ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • w৯২ ৪/১ পৃষ্ঠা ২৯
  • “প্রত্যেক শাস্ত্র যা তিনি পড়েন আমার হৃদয় স্পর্শ করে”

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • “প্রত্যেক শাস্ত্র যা তিনি পড়েন আমার হৃদয় স্পর্শ করে”
  • ১৯৯২ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • একজন বৌদ্ধকে আপনি কী বলবেন?
    ১৯৯৯ আমাদের রাজ্যের পরিচর্যা
  • বাইবেল জীবনকে পরিবর্তন করে
    প্রহরীদুর্গ: বাইবেল জীবনকে পরিবর্তন করে
  • প্রথম প্রেম স্মরণে রাখা আমাকে ধৈর্য ধরতে সাহায্য করেছে
    ২০১৫ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • বাইবেল জীবনকে পরিবর্তন করে
    ২০১০ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
১৯৯২ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
w৯২ ৪/১ পৃষ্ঠা ২৯

রাজ্যের ঘোষনাকারীদের রিপোর্ট

“প্রত্যেক শাস্ত্র যা তিনি পড়েন আমার হৃদয় স্পর্শ করে”

“ঈশ্বরের বাক্য জীবন্ত ও কার্য্যসাধক,” প্রেরিত পৌল বলেন। (ইব্রীয় ৪:১২) ইহা সত্য প্রমাণিত হয় ভিয়েতনাম থেকে একজন মহিলার ক্ষেত্রে যিনি বৌদ্ধ হিসাবে বড় হয়েছিলেন। তার ঘটনা এইরকম।

“আমার পিতামাতা, যারা এখনও ভিয়েতনামে আছেন, নামেমাত্র বৌদ্ধধর্মাবলম্বি, তাই ২২ বছর বয়সে আমার বিবাহ পর্য্যন্ত আমি একজন বৌদ্ধ হিসাবে বড় হয়ে উঠি। আমার স্বামীর পরিবার আমাকে জোর করে ক্যাথলিক গির্জায় বাপ্তিস্ম নেওয়ার জন্য। তারা বলে যে আমার মৃত শাশুড়ী স্বর্গে যাওয়ায় বাধা পাচ্ছিলেন কারণ আমি বৌদ্ধ ছিলাম! প্রথমে আমি সম্মত হইনি, কিন্তু পরে তাদের খুশী করার জন্য আমি বাপ্তাইজিত হই। যাইহোক, আমার হৃদয়ের গভীরে, আমি হাস্যকর বোধ করতাম কারণ ক্যাথলিক গির্জার ভণ্ডামি আমি ঘৃণা করতাম। বৌদ্ধ ধর্ম থেকে কোন পার্থক্য তাতে ছিল না। একইভাবে তা যুদ্ধে ও রাজনীতিতে জড়িত ছিল, আর দুটি ধর্মই পূর্বপুরুষদের উপাসনা করতে উৎসাহ দিত।

“যদি আমি ভিয়েতনামেই থাকতাম, সত্য শেখার সুযোগ হয়তো হোত না। আমি বড় হয়ে উঠি যখন রাজনৈতিক উত্থান-পতনে দক্ষিণ ভিয়েতনাম প্লাবিত ছিল, এবং আমি সাইগন থেকে বহু দূরে একটি ছোট শহরে বাস করতাম। তাই অস্ট্রেলিয়াতে পালিয়ে যাওয়া একটি আশীর্বাদস্বরূপ ছিল।

নৌকায় করে যে লোকেরা চলে এসেছিল তাদের মধ্যে আমি অধিক ভাগ্যবান ছিলাম। আমার দুই-মাস বয়সের বাচ্ছাকে কোলে নিয়ে, পুলিশের চোখ এড়িয়ে অন্ধকারের মধ্যে দিয়ে আমাকে ছুটতে হয় এবং একটি ছোট মাছ ধরার নৌকায় আমি উঠে বসি। সমুদ্রে সাতদিন কাটবার পর আমরা মালএশিয়াতে এসে পৌঁছাই, যেখানে কয়েক মাস আমরা একটি রিফিউজি ক্যাম্পে থাকি অস্ট্রেলিয়াতে আসার আগে।

“অস্ট্রেলিয়াতে আড়াই বছর কাটানোর পরে, যিহোবার সাক্ষীরা তাদের গৃহে-গৃহে প্রচার কাজে আমার সাথে সাক্ষাৎ করে। প্রথম সাক্ষাতে আমি নিয়মিত বাইবেল অধ্যয়ন করার আমন্ত্রণ গ্রহণ করি কারণ আমি মনে করি যে ইহা ইংরাজি শেখার একটি ভাল সুযোগ। কিন্তু যে সাক্ষীরা আমাকে খুঁজে পেয়েছিলেন তাদের ব্যবহার এবং যে সত্য তারা আমাকে শেখায় তা আমাকে অভিভূত করে। প্রত্যেক শাস্ত্র যা তিনি পড়েন আমার হৃদয় স্পর্শ করে, এবং যিহোবার সংগঠনে আমি কোন ভণ্ডামি দেখতে পাই না। দেড় বছর বাইবেল অধ্যয়ন করার পর, আমি আমার জীবন যিহোবাকে উৎসর্গ করি এবং বাপ্তাইজিত হই।

“আমাকে বলতেই হবে যে সত্য জীবনের প্রতি আমার দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ পরিবর্তন করেছে। আমার স্বামী অবিশ্বাসী, কিন্তু যিহোবা আমাকে, এবং আমার ছোট পরিবারকে সাহায্য করেছেন ও শক্তি দিয়েছেন। তিনি আমার মহান শিক্ষক আর আমাকে আরও উত্তম স্ত্রী ও মা হতে শিখিয়েছেন। আমি যিহোবাকে ধন্যবাদ দিই যে তিনি আমাকে আত্মিক অন্ধকার থেকে বেরিয়ে এসে বাইবেলের সত্যের দীপ্তি খুঁজে পেতে সাহায্য করেছেন।”

সত্যই, ঈশ্বরের অনুপ্রাণীত বাক্য এই ক্ষেত্রে উত্তম কার্য্যসাধক হয়েছে। বাইবেল অধ্যয়ন ও যা শেখা হয়েছে তার প্রয়োগ করা জীবনে অর্থ এবং উদ্দেশ্য নিয়ে আসে এবং ঈশ্বরের নতুন জগতে অনন্ত জীবন দেয়। যেমন ঈশ্বর মোশিকে বলতে অনুপ্রাণীত করেছিলেন, “ইহা তোমাদের পক্ষে নিরর্থক বাক্য নহে, কেননা ইহা তোমাদের জীবন।”—দ্বিতীয় বিবরণ ৩২:৪৭. (w91 2/1)

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার