ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • lfb পৃষ্ঠা ৯৪-৯৫
  • বিভাগ ৭ থেকে যা শিখব

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • বিভাগ ৭ থেকে যা শিখব
  • বাইবেল থেকে তুমি যা শিখতে পার
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • দায়ূদ ও শৌল
    বাইবেল থেকে তুমি যা শিখতে পার
  • দায়ূদকে পালাতেই হয়
    আমার বাইবেলের গল্পের বই
  • দায়ূদকে রাজা করা হয়
    আমার বাইবেলের গল্পের বই
  • ইস্রায়েলীয়রা একজন রাজা চায়
    বাইবেল—এই বইয়ে কোন বার্তা রয়েছে?
আরও দেখুন
বাইবেল থেকে তুমি যা শিখতে পার
lfb পৃষ্ঠা ৯৪-৯৫
দায়ূদ একটা ভাল্লুকের হাত থেকে মেষপালকে রক্ষা করছেন

বিভাগ ৭ থেকে যা শিখব

এই বিভাগে রাজা শৌল ও দায়ূদের জীবনের কাহিনি তুলে ধরা হয়েছে অর্থাৎ প্রায় ৮০ বছরের ঘটনা রয়েছে। শৌল প্রথমে নম্র ছিলেন এবং ঈশ্বরকে ভয় করতেন, কিন্তু খুব তাড়াতাড়ি তিনি পালটে যান এবং যিহোবার কথা শোনা বন্ধ করে দেন। একসময় যিহোবা তাকে প্রত্যাখ্যান করেন এবং শমূয়েলকে বলেন, তিনি যেন দায়ূদকে ইজরায়েলের পরবর্তী রাজা হিসেবে অভিষেক করেন। শৌল, দায়ূদকে হিংসা করতে শুরু করেন আর কয়েক বার দায়ূদকে মেরে ফেলার চেষ্টা করেন। কিন্তু, দায়ূদ কখনোই শৌলের উপর প্রতিশোধ নেননি। শৌলের ছেলে যোনাথন জানতেন যে, দায়ূদকে যিহোবা বাছাই করেছেন আর তাই যোনাথন দায়ূদের প্রতি অনুগত ছিলেন। দায়ূদ কিছু গুরুতর পাপ করেছিলেন, কিন্তু তিনি যিহোবার শাসনকে প্রত্যাখ্যান করেননি। আপনি যদি একজন বাবা কিংবা মা হয়ে থাকেন, তা হলে আপনার সন্তানকে বুঝতে সাহায্য করুন যে, আমাদের সবসময় যিহোবার প্রতি আর সেইসঙ্গে যাদের তিনি নেতৃত্ব নেওয়ার জন্য বাছাই করেছেন, তাদের প্রতি বাধ্য ও অনুগত থাকতে হবে।

মূল শিক্ষা

  • যিহোবার প্রতি ভালোবাসার কারণেই তাঁর আজ্ঞার বাধ্য হওয়া আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। তিনি আমাদের কাছ থেকে এটাই চান

  • প্রতিশোধ নিয়ো না, বরং এই আস্থা রাখো যে, যিহোবা তাঁর সময়মতো সব কিছু ঠিক করে দেবেন

  • আমরা যদি কোনো গুরুতর পাপ করে ফেলি, তা হলে আমাদের সেটা লুকোনোর চেষ্টা করা উচিত নয়

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার