ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • w৯২ ১১/১ পৃষ্ঠা ৪-৭
  • জীবনের অমূল্য দানকে উপলব্ধি করা

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • জীবনের অমূল্য দানকে উপলব্ধি করা
  • ১৯৯২ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • উপশিরোনাম
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • পরিবর্তন সম্ভব!
  • অনন্তজীবন দানের জন্য ঈশ্বরের প্রস্তাব
  • উপহার হিসেবে পাওয়া জীবনের প্রতি সম্মান দেখান
    চিরকাল জীবন উপভোগ করুন!—ঈশ্বরের কাছ থেকে শিখুন
  • জীবন ঈশ্বরের কাছ থেকে পাওয়া এক উপহার, এটার প্রতি সম্মান দেখান!
    প্রহরীদুর্গ যিহোবার রাজ্য সম্বন্ধে ঘোষণা করে (অধ্যয়ন)—২০২৩
  • আপনি কি চিরকাল বেঁচে থাকতে চান?
    ২০০৪ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • যিহোবার আশীর্বাদ আমাদেরকে ধনবান করে
    ২০০১ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
আরও দেখুন
১৯৯২ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
w৯২ ১১/১ পৃষ্ঠা ৪-৭

জীবনের অমূল্য দানকে উপলব্ধি করা

জীবন—কি অমূল্য সম্পদ! এটি বিনা আমরা কিছুই করতে পারি না। একবার হারিয়ে গেলে, কোন মনুষ্য উপায়েই তা পুনঃস্থাপন করা যায় না। যদি আমাদের জীবন বিপদাপন্ন হয়, আমরা যত দূর সম্ভব সমস্ত কিছু করবার চেষ্টা করি তা রক্ষা করতে। কেন, চরম দুর্দশায় পড়লে, এমনকি অনেকে অতিমানবিক সাহায্যও প্রার্থনা করে!

সমুদ্রে তুমুল ঝড়েতে একটি জাহাজ কবলিত হওয়ার, বাইবেলের এক বিবরণ আমাদের স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে। প্রায় জাহাজডুবি হওয়ার মুখে, “নাবিকেরা ভীত হইল, প্রত্যেকজন আপন আপন দেবতার কাছে কাঁদিতে লাগিল।” পরে, তারা সকলে সত্য ঈশ্বরের উদ্দেশ্যে বলে উঠেছিল: “বিনতি করি, হে যিহোবা, বিনতি করি, আমাদের প্রাণের বিনাশ না হউক।” বাইবেলের বিবরণটি আরও বলে: “আর ভার লাঘবের নিমিত্ত জাহাজের মাল সমুদ্রে ফেলিয়া দিল।”—যোনা ১:৪-৬, ১৪, NW; তুলনা করুন প্রেরিত ২৭:১৮, ১৯.

সেই নাবিকেরা তাদের জীবন রক্ষার প্রচেষ্টায় প্রিয় বস্তুসকলও ত্যাগ করতে রাজি ছিল। আমরা বস্তু বদল করতে পারি—কিন্তু জীবন নয়। এবং যেহেতু সহজাত-প্রবৃত্তির জন্য আমরা জীবনকে ভালবাসি, তাই বিপদ দেখলে পশ্চাদপসরণ করি। আমাদের দেহের জন্য আমরা খাদ্য, বস্ত্র ও পুষ্টিসাধনের ব্যবস্থা করি। অসুস্থ হলে আমরা চিকিৎসা করাতে চাই।

যাইহোক, স্বীয়-প্রতিরক্ষার এই সহজাত-প্রবৃত্তিকে অনুসরণ করা ছাড়া, জীবনদাতা আমাদের কাছ থেকে আরও বেশী কিছু আশা করেন। তাছাড়া জীবন হল এক অমূল্য দান, এবং তা আসে সমগ্র বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ মহিমময় ব্যক্তির কাছ থেকে। দাতা ও দানের প্রতি আন্তরিক উপলব্ধির জন্য, আমরা কী জীবনকে ভালবাসব না? আর তা কী অপরের জীবনকেও মূল্যবান জ্ঞান করা অন্তর্ভুক্ত করবে না?

তাই, এটি আমাদের বিস্মিত করে না যে ইস্রায়েল জাতিকে যিহোবা ঈশ্বর যে নিয়ম দিয়েছিলেন তার মধ্যে সংযুক্ত ছিল অপরের জীবন ও স্বাস্থ্য রক্ষা করার আজ্ঞা। (যাত্রাপুস্তক ২১:২৯; দ্বিতীয় বিবরণ ২২:৮) অনুরূপে, বর্তমানেও খ্রীষ্টীয়দের দৈহিক নিরাপত্তা সম্বন্ধে সচেতন থাকা দরকার। উদাহরণস্বরূপ, যদি আপনার ঘরে ছোট বাচ্চারা থাকে, তাহলে কি আপনি পুঁতি, পিন অথবা ধারাল বস্তুজাতীয় সামগ্রী অসতর্কভাবে তাদের হাতের কাছে রাখেন যা বাচ্চারা অজান্তে নিয়ে খেলতে বা গিলে ফেলতে পারে ও ফলে যা তাদের ভীষণ ক্ষতি করতে পারে? বিপজ্জনক রাসায়নিক দ্রব্য ও ওষুধপত্র কি বাচ্চাদের নাগালের বাইরে রাখা হয়েছে? যদি মেঝেতে জল পড়ে যায়, তাহলে কি আপনি তাড়াতাড়ি তা মুছে দেন যাতে দুর্ঘটনা না ঘটে? খারাপ ইলেকট্রিক যন্ত্রপাতিগুলি তাড়াতাড়ি সারাবার ব্যবস্থা কি করেন? আপনার গাড়ীকে কি নিয়মিত রক্ষণাবেক্ষণ করা হয়? আপনি কি একজন সতর্ক চালক? আপনি যদি প্রকৃতই জীবনের মূল্যকে উপলব্ধি করেন, তাহলে এইগুলিতে ও অনুরূপ ক্ষেত্রে যুক্তিযুক্ত সতর্কতা গ্রহণ করতে পরিচালিত হবেন।

দুঃখের সাথে বলতে হচ্ছে যে, বর্তমানে অনেকে এমনকি তাদের জীবনও হাল্কাভাবে নেয়। যেমন, কে না জানে যে সিগারেট খাওয়া অস্বাস্থ্যকর? তবুও, লক্ষ লক্ষ ব্যক্তি সেই অভ্যাসের বশীভূত, আর প্রতিবার তারা এই বিষাক্ত ধোঁয়া গ্রহণ করার সাথে তাদের স্বাস্থ্যের অবনতি হয়। অন্যেরা নেশাকর ওষুধ, আরও অনেকে অ্যালকোহল গ্রহণ করে, এই সকলই তাদের অনিষ্ট সাধনের জন্য। এইডস্‌ হল জীবনান্তকারী রোগ যার কোন প্রতিকার নেই। কিন্তু অনেকেই এই রোগে আক্রান্ত হওয়া এড়াতে পারত, যদি তারা যৌন অনৈতিকতা, বিশেষ ধরনের নেশাকর ওষুধের ব্যবহার ও রক্তগ্রহণ পরিহার করত। জীবনের প্রতি উপলব্ধির কী দুঃখজনক অভাব!—রোমীয় ১:২৬, ২৭; ২ করিন্থীয় ৭:১.

পরিবর্তন সম্ভব!

যারা তাদের মহান স্রষ্টা, যিহোবাকে উপলব্ধি করে, তাদের জীবনকে মূল্যবানরূপে দেখার দৃঢ় কারণ আছে। জীবন হল তাঁর পবিত্র দান। তাই তারা জীবনকে ঐশিক দানরূপে ব্যবহার করার জন্য যথাসম্ভব প্রয়োজনীয় পরিবর্তন করতে ইচ্ছুক। ঘানার এক শিক্ষক ককু, তার অভিজ্ঞতাটি বিবেচনা করুন। সে প্রচণ্ড মদ্যপায়ী ছিল, তার জীবনকে নষ্ট করছিল।

ককু স্মরণ করে: “আমাকে সম্মান করতে আমি আমার স্ত্রীকে জোর করার চেষ্টা করি, যা অনেকসময় তর্ক ও ঝগড়ায় পরিণত হয়, বিশেষ করে যখন আমি মাতাল হই। মাত্রাধিক মদ খাওয়ার দরুণ, অনেক সময় আমি অর্থশূন্য হয়ে পড়ি, এবং প্রায়ই পরিবারের ভরণপোষণের খরচ দিতে অক্ষম হই। তাই খুব স্বাভাবিক যে, সেটি আমার স্ত্রীকে ভীষণ ক্রুদ্ধ করে। যখনই আমার পুঁজি শেষ হয়ে যায় (ও যা প্রায়ই হয়ে থাকে), তখন আমি যা কিছু সম্ভব করতে চেষ্টা করি আমার মদের অভ্যাসকে বজায় রাখতে। একবার আমি এতদূর পর্য্যন্ত যাই যে, আমার ছাত্রদের সরকারি পরীক্ষায় রেজিস্ট্রিভুক্ত করতে যে টাকাটা আমি জমা নিয়েছিলাম, তা ব্যক্তিগতভাবে ব্যবহার করি। আমি মদোন্মত্ত হই এবং আমার মদ খাওয়ার সাথীদেরও মদ কিনে দিই। আমার কৃত কাজের জবাব দেওয়ার সময় খুব কাছে এসে যায়। যদি আমার প্রধান শিক্ষক সময় মতো হস্তক্ষেপ না করতেন, তাহলে আমি হয়তো আমার চাকরীও হারাতাম।

“আমার জীবন বিশৃঙ্খল হয়ে গিয়েছিল। আমি লজ্জিত বোধ করছিলাম, তবে তাড়াতাড়ি তা কাটিয়ে উঠেছিলাম। তারপর আমার মনের মধ্যে আত্মহত্যার চিন্তা জাগতে শুরু করে কারণ আমি মনে করছিলাম যে জীবনে আমি ব্যর্থ হয়ে পড়েছি। তবুও, আমি মদ্যাসক্তি ত্যাগ করতে পারিনি। কিন্তু একদিন যখন মদের দোকানে মাতাল হয়ে ঝগড়ায় মারামারিতে জড়িয়ে পড়ি ও আমাকে ছুরি মারা হয়, তখন আমি কঠোর সত্যটি বুঝতে পারি যে আমার মদের প্রতি আসক্তি হয়তো একদিন আমার জীবন হানি করবে।

“সেই সময়ে, যিহোবার সাক্ষীরা বাইবেলের প্রতি আগ্রহ জাগাবার প্রচেষ্টায় প্রায়ই আমাদের ঘরে আসতেন। আমি ও আমার স্ত্রী সবসময় তাদের কৌশলে এড়িয়ে যেতাম, এই ভেবে যে তারা হল বিরক্তিকর লোক। কিন্তু একবার, আমি সহানুভূতি দেখিয়ে তাদের কাছ থেকে শুনতে মনস্থ করি। বাইবেলের অধ্যয়ন শীঘ্রই ঈশ্বরের নতুন পরিস্থিতিতে অনন্তকাল জীবিত থাকার অপূর্ব উদ্দেশ্যের প্রতি আমার চোখ খুলে দেয়। যতই আমি যিহোবার সাক্ষীদের সাহায্যে বাইবেল অধ্যয়ন করতে থাকি ততই আমি জীবনদাতারূপে যিহোবাকে ও তাঁর দান জীবনকে গভীরভাবে উপলব্ধি করতে থাকি এবং আরও বেশী প্রভাবিত হই বাইবেলের ব্যবহারিক পরামর্শ দেখে। এটি আরও আমাকে উৎসাহ দেয় আমার জীবনকে পরিষ্কার করতে। কিন্তু তা করা খুব সহজ ছিল না কারণ আমাকে মদ ও তার সাথে সাথে আমার পুরনো সাথীদেরও ক্রমাগত প্রতিরোধ করতে হতো। প্রার্থনা শ্রবণকারী যিহোবা, আমার হৃদয়ের দৃঢ়তা দেখেন ও আমার প্রতি কর্ণপাত করেন।a

“আমার স্ত্রী, যদিও একজন যিহোবার সাক্ষী নয়, এখন আমাকে ও আমার ধর্মকে প্রভূত শ্রদ্ধার সাথে দেখে কারণ সে আমার জীবনে ও আমাদের দাম্পত্য জীবনে বিরাট পরিবর্তন লক্ষ্য করে। স্ত্রী ও আমার ঝগড়ার মাঝখানে প্রতিবাসীদের আর আসতে হয় না। এখন আমি যে মনের শান্তি উপভোগ করি তা আমি ভালবাসি। সত্যই, যিহোবা ঈশ্বরকে জীবনদাতারূপে উপলব্ধি করা, জীবনের মূল্যের প্রতি তাঁর দৃষ্টিকোণকে গ্রহণ করা এবং কী করে জীবনযাপন করতে হয় সেই সম্বন্ধে তাঁর নির্দেশের প্রতি বাধ্য হওয়াই হলো জীবনযাপনের একমাত্র যোগ্য উপায়।”

অনন্তজীবন দানের জন্য ঈশ্বরের প্রস্তাব

ককু, আর তার মতো হাজার হাজার ব্যক্তিরা যিহোবার সাক্ষীদের মাধ্যমে সাহায্যপ্রাপ্ত হয়েছে ‘নূতন মনুষ্যকে পরিধান করিতে, যাহা সত্যের ধার্ম্মিকতায় ও সাধুতায় ঈশ্বরের সাদৃশ্যে সৃষ্ট হইয়াছে।’ (ইফিষীয় ৪:২৪) তারা শুধুমাত্র বর্তমান জীবনকে উপলব্ধি করতে শেখেনি কিন্তু পার্থিব পরমদেশে অনন্তজীবনের আশা উপলব্ধি করতে শিখেছে। বাইবেল প্রতিজ্ঞা করে যে, ঈশ্বরের নির্মিত সেই পরমদেশে, পৃথিবীর কোন অধিবাসীই আবার ক্ষুধার কষ্টভোগ করবে না, কারণ “বাহিনীগণের সদাপ্রভু সর্ব্বজাতির নিমিত্ত . . . মেদোযুক্ত উত্তম খাদ্য দ্রব্যের এক ভোজ প্রস্তুত করিবেন।”—যিশাইয় ২৫:৬.

জীবন যদিও বা এক অপূর্ব দান, বর্তমানে তা অস্থায়ী। প্রত্যেককে মৃত্যুর সম্মুখীন হতে হয় এবং মৃত্যু কতই না মর্মান্তিক আঘাত! আপনার প্রিয়জনকে জীবিতদের মধ্য থেকে সমাধির নিস্তব্ধতায় বিলীন হয়ে যেতে দেখা খুবই মর্মান্তিক তা বলা অতিরঞ্জিত করা হবে না। কিন্তু যীশু শাসিত, ঈশ্বরের রাজ্যের অধীনে, যিহোবার প্রতিজ্ঞা পূর্ণ হবে: “মৃত্যু আর হইবে না; শোক বা আর্ত্তনাদ বা ব্যথাও আর হইবে না; কারণ প্রথম বিষয় সকল লুপ্ত হইল।”—প্রকাশিত বাক্য ২১:৪.

সেই সময় জীবনের দানকে অপূর্বরূপে বিস্তারিত করা হবে। এই পৃথিবীর সর্বশেষ সঙ্কটে রক্ষাপ্রাপ্তরা পূর্ণ জীবনে প্রবেশ করার সুযোগ পাবে। আর তখনই পুনরুত্থানের মাধ্যমে, যা হল আবার জীবিত করে তোলা, যিহোবা ঈশ্বর তাঁর অমূল্য দান প্রত্যর্পণ করবেন মৃত্যুতে নিদ্রাগত ব্যক্তিদের জন্য। (যোহন ৫:২৪, ২৮, ২৯) এর অর্থ হল, মৃত প্রিয়জনেরা ও প্রাচীনকালের ঈশ্বরভীরু ব্যক্তিরা আবার ফিরে আসবে!

এইগুলি সত্য হওয়া কি একেবারেই অসম্ভব? না, কারণ “ঈশ্বরের কোন বাক্য শক্তিহীন হইবে না।”—লূক ১:৩৭; তুলনা করুন ইয়োব ৪২:২.

আরও, যিহোবা ঈশ্বর নিজেই মানবজাতিকে নিশ্চয়তা দেন যে এই সমস্তই ঘটবে। কিভাবে? তাঁর হৃদয়ের অতি প্রিয়জন, তাঁর প্রিয় পুত্রকে, যীশু খ্রীষ্টকে, আমাদের পাপ ও মৃত্যুর মুক্তির মূল্য হিসাবে বলিরূপে প্রদান করে। রোমীয় ৮:৩২ আমাদের আশ্বাস দেয়: “যিনি [যিহোবা ঈশ্বর] নিজ পুত্রের প্রতি মমতা করিলেন না, কিন্তু আমাদের সকলের নিমিত্ত তাঁহাকে সমর্পণ করিলেন, তিনি কি তাঁহার সহিত সমস্তই আমাদিগকে অনুগ্রহ-পূর্ব্বক দান করিবেন না?” বাইবেল আমাদের বলে এর সাথে জড়িত রয়েছে নৈতিক কলুষতা থেকে মানবজাতিকে মুক্ত করা এবং সর্ব রকমের অন্যায়, অপরাধ ও দৌরাত্ম্যকে দূর করা। (যিশাইয় ১১:৯) আর কখনই জীবনকে তুচ্ছরূপে দেখা হবে না।

এমনকি বর্তমানে, অসিদ্ধ পরিস্থিতিতেও জীবন খুব উপভোগ্য হতে পারে। লোভনীয় খাদ্যের সুগন্ধ, গরম দিনে শীতল বাতাসের স্পর্শ, বিশাল পর্বতের দৃশ্য, চমৎকার সূর্যাস্ত, শান্ত প্রবাহিত জলস্রোত, অপূর্ব রঙিন ফুলগুলি, সঙ্গীতের মধুর ধ্বনি অথবা পাখির গান কার না ভাল লাগে? একটু থেমে, চিন্তা করুন যে, এইগুলি অনন্তকালব্যাপী উপভোগ করলে কেমন হয়?

তাই, ক্ষণিকের যে কোন আনন্দের জন্য, যা অর্থহীন, ভোগ বিলাসের জীবনযাপন হয়ত দিতে পারে, তার জন্য কী আমাদের অনন্তকাল বেঁচে থাকার এই মূল্যবান সুযোগকে হারানোর কোন অর্থ আছে? (তুলনা করুন ইব্রীয় ১১:২৫.) তাই বিজ্ঞতার সাথে বাইবেল আমাদের উৎসাহিত করে ‘যেন আর মনুষ্যদের অভিলাষে নয়, কিন্তু ঈশ্বরের ইচ্ছায় মাংসবাসের অবশিষ্টকাল যাপন করি।’ (১ পিতর ৪:২) ঈশ্বরের বাক্য বাইবেল অধ্যয়ন করে ও যা শিখবেন, তা কাজে লাগিয়ে, সেটি করতে আমরা আপনাকে আন্তরিকভাবে উৎসাহ দিই ও সনির্বন্ধ অনুরোধ করি। (যোহন ১৩:১৭) এইভাবে মঙ্গল ও করুণার প্রাচুর্যে পূর্ণ ঈশ্বর, যিহোবার সাথে আপনি উত্তম সম্বন্ধে আসবেন, যিনি আপনাকে অনন্তজীবনের পুরস্কার দিতে পারেন!

[পাদটীকাগুলো]

a মদ্যাসক্তি কাটিয়ে ওঠা এক ভয়ঙ্কর কঠিন কাজ, এতে অনেক সময় পেশাদারী সাহায্যের প্রয়োজন হয়। এই বিষয়ে সাহায্যকারী তথ্যাদির জন্য আমাদের সহযোগী পত্রিকা আওয়েক! মে ২২, ১৯৯২, (ইংরাজী) দেখুন।

[Pictures on page 5]

আপনার জীবনধারা কী জীবনের প্রতি উপলব্ধি আছে বলে প্রতিফলিত করে?

[Pictures on page 7]

জীবনের আনন্দকে অনন্তকাল উপভোগ করতে ঈশ্বরের নতুন জগৎ আমাদের সুযোগ দেবে!

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার