ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • w৯২ ২/১ পৃষ্ঠা ২৭-২৯
  • যিহোবা আমাদের সনির্বদ্ধ সাহায্যের ডাকে সাড়া দেন

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • যিহোবা আমাদের সনির্বদ্ধ সাহায্যের ডাকে সাড়া দেন
  • ১৯৯২ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • উপশিরোনাম
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • অবিলম্বে পরিত্রাণের জন্য আবেদন
  • যারা বলে, “অহো!”
  • “ঈশ্বর মহিমান্বিত হউন!”
  • নিস্তারকর্তার প্রতি বিশ্বাস রাখুন
  • যিহোবা—বাইবেলের সময়ে “নিস্তারকর্ত্তা”
    ২০০৮ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • আপনার প্রার্থনা কি “সুগন্ধি ধূপরূপে . . . সাজান”?
    ১৯৯৯ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • যিহোবা, আশ্চর্য্য-কার্য্যকারী
    ১৯৯২ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • যিহোবা আপনার জন্য চিন্তা করেন
    ২০০২ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
আরও দেখুন
১৯৯২ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
w৯২ ২/১ পৃষ্ঠা ২৭-২৯

যিহোবা আমাদের সনির্বদ্ধ সাহায্যের ডাকে সাড়া দেন

অত্যন্ত জরুরীভাবে সাহায্যের প্রয়োজন ছিল। তা বোঝা যায় রাজার পানপাত্রবাহকের মুখে বিষণ্ণতার ছাপ থেকে। কি হয়েছে জিজ্ঞাসা করাতে, সেই পানপাত্রবাহক যিরূশালেম ও তার প্রাচীরের বিধ্বস্ত অবস্থার জন্য তার দুঃখ ব্যক্ত করে। তারপর তাকে জিজ্ঞাসা করা হয়: ‘তুমি কি ভিক্ষা চাও?’ “তাহাতে আমি স্বর্গের ঈশ্বরের কাছে প্রার্থনা করিলাম,” পানপাত্রবাহক নহিমিয় পরে লেখেন। সেটি ছিল যিহোবার সাহায্যের জন্য একটি দ্রুত, নীরব, জরুরী প্রার্থনা। আর তার ফল কি হয়? কেন, পারস্য রাজা অর্তক্ষস্ত তৎক্ষণাৎ নহিমিয়কে অনুমতি দেন যিরূশালেমের প্রাচীর পুনঃনির্মাণ করতে!—নহিমিয় ২:১-৬.

হ্যাঁ, ঈশ্বর যারা তাঁকে ভালবাসে তাদের সনির্বদ্ধ আবেদন শোনেন। (গীতসংহিতা ৬৫:২) তাই যদি কোন পরীক্ষা মনে হয় আপনার সহ্যের বাইরে, আপনি গীতরচক দায়ূদ, যখন ঐশ্বরিক সাহায্যের তার অবিলম্বে প্রয়োজন ছিল, গীত ৭০-এ যেরকম প্রার্থনা করেছিলেন সেই রকম করতে পারেন। এই গীতের ভূমিকা দেখায় যে এটির উদ্দেশ্য “স্মরণার্থক” হিসাবে ব্যবহারের জন্য। সামান্য কিছু পরিবর্তনসমেত গীত ৪০:১৩-১৭ এখানে উদ্ধৃত আছে। কিন্তু এই ৭০তম গীত কিভাবে যিহোবার ব্যক্তি হিসাবে আমাদের সাহায্য করতে পারে?

অবিলম্বে পরিত্রাণের জন্য আবেদন

দায়ূদ এই আবেদনের সাথে শুরু করেন: “হে ঈশ্বর, আমার উদ্ধারার্থে, হে যিহোবা, আমার সাহায্য করিতে ত্বরা কর।” (গীতসংহিতা ৭০:১, NW) যখন আমরা বিপদে পড়ি, ঈশ্বরের সাহায্যের জন্য প্রার্থনা করতে পারি। যিহোবা মন্দ বিষয়ে আমাদের পরীক্ষা করেন না, আর তিনি জানেন কিভাবে “ভক্তদিগকে পরীক্ষা হইতে উদ্ধার করিতে” হয়। (২ পিতর ২:৯; যাকোব ১:১৩) কিন্তু যদি তিনি কোন পরীক্ষা চলার অনুমতি দেন, হয়তো আমাদের কিছু শিক্ষা দেওয়ার জন্য? তখন আমরা প্রজ্ঞা চাইতে পারি সেই পরিস্থিতির সাথে মোকাবিলা করতে। যদি বিশ্বাসের সাথে আমরা চাই তিনি আমাদের প্রজ্ঞা দেন। (যাকোব ১:৫-৮) আমাদের পরীক্ষা সহ্য করার জন্য ঈশ্বর আমাদের শক্তিও দেন। উদাহরণস্বরূপ, তিনি ‘ব্যাধিশয্যাগত হইলে আমাদের ধরিয়া রাখিবেন।’—গীতসংহিতা ৪১:১-৩; ইব্রীয় ১০:৩৬.

আমাদের নিজেদের পাপপ্রবণতা, ক্রমাগত প্রলোভনের সম্মুখীন হওয়া এবং যিহোবার সঙ্গে আমাদের সম্পর্ক বিচ্ছেদ করানোর দিয়াবলের চেষ্টার কারণে আমরা প্রতিদিন ঈশ্বরের সাহায্যের জন্য প্রার্থনা করার জন্য অনুপ্রাণীত হব। (গীতসংহিতা ৫১:১-৫; রোমীয় ৫:১২; ১২:১২) যীশুর নমুনাস্বরূপ প্রার্থনার এই কথাগুলি উল্লেখযোগ্য: “আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু সেই পাপাত্মা হইতে রক্ষা কর।” (মথি ৬:১৩) হ্যাঁ, আমরা ঈশ্বরকে জানাতে পারি যখন তার অবাধ্য হওয়ার জন্য প্রলোভিত হই তখন তিনি যেন তা হতে না দেন ও যেন শয়তান, “সেই পাপাত্মা” আমাদের ওপর কর্তৃত্ব না পায়। কিন্তু আমাদের প্রার্থনার সাথে আমরা যেন অযথা প্রলোভনে বা শয়তানের ফাঁদে জড়িয়ে না পড়ি সেই বিষয়েও পদক্ষেপ নেওয়া উচিৎ।—২ করিন্থীয় ২:১১.

যারা বলে, “অহো!”

আমরা প্রবলভাবে পরীক্ষিত হতে পারি কারণ আমাদের বিশ্বাস প্রদর্শনের জন্য শত্রূরা আমাদের দুর্নাম করতে পারে। যদি তাই ঘটে, দায়ূদের কথা সম্বন্ধে চিন্তা করুন: “যাহারা আমার প্রাণের অন্বেষণ করে, তাহারা লজ্জিত ও হতাশ হউক; যাহারা আমার বিপদ প্রীত হয়, তাহারা ফিরিয়া যাউক, অপমানিত হউক। যাহারা বলে, ‘অহো, অহো,’ তাহারা আপনাদের লজ্জা প্রযুক্ত ফিরিয়া যাউক।” (গীতসংহিতা ৭০:২, ৩) দায়ূদের শত্রুরা চেয়েছিল তার মৃত্যু হোক; তারা তার ‘প্রাণের অন্বেষণ’ করছিল, অথবা জীবন নাশের অন্বেষণ করছিল। কিন্তু, প্রতিশোধ নেওয়ার চেষ্টা না করে তিনি বিশ্বাস প্রদর্শন করেন যে ঈশ্বর তাদের লজ্জিত করবেন। দায়ূদ প্রার্থনা করেন তার শত্রুরা যেন “লজ্জিত ও হতাশ” হয়—তাদের দুষ্ট চক্রান্ত কাজে পরিণত করার চেষ্টায় যেন বিব্রত, হতবুদ্ধি, নিরাশ ও ব্যর্থ হয়। হ্যাঁ, যারা তার ক্ষতি চায় ও তার বিপদে উল্লসিত বোধ করে তারা যেন হতভম্ব হয় ও অসম্মানিত হয়।

যদি আমরা অপকারেচ্ছামূলক আনন্দ পাই যখন একজন শত্রুর কোন ক্ষতি হয়, আমাদের পাপের জন্য যিহোবার কাছে কৈফিয়ৎ দিতে হবে। (হিতোপদেশ ১৭:৫; ২৪:১৭, ১৮) যদিও, যখন শত্রুরা যিহোবা ও তাঁর লোকেদের প্রতি গ্লানী নিয়ে আসে, তাঁর পবিত্র নামের জন্য আমরা প্রার্থনা করতে পারি, যিহোবা সেই শত্রুদের ‘ফিরিয়ে দিক ও অপমানিত’ করুক তাদের সামনে যাদের বাহবা তারা পেতে চায়। (গীতসংহিতা ১০৬:৮) প্রতিশোধ যিহোবারই কাজ, এবং তিনি তাঁর ও আমাদের শত্রুদের হতবুদ্ধি ও লজ্জিত করতে পারেন। (দ্বিতীয় বিবরণ ৩২:৩৫) উদাহরণস্বরূপ, নাৎসি নেতা এডল্ফ হিটলার জার্মানী থেকে যিহোবার সাক্ষীদের উচ্ছিন্ন করতে চেয়েছিলেন। কত শোচনীয় ভাবে তিনি ব্যর্থ হয়েছেন কারণ আজ সেখানে বহু হাজার ব্যক্তি রাজ্যের সংবাদ প্রচার করে!

অবজ্ঞাপূর্ণ পরিহাসে আমাদের শত্রুরা বলতে পারে: “অহো, অহো!” যেহেতু তারা ঈশ্বর ও তাঁর ব্যক্তিদের উপহাস করে তাদের “আপনাদের লজ্জা প্রযুক্ত ফিরিয়া” যেতে দিন, অসম্মানীত হতে দিন। এর জন্য প্রার্থনা করার সময় আমাদের সততা যেন বজায় থাকে যাতে তিনি শয়তান ও অন্য যে কেউ তাঁকে টিটকারী দেয় তাদের উত্তর দিতে পারেন। (হিতোপদেশ ২৭:১১) আর কখনই আমাদের উদ্ধত শত্রুদের ভয় পাওয়া উচিৎ নয়, কারণ “যে যিহোবাতে বিশ্বাস করে, সে উচ্চে স্থাপিত হইবে।” (হিতোপদেশ ২৯:২৫) গর্বিত বাবিলনীয় রাজা নবূখদ্‌নিৎসর, যিনি ঈশ্বরের লোকেদের বন্দীত্বে রেখেছিলেন, তাকে অপমান সহ্য করতেই হয়েছিল ও তিনি স্বীকার করেন যে ‘যাহারা স্বগর্ব্বে চলে, তিনি তাহাদিগকে খর্ব্ব করিতে পারেন।’—দানিয়েল ৪:৩৭.

“ঈশ্বর মহিমান্বিত হউন!”

যদিও শত্রুরা আমাদের জন্য অসুবিধার সৃষ্টি করে আমরা যেন সহউপাসনাকারীদের সাথে যিহোবার প্রশংসা করি। দায়ূদ নিজেকে দুর্দশায় জর্জরিত হয়ে যিহোবাকে মহিমা প্রদানে ক্ষান্ত হননি, তিনি বলেন: “যাহারা তোমার অন্বেষণ করে, তাহারা সকলে তোমাতে আমোদ ও আনন্দ করুক; যাহারা তোমার পরিত্রাণ ভালবাসে, তাহারা সতত বলুক, ‘ঈশ্বর মহিমান্বিত হউন!’” (গীতসংহিতা ৭০:৪) যিহোবার লোকেরা ক্রমাগত আনন্দিত থাকেন কারণ তারা তাহাতে “আমোদ ও আনন্দ করে।” তাঁর প্রতি উৎস্বর্গীকৃত, বাপ্তাইজিত সাক্ষী হিসাবে তারা তাঁর সাথে এক নিকট সম্পর্ক থাকার জন্য অত্যন্ত আনন্দ লাভ করে। (গীতসংহিতা ২৫:১৪) তবুও তাদের নম্র ঈশ্বরের অন্বেষণকারী বলা যেতে পারে। ঈশ্বরের আজ্ঞা রক্ষাকারী বিশ্বস্ত ব্যক্তি হিসাবে, তারা ক্রমাগত তাঁর ও তাঁর বাক্য সম্বন্ধে আরও জ্ঞানের অন্বেষণ করে।—উপদেশক ৩:১১; ১২:১৩, ১৪; যিশাইয় ৫৪:১৩.

যিহোবার সাক্ষীরা সুসমাচার প্রচার করার সময় অবিরত বলে যায়: “ঈশ্বর মহিমান্বিত হউক!” তারা যিহোবার প্রশংসা করে, তাঁকে সর্বোচ্চ আসনে স্থান দেয়। আনন্দসহকারে, তারা সত্য-সন্ধানকারীদের ঈশ্বর সম্বন্ধে ও তাঁকে মহিমান্বিত করতে শেখায়। জাগতিক বিলাসপ্রিয় লোকেদের বিপরীতে, যিহোবার লোকেরা ‘তাঁর পরিত্রাণ’ ভালবাসে। (২ তীমথিয় ৩:১-৫) তাদের বংশজাত পাপপ্রবণতা সম্বন্ধে সচেতন হয়ে, যিহোবা ঈশ্বরের প্রেমপূর্ণ ব্যবস্থা অনন্ত জীবনে পরিত্রাণ পাওয়ার জন্য তারা আন্তরিক ভাবে কৃতজ্ঞ, যা সম্ভব হয়েছে তাঁর প্রিয় পুত্র, যীশু খ্রীষ্টের পাপার্থক বলির মাধ্যমে। (যোহন ৩:১৬; রোমীয় ৫:৮; ১ যোহন ২:১, ২) আপনি কি ঈশ্বরকে মহিমান্বিত করছেন ও দেখাচ্ছেন যে আপনি ‘তাঁর পরিত্রাণ’ ভালবাসেন, তাঁর গৌরবার্থে সত্য উপাসনায় অংশ নিয়ে?—যোহন ৪:২৩, ২৪.

নিস্তারকর্তার প্রতি বিশ্বাস রাখুন

যখন দায়ূদ এই গীতের মাধ্যমে নিজের কথা ব্যক্ত করেছিলেন, তিনি সাহায্যের এতই প্রয়োজন বোধ করেছিলেন যে তিনি বলেন: “কিন্তু আমি দুঃখী ও দরিদ্র; হে ঈশ্বর, আমার পক্ষে ত্বরা কর; তুমিই আমার সহায় ও আমার নিস্তারকর্ত্তা; হে যিহোবা, বিলম্ব করিও না।” (গীতসংহিতা ৭০:৫) বিশ্বাসীদের প্রতি যে পরীক্ষা আসে—তাড়না, প্রলোভন, আর শয়তানের আক্রমণ—তার জন্য আমাদের “দরিদ্র” মনে হতে পারে। যদিও আমরা নিঃস্ব নই, কিন্তু নীতিজ্ঞানহীন শত্রুদের সামনে আমাদের অসহায় মনে হতে পারে। যাইহোক, আমরা নিশ্চিত হতে পারি যে যিহোবা তাঁর বিশ্বস্ত সেবকদের রক্ষা করতে সমর্থ এবং তিনি তাই করবেন।—গীতসংহিতা ৯:১৭-২০.

যিহোবা হলেন “নিস্তারকর্ত্তা” যখন আমাদের প্রয়োজন হয়। আমাদের নিজস্ব অসিদ্ধতা কোন পরীক্ষামূলক পরিস্থিতিতে নিয়ে যেতে পারে। কিন্তু যদি ‘অজ্ঞনতা আমাদের পথ বিপরীত করে,’ আমাদের চিত্ত যেন ‘যিহোবার উপরে রুষ্ট’ না হয়। (হিতোপদেশ ১৯:৩) তাঁকে দোষী করা যায় না, আর তিনি সাহায্য করতে প্রস্তুত আছেন যদি আমরা বিশ্বাসপূর্বক তার কাছে প্রার্থনা করি। (গীতসংহিতা ৩৭:৫) যদি আমরা পাপ থেকে দূরে থাকতে সংগ্রাম করছি তাহলে কি? তাহলে আমাদের প্রার্থনায় এই বিষয়টি স্পষ্ট করে বলতে হবে, ধার্মিকতার পথে চলতে ঐশ্বরিক সাহায্য চাইতে হবে। (মথি ৫:৬; রোমীয় ৭:২১-২৫) ঈশ্বর আমাদের আন্তরিক প্রার্থনায় সাড়া দেবেন, আর আমরা আত্মিক উন্নতি করব যদি তাঁর পবিত্র আত্মার নির্দেশের প্রতি বাধ্য হই।—গীতসংহিতা ৫১:১৭; ইফিষীয় ৪:৩০.

যখন কোন বিশ্বাসরে পরীক্ষার সম্মুখীন হই আমাদের মনে হতে পারে আর সহ্য করতে পারব না। যেহেতু আমাদের পাপপ্রবণ দেহ দুর্বল, আমরা হয়তো দ্রুত উদ্ধারের অপেক্ষা করতে পারি। (মার্ক ১৪:৩৮) তাই আমরা অনুনয় করতে পারি: “হে যিহোবা, বিলম্ব করিও না।” বিশেষত যদি আমরা ঈশ্বরের নামের প্রতি অসম্মান সম্বন্ধে চিন্তিত থাকি আমরা ভাববাদী দানিয়েলের মত প্রার্থনা করতে পারি: “হে যিহোবা, শুন; হে যিহোবা, ক্ষমা কর; হে যিহোবা, মনোযোগ কর ও কর্ম্ম কর। বিলম্ব করিও না; হে আমার ঈশ্বর, কেননা . . . তোমার প্রজাগণের উপরে তোমার নাম কীর্ত্তিত হইয়াছে।” (দানিয়েল ৯:১৯) আমরা বিশ্বাস রাখতে পারি যে আমাদের স্বর্গীয় পিতা বিলম্ব করবেন না, কারণ প্রেরিত পৌল এই আশ্বাষবাণী দেন: “অতএব আইস, . . . আমরা সাহসপূর্ব্বক অনুগ্রহ-সিংহাসনের নিকটে উপস্থিত হই, যেন দয়া লাভ করি, এবং সময়ের উপযোগী উপকারার্থে অনুগ্রহ প্রাপ্ত হই।”—ইব্রীয় ৪:১৬.

কখনও ভুলে যাবেন না যে যিহোবা নিস্তারকর্ত্তা। তাঁর সেবক হিসাবে এই কথা এবং গীতসংহিতা ৭০-এর প্রার্থনামূলক মনোভাব মনে রাখলে আমাদের উপকার হবে। কখনও কখনও কোন গভীর চিন্তার বিষয়ে আমাদের ক্রমাগত প্রার্থনা করতে হতে পারে। (১ থিষলনীকীয় ৫:১৭) কোন সমস্যার উপযুক্ত সমাধান, কোন দ্বিধার মধ্যে থেকে বেরিয়ে আসার কোন রাস্তা চোখে নাও পড়তে পারে। কিন্তু আমাদের প্রেমময় স্বর্গীয় পিতা আমাদের শক্তি যোগাবেন আর এমন পরীক্ষায় আমাদের পড়তে দেবেন না যা আমরা সহ্য করতে পারব না। তাই, অনন্ত রাজার সিংহাসনের সামনে আন্তরিক প্রার্থনার সাথে উপস্থিত হতে কখনও ক্লান্ত হবেন না। (১ করিন্থীয় ১০:১৩; ফিলিপীয় ৪:৬, ৭, ১৩; প্রকাশিত বাক্য ১৫:৩) বিশ্বাসে প্রার্থনা করুন, এবং তাঁর প্রতি প্রভূত আস্থা রাখুন, কারণ যিহোবা আমাদের সনির্বদ্ধ সাহায্যের ডাকে সাড়া দেন। (w91 5/15)

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার