পরিবারে সংকটের কারণ কি?
‘সে অলস!’ বব বলে ওঠে। ‘সে একজন শোচনীয় গৃহ-তত্ত্বাবধায়ক!’
‘তা সত্যি নয়!’ জীন জবাব দেয়। ‘আমি যাই করতে চেষ্টা করি না কেন সে উপলব্ধি করে না। সে হল সবচাইতে সমালোচক ব্যক্তি যার সঙ্গে আমার দেখা হয়েছে।’
বব ও জীনের জীবনে কি সংকট ছিল?a তাদের সদ্য বিবাহ মাত্র চার মাস পুরানো ছিল, কিন্তু ইতিমধ্যেই তা দুর্বিপাকের সম্মুখীন হয়েছে। যাইহোক, তাদের পরিস্থিতি কোন ব্যতিক্রম নয়, কারণ পরিসংখ্যান দেখায় যে বৈবাহিক অশান্তি অতি সাধারণ। বিশেষজ্ঞরা বলেন যে মার্কিন যুক্তরাষ্ট্রে সমস্ত নতুন বিবাহের অর্ধেক বিবাহবিচ্ছেদে শেষ হবে। একইরকম হতাশাপূর্ণ পরিসংখ্যান অন্যান্য অনেক দেশ থেকে আসে। তবুও, বিবাহবিচ্ছেদ পূর্ণ পটভূমিকার অংশমাত্র। অভূতপূর্ব সংখ্যায় এবং নানাবিধ কারণের জন্য, বহু পরিবার সংকটের সম্মুখীন।
পরিবারে সংকটের কিছু কারণ
যখন পরিবারে সংকটপূর্ণ পরিস্থিতি দেখা দেয় ছেলেমেয়েরা তার দ্বারা গভীরভাবে প্রভাবিত হয়। নিউজউইক পত্রিকা বিবরণ দেয়: “গত দশকে জন্মগ্রহণ করেছে [মার্কিন যুক্তরাষ্ট্রে] এমন ছেলেমেয়েদের মধ্যে এক তৃতীয়াংশ, ১৮ বছর বয়স্ক হয়ে ওঠার আগে সম্ভবত একটি সৎপরিবারে বাস করবে। বর্তমানে প্রত্যেক চারজন শিশুর মধ্যে একজন হয় শুধুমাত্র মা অথবা বাবার কাছে বড় হয়ে উঠছে। প্রায় ২২ শতাংশ শিশু আজ বিবাহবন্ধনের বাইরে জন্মগ্রহণ করেছে; তাদের মধ্যে প্রায় এক তৃতীয়াংশ এমন মায়েদের কাছে জন্মগ্রহণ করেছে যাদের বয়স আঠারোর কম।”
পরিবারে সংকটের একটি সম্বন্ধযুক্ত কারণ উল্লেখ করে, শিশুদের প্রতি দুর্বব্যহার সম্বন্ধে বিষেশজ্ঞ জে. প্যাট্রিক গ্যানন বলেন: “বর্তমান নিরীক্ষণ দেখায় যে লক্ষ্য লক্ষ্য লোক অবিন্যস্ত [অস্বাভাবিকভাবে বিন্যস্ত] পরিবারে বড় হয়ে উঠেছে যেখানে দৌরাত্ম, অজাচার, অথবা মদ্যপানের জন্য মানসিক উৎপীড়ন দৈনিক বাস্তব ঘটনা ছিল।” ইহা আশ্চর্য্যের বিষয় নয় যে বহু ছেলেমেয়েরা যারা এই পরিস্থিতির সম্মুখীন হয়েছে, বড় হয়ে কিভাবে পরিবারে সংকট এড়িয়ে চলতে হয় তা তারা জানে না।
কিছু পরিদর্শক হয়তো পরিবারে সংকটের জন্য অর্থনৈতিক, সামাজিক, এবং নৈতিক পরিবর্তনকে দায়ী করবে যা শিল্পপণ্যোৎপাদী দেশগুলির ওপরে বয়ে গেছে। উদাহরণস্বরূপ, কর্মরত ব্যক্তিদের মধ্যে বহুসংখ্যক নারীদের অংশগ্রহণ পারিবারিক ভূমিকা এবং দায়িত্বের এক বিশৃঙ্খল পুনর্বিন্যাস নিয়ে এসেছে। মায়েরা সঙ্কোচসহকারে কাজে অকুশলী দক্ষতা লাভ করার চেষ্টা করে, পিতারা উদাসীনভাবে ঘরের কাজের মোকাবিলা করে, আর ছেলেমেয়েরা অশ্রুসজল চোখে ডে-কেয়ার সেন্টারের জীবনের সাথে নিজেদের মানিয়ে নেওয়ার চেষ্টা করে।
বিশ্বব্যাপী বহু পরিবার অত্যধিক চাপের সম্মুখীন হচ্ছে। কর্মরত পিতামাতার মধ্যে একজন এর তুলনা করেন “ক্রমাগত জরুরী অবস্থার মধ্যে বাস করা”-র সঙ্গে। কোন আশ্চর্য্যের বিষয় নয় যে একটি সাম্প্রতিক গ্যালাপ নিরীক্ষণে প্রায় অর্ধেকসংখ্যক ব্যক্তি জানায় যে ‘বর্তমানে আমেরিকান পরিবারের অবস্থা ১০ বছর পূর্বের থেকে খারাপ,’ এবং খুব অল্পসংখ্যক লোকে বিশ্বাস করে যে পরিস্থিতির উন্নতি হবে।
পরিবারে সংকট তাই টেলিভিশন ও রেডিও সাক্ষাৎকারে অবিরত আলোচনার বিষয়। পরিবারের ওপর, স্বাবলম্বী হওয়ায় সাহায্যকারী বই জনতা সাগ্রহে গ্রহণ করে, কিছু বই এমনকি উপকারী ও ব্যবহারিক উপদেশ দেয়। যদিও ‘আরও খোলাখুলিভাবে কথা বলা’ অথবা ‘একে অপরকে নিজের অনুভূতি জানানোর’ ব্যাপারে উপদেশ সাহায্যকারী হতে পারে, কিন্তু পারিবারিক সংকটের প্রকৃত সমস্যার মোকাবিলা করতে তা সক্ষম হয় না। পরের প্রবন্ধটি তাই করবে এবং দেখাবে কিভাবে পারিবারিক সংকটের সম্মুখীন হতে হয়। (w91 5/15)
[পাদটীকাগুলো]
a গোপনীয়তা বজায় রাখার জন্য ছদ্যনাম ব্যবহার করা হয়েছে।