা ঈশ্বরের মণ্ডলী বলে দাবী করে ও যা “মাছ” সংগ্রহ করে। এর মধ্যে খ্রীষ্টীয়জগত ও অভিষিক্ত খ্রীষ্টীয়দের মণ্ডলী উভয়ই যুক্ত আছে, পরবর্তীটি দূতেদের পরিচালনার অধীনে ‘ভাল মাছ’ সংগ্রহ করে যাচ্ছে, মথি ১৩:৪৯ পদ অনুসারে।—৯/১, পৃষ্ঠা ২১.
▫ ইস্রায়েলের বিচারকর্তাদের কর্মভার চালিয়ে যেতে কী কিছু নীতিগুলি তাদের প্রয়োগ করতে হত?
ধনী ও দরিদ্রের সমান বিচার, কঠোর পক্ষপাতশূন্যতা, ও কোন উৎকোচ না নেওয়া। (লেবীয় পুস্তক ১৯:১৫; দ্বিতীয় বিবরণ ১৬:১৯)—১০/১, পৃষ্ঠা ১৩.
▫ বিচারসংক্রান্ত শুনানির দ্বারা প্রাচীনেরা কী অভীষ্ট সাধন করতে চান?
একটি উদ্দেশ্য হল কেসের প্রকৃত তথ্যগুলি জানা, ও তা প্রেমের সাথে করা। একবার যখন ঘটনাগুলি জানা হয়ে যাবে তখন প্রাচীনদের যা কিছু প্রয়োজনীয় তা করা উচিৎ মণ্ডলীকে রক্ষা করতে ও মণ্ডলীর মধ্যে যিহোবার উচ্চ মান ও ঈশ্বরের আত্মার অবাধ প্রবাহ বজায় রাখতে। আরও শুনানি হল, যদি কোনভাবে সম্ভব হয়, বিপদগ্রস্ত পাপীকে রক্ষা করার জন্য। (তুলনা করুন লূক ১৫:৮-১০.)—১০/১, পৃষ্ঠা ১৮, ১৯.
▫ কেন অবৈধ যৌন সম্পর্কীয় স্বপ্নবিলাস এত ক্ষতিকারক?
মথি ৫:২৭, ২৮ পদে যীশুর কথা অনুযায়ী যারা নিয়মিত এই অবৈধ স্বপ্ন বিলাসে রত থাকে, তারা হৃদয়ে ব্যভিচার করার দোষে দোষী। এটি প্রকৃতই বিপদজ্জনক কারণ এই প্রকৃতির স্বপ্নবিলাস অনৈতিকতাতে পরিচালিত করতে পারে।—১০/১, পৃষ্ঠা ২৭, ২৮. (w92 8⁄15)