ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • w৯২ ২/১ পৃষ্ঠা ৩২
  • বাহ্যিক চেহারা কত গুরুত্বপূর্ণ?

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • বাহ্যিক চেহারা কত গুরুত্বপূর্ণ?
  • ১৯৯২ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
১৯৯২ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
w৯২ ২/১ পৃষ্ঠা ৩২

বাহ্যিক চেহারা কত গুরুত্বপূর্ণ?

“আমার চেহারা সম্বন্ধে আমি সন্তুষ্ট নই,” বিভার ফলস্‌, পেনসিলভানিয়া, ইউ. এস. এ. থেকে একজন যুবতী লেখে। “আমার মনে হয় যে আমি সুন্দরী ও আকর্ষণীয় নই।” সে ব্যাখ্যা করে: “কয়েকদিন ধরে আমি কিছুই খেতাম না, কয়েক পাউণ্ড ওজন কমেছিল, কিন্তু অনাহারের জন্য আমি এত ক্ষুধার্ত থাকতাম যে পরের দিন আমি অতিরিক্ত খেয়ে ফেলতাম ও আবার ওজন বেড়ে যেত।”

পরে, একটি খ্রীষ্টীয় সম্মেলনে, সে বলে: “আমি আয়নার দিকে তাকাই ও একজন বন্ধুকে বলি, ‘আমাকে বিশ্রী দেখাচ্ছে!’

“এই প্রিয় বন্ধুটি আমাকে জিজ্ঞাসা করে আমি কোয়েশ্চনস্‌ ইয়াং পিপল আস্ক—আনসার্স দ্যাট ওয়ার্ক বইটির ‘এ লুক অ্যাট হাউ ইউ লুক’ অধ্যায়টি পড়েছি কিনা। আমি তাকে বলি না। সে আমাকে বলে, ‘প্রিয় বন্ধু, আজ রাতে বাড়ি গিয়ে তোমার সেটি পড়া উচিৎ।” আর আমি ঠিক তাই করি।

“আমার মনে হয় আমি যেন নিজের জীবনী পড়ছি। তারপর একটি প্রশ্নে এসে আমি পৌঁছাই যা আমাকে চিন্তা করতে প্রেরণা দেয়, ‘কে এই ধারণা ছড়ায় যে জনপ্রিয়, সফল, বা সুখী হতে হলে আপনাকে এক বিশেষ ধরনের চেহারা পেতেই হবে?’”

এই প্রশ্নের উত্তর, যুবতীটি বলে, তার জীবনে এক নাটকীয় প্ররিবর্তন নিয়ে আসে। সে সিদ্ধান্ত নেয়: “ইয়াং পিপল আস্ক বইয়ের সাহায্যকারী উপদেশের মাধ্যমে, আমি বুঝতে পারি যে আমার জীবনের গুরুত্বপূর্ণ বিষয়গুলিকে আগে স্থান দিতে হবে।”

বর্তমানে যুবক-যুবতীদের ওপর বহু চাপ আসে। সেগুলি সফলভাবে মোকাবিলা করার জন্য তাদের সাহায্যের দরকার। কোয়েশ্চনস্‌ ইয়াং পিপল আস্ক—আনসার্স দ্যাট ওয়ার্ক এই সাহায্য দেয়। আকর্ষণীয় চিত্র সমেত এই বইটি আপনি পেতে পারেন নিম্নোক্ত কুপোনটি ভর্তি করে ডাকযোগে পাঠানোর দ্বারা।

আমি ৩২০ পৃষ্ঠার কোয়েশ্চনস্‌ ইয়াং পিপল আস্ক—আনসার্স দ্যাট ওয়ার্ক হার্ডবাউন্ড বইটি পেতে চাই।

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার