ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • w৯২ ৩/১ পৃষ্ঠা ৩-৪
  • ধর্মে আগ্রহের অভাব কেন?

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • ধর্মে আগ্রহের অভাব কেন?
  • ১৯৯২ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • ধর্মকে কেন গুরুত্বপূর্ণরূপে নেওয়া উচিৎ?
    ১৯৯২ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • ধর্মগুলো কীভাবে লোকদের ঈশ্বরের কাছ থেকে দূরে সরিয়ে নিয়ে গিয়েছে?
    চিরকাল জীবন উপভোগ করুন!—ঈশ্বরের কাছ থেকে শিখুন
  • কীভাবে আমি সত্য ধর্ম খুঁজে পেতে পারি?
    বাইবেলের প্রশ্নের উত্তর
  • ধর্ম এতে কী উপকার রয়েছে?
    ২০০৬ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
১৯৯২ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
w৯২ ৩/১ পৃষ্ঠা ৩-৪

ধর্মে আগ্রহের অভাব কেন?

“ধর্মহীন একজন ব্যক্তি জানালাহীন গৃহের মতো।” এই কথা একজন জাপানী ব্যক্তি ধর্মীয় জ্ঞানের প্রয়োজনীয়তা সম্বন্ধে তার পুত্র, মিতসুওকে জানায়। কিন্তু, মিতসুও তার পিতার কথার প্রতি গুরুত্ব দেয় না। আর জাপানে এবং অন্যান্য জায়গায় অধিকাংশ লোক এখন একই মনোভাব রাখে। ‘জানালাহীন গৃহ’ হতে তারা সন্তুষ্ট, ধর্মের জ্যোতিকে তাদের জীবনকে আলোকিত করতে দেওয়ার প্রতি কোন আগ্রহ তাদের নেই।

তাই, যখন জাপানে জাতিয় চরিত্র সম্বন্ধে একটি সমীক্ষা করা হয়, ৬৯ শতাংশ নাগরিক জানায় যে তারা নিজেদের ধার্মিক মনে করে না। অল্পবয়স্কদের মধ্যে, এই অনুপাত আরও অধিক ছিল। একই ভাবে, একসময়ের ধার্মিক বৌদ্ধ দেশ থাইল্যান্ডে, শহর অঞ্চলে বসবাসকারীদের মধ্যে ৭৫ শতাংশ আর বৌদ্ধ মন্দিরে যায় না। ইংল্যাণ্ডে গত ৩০ বছরে অ্যাংলিকান গির্জাগুলির আট ভাগের এক ভাগ বন্ধ করে দেওয়া হয়েছে অব্যবহারের জন্য।

জাপানে, যদিও, ধর্মীয় বেষভূষা এখনও প্রচুর দেখা যায়। কিন্তু চীনামাটির মূল্যবান বাসনের মত, কদাচিৎ কোন অনুষ্ঠানে তা ব্যবহার করা হয়—যেমন বিবাহে ও সমাধিস্থলে। ধর্মের প্রতি আগ্রহ দেখানো হয় শুধুমাত্র স্থানীয় সংস্কৃতি ও পারিবারিক বংশপরম্পরা বজায় রাখার জন্য, আত্মিক জ্ঞানের জন্য নয়। অনেকে ধর্মকে দেখে কোন দুর্বল ও পীড়িত ব্যক্তির মানসিক সান্ত্ববনার ঔষদ হিসাবে; অন্য কোন অনুভবনীয় উপকার যে এর থেকে লাভ করা যায় তা বুঝতে তারা অক্ষম। কিছু লোক বলে, ‘যদি সময় থাকে অথবা আপনার প্রয়োজন মনে হয় তাহলে ধর্ম আপনার জন্য ঠিক আছে, কিন্তু জীবিকা অর্জনের জন্য এবং বিল শোধ করবার জন্য আপনাকে নিজের ওপর আস্থা রাখতে হবে।’

এই ঔদাস্যের পিছনে কি রয়েছে? অনেক কারণ দেখানো যায়। প্রথমত, সামাজিক পরিবেশের প্রভাব রয়েছে। অনেক যুবক-যুবতীরা ধর্মীয় শিক্ষা লাভ করেছে খুব সামান্য পরিমাণে নয়তো একেবারেই করেনি। তাই, ইহা আশ্চর্য্যের বিষয় নয়, যে অনেকে যারা এমন সমাজে বাস করে যেখানে বস্তুবাদীতার প্রতি জোর দেওয়া হয়, সেখানে তারা বস্তুবাদী হতে শেখে।

কিছু দেশে লোভী, অনৈতিক টিভি ইভান্‌জেলিস্ট ও অন্যান্য উল্লেখযোগ্য ধর্মীয় নেতাদের লজ্জাকর আচরণের জন্য লোকেরা ধর্ম থেকে সরে এসেছে, এবং রাজনৈতিক ব্যাপারে ও যুদ্ধের প্রতি ধর্মের জড়িয়ে পড়ার জন্যেও একই ফল ঘটেছে। ইহা চিত্রিত হয় জাপানে শিনটো ধর্মে যা ঘটে তার দ্বারা। “অগাস্ট ১৯৪৫ সালে যুদ্ধ [দ্বিতীয় বিশ্ব যুদ্ধ] পরাজয়ের সাথে শেষ হওয়ায়, শিনটো মন্দিরগুলি প্রবল সংকটের সম্মুখীন হয়,” উল্লেখ করে এনসাইক্লোপিডিয়া অফ দ্যা জ্যাপানীজ রিলিজিয়নস্‌। শিন্টো ধর্ম, যারা যুদ্ধের প্রতি উদ্দিপনা জাগিয়ে তুলেছিল ও প্রতিজ্ঞা করেছিল যে জয় হবেই, জনতাকে হতাশ করে। ঈশ্বর অথবা বুদ্ধের অস্তিত্ব নেই এই মতবাদ দ্রুত ছড়িয়ে পড়ে।

যাইহোক, আমরা কি সত্যই স্বার্থপর, অদূরদৃষ্টি রেখেই সন্তুষ্ট থাকব—শুধু আমাদের সামনে এখন যা রয়েছে তাই নিয়ে? অধিকাংশ মানুষের কৌতুহল রয়েছে। তারা জানতে চায় কোথা থেকে তারা এসেছে, কোথায় তারা যাচ্ছে, কেন তারা জীবিত আছে, এবং কিভাবে জীবন কাটানো উচিৎ। আশাকে কেন্দ্র করে তারা সমৃদ্ধি লাভ করতে চায়। জীবন সম্বন্ধে প্রশ্নগুলিকে সরিয়ে রেখে, অথবা “এগুলি জানা সম্ভব নয়,” এই মনোভাবের দ্বারা সেগুলিকে চাপা দেওয়ার চেষ্টা করা সন্তোষজনক নয়। এমনকি নাস্তিক বার্ট্রাণ্ড রাসেল বলেন যে তিনি “এক অদ্ভুত বেদনা অনুভব করেন—এই জগতের বাইরেও কোন কিছুর অন্বেষন করার ইচ্ছা।” সত্য ধর্ম এই অন্বেষন শেষ করতে পারে। কিন্তু কিভাবে? কি প্রমাণ আছে যে কোন ধর্মকে এত গুরুত্বপূর্ণভাবে নেওয়া উচিৎ? (w91 2/1)

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার