পাঠকদের থেকে প্রশ্নসকল
ইব্রীয় ১১:২৬ পদে, মোশিকে কি “খ্রীষ্ট” বলা হয়েছে, অথবা তিনি যীশু খ্রীষ্টের মত ছিলেন?
মোশির বিশ্বাস সম্বন্ধে আলোচনা করতে গিয়ে, প্রেরিত পৌল লিখেছিলেন যে মোশি “মিসরের সমস্ত ধন অপেক্ষা খ্রীষ্টের দুর্নাম মহাধন জ্ঞান করিলেন, কেননা, তিনি পুরস্কারদানের প্রতি দৃষ্টি রাখিতেন।” (ইব্রীয় ১১:২৬) মনে হয় যে কোন একটি অর্থে পৌল মোশিকে “খ্রীষ্ট,” অথবা অভিষিক্ত ব্যক্তি হিসাবে উল্লেখ করছিলেন।
অবশ্যই, বিভিন্ন উপায়ে মোশি আগত মশীহের একটি আদর্শ স্থাপন করেছিলেন। যদিও মোশি নিজে একজন ভাববাদী ছিলেন, তিনি ‘তাঁর সদৃশ’ একজন মহত্তর ভাববাদীর আগমনের বিষয়ে ভবিষ্যদ্বাণী করেছিলেন। বহু যিহূদীরা উপলব্ধি করেছিল যে যীশুই সেই “ভাববাদী” ছিলেন, যা তাঁর শিষ্যেরা স্বীকার করেন। (দ্বিতীয় বিবরণ ১৮:১৫-১৯; যোহন ১:২১; ৫:৪৬; ৬:১৪; ৭:৪০; প্রেরিত ৩:২২, ২৩; ৭:৩৭) মোশি নিয়ম চুক্তির মধ্যস্থও ছিলেন, কিন্তু যীশু “এক শ্রেষ্ঠ নিয়মের,” গৌরবময় নূতন চুক্তির মধ্যস্থ হিসাবে “উৎকৃষ্টতর সেবকত্ব পাইয়াছেন।” (ইব্রীয় ৮:৬; ৯:১৫; ১২:২৪; গালাতীয় ৩:১৯; ১ তীমথিয় ২:৫) তাই কয়েকটি দিক দিয়ে মোশিকে আগত মশীহের এক প্রতীক বলা যেতে পারে।
অবশ্যই, ইব্রীয় ১১:২৬ পদের প্রাথমিক অর্থ তাই নয়। কোন ইঙ্গিত নেই যে মোশি মশীহের সম্বন্ধে বিস্তারিতভাবে অবগত ছিলেন, অথবা মিশরে তাঁকে যা কিছু করতে হয়েছিল তা সজ্ঞানে মশীহের জন্য অথবা তাঁর প্রতিনিধি হয়ে তিনি করেছিলেন।
কেউ কেউ উল্লেখ করেছেন যে ইব্রীয় ১১:২৬ পদে পৌলের কথাগুলির সঙ্গে তার উক্তি খ্রীষ্টীয়দের যে “খ্রীষ্টের দুঃখভোগ” করতে হত, তার মিল আছে। (২ করিন্থীয় ১:৫) অভিষিক্ত খ্রীষ্টীয়েরা জানতেন যে যীশু খ্রীষ্টকে দুঃখভোগ করতে হয়েছিল আর যদি তারা ‘তাঁহার সহিত দুঃখভোগ করে, তাহলে তাঁহার সহিত স্বর্গে প্রতাপান্বিতও হবেন।’ কিন্তু মোশি জানতেন না আগত মশীহকে কী দুঃখভোগ করতে হবে, এবং মোশির স্বর্গীয় আশাও ছিল না।—রোমীয় ৮:১৭; কলসীয় ১:২৪.
মোশি কিভাবে “খ্রীষ্টের দুর্নাম মহাধন জ্ঞান” করেছিলেন, তার একটি সহজ ব্যাখ্যা আছে।
ইব্রীয় ১১:২৬ পদে যখন পৌল “খ্রীষ্ট” লিখেছিলেন, তিনি গ্রীক শব্দ খ্রী·স্টো ব্যবহার করেছিলেন, যার ইব্রীয় সমার্থ মা·শি-য়াখ্, অথবা মশীহ। “মশীহ” এবং “খ্রীষ্ট” উভয়েরই অর্থ “অভিষিক্ত ব্যক্তি।” সুতরাং পৌল মোশির ‘অভিষিক্ত ব্যক্তির দুর্নাম মহাধন জ্ঞান’ করার কথা লিখছিলেন। মোশিকে কি “অভিষিক্ত ব্যক্তি” বলা যায়?
হ্যাঁ। বাইবেলের সময়ে একজন ব্যক্তির মাথায় তেল ঢেলে তাকে কোন বিশেষ কাজের ভার দেওয়া যেত। “শমূয়েল তৈলের শিশি লইয়া তাঁহার [শৌলের] মস্তকে ঢালিলেন।” “শমূয়েল তৈলশৃঙ্গ লইয়া তাঁহার ভ্রাতৃগণের মধ্যে [দায়ূদকে] অভিষেক করিলেন। আর সেই দিন হইতে সদাপ্রভুর আত্মা দায়ূদের উপরে আসিলেন।” (১ শমূয়েল ১০:১; ১৬:১৩; তুলনা করুন যাত্রাপুস্তক ৩০:২৫, ৩০; লেবীয়পুস্তক ৮:১২; ২ শমূয়েল ২২:৫১; গীতসংহিতা ১৩৩:২) তবুও, কয়েকজন, যেমন ভাববাদী ইলীশায় এবং অরামের রাজা হসায়েলকে “অভিষিক্ত” বলা হয়েছে যদিও তাদের মাথায় যে আক্ষরিকভাবে তেল ঢালা হয়েছিল তার কোন প্রমাণ নেই। (১ রাজাবলি ১৯:১৫, ১৬; গীতসংহিতা ১০৫:১৪, ১৫; যিশাইয় ৪৫:১) তাই যদি একজনকে বেছে নেওয়া হয় অথবা তাকে বিশেষ দায়িত্ব দেওয়া হয় তাহলে সে “অভিষিক্ত” হতে পারে।
এই অর্থে মোশি নিজে ঈশ্বরের অভিষিক্ত ব্যক্তি ছিলেন, এবং কোন কোন বাইবেলে ইব্রীয় ১১:২৬ পদে “ঈশ্বরের অভিষিক্ত” অথবা “সেই অভিষিক্ত ব্যক্তি” লেখা হয়েছে। মোশি যিহোবার প্রতিনিধি এবং ইস্রায়েলকে মিশর হতে বার করে আনার পরিচালকরূপে নিযুক্ত হয়েছিলেন। (যাত্রাপুস্তক ৩:২-১২, ১৫-১৭) যদিও মোশি মিশরের ঐশ্বর্য এবং গৌরবের মধ্যে বড় হয়ে উঠেছিলেন, তিনি তার দায়িত্বকে, অধিক গুরুত্ব দিয়েছিলেন, যা তিনি গ্রহণ এবং পালন করেছিলেন। সেইজন্য পৌল লিখতে পেরেছিলেন যে মোশি “মিসরের সমস্ত ধন অপেক্ষা খ্রীষ্টের দুর্নাম মহাধন জ্ঞান করিলেন।” (w92 11/15)