ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • w৯১ ১২/১ পৃষ্ঠা ১৫-২০
  • সত্য প্রেম পুরস্কারদায়ক

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • সত্য প্রেম পুরস্কারদায়ক
  • ১৯৯১ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • উপশিরোনাম
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • আমাদের সর্বোত্তম উদাহরণ
  • যীশুর উত্তম উদাহরণ
  • পৌলের উদাহরণ
  • আমাদের দিনে সত্য প্রেম পুরস্কারদায়ক
  • সত্য প্রেম ও আমাদের পরিচর্য্যা
  • অন্য উপায়ে পুরস্কারদায়ক
  • প্রেমে গেঁথে উঠুন
    ২০০১ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • “ইহাদের মধ্যে প্রেমই শ্রেষ্ঠ”
    ১৯৯১ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • “প্রেমে চল”
    যিহোবার নিকটবর্তী হোন
  • সেই ঈশ্বরকে ভালবাসুন, যিনি আপনাকে ভালবাসেন
    ২০০৬ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
আরও দেখুন
১৯৯১ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
w৯১ ১২/১ পৃষ্ঠা ১৫-২০

সত্য প্রেম পুরস্কারদায়ক

“ঈশ্বর অন্যায়কারী নহেন, তোমাদের কার্য্য ও তাহার নামের প্রতি প্রদর্শিত প্রেম, এই সকল তিনি ভুলিয়া যাইবেন না।”—ইব্রীয় ৬:১০.

১, ২. কেন সত্য প্রেম ব্যক্তিগতভাবে পুরস্কারদায়ক?

নিঃস্বার্থপর প্রেম হল সর্বশ্রেষ্ঠ, সম্ভ্রান্ত এবং সব থেকে মূল্যবান গুণ যা আমরা প্রকাশ করতে পারি। এই প্রেম (গ্রীক আ·গা’পে) সঙ্গতিপূর্ণরূপে আমাদের কাছ থেকে অনেক কিছু আশা করে। কিন্তু যেহেতু আমরা ন্যায় ও প্রেমের ঈশ্বরের দ্বারা সৃষ্ট তাই আমরা দেখি যে সত্য প্রেম পুরস্কারদায়ক। কেন ইহা এইরূপ?

২ সত্য প্রেম পুরস্কারদায়ক তার একটি কারণ হল ইহার সাথে মানসিকভাবের যোগ আছে, চিন্তা ও আবেগ আমাদের শরীরের উপর প্রভাব ফেলে। মানসিক চাপের উপর এক কর্তৃপক্ষ বলেন: “‘তোমার প্রতিবেশীকে প্রেম কর’ তা হল সব থেকে জ্ঞানী চিকিৎসাশাস্ত্র সংক্রান্ত পরামর্শ যা সর্বকালে দেওয়া হয়েছে।” হ্যাঁ, “দয়ালু আপন প্রাণের উপকার করে।” (হিতোপদেশ ১১:১৭) সেই একই অর্থ প্রকাশ করে এই কথাগুলি: “দানশীল ব্যক্তি পরিতৃপ্ত হয়, জল সেচনকারী আপনিও জলে সিক্ত হয়।”—হিতোপদেশ ১১:২৫; তুলনা করুন লূক ৬:৩৮.

৩. ঈশ্বর কিভাবে পদক্ষেপ নেন যাতে সত্য প্রেম পুরস্কারদায়ক হয়?

৩ প্রেম পুরস্কারদায়ক কারণ ঈশ্বর নিঃস্বার্থপরতাকে পুরস্কৃত করেন। আমরা পড়ি: “যে দরিদ্রকে কৃপা করে, সে যিহোবাকে ঋণ দেয়, [ঈশ্বর] তাহার উপকারের পরিশোধ করিবেন।” (হিতোপদেশ ১৯:১৭) যিহোবার সাক্ষীরা যখন রাজ্যের সুসমাচার প্রচার করে তখন তারা এই বাক্য অনুসারে চলে। তারা জানে যে, ‘ঈশ্বর অন্যায়কারী নহেন, তাহাদের কার্য্য ও তাহার নামের প্রতি প্রদর্শিত প্রেম, এই সকল তিনি ভুলিয়া যাইবেন না।’—ইব্রীয় ৬:১০.

আমাদের সর্বোত্তম উদাহরণ

৪. কে সর্বোত্তম উদাহরণ দিয়েছেন যে সত্য প্রেম পুরস্কারদায়ক, ও কিভাবে তিনি তা করেছেন?

৪ সত্য প্রেম পুরস্কারদায়ক সেই সম্পর্কে কে উত্তম উদাহরণ প্রদান করেন? কেন, ঈশ্বর ব্যতিরেকে কেউই নয়! তিনি “জগতকে [মানবজাতিকে] এমন প্রেম করিলেন যে আপনার একজাত পুত্রকে দান করিলেন।” (যোহন ৩:১৬) তার পুত্রকে অর্পনের ফলে যারা মুক্তি প্রদানের উৎসর্গ গ্রহণ করে তারা যাতে অনন্ত জীবন পায় সেই জন্য যিহোবাকে প্রচুর মূল্য দিতে হয় ও তা পরিষ্কাররূপে দেখায় যে তার প্রেম ও করুণা আছে। ইহা আরও প্রদর্শিত হয়েছে ‘মিশরে ইস্রায়েলের সকল দুঃখে তিনি দুঃখিত হইতেন,’ এই বিষয়ের দ্বারা। (যিশাইয় ৬৩:৯) যিহোবার জন্য আরও কতই না দুঃখের বিষয় ছিল, যখন তিনি তার পুত্রকে যাতনা দণ্ডে কষ্ট পেতে দেখেন এবং তাকে উচ্চস্বরে বলতে শুনেন: “ঈশ্বর আমার, ঈশ্বর আমার, তুমি কেন আমায় পরিত্যাগ করিয়াছ?”—মথি ২৭:৪৬.

৫. ঈশ্বর জগৎকে এমন প্রেম করেন যে তিনি তার পুত্রকে উৎস্বর্গরূপে দান করেছেন, এর দ্বারা কি সম্ভব হয়েছে?

৫ যিহোবা তাঁর প্রকৃত প্রেমের প্রকাশ পুরস্কারদায়করূপে পেয়েছিলেন কি? অবশ্যই তিনি পেয়েছিলেন। উল্লেখযোগ্যরূপে, ঈশ্বর দিয়াবলের মুখের উপর উত্তর দিতে পেরেছিলেন কারণ শয়তান সম্ভাব্য সমস্ত কিছু করলেও যীশু বিশ্বস্ত প্রমাণিত হয়েছিলেন। (হিতোপদেশ ২৭:১১) আসলে, ঈশ্বরের রাজ্য যা কিছু সম্পাদন করবে, যিহোবার নাম নিন্দিত হওয়া থেকে মুক্ত করতে, পৃথিবীতে পরমদেশ পুনঃস্থাপন করতে এবং লক্ষ লক্ষ ব্যক্তিকে অনন্ত জীবন দান করতে, এই সকলই ঘটবে যেহেতু ঈশ্বর মানবজাতিকে এত প্রেম করেন যে তিনি তার হৃদয়ের অতিপ্রিয় সম্পদটিকে বলিরূপে দান করেন।

যীশুর উত্তম উদাহরণ

৬. প্রেম যীশুকে কি করতে উদ্বুদ্ধ করে?

৬ সত্য প্রেম পুরস্কারদায়ক প্রমাণ করতে আর একটি উত্তম উদাহরণ ঈশ্বরের পুত্র যীশু খ্রীষ্ট। তিনি তার স্বর্গীয় পিতাকে ভালবাসেন, এবং সেই প্রেম যীশু খ্রীষ্টকে যে কোন মূল্যে যিহোবার ইচ্ছাকে পালন করতে পরিচালিত করে। (যোহন ১৪:৩১; ফিলিপীয় ২:৫-৮) যীশু ঈশ্বরের প্রতি তার প্রেম ক্রমাগত প্রদর্শণ করতে থাকেন, এমন কি যদিও তাকে তার পিতার কাছে কখনও কখনও মিনতি করতে হয় “প্রবল আর্ত্তনাদ ও অশ্রুপাত সহকারে।”—ইব্রীয় ৫:⁠৭.

৭. কোন উপায়ে যীশু সত্য প্রেম পুরস্কারদায়ক তা অনুভব করেছেন?

৭ এই প্রকৃতির আত্মত্যাগমূলক প্রেমের জন্য যীশু কি পুরস্কার পেয়েছিলেন? নিশ্চই তিনি পেয়েছিলেন! তার সাড়ে তিন বৎসর পরিচর্য্যায় অনেক উত্তম কার্য্য করে তিনি যে আনন্দ পান সেই সম্বন্ধে চিন্তা করুন। তিনি লোকেদের আত্মিক ও দৈহিকরূপে কত সাহায্য করেন! সর্বোপরি, শয়তান তার বিরুদ্ধে যত অভিযোগ, সব নিয়ে আসলেও এক সিদ্ধ মানব ঈশ্বরের প্রতি তার সততা বজায় রাখতে পারে প্রদর্শন করে, যীশু দিয়াবলকে মিথ্যাবাদী প্রমাণ করতে পেরে সন্তুষ্ট হন। তাছাড়া, ঈশ্বরের বিশ্বস্ত দাসরূপে, যীশু স্বর্গীয় পুনরুত্থানে অমরত্বের মহান পুরস্কার পান। (রোমীয় ৬:৯; ফিলিপীয় ২:৯-১১; ১ তীমথিয় ৬:১৫, ১৬; ইব্রীয় ১:৩, ৪) আর তার সামনে কি অপূর্ব সুযোগ আছে আরমাগেদনে ও সহস্র বৎসর রাজত্বের সময়, যখন পৃথিবীতে পরমদেশ পুনঃস্থাপিত হবে এবং লক্ষ লক্ষ লোক মৃত দশা থেকে উত্থাপিত হবে! (লূক ২৩:৪৩) নিঃসন্দেহে যীশুর ক্ষেত্রে সত্য প্রেম পুরস্কারদায়ক হয়েছে।

পৌলের উদাহরণ

৮. ঈশ্বর ও সহমানবের প্রতি সত্য প্রেম থাকার জন্য পৌলের কি অভিজ্ঞতা হয়?

৮ প্রেরিত পিতর যীশুকে একবার জিজ্ঞাসা করেন: “দেখুন, আমরা সমস্তই পরিত্যাগ করিয়া আপনার পশ্চাদগামী হইয়াছি, আমরা তবে কি পাইব?” যীশুর উত্তরের একটি অংশ হল: “যে কোন ব্যক্তি আমার নামের জন্য বাটী, কি ভ্রাতা, কি ভগিনী, কি পিতা, কি মাতা, কি সন্তান, কি ক্ষেত্র পরিত্যাগ করিয়াছে, সে তাহার শতগুণ পাইবে এবং অনন্ত জীবনের অধিকারী হইবে।” (মথি ১৯:২৭-২৯) এই সম্বন্ধে আমাদের কাছে এক উল্লেখযোগ্য উদাহরণ প্রেরিত পৌল যিনি বহু আশীর্বাদ উপভোগ করেন, যা বিশেষভাবে লূক প্রেরিত পুস্তকে লিপিবদ্ধ করেছেন। ঈশ্বরের প্রতি ও সহমানবের প্রতি সত্য প্রেমের জন্য পৌল সম্মানজনক ফরীশীর পদ পরিত্যাগ করেন। আরও, চিন্তা করুন পৌল যা সহ্য করেন, প্রহার, প্রানসংশয়, বিপদ এবং অভাবের মধ্যে—এইসকলই ঈশ্বরের প্রতি ও তার পবিত্র সেবার প্রতি সত্য প্রেমের কারণে।—২ করিন্থীয় ১১:২৩-২৭.

৯. সত্য প্রেম দেখানোর জন্য পৌল কিভাবে পুরস্কৃত হন?

৯ সত্য প্রেম প্রদর্শনে উত্তম উদাহরণ হওয়ার জন্য যিহোবা কি পৌলকে পুরস্কার দিয়েছিলেন? চিন্তা করুন, পৌলের পরিচর্য্যা কত ফলদায়ক ছিল। একের পর এক খ্রীষ্টিয় মণ্ডলী স্থাপন করতে তিনি সমর্থ হয়েছিলেন। আর কি আশ্চর্য্য কাজ সম্পন্ন করতে ঈশ্বর তাকে শক্তি দেন! (প্রেরিত ১৯:১১, ১২) পৌল অসাধারণ দর্শনগুলি পেতেও সুযোগ পান এবং ১৪টি পত্র যেগুলি এখন খ্রীষ্টিয় গ্রীক শাস্ত্রের অংশ তা লিখতে সুযোগ পান। এইসকল ছাড়াও সর্বোচ্চ সম্মান স্বর্গে অমরত্বের পুরস্কার তাকে দেওয়া হয়। (১ করিন্থীয় ১৫:৫৩, ৫৪; ২ করিন্থীয় ১২:১-৭; ২ তীমথিয় ৪:৭, ৮) পৌল নিশ্চই জানতে পারেন ঈশ্বর সত্য প্রেম পুরস্কৃত করেন।

আমাদের দিনে সত্য প্রেম পুরস্কারদায়ক

১০. যীশুর শিষ্য হতে ও যিহোবার প্রতি প্রেম প্রদর্শন করার মুল্য কি হতে পারে?

১০ বর্তমানে যিহোবার সাক্ষীরা অনুরূপে জেনেছেন সত্য প্রেম পুরস্কারদায়ক। যিহোবার পক্ষে দাঁড়িয়ে তাঁর প্রতি প্রেম প্রকাশ করে এবং যীশুর শিষ্য হয়ে সততা রক্ষাকারী রূপে আমরা হয়তো জীবনও হারাতে পারি। (তুলনা করুন প্রকাশিত বাক্য ২:১০) সেই কারণে যীশু বলেন যে আমাদের মূল্য হিসাব করতে হবে। কিন্তু আমরা ইহা করিনা একজন শিষ্য হওয়া পুরস্কারদায়ক অথবা নয় তা স্থির করার জন্য। পরিবর্তে, শিষ্য হয়ে যতটা মূল্য দান করতে হবে দেওয়ার জন্য আমরা প্রস্তুত হতে ইহা করি।—লূক ১৪:২৮.

১১. কেন কিছু লোক ঈশ্বরের প্রতি নিজেদের উৎস্বর্গ করতে ব্যর্থ হয়?

১১ বর্তমানে, বহু—কোন সন্দেহ নেই লক্ষ লক্ষ—ব্যক্তিরা যিহোবার সাক্ষীরা যে সংবাদ তাদের কাছে নিয়ে আসে ঈশ্বরের বাক্য থেকে তাতে বিশ্বাস করে। কিন্তু তারা ঈশ্বরের কাছে উৎস্বর্গ করতে ও বাপ্তিস্ম গ্রহণ করতে সঙ্কুচিত হয়। এই কারণে কি ঈশ্বরের জন্য অন্যান্যদের যে সত্য প্রেম আছে তা তাদের নাই? অনেকে উৎস্বর্গ ও বাপ্তিস্ম গ্রহণ করার পদক্ষেপ নিতে ব্যর্থ হয় কারণ তারা তাদের অবিশ্বস্ত বিবাহিত সঙ্গীর অনুগ্রহে থাকতে চায়। অন্যরা ঈশ্বরের নিকটবর্তী হয় না কারণ তাদের এক ব্যবসায়ীর মত মনোভাব আছে যিনি এক সাক্ষীকে বলেন: “আমি পাপ ভালবাসি।” অবশ্যই, ঈশ্বর ও খ্রীষ্ট তাদের প্রতি যা করেছেন এই প্রকৃতির ব্যক্তিরা কখনই তা উপলব্ধি করে না।

১২. এই পত্রিকা কি বলেছে, যে জ্ঞান আমাদের সত্য প্রেমে ঈশ্বরের নিকট নিয়ে যায়, তার উপকারিতা সম্বন্ধে?

১২ যিহোবা ঈশ্বর ও যীশু খ্রীষ্ট যা করেছেন তার প্রতি যদি আমাদের প্রকৃত উপলব্ধি থাকে, তা আমরা দেখাবো স্বেচ্ছায় আমাদের স্বর্গীয় পিতাকে সেবা করতে ও যীশু খ্রীষ্টের এক শিষ্য হতে যে কোন মূল্য প্রদান করে। ঈশ্বরের প্রতি সত্য প্রেমের জন্য, পুরুষ ও স্ত্রীলোকেরা জীবনের যে কোন পর্য্যায় থেকে—সফল ব্যবসায়ী, উল্লেখযোগ্য ক্রীড়াবিদ ও অন্যান্যরা—স্বার্থ-সাধনের বৃত্তির পরিবর্তে খ্রীষ্টিয় পরিচর্য্যাকে স্থান দিয়েছে, যেমন পৌল দিয়েছিলেন। ঈশ্বরকে জানতে ও সেবা করার পুরস্কারের বদলে তারা আর কিছুই গ্রহণ করবে না। এই বিষয়ে দ্যা ওয়াচটাওয়ার একবার বলে: “আমরা একবার জিজ্ঞাসা করেছিলাম, কতজন ভাইয়েরা সত্য সম্বন্ধে যা জানে তার বদলে হাজার ডলার নিতে রাজী আছে? একটি হাতও দেখা যায়নি! কতজন দশ হাজার নিতে রাজী? কেউই নয়! কতজন দশ লক্ষ ডলার নিতে রাজী হবে? কতজন সারা জগৎ নিতে রাজী আছে ঐশিক চরিত্র ও ঐশিক পরিকল্পনা সম্পর্কে তারা যা জানে তার বদলে? কেহই রাজী নয়! তারপর আমরা বলি, প্রিয় বন্ধুগন, আপনারা অতৃপ্ত জনতা নন্‌। আপনারা যদি নিজেকে এত ধনী মনে করেন যে ঈশ্বরের জ্ঞানের বদলে আপনারা কিছুই নিতে চান না তাহলে আপনারা আমাদের মত ধনী ব্যক্তি।” (ডিসেম্বর ১৫, ১৯১৪, পৃষ্ঠা ৩৭৭) হ্যাঁ, ঈশ্বর ও তাঁর উদ্দেশ্য সম্বন্ধে সঠিক জ্ঞান সত্য প্রেমে ঈশ্বরের সন্নিকটে আমাদেরকে নিয়ে আসে যাহা প্রকৃতই পুরস্কারদায়ক।

১৩. কিভাবে আমরা ব্যক্তিগত অধ্যয়নকে দেখব?

১৩ আমরা যদি ঈশ্বরকে প্রেম করি, আমরা তাঁর ইচ্ছা জানতে ও পালন করতে চেষ্টা করব। (১ যোহন ৫:৩) ব্যক্তিগত অধ্যয়ন, প্রার্থনা ও খ্রীষ্টিয় সভাগুলিতে উপস্থিত হওয়াকে আমরা গুরুত্বপূর্ণ রূপে দেখব। এই সমস্তের জন্য স্বার্থত্যাগ প্রয়োজন কারণ এই সকলের সাথে সময়, শক্তি ও অন্যান্য বিষয়গুলির ব্যয় জড়িত আছে। ব্যক্তিগত বাইবেল অধ্যয়ন ও টেলিভিশন দেখার মধ্যে একটিকে আমাদের বেছে নিতে হবে। কিন্তু আমরা কতই না আত্মিকরূপে দৃঢ় হতে পারি, অন্যদের কাছে কত উত্তম সাক্ষ্য দিতে পারি, কতই না খ্রীষ্টিয় সভাগুলি থেকে উপকার লাভ করতে পারি যখন আমরা ঐরূপ অধ্যয়নকে গুরুত্বের সাথে গ্রহণ করি ও তার জন্য পর্য্যাপ্ত পরিমাণে সময় রাখি!—গীতসংহিতা ১:১-৩.

১৪. প্রার্থনা ও যিহোবার সাথে উত্তম সম্পর্ক কত গুরুত্বপূর্ণ?

১৪ ‘প্রার্থনায় নিবিষ্ট’ থেকে আমাদের স্বর্গীয় পিতার সাথে নিয়মিত কথা বলতে আমরা কি আনন্দলাভ করি? (রোমীয় ১২:১২) অথবা আমরা প্রায়ই খুবই ব্যস্ত থাকি এই মূল্যবান সুযোগটির প্রতি ন্যায়বিচার করতে? ‘অবিরত প্রার্থনা’ অতি গুরুত্বপূর্ণ পথ আমাদের সাথে যিহোবা ঈশ্বরের সম্বন্ধ দৃঢ় করতে। (১ থিষলনীকীয় ৫:১৭) আর যখন আমরা প্রলোভনের সম্মুখীন হই যিহোবার সাথে উত্তম সম্বন্ধ ছাড়া আর কিছুই আমাদের সাহায্য করতে পারে না। পোটীফরের স্ত্রীর দ্বারা প্রলোভিত হলে যোষেফকে কি সাহায্য করে প্রতিরোধ করতে? আর দানিয়েল কেন প্রার্থনা বন্ধ করেনি যখন মাদীয় ও পারস্য নিয়ম তাকে প্রার্থনা করতে নিষেধ করে? (আদিপুস্তক ৩৯:৭-১৬; দানিয়েল ৬:৪-১১) ঈশ্বরের সাথে উত্তম সম্বন্ধ এই সকল ব্যক্তিকে জয়ী হতে সাহায্য করে, এমন কি তা আজ আমাদেরও সাহায্য করবে!

১৫. খ্রীষ্টিয় সভার প্রতি কি দৃষ্টিভঙ্গি রাখা উচিৎ, ও কেন?

১৫ তাহলে, আমরা সপ্তাহে পাঁচটি সভাতে উপস্থিত হওয়াকে কতটা গুরুত্বের সাথে গ্রহণ করি? আমরা কি ক্লান্তি, একটু শরীর খারাপ, অথবা সামান্য খারাপ আবহাওয়াকে আমাদের সহবিশ্বাসীদের সাথে সভাস্থ হতে পরিত্যাগ না করার আবব্যকতার প্রতি বাধাস্বরূপ আসতে দিই? (ইব্রীয় ১০:২৪, ২৫) উত্তম উপার্জনকারী আমেরিকার এক যন্ত্রবিদ দেখেন যে তার কাজ খ্রীষ্টিয় সভাগুলিতে উপস্থিত হতে বারবার প্রতিবন্ধক হয়ে দাঁড়ায়। তাই তিনি তার কাজ পরিবর্তন করেন, অর্থের ক্ষতি স্বীকার করেন যেন প্রত্যেকটি সভায় নিয়মিত উপস্থিত হতে পারেন। সভাগুলি পারস্পরিক উৎসাহ উপভোগ করতে ও একে অপরের বিশ্বাস দৃঢ় করতে সাহায্য করে। (রোমীয় ১:১১, ১২) এই সকল বিষয়ে, আমরা কি ইহা পাই না “যে আশীর্ব্বাদের সহিত বীজ বুনে, সে আশীর্বাদের সহিত শস্যও কাটিবে?” (২ করিন্থীয় ৯:৬) হ্যাঁ, এইরূপ সত্য প্রেমের প্রকাশ অতি পুরস্কারদায়ক।

সত্য প্রেম ও আমাদের পরিচর্য্যা

১৬. যখন প্রেম অনিয়মিতভাবে সাক্ষ্য দিতে উদ্বুদ্ধ করে তখন কি ফল হতে পারে?

১৬ যিহোবার লোকরূপে প্রেম আমাদের সুসমাচার প্রচার করতে পরিচালিত করে। উদাহরণস্বরূপ, এটি অনিয়মিত সাক্ষ্যদানে রত হতে আমাদের পরিচালিত করে। সুযোগমত সাক্ষ্যদান করতে আমরা হয়তো ইতস্ততঃ বোধ করি, কিন্তু প্রেম আমাদের কথা বলতে প্রেরণা দেবে। প্রকৃতপক্ষে, প্রেম আমাদের কথোপকথন কৌশলের সাথে আরম্ভ করতে ও তারপর রাজ্যের প্রতি পরিচালিত করার উপায়গুলি চিন্তা করতে উদ্দেশ্য যোগাবে। উদাহরণস্বরূপ: প্লেনে উঠে, এক খ্রীষ্টিয় প্রাচীণ দেখেন যে তার পাশে এক ক্যাথলিক পুরোহিত বসে আছেন। প্রথমে, প্রাচীণ আপত্তিকর নয় এমন কিছু প্রশ্ন পুরোহিতকে জিজ্ঞাসা করেন। পুরোহিত প্লেন থেকে নেমে যাওয়ার আগে তার আগ্রহ তাকে আমাদের দুটি বই নিতে পরিচালিত করে। অনিয়মিত সাক্ষ্যদানের কি অপূর্ব ফলাফল!

১৭, ১৮. খ্রীষ্টিয় পরিচর্য্যা সম্বন্ধে প্রেম আমাদের কি করতে পরিচালিত করবে?

১৭ সত্য প্রেম আমাদের নিয়মিত ঘরে-ঘরে প্রচার করার কাজে ও অন্যান্য প্রকার খ্রীষ্টিয় পরিচর্য্যাতেও অংশগ্রহণ করতে প্রণোদিত করে। যত বেশী পরিমাণে আমরা বাইবেল আলোচনা করতে সমর্থ হব, আমরা যিহোবা ঈশ্বরের প্রতি সম্মান নিয়ে আসবো এবং মেষতুল্য ব্যক্তিদের অনন্ত জীবনের পথে আসতে সাহায্য করব। (তুলনা করুন মথি ৭:১৩, ১৪) যদি আমরা বাইবেল সম্বন্ধে আলোচনা করতে অসফলও হই, আমাদের প্রচেষ্টা নিরর্থক হবেনা। লোকেদের গৃহে আমাদের উপস্থিতিটুকুই সাক্ষ্যদানের কাজ করে, এবং পরিচর্য্যা থেকে আমরা নিজেরাও উপকৃত হই, কারণ নিজেদের বিশ্বাসকে দৃঢ় না করে আমরা বাইবেল সত্য প্রচার করতে পারিনা। হ্যাঁ, গৃহে-গৃহে যাওয়ার জন্য নম্রতার প্রয়োজন, ‘সকলই সুসমাচারের জন্য করা প্রয়োজন, যেন তাহার সহভাগী হই।’ (১ করিন্থীয় ৯:১৯-২৩) কিন্তু ঈশ্বর ও সহমানবের প্রতি প্রেমের জন্য, আমরা নম্রভাবে প্রচেষ্টা করি এবং উত্তম আশীর্বাদপ্রাপ্ত হই।—হিতোপদেশ ১০:২২.

১৮ যারা বাইবেলের সত্যের প্রতি আগ্রহ দেখিয়েছে তাদের কাছে ফিরে যাওয়ার প্রকৃত চেষ্টা করার জন্যও যিহোবার সেবকদের ক্ষেত্রে সত্য প্রেমের প্রয়োজন। সপ্তাহের পর সপ্তাহ ও মাসের পর মাস বাইবেল অধ্যয়ন করে যাওয়া ঈশ্বর ও প্রতিবেশীর প্রতি প্রেমের প্রদর্শন, কারণ এই কাজে সময়, উদ্যোগ ও অর্থ ব্যয় হয়। (মার্ক ১২:২৮-৩১) কিন্তু যখন আমরা এই বাইবেল ছাত্রদের একজনকে বাপ্তাইজিত হতে দেখি অথবা এমনকি পূর্ণ সময় পরিচর্য্যায় অংশ নিতে দেখি, আমরা কি নিশ্চিৎ হইনা যে সত্য প্রেম পুরস্কারদায়ক।—তুলনা করুন ২ করিন্থীয় ৩:১-৩.

১৯. প্রেম ও পূর্ণ সময় পরিচর্য্যার মধ্যে কি সম্পর্ক আছে?

১৯ নিঃস্বার্থ প্রেম জাগতিক স্বাচ্ছন্দ্য পরিত্যাগ করে পূর্ণ সময় পরিচর্য্যা গ্রহণ করতে উদ্বুদ্ধ করে যদি আমাদের পক্ষে তা করা সম্ভব হয়। হাজার হাজার সাক্ষীরা স্বীকার করবেন যে এইভাবে তাদের প্রেম প্রদর্শন অত্যন্ত পুরস্কারদায়ক হয়েছে। যদি পরিস্থিতি অনুযায়ী আপনার পক্ষে পূর্ণ সময় পরিচর্য্যা করা সম্ভব হয় কিন্তু আপনি সেই সুযোগের সদ্‌ব্যবহার না করেন আপনি জানেননা কি আশীর্বাদ আপনি হারাচ্ছেন।—তুলনা করুন মার্ক ১০:২৯, ৩০.

অন্য উপায়ে পুরস্কারদায়ক

২০. প্রেম কিভাবে ক্ষমাশীল হতে আমাদের সাহায্য করে?

২০ আরেক উপায়ে সত্য প্রেম পুরস্কারদায়ক হতে পারে যে আমাদের ক্ষমাশীল হতে সাহায্য করবে। হ্যাঁ, প্রেম “অপকার গণনা করে না।” বরঞ্চ, “প্রেম পাপরাশি আচ্ছাদন করে।” (১ করিন্থীয় ১৩:৫; ১ পিতর ৪:৮) “পাপরাশি” মানে বহু পাপ, তাই নয় কি? আর ক্ষমাশীল হওয়া কত পুরস্কারদায়ক! যখন আপনি ক্ষমা করেন, আপনি ও যে আপনার বিরুদ্ধে পাপ করেছে দুজনেই ভাল বোধ করবেন। কিন্তু অনেক বেশী গুরুত্বপূর্ণ যদি আমরা ইতিমধ্যেই আমাদের বিরুদ্ধে পাপীদের ক্ষমা না করি, যিহোবা আমাদের ক্ষমা করবেন তা আশা করতে পারিনা।—মথি ৬:১২; ১৮:২৩-৩৫.

২১. কিভাবে সত্য প্রেম বশীভূত হতে সাহায্য করে?

২১ আরও, সত্য প্রেম পুরস্কারদায়ক কারণ ইহার দ্বারা আমরা বশীভূত হতে সাহায্য পাই। যদি আমরা যিহোবাকে প্রেম করি, তাহলে ঈশ্বরের পরাক্রান্ত হস্তের নিচে আমরা নত হব। (১ পিতর ৫:৬) তাঁর প্রতি প্রেম আমাদের সাহায্য করবে তাঁর মনোনীত “বিশ্বস্ত বুদ্ধিমান দাসশ্রেণীর” প্রতি বশীভূত হতে। এর অন্তর্গত যারা মণ্ডলী পরিচালনা করছেন তাদের আজ্ঞাগ্রাহী হওয়া। ইহা পুরস্কারদায়ক কারণ অসফলতা আমাদের পক্ষে “মঙ্গলজনক” হবেনা। (মথি ২৪:৪৫-৪৭; ইব্রীয় ১৩:১৭) অবশ্যই, বশীভূত হওয়ার প্রয়োজন পরিবারের ক্ষেত্রেও আছে। ইহা পুরস্কারদায়ক কারণ পরিবারে আনন্দ, শান্তি ও একতা বৃদ্ধি পায় ও আমরা যে ঈশ্বরের ইচ্ছানুযায়ী কাজ করছি সেই সন্তুষ্টিলাভ করা যায়।—ইফিষীয় ৫:২২; ৬:১-৩।

২২. কিভাবে আমরা প্রকৃতই সুখী হতে পারি?

২২ স্পষ্টত, সবচেয়ে মহান যে গুণাবলী আমরা পরিধান করতে পারি তা আ·গা’পে, নিঃস্বার্থ, প্রকৃত প্রেম। আর কোন সন্দেহ নেই যে সত্য প্রেম পুরস্কারদায়ক। তাই, আমরা নিশ্চই আনন্দিত হব যদি আমরা আরও অধিক মাত্রায় এই গুণটিকে প্রকাশ করি আমাদের প্রেমময় ঈশ্বর যিহোবার মহিমার জন্য।

কিভাবে আপনি উত্তর দেবেন?

▫ কোন কোন উপায়ে যিহোবা ঈশ্বর সত্য প্রেম প্রদর্শন করেছেন?

▫ যীশু খ্রীষ্ট কিভাবে প্রেম প্রদর্শন করেছেন?

▫ সত্য প্রেম প্রদর্শন করতে প্রেরিত পৌল কি উদাহরণ স্থাপন করেছেন?

▫ যিহোবার সাক্ষীরা কিভাবে প্রেম প্রদর্শন করেছেন?

▫ কোন আপনি বলতে পারেন যে সত্য প্রেম পুরস্কারদায়ক?

[Pictures on page 16]

মনুষ্যজাতির প্রতি যিহোবার প্রেম তাঁকে পরিচালিত করে তাঁর পুত্রকে প্রেরণ করতে যাতে আমরা অনন্ত জীবন পেতে পারি। আপনি কি এইরকম সত্য প্রেম উপলব্ধি করেন?

[Pictures on page 18]

যিহোবার প্রতি সত্য প্রেম আমাদের পরিচালিত করবে “প্রার্থনায় নিবিষ্ট” থাকতে

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার