ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • w৯২ ৬/১ পৃষ্ঠা ২৫-২৮
  • খ্রীষ্টীয় তরুণ-তরুণীরা বিশ্বাসে দৃঢ় থাকুন

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • খ্রীষ্টীয় তরুণ-তরুণীরা বিশ্বাসে দৃঢ় থাকুন
  • ১৯৯২ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • উপশিরোনাম
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • কেন দৃঢ় বিশ্বাস প্রয়োজন
  • ‘উত্তর দিতে প্রস্তুত থাক’
  • “সকলকে উত্তর দিতে প্রস্তুত থাক”
  • সাহায্য প্রাপ্তিসাধ্য
  • বিশ্বস্ততা আশীর্বাদ নিয়ে আসে
  • কিশোর-কিশোরীরা—যিহোবা তোমাদের কাজ ভুলে যাবেন না!
    ২০০৩ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • অল্পবয়সিরা—যিহোবাকে সেবা করার বিষয়ে তোমাদের আকাঙ্ক্ষাকে শক্তিশালী করো
    ২০১০ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
১৯৯২ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
w৯২ ৬/১ পৃষ্ঠা ২৫-২৮

খ্রীষ্টীয় তরুণ-তরুণীরা বিশ্বাসে দৃঢ় থাকুন

“সকলকে উপস্থিত থাকতে হবে।” ঘোষনাটি এইরকম ছিল। একটি জাপানী স্কুলের সভাঙ্গনে একটি সাধারণ সম্মেলনে সমস্ত ছাত্রদের উপস্থিত থাকতেই হবে। একজন অল্পবয়স্ক খ্রীষ্টীয় ছাত্র স্কুলের গানের কিছু কথার সাথে সম্মত হয় না। “ঠিক আছে,” সে মনে করে, “আমি জানি যে স্কুলের গান বাজানো হবে। কিন্তু আমার কোন অসুবিধা হবে না। আমি যে রকম পিছনে বসে থাকি সেইরকম থাকব।”

যাইহোক, যখন সেই অল্পবয়স্ক যিহোবার সাক্ষী সভাঙ্গনে প্রবেশ করে, সে দেখে যে শিক্ষকবৃন্দের সমস্ত সদস্য পিছনের সারিতে বসে আছে। সুতরাং, তাকে তাদের সামনে বসতে হয়। যখন অন্য ছাত্ররা স্কুলের গানের সময় উঠে দাঁড়ায়, সে শ্রদ্ধাপূর্বক বসে থাকে। কিন্তু শিক্ষকরা এতে রাগান্বিত হয়। তারা জোর করে তাকে দাঁড় করাবার চেষ্টা করে। তুমি কি নিজেকে ঐরকম একটি পরিস্থিতিতে চিন্তা করতে পার? তুমি কি করতে?

কেন দৃঢ় বিশ্বাস প্রয়োজন

যদি লোকেরা খ্রীষ্টীয় ব্যক্তিদের নিজেদের মত, তাদের বাইবেল দ্বারা শিক্ষিত সংবেদ অনুযায়ী চলতে দিত তাহলে ভাল হত। যাইহোক, প্রায়ই, খ্রীষ্টীয় ব্যক্তিদের চাপের সম্মুখীন হতে হয়। এর দ্বারা আমাদের আশ্চর্য্য হওয়া উচিৎ নয়, কারণ ঈশ্বরের নিজের পুত্র, যীশু খ্রীষ্ট, বলেন: “লোকে যখন আমাকে তাড়না করিয়াছে, তখন তোমাদিগকেও তাড়না করিবে।” (যোহন ১৫:২০) সরাসরি তাড়না ছাড়াও, যিহোবার সেবকরা আরও অনেক অন্য বিশ্বাসের পরীক্ষার সম্মুখীন হয়।

খ্রীষ্টীয় তরুণ-তরুণীদের দৃঢ় বিশ্বাস প্রয়োজন স্কুলে যে সমস্ত পরীক্ষায় তারা পড়ে তার সামনা করার জন্য। তারা হয়তো এমন সহপাঠীদের সঙ্গে পড়তে পারে যারা অনৈতিক কথাবার্তা ব্যবহার করে অথবা ঈশ্বর-নিন্দনীয় আচরণে জড়িত থাকতে পারে। অল্পবয়স্ক খ্রীষ্টীয়রা জাতীয়তাবাদের প্রতি গুরুত্ব দেওয়ার জন্য অথবা ক্লাব, স্কুলের রাজনীতিতে, এবং অন্যান্য কাজে যা আত্মিকভাবে ক্ষতিকারক হতে পারে তাতে অংশ নেওয়ার জন্য চাপের সম্মুখীন হতে পারে। শিক্ষকরা এবং সহপাঠীরা অল্পবয়স্ক খ্রীষ্টীয়দের চাপ দিতে পারে আপস করার জন্য। সুতরাং, ঐশ্বরিক তরুণ-তরুণীদের যিহোবার আত্মার ওপর নির্ভর করতেই হবে তাদের প্রত্যাশার স্বপক্ষে উত্তর দিতে।—মথি ১০:১৯, ২০; গালাতীয় ৫:২২, ২৩.

‘উত্তর দিতে প্রস্তুত থাক’

প্রেরিত পিতরের উপদেশ অল্পবয়স্ক এবং পূর্ণবয়স্ক খ্রীষ্টীয় ব্যক্তিদের প্রতি প্রযোজ্য। তিনি বলেন: “যে কেহ তোমাদের অন্তরস্থ প্রত্যাশার হেতু জিজ্ঞাসা করে, তাহাকে উত্তর দিতে সর্ব্বদা প্রস্তুত থাক, কিন্তু মৃদুতা ও গভীর শ্রদ্ধা সহকারে উত্তর দিও।” (১ পিতর ৩:১৫) এইরকম উত্তর দেওয়ার জন্য কিসের প্রয়োজন? প্রথমত, তোমাকে জানতে হবে শাস্ত্র কি শিক্ষা দেয়। স্কুলে জাতীয়তাবাদ, রাজনীতি, নেশাকর ওষুধের অপব্যবহার, অথবা অনৈতিকতার বিরুদ্ধে দাঁড়াতে হলে, তোমাকে প্রথমে খ্রীষ্টীয় দৃষ্টিভঙ্গির কারণ জানতে হবে এবং সর্বান্তকরণে তাতে বিশ্বাস করতে হবে।

উদাহরণস্বরূপ, প্রেরিত পৌল সহখ্রীষ্টীয়দের বলেন: “ভ্রান্ত হইও না, কুসংসর্গ শিষ্টাচার নষ্ট করে।” (১ করিন্থীয় ১৫:৩৩) তুমি কি এর সঙ্গে একমত? যেমন পৌল উল্লেখ করেন, সংসর্গের বিষয় ভ্রান্ত হওয়া সহজ। একজন ব্যক্তিকে হয়তো বন্ধুভাবাপন্ন এবং অমায়িক মনে হতে পারে। কিন্তু যদি সে যিহোবার সেবার জন্য তোমার মত মনোভাব না রাখে অথবা যদি বাইবেলের প্রতিজ্ঞাগুলিতে বিশ্বাস না করে, তাহলে সে কুসংসর্গ। কেন? কারণ তার জীবন ভিন্ন নীতির ওপর ভিত্তি করে, এবং একজন খ্রীষ্টীয় ব্যক্তির কাছে যে বিষয়গুলি অতি গুরুত্বপূর্ণ তার কাছে তার মূল্য খুব অল্পই হতে পারে।

এটি আশ্চর্য্যজনক নয়, কারণ যীশু তার অনুগামীদের সম্বন্ধে বলেছিলেন: “তাহারা জগতের নয়, যেমন আমিও জগতের নই।” (যোহন ১৭:১৬) কোন ব্যক্তির পক্ষে একজন সত্য খ্রীষ্টান এবং একই সঙ্গে এই জগতের অংশ হওয়া অসম্ভব, যে জগতের ঈশ্বর শয়তান। (২ করিন্থীয় ৪:৪) তুমি কি বুঝতে পারো জগৎ থেকে পৃথক থাকা কিভাবে একজন খ্রীষ্টীয় ব্যক্তিকে ভ্রষ্টাচার এবং বিবাদ থেকে দূরে রাখে, যার মধ্যে আজ বহু জন জড়িত আছে? যদি তাই হয়, তাহলে তুমি বুঝতে পারবে কেন তোমাকে পৃথক থাকতে হবে, যদিও তার অর্থ হয় যে কিছু স্কুলের কার্যকলাপে তুমি যোগ দিতে পারবে না।a

বিশ্বাসে দৃঢ় থাকা এবং রাজ্যের কাজকে জীবনে প্রথম স্থান দেওয়ার গুরুত্ব একটি অল্পবয়স্ক খ্রীষ্টীয় মেয়ের ঘটনা থেকে পরিলক্ষিত হয়। (মথি ৬:৩৩) গ্র্যাজুয়েশনের জন্য প্রস্তুতির তারিখ যখন ঘোষনা করা হয়, সে দেখে যিহোবার সাক্ষীদের যে সীমা সম্মেলনে সে যাবে স্থির করেছিল তা সেই একই দিনে পড়েছে। সে কেন প্রস্তুতিপর্বে অনুপস্থিত থাকবে তা শ্রদ্ধাপূর্বক জানিয়ে একটি চিঠি লিখে ক্লাসের আগে সে তার শিক্ষককে দেয়। ক্লাসের পরে, সেই শিক্ষক তাকে ডেকে কেন সে উপস্থিত থাকতে পারবে না তা আবার ব্যাখ্যা করতে বলেন। সেই মেয়েটি বলে: “তিনি দেখতে চান আমার কথাও এক ছিল কিনা। আমিও কি একইরকম মনোভাব রাখি, অথবা চিঠিতে শুধুমাত্র আমার মায়ের ভাষা লেখা ছিল? এই বিষয়ে আমার ব্যক্তিগত দৃঢ় বিশ্বাস দেখে তিনি আমার বিরোধিতা করেননি।”

“সকলকে উত্তর দিতে প্রস্তুত থাক”

খ্রীষ্টীয় তরুণ-তরুণীরা প্রায়ই উপলব্ধি করে যে কোন প্রশ্ন ওঠার আগেই তাদের চিন্তাধারা শিক্ষকবৃন্দ এবং ছাত্রদের পরিষ্কারভাবে জানালে যখন কোন সমস্যা উত্থাপিত হয় তখন চাপের সম্মুখীন হওয়া ততটা কঠিন হয় না। একজন অল্পবয়স্ক জাপানী খ্রীষ্টান জানায় যে যখন সে ১১ বছর বয়স্ক ছিল, তাদের স্কুলে সকলকে একটি বড়দিনের পার্টিতে উপস্থিত থাকতে বলা হয়। উচু ক্লাসের ছাত্ররা তাকে চাপ দেয় যোগ দেওয়ার জন্য, কিন্তু সে যায়নি, এবং তার শিক্ষক তার মনোভাব বুঝতে পারেন। কেন? কারণ সেই বছরের শুরুতে সে এবং তার বাবা-মা শিক্ষকের সাথে দেখা করে খ্রীষ্টীয় দৃষ্টিভঙ্গির বিভিন্ন দিকগুলি ব্যাখ্যা করেন।

ক্ষেত্রের পরিচর্য্যায় অংশ নেওয়ার সময় কিছু অল্পবয়স্ক খ্রীষ্টীয়রা তাদের সহপাঠী অথবা শিক্ষকদের সঙ্গে দেখা হয়ে যাওয়ার ভয় পায়। তোমারও কি সেই রকম মনে হয়? যদি হয়, তাহলে নিজে থেকে তোমার সহপাঠীদের জানাও না কেন যে তুমি ঘরে-ঘরে প্রচার কর এবং কেন তা কর? একজন ১৪ বছর বয়স্ক যিহোবার সাক্ষী বর্ণনা করে: “খ্রীষ্টান হিসাবে আমার কাজের কথা স্কুলে সকলে জানে। আসলে, তারা এত ভাল ভাবে জানে যে যদি আমি পরিচর্য্যার সময় কোন সহপাঠীর দেখা পাই তাহলে লজ্জিত হই না। সহপাঠীরা সাধারণত শোনে, আর অনেক ক্ষেত্রে তারা বাইবেল সম্বন্ধে সাহিত্যও নেয়।” একজন ১২ বছর বয়স্ক জানায় যে সে পরিচর্য্যার সময় সহপাঠীদের সাথে দেখা হওয়ার অপেক্ষা করে থাকে। এই চিন্তায় আতঙ্কিত হওয়ার বদলে, যখন দেখা হবে তখন যা বলবে তা সে নিয়মিত অভ্যাস করে। তাই, তার বিশ্বাসের জন্য প্রকৃত কারণ দেখাতে সে প্রস্তুত।

বহু স্কুলে, স্কুলের পরে আনুসঙ্গিক কিছু কাজ পছন্দের ব্যাপার হিসাবে রাখা হয়। কিন্তু বাস্তবে, শিক্ষকরা এবং ছাত্ররা সেই সমস্ত কাজে যোগ দিতে কোন ছাত্রকে জোর করতে পারে। ২০ বছর বয়স্ক একজন খ্রীষ্টীয় ছাত্রী এই চাপের মোকাবিলা করার একটি ভাল উপায় বার করে। সে বলে: “হাই স্কুলের সমস্ত সময় আমি সহায়ক অগ্রগামী হিসাবে কাজ করি। সকলে জানত আমি আমার ধর্মীয় কাজে ব্যস্ত থাকার জন্য অন্য ব্যাপারে অংশ নিতে পারব না।” এই সাক্ষীটির ছোট বোন একই পদ্ধতিতে চলে। কিছু খ্রীষ্টীয় তরুণ-তরুণী স্কুলের বছরগুলিতে সহায়ক অগ্রগামী থেকে স্কুল শেষ হওয়ার পরে সরাসরি নিয়মিত অগ্রগামী হিসাবে পূর্ণ সময় রাজ্যের প্রচারকের কাজে যোগ দেয়।

তোমার উত্তম আচরণ এবং সাহসিকতাপূর্ণ সাক্ষ্যদানের সুফলকে কখনও উপেক্ষা কর না। চুপ করে থাকার চেয়ে, শ্রদ্ধাপূর্ণভাবে কিন্তু সাহসের সাথে কথা বলে দেখাও না কেন যে তুমি বিশ্বাসে সুদৃঢ় রয়েছ? একটি ইস্রায়েলীয় মেয়ে তাই করেছিল, যাকে বন্দী করা হয় এবং সিরিয়াদেশের সেনাপতি নামানের গৃহে নিয়ে আসা হয়। (২ রাজাবলি ৫:২-৪) সেই অল্পবয়স্ক মেয়েটির চেষ্টায় যিহোবার নাম মহিমান্বিত হয়। তোমার ক্ষেত্রে এই একইরকম বিশ্বাস ঈশ্বরের প্রতি সম্মান নিয়ে আসতে পারে এবং অন্যদের তাঁর নামের প্রশংসাকারী করে তুলতে পারে।

বাস্তব ঘটনা এই যে আমরা আমাদের বিশ্বাসের আপস করেও খ্রীষ্টীয় ব্যক্তি হতে পারি না। যীশু বলেন: “অতএব যে কেহ মনুষ্যদের সাক্ষাতে আমাকে স্বীকার করে, আমিও আপন স্বর্গস্থ পিতার সাক্ষাতে তাহাকে স্বীকার করিব। কিন্তু যে কেহ মনুষ্যদের সাক্ষাতে আমাকে অস্বীকার করে, আমিও আপন স্বর্গস্থ পিতার সাক্ষাতে তাহাকে অস্বীকার করিব।” (মথি ১০:৩২, ৩৩) যীশুর অনুগামী হিসাবে বিশ্বাসে সুদৃঢ় থাকা একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব, তাই নয় কি?

সাহায্য প্রাপ্তিসাধ্য

একজন যিহোবার সাক্ষী হিসাবে দৃঢ় মনোভাব গ্রহণ করার জন্য, তোমার প্রগাড় বিশ্বাসের প্রয়োজন। সেই উদ্দেশ্যে, তোমাকে অধ্যবসায়সহকারে বাইবেল অধ্যয়ন করতে হবে, খ্রীষ্টীয় সভায় উপস্থিত থাকতে হবে, এবং ক্ষেত্রের পরিচর্য্যায় অংশ নিতে হবে? যদি তোমার এখনও মনে হয় যে কিছু বাদ পড়ে যাচ্ছে, তাহলে তুমি কি করতে পার? শিষ্য যাকোব বলেন: “যদি তোমাদের কাহারও জ্ঞানের অভাব হয়, তবে সে ঈশ্বরের কাছে যাচ্ঞা করুক; তিনি সকলকে অকাতরে দিয়া থাকেন, তিরস্কার করেন না; তাহাকে দত্ত হইবে।” (যাকোব ১:৫) তোমার সমস্যা সম্বন্ধে যিহোবার সাথে প্রার্থনায় কথা বল; তিনি তোমার বিশ্বাসের পরীক্ষা অথবা বিচারের সম্মুখীন হতে তোমাকে শক্তি দেবেন।

একজন অল্পবয়স্ক খ্রীষ্টীয় আর কি করতে পারে? হিতোপদেশের পুস্তক আমাদের বলে: “তোমার জন্মদাতা পিতার কথা শুন, তোমার মাতা বৃদ্ধা হইলে তাঁহাকে তুচ্ছ করিও না।” (হিতোপদেশ ২৩:২২) প্রেরিত পৌল এই উপদেশকে সমর্থন করেন কারণ তিনি বলেন: “সন্তানেরা, তোমরা সর্ব্ববিষয়ে পিতামাতার আজ্ঞাবহ হও, কেননা তাহাই প্রভুতে তুষ্টিজনক।” (কলসীয় ৩:২০) খ্রীষ্টীয় পিতামাতারা তোমাকে বিশ্বাসে সুদৃঢ় হতে সাহায্য করতে পারেন। তাদের উপদেশ গ্রহণ কর। তাদের সাহায্যে, শাস্ত্র এবং বাইবেল-ভিত্তিক সাহিত্য থেকে কোন চিন্তাধারা, উপদেশ, এবং অভিজ্ঞতা খুঁজে বের কর। তুমি এবং তোমার বাবা-মা এটি উপভোগ করবে, এবং ভীরুতা অথবা ভয় অতিক্রম করতে তা সাহায্য করবে।—২ তীমথিয় ১:৭.

খ্রীষ্টীয় মণ্ডলীর মাধ্যমে যিহোবা ঈশ্বর যে ব্যবস্থা করেছেন তার পূর্ণ সদ্ব্যবহার কর। সভাগুলির জন্য ভালভাবে প্রস্তুতি কর। কোন প্রাচীণ অথবা অন্যরা যারা তুমি এখন যা অনুভব করছ সেই একইরকম অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেছে তাদের সাথে কথা বল। শলোমন বলেন: “জ্ঞানবান শুনিবে ও পাণ্ডিত্যে বৃদ্ধি পাইবে, বুদ্ধিমান সুমন্ত্রণা লাভ করিবে।” (হিতোপদেশ ১:৫) তাই বয়ঃযেষ্ঠ্যদের কাছ থেকে শিক্ষা লাভ কর। যে খ্রীষ্টীয় তরুণ-তরুণীরা সাফল্যের সাথে তোমারই মত সমস্যার মোকাবিলা করেছে তাদের থেকেও তুমি শিক্ষা লাভ করতে পার।

বিশ্বস্ততা আশীর্বাদ নিয়ে আসে

বিশ্বাসে সুদৃঢ় থেকে, তুমি পৌলের উপদেশ পালন করবে যিনি বলেন “সুস্থির হও, নিশ্চল হও, প্রভুর কার্য্যে সর্ব্বদা উপচিয়া পড়।” (১ করিন্থীয় ১৫:৫৮) যে সমস্যাগুলির সম্মুখীন তুমি হও তা যিহোবা জানেন এবং বোঝেন। তিনি আরও অনেককে শক্তিদান করেছেন যারা একইরকম সমস্যার সামনা করেছে, এবং তিনি তোমাকেও শক্তি যোগাবেন। যদি তুমি ঈশ্বরের ওপর নির্ভর কর, তিনি তোমাকে ভার গ্রহণ করবেন, কারণ গীতরচক বলেন: “তুমি যিহোবাতে আপনার ভার অর্পণ কর; তিনিই তোমাকে ধরিয়া রাখিবেন, কখনও ধার্ম্মিককে বিচলিত হইতে দিবেন না।”—গীতসংহিতা ৫৫:২২.

পিতর লেখেন: “সৎসংবেদ রক্ষা কর, যেন যাহারা তোমাদের খ্রীষ্টগত সদাচরণের দুর্নাম করে, তাহারা তোমাদের পরীবাদ করণ বিষয়ে লজ্জা পায়।” (১ পিতর ৩:১৬) যদি তুমি ঈশ্বরের ধার্মিক নিয়ম এবং বিধানগুলি সম্বন্ধে আপস করতে অস্বীকার কর, তুমি সৎসংবেদ লাভ করবে যা ঈশ্বরের কাছ থেকে সত্যই আশীর্বাদস্বরূপ। তাছাড়াও, যে খ্রীষ্টীয় তরুণ-তরুণীদের বিশ্বাস দুর্বল তাদের জন্য তুমি একটি উত্তম উদাহরণ স্থাপন করবে। (১ তীমথিয় ৪:১৫, ১৬) তোমার আচরণ তাদের বিশ্বাসে সুদৃঢ় হতে উৎসাহ দিতে পারে এবং সুতরাং তারা পরীক্ষার সময় সহ্য করতে পারবে।

তুমি এমনকি তাদেরও সাহায্য করতে পারবে যারা প্রথমে তোমার খ্রীষ্টীয় মতবাদের বিরোধিতা করে। এই আশাপ্রদানকারী কথাগুলি মনে রেখ: “তুমি প্রাতঃকালে আপন বীজ বপন কর, এবং সায়ংকালেও হস্ত নিবৃত্ত করিও না। কেননা ইহা কিম্বা উহা, কোনটা সফল হইবে, কিম্বা উভয় সমভাবে উৎকৃষ্ট হইবে, তাহা তুমি জান না।” (উপদেশক ১১:৬) কে জানে তোমার বিশ্বস্ত কাজের দ্বারা উত্তম বীজ বপনের থেকে কোন উত্তম ফল উৎপন্ন হবে?

সবচেয়ে বড় আশীর্বাদ যা তুমি লাভ করবে তা হল যিহোবার দৃষ্টিভঙ্গিতে অনুমোদন। অবশেষে, বিশ্বাসে সুদৃঢ় থাকলে অনন্ত জীবনের দিকে নিয়ে যাবে। (যোহন ১৭:৩; তুলনা করুন যাকোব ১:১২) পরীক্ষায় আপস করার দ্বারা প্রাপ্ত কোন সাময়িক অব্যাহতি সেই উপহার হারানোর সঙ্গে তুলনীয় নয়।

এই প্রবন্ধের শুরুতে উল্লিখিত কিশোরটির কি হয়? সে তার পরীক্ষা সহ্য করে। স্কুলের সমাবেশ শেষ হয়ে যাওয়ার পরে সে কৌশল সহকারে তার শিক্ষকদের তার মনোভাব সম্বন্ধে বোঝাতে চেষ্টা করে। যদিও তার কথা কানেই নেওয়া হয় না, তবুও সে যে যিহোবার হৃদয় আনন্দিত করেছে এই জেনে সে সন্তুষ্ট হয়। (হিতোপদেশ ২৭:১১) স্কুল শেষ না হওয়া পর্যন্ত সে তার বিশ্বাস রক্ষা করে যায়। তারপরে সে একজন অগ্রগামী হয়। তোমার বিশ্বস্ত সহ্যশক্তিরও যেন একইরকম আনন্দপূর্ণ ফল হয়। তা হবে যদি তুমি প্রমাণ কর যে তুমি বিশ্বাসে সুদৃঢ় রয়েছ। (w91 7/15)

[পাদটীকাগুলো]

a এইগুলি এবং অন্যান্য বাইবেলের নীতির ওপর আলোচনার জন্য, Questions Young People Ask—Answers That Work বইটি দেখুন, যা ওয়াচটাওয়ার বাইবেল অ্যাণ্ড ট্র্যাক্ট সোসাইটি অফ নিউ ইয়র্ক, আই এন সি. দ্বারা প্রকাশিত।

[২৭ পৃষ্ঠার বাক্স]

সাহায্য প্রাপ্তিসাধ্য

▫ তোমার ঈশ্বর-ভয়শীল পিতামাতার প্রজ্ঞার প্রতি বাধ্য থাক।

▫ খ্রীষ্টীয় মণ্ডলীর আত্মিক ব্যবস্থাগুলির সদ্‌ব্যবহার কর।

▫ প্রাচীনের পদে নিযুক্ত এবং অন্যান্যরা যারা তোমার মত সমস্যার সম্মুখীন হয়েছেন তাদের সাথে কথা বল।

▫ অন্য অল্পবয়স্ক খ্রীষ্টীয়দের সাথে কথা বল যারা সাফল্যের সাথে একইরকম বাধার মোকাবিলা করেছে।

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার